স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় এক নারীসহ ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মো: সেলিম মিঞা।

এরআগে শুক্রবার সন্ধ্যায় তাদের নেত্রকোনা পৌরসভার সাকুয়া এলাকায় জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়।

ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা দুজন হলেন বিলকিছ বেগম (২২) ও মো. আবুল কালাম (৫৫)। তাদের বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে। বিলকিছ কালামের পুত্রবধূ।

এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিলকিছ আক্তারের স্বামী মো. সেলিম মিয়া (২৬) দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ১৪ মার্চ সেলিমকে নিয়ে তার বাবা ও স্ত্রী চিকিৎসা করাতে ভারতে যান। সেখানে একটি হাসপাতালে গত মঙ্গলবার সেলিম মারা যান। তবে সর্বশেষ চিকিৎসা সনদ অনুযায়ী সেলিম মিয়ার করোনা নেগেটিভ ছিল।

শুক্রবার দুপুরে সেলিমের লাশ নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তার স্ত্রী ও বাবা গ্রামের বাড়িতে ফেরেন। বিকেলে লাশ দাফনের পর সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে বিলকিছ ও আবুল কালামকে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে রাখা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, ভারতফেরত বিলকিছ ও তার শ্বশুর আবুল কালামকে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার তাদের দুজনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষ বিবেচনায় বিলকিছের শাশুড়িকে পাশাপাশি পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

নেত্রকোনায় শনিবার সকাল পর্যন্ত মোট এক হাজার ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৭২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২০ জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version