Author: Holy Siam Srabon

সরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর কোটা ফাঁকা রেখেই চলতি বছরের হজ নিবন্ধন শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৫ এপ্রিল) ছিল হজ নিবন্ধনের শেষ দিন। সাত দফা সময় বাড়ানোর পর নিবন্ধনের সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিতে ফাঁকা কোটা বেসরকারি এজেন্সিগুলোতে দিয়ে পূরণ করানো উদ্যোগ হজযাত্রীর অভাবে ভেস্তে গেছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।হজ নিবন্ধন পোর্টালের তথ্যানুযায়ী, বেসরকারিতে প্রাপ্ত কোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ১৯৮। এরমধ্যে হজে যেতে নিবন্ধন করেছেন ১ লাখ ৯ হাজার ১৮২ জন। বাকি ৩ হাজার ২৩৭ জনের মধ্যে ৭০০ মোনাজ্জেম, ২ হাজার ৫৩৭ জন গাইড হজযাত্রীর সঙ্গে যাবেন। সব মিলিয়ে বেসরকারিতে কোটা…

Read More

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে নবম এবং দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব ৩১৮জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল ২০২৩) উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার নবম ও দশম প্রতিটি শ্রেণির তিনজন করে ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৮জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ সূত্রধর, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী,…

Read More

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্বকীয়তা ফিরিয়ে আনতে ও মান রক্ষা করতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে ভর্তি কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৬৫তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ) এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. লুৎফর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এর আগে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের (৬৪তম) সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভর্তি…

Read More

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে শিউলি খাতুন নামের এক স্ত্রীর খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত শিউলী খাতুন (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। হত্যার ঘটনায় স্বামী মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মন্টু ওই এলাকার বজলু রহমানের ছেলে। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়…

Read More

হাজারো স্বপ্ন নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল হেলাল। স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তিনি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল। পরে তাকে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইফতারের আগে সন্ধ্যা ৬টার দিকে সেখানে তার মৃত্যু হয়। তার বাবা মুহাম্মদ আব্দুস সালাম ও মাতা সুফিনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর। তার গ্রামের বাড়ি শ্রীমঙ্গল। হেলালের সহপাঠীরা জানিয়েছেন, তিনি পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তার মৃত্যুতে তারাও ভেঙে পড়েছেন। হেলালের সহপাঠীদের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোর: যশোর জেলার শার্শা থানা পুলিশ ২৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সেকেন্দার অরফে সেকেন(৩২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উক্ত থানার পাঁচভূলট গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় তাকে শার্শা থানার পাঁচভূলট গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার বিবরণ অনুযায়ী সীমান্তবর্তী শার্শা থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় এস‌আই মাহফুজের নেতৃত্বে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত থানার পাঁচভূলট গ্রামে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেকেন্দারকে ২৫০ (দুই শত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে এসআই মাহফুজ বলেন, গ্রেফতারকৃত আসামির…

Read More

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ পৌরসভায় দুই অটো চালকের মারামারি ফেরাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফারুক আহমদ নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে। খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী। স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটো রিকশা ড্রাইভার নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এর জেরে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের ওপর আক্রমণ করে। এ সময় মারামারি ঠেকাতে গেলে স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ ছুরিকাঘাতে আহত হন। পরে…

Read More

ভারতীয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর ছোট পর্দার মাধ্যমে কাজ শুরু করলেও বর্তমানে বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকেন অভিনেত্রী। গতবছর ম্রুনালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সীতা রামাম’ তোলপাড় ফেলে দিয়েছিল। সিনেমাটি বক্স অফিসেও ব্লকবাস্টার তকমা পায়। ভক্তদের মতে, সীতা রামামে ক্যারিয়ার সেরা অভিনয় করেছেন ম্রুনাল। রাজকুমারী ‘নূরজাহান’ চরিত্রে অভিনয় করা ম্রুনাল ভক্তদের পাশাপাশি জিতে নিয়েছেন সমালোচকদের মন। এখনো ‘নূরজাহান’ নামেই বেশি পরিচিত এই নায়িকা। তবে এবার নিজের সেই মিস্টি ইমেজ ভেঙে আবেদনময়ী লুকে আসতেই দারুণ সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী। মঙ্গলবার (৪ এপ্রিল) সমুদ্র সৈকতে অবকাশের সময় বিকিনি পরে কিছু ছবি তুলেছেন ‘নূরজাহান’ খ্যাত ম্রুনাল।…

Read More

বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় বাদী হয়ে মামলা করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গবাজারে আগুন  নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদরদফতর ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের ওপর হামলা ও সদরদফতরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা করার কথা রয়েছে। বংশাল থানায়…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো প্রজন্মের পর প্রজন্মের জন্য অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ৫০ বছরে আমাদের যে প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই ভাষণগুলো জানা, তাতে বাংলাদেশটাকে বোঝা, মানুষের মানুষের অবস্থাটা জানা, তাদের আর্থ-সামাজিক উন্নতি, সবকিছু জানার একটা সুযোগ পাবে। বাংলাদেশটা কীভাবে চলবে সেই দিক-নির্দেশনা তিনি তার ভাষণে দিয়ে গেছেন। কাজেই এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘কার্যউপদেষ্টা কমিটির’ দ্বাদশ বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, সেই সংসদ অধিবেশনে (স্বাধীনতা পরবর্তী সময়ে) তিনি যে ভাষণগুলো দিয়েছেন,…

Read More

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে নন্ গেজেটেড কর্মচারী ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) উপজেলা টাউন হলে উক্ত ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় । এতে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, মানিকছড়ি থানার ওসি মো. আনছারুল করিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজি সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন, নন্ গেজেটেড কর্মচারী ক্লাবের সভাপতি ধীমান চন্দ্র নাথ, সহ-সভাপতি উহলাচাই মারমা, সাধারণ মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে সুফ্ফা মাদ্রাসায় বি.এম. সাবাব ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় বিএম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান বি.এম. সাবাব ৪৩ টি মক্তব-মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন । উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমান,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহিনুর ইসলাম মার্শাল, অধ্যক্ষ আব্দুল হামিদ, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি আরিফ শেখ , রিপোর্টার্স ইউনিট’র সেক্রেটারি শহিদুল ইসলাম, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আবুল কাসেম, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ । বি.এম.…

Read More

স্মরণকালের ভয়াবহতম অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে ঢাকাবাসী। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন। ততক্ষণে সেখানকার হাজার হাজার দোকান পুড়ে ছাই আর ধূলিসাৎ লাখো মানুষের স্বপ্ন। এমন দুর্বিসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও বিভিন্ন দাতব্য সংস্থা। তাদের সঙ্গী হলেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। বঙ্গবাজারে পুড়ে যাওয়া একটি লুঙ্গি কিনেছেন তিনি। তবে স্বাভাবিক দামে নয়, লাখ টাকায়! জানা গেলো, এই টাকা যাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায়। অভিনব এই সহযোগিতার পন্থা তৈরি করেছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তারা বঙ্গবাজারে পুড়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া কাপড়গুলো কিনে নিচ্ছেন। এরপর সেগুলো সংস্কার করে…

Read More

তুষারধসের নীচ থেকে উঁকি মারছিল একটি ‘স্নো বোর্ড’। ওই পথ ধরেই স্কি করছিলেন এক যুবক। পাইন গাছের নীচে প্রায় ৩ ফুট বরফের নীচ থেকে ‘স্নো বোর্ড’টি দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে, বরফের নীচে কেউ এক জন চাপা পড়ে আছেন। তিন ফুট সমান সেই বরফ সরাতে সরাতে এগিয়ে গেলেন ওই ‘স্নো বোর্ড’টির দিকে। প্রথমে হালকা টান দিতেই বুঝলেন, শুধু ‘স্নো বোর্ড’ নয়, সেটির সঙ্গে মানুষও রয়েছে। এর পরই হন্তদন্ত হয়ে হাত দিয়ে বরফ সরাতে শুরু করলেও ওই যুবক। হাতখানেক বরফ একটু একটু করে সরাতেই চাপা পড়ে যাওয়া মানুষটির পায়ের একটা অংশ দেখতে পেলেন। তখনও তিনি বুঝতে পারছিলেন না, আদৌ ওই ব্যক্তি…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ সঙ্গে থাকলে যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব, সেটি প্রমাণ হয়েছে সফলভাবে পদ্মা সেতু নির্মাণের মধ্যদিয়ে। বাংলাদেশ তার সক্ষমতা দেখাতে পেরেছে বহির্বিশ্বে। বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনাবিশ্বব্যাংক টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর অনেক দেশের সঙ্গেই কথা বলেছিলাম; কিন্তু সবাই সরে দাঁড়িয়েছিলো। জাতীয় ও আন্তর্জাতিক প্রবল বাধা অতিক্রম করে এ সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। পদ্মা সেতু নিয়ে এমন একটা চক্রান্ত শুরু হয়েছিলো যেটা খুবই দুঃখজনক। একটা অবাঞ্ছিত ঘটনা জন্ম দিয়ে এ সেতু নির্মাণে কেবল বাধা দেয়াই হয়নি;…

Read More

অনলাইন ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রাজধানীর বঙ্গবাজার এলাকার লাগোয়া বেশ কয়েকটি মার্কেট। আগুনে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাজারটি বাংলাদেশে পাইকারি কাপড়ের অন্যতম প্রধান একটি মার্কেট। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর থেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের খবর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা রয়টার্স, এপি, আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও সিজিটিএন, ডেকান হেরাল্ড, আল আরাবিয়া নিউজ, আরব নিউজ, হিন্দুস্তান টাইমস-সহ প্রধান প্রধান আন্তর্জাতিক বার্তাসংস্থা ও সংবাদমাধ্যমে এসেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শিরোনাম করেছে…

Read More

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। তবে এবার তার গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ নামের সিনেমা। সিনেমাটি নির্মাণ করছেন সৈকত নাসির। ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই এই সিনেমার গল্প। গল্পটা নায়িকার হলেও, সিনেমাটি তাকে ঘিরে একদমই নয় বলে জানান ববি। নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম…

Read More

দেশের ছয়টি জেলায় দাবদাহ শুরু হয়েছে। আগামীকাল বুধবারও দিনভর প্রখর রোদ থাকতে পারে। বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা। দাবদাহ দেশের আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, যশোর, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আজ…

Read More

বঙ্গবাজারে আগুনের ঘটনায় প্রায় ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবাজারের আগুনে যে ৫-৬ হাজার লোকের দোকান গেছে, তাদের প্রত্যেকটা দোকানে ৬ জন করে হলেও মোট ৩৬ হাজার লোক চাকরি হারাল। এর সঙ্গে প্রত্যেকের পরিবার আছে। সবমিলিয়ে নির্ঘাত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ৫০ ইউনিটের চেষ্টায় বেলা ১২টা ২৬ মিনিটের…

Read More

বঙ্গবাজার মার্কেট ২০১৯ সালে করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। তখন নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সে সময় মার্কেট সমিতি নতুন ভবন নির্মাণে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এতে সিটি করপোরেশনের কিছু করার ছিল না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, চার বছর আগেই বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে কিছু করার ছিল না। সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। ত্রাণ প্রতিমন্ত্রী…

Read More