- নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৩ জনের দণ্ড
- নেত্রকোনায় শাশুড়িকে হত্যা, জনতার হাতে আটক ‘ঘরজামাই’
- আগামী দিনের নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
- কলমাকান্দায় ছাত্রদলের কর্মীসভায় জেলা নেতৃবৃন্দ: তৃণমূলকে সুসংগঠিত করার তাগিদ
- রোগ প্রতিরোধে করণীয়: নেত্রকোনা সদরে সিএইচসিপিদের প্রশিক্ষণ কর্মশালা
- ‘যুক্তির মঞ্চে শানিত হোক মেধা’: নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
- জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
Author: Holy Siam Srabon
অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার ব্যবসায়ী মূলধন হারিয়েছেন। প্রায় ৩০ বছর আগে ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরিবারেও এমন শোকের দিন নেমে এসেছিল। সেই অতীত স্মরণ করেছেন অপু বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে তিনি লেখেন, ১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল; বলছিল আমাদের সব শেষ। অপু আরো লেখেন, বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা, কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে, তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।…
হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধি: তেল গ্যাস বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ৭ দফা দাবি বাস্তবায়নে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপি উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(০৮ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এর আগে হাতীবান্ধা উপজেলার বারটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মী ও উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় উপস্থিত হয়ে কর্মসূচি পালিত হয়। বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাতীবান্ধা-পাটগ্রাম প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘খেলা হবে’বক্তব্যকে উদ্দেশ্য…
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজে জিকে ফাউন্ডেশন উদ্যোগে শনিবার এতিম অসহায় শিশুদের সাথে নিয়ে ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রেখে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত এতিম শিশুদের উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি এতিম অসহায় শিশুদের বিশেষভাবে দৃষ্টি দেন। এছাড়াও প্রতিবন্ধী বিধবানারী সহ পিছিয়ে পড়া…
রুহুল আমিন, ডিমলা: নীলফামারীর ডিমলায় পবিত্র কুরআন শরীফ অবমাননা করায় গ্রেফতার করা হয়েছে জীবন রায়(১৮) নামের এক যুবককে। শনিবার(৮ এপ্রিল) সন্ধ্যায় ঐ যুবকের নিজ বাড়ি থেকে ডিমলা থানা পুলিশ গ্রেফতার করে। জানা যায়, রিদয় আহম্মেদ শান্ত নামের এক যুবক তার ফেসবুকে বিকট আওয়াজ টা হচ্ছে না কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে জীবন রায় নামের সেই যুবক কমেন্ট বক্সে মন্তব্য করে ভুয়া কুরআন। যুবক ভুয়া কুরআন কমেন্ট করায় তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এ নিয়ে পবিত্র রমজান মাসে মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ডিমলা থানা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক যুবককে গ্রেফতার করা হয়। ডিমলা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত)…
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় ভোররাতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় মিয়া লালপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সাদীপুর গ্রামে আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে রানা সরদার নামে এক ব্যক্তি। শনিবারে ভোরের দিকে পুকুর থেকে মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা উঠতে গিয়ে উল্টে যায়। এতে চালক জয় মিয়া গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক…
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে তার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে পরিবার। শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান করছি। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব.)…
বলিউড তারকাদের কাছে চিত্র সাংবাদিক তথা পাপারাজ্জি নামটি আতঙ্কের। কেননা যেকোনো মুহূর্তে চারপাশে এসে ক্লিক ক্লিক শুরু করে দেন তারা। এ কারণে তারকারা জিম থেকে শুরু করে যেখানেই যান নিজেদের পরিপাটি রাখতে ভুলে যান না। কেননা আর যাই হোক সাদামাটা লুকে পাপারাজ্জিদের লেন্সে বন্দি হয়ে ট্রলের শিকার হতে চান না তারা। ভয়টা বেশি কাজ করত বিদ্যা বালানের মাঝে। কেননা তিনি স্বাস্থ্যগত ভাবে আর দশটা নায়িকার মতো নন। ফলে তার ট্রল হওয়ার সম্ভবনা ছিল আরও বেশি। এ প্রসঙ্গে জানিয়েছিলেন, তিনি রীতিমতো ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে। ঠাকুরকে ডাকতেন যেন কোনও ফটোগ্রাফার না আসেন। যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। ভয়ে…
পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে সরকার চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ এপ্রিল) লালবাগে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। সরকারের উদ্দেশে ফখরুল বলেন, আমার কথা খুব সোজা… ১৪ বছর বহু জ্বালাইছেন দেশের মানুষকে। এখন মানুষ আপনাদের দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। সোজাসুজি বলতে চাই, দয়া করে মানে মানে সরে পড়েন। আমাদের সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন, দেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছেন, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছেন। দয়া করে সরে পড়েন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। মানুষ ভোট দিয়ে যাকে খুশি তাকে নির্বাচন করুক।…
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই আগুন নিয়ে খেলা করে। ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন মির্জা ফখরুল সাহেবরাই। দেশ ও মানুষের সম্পত্তিও তারাই পুড়িয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সকালে বলেছেন তদন্ত হলে নাকি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এ রকম একটি দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন কথা বিএনপির মতো দলের মহাসচিবের কাছে আশা করা যায় না। তিনি বলেন, বঙ্গবাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী এটি সার্বক্ষণিক মনিটর…
নাইজেরিয়ান তারকা মার্সি আইগবে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বামী কাজিম আদেওতি’র উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নামও পরিবর্তন করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ৪৫ বছর বয়সি এ অভিনেত্রী জানান, তার নতুন নাম হাজিয়া মিনা মার্সি আদেওতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলাম গ্রহণ করে এখন নিজেকে পরিপূর্ণ মানুষ বলে মনে হচ্ছে। বলেন, এটি আমার প্রথম রমজান এবং রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আমি আমার জীবনকে ইসলামের পবিত্র পথে পরিচালিত করবো। মূলত খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন মার্সি আইগবে। তার এ সিদ্ধান্ত ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে…
মদন প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে চাওয়াই নদী। ভূমি অফিসের তথ্যমতে চাওয়াই নদী হলেও কিছু অসাধু কর্মকর্তা সরকারি টাকা লুটপাট করার জন্য নদী কেটে খাল খনন করছে। এর সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছে মতো কাজ বাস্তবায়ন করছে। স্থানীয়রা অনিয়মের প্রতিবাদ করলে তাদেরকে নানা রকম হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। খননে স্থানীয়দের চরম দূর্ভোগ ও নদী কেটে খান তৈরীর অনিয়ম নিয়ে গত ২২ মার্চ দৈনিক কালের কন্ঠ অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়। পরে কয়েকটি জাতীয় পত্রিকায় খননের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারী প্রতিষ্টানের প্রতিনিধি আনোয়ার হোসেন মদন উপজেলার সমকাল প্রতিনিধি…
মোঃতায়েফ তালুকদার: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে বলে এলাকবাসী সূত্রে জানা যায়। শুক্রবার বিকালে নিহত ছালেম মুন্সির বাড়ীতে এই ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই নসু মুন্সি তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে দাবী নিহতের পরিবারের। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী জয়তুন বেগম বলেন, আমার ভাসুরের সাথে আমাদের জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছে। তারই জের ধরে শুক্রবার বিকালে আমাদের বসত ঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য আমার ভাসুর নসু…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এসোসিয়েশন অব লেকচারার এন্ড এ্যাসিটেন্ট প্রফেসর (আলাপ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। শুক্রবার (৭ এপ্রিল) জুম্মার নামাজের শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময়ে আলাপের সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম, আলাপের সদস্য ও সহকারী অধ্যাপক মো: আবুবক্কর সিদ্দিক, রেজাউল ইসলাম মাসুম,শাহ মাহমুদ সুমন, তারিকুল ইসলাম, নিউটন সাহা, রাশেদুল ইসলাম, সউদ বিন আলম, মেহেদী হাসান মিঠু, মো রফিকুল ইসলাম, সুলতানা জাহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য…
রুহুল আমিন, ডিমলা: নীলফামারীর ডিমলায় ১৬ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর ঘুষ না দেওয়ায় মাসিক বেতন বন্ধ করার অভিযোগ উঠেছে দুই বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর বিরুদ্ধে। ওই ১৬ জন কর্মচারী উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর ঘুষ না দেওয়ায় ১৬ কর্মচারীর মাসিক বেতন বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়। অভিযুক্ত ওই দুই দালাল চক্রের সদস্যদের মধ্যে উত্তর তিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী মো. আহসানুল হাবিব ওরফে জুয়েল ও নিজ সুন্দর খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী আব্দুল বাছেদ। তারা একে অপরের যোগসাজশে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের…
অনলাইন ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসী দুই গ্রুপ কেএনএ ও ইউপিডিএফ এর গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার রুমা-রোয়াংছড়ির সড়কের খামতাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে স্থানীয়দের দেওয়া তথ্যে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, নিহতদের পড়নে ‘ইউনিফর্ম’ রয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খামতাং…
অনলাইন ডেস্ক: সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সবার সহায়তার ওপর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে তিনি গণতন্ত্রকে বিপন্ন করে তোলে এমন যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলমান বিশেষ অধিবেশনে শুক্রবার বিকেলে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। একাদশ সংসদের ২২তম অধিবেশনটি গত বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় বিকেল ৩টায়। বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটিই জাতীয় সংসদে শেষ ভাষণ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি…
ম.ব.হোসাইন নাঈম: অন্ধ জনে আলো দান অন্যতম অতি উত্তম মানব সেবা এ প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যআণ সমিতি আই হসপিটাল মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এ সেবায় কে আরো প্রসারিত করার জন্য অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট দানবীর, একটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি মমিনুল ইসলাম বাকের সভাপতিত্বে আয়োজিত…
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ তিন রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন। আরিফুল ইসলাম নামে একজন যাত্রী বলেন জরুরি কাজে খুলনায় যেতে হবে। এখন টিকিট কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ। হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছি। দূরের পথে এখন কীভাবে যাব, সেটা নিয়ে চিন্তায় আছি। আমার মতো আরো অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। রেখা খাতুন নামে আরেক যাত্রী বলেন,…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: সমন্বিত গুচ্ছ পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ একাডেমিক কাউন্সিলে এক শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপাচার্যের সভাকক্ষে থাকা সিসি টিভি ফুটেজও সরিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম বিশেষ একাডেমিক কাউন্সিল সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদেরকে মারধরের এ ঘটনা ঘটে বলে জানা যায়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, একাডেমিক কাউন্সিল সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়৷ এ সময়…
রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লেগেছে। ভবনের ১২ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোর রুম থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে, গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার…

