গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে তার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে পরিবার। শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান করছি। ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব.)…
Author: Holy Siam Srabon
বলিউড তারকাদের কাছে চিত্র সাংবাদিক তথা পাপারাজ্জি নামটি আতঙ্কের। কেননা যেকোনো মুহূর্তে চারপাশে এসে ক্লিক ক্লিক শুরু করে দেন তারা। এ কারণে তারকারা জিম থেকে শুরু করে যেখানেই যান নিজেদের পরিপাটি রাখতে ভুলে যান না। কেননা আর যাই হোক সাদামাটা লুকে পাপারাজ্জিদের লেন্সে বন্দি হয়ে ট্রলের শিকার হতে চান না তারা। ভয়টা বেশি কাজ করত বিদ্যা বালানের মাঝে। কেননা তিনি স্বাস্থ্যগত ভাবে আর দশটা নায়িকার মতো নন। ফলে তার ট্রল হওয়ার সম্ভবনা ছিল আরও বেশি। এ প্রসঙ্গে জানিয়েছিলেন, তিনি রীতিমতো ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক নিয়ে। ঠাকুরকে ডাকতেন যেন কোনও ফটোগ্রাফার না আসেন। যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। ভয়ে…
পদ্মা সেতুসহ বিভিন্ন প্রকল্পের ব্যাপক দুর্নীতির কথা উল্লেখ করে সরকার চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ এপ্রিল) লালবাগে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। সরকারের উদ্দেশে ফখরুল বলেন, আমার কথা খুব সোজা… ১৪ বছর বহু জ্বালাইছেন দেশের মানুষকে। এখন মানুষ আপনাদের দেখতে চায় না, আওয়ামী লীগকে দেখতে চায় না। সোজাসুজি বলতে চাই, দয়া করে মানে মানে সরে পড়েন। আমাদের সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন, দেশের অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছেন, চুরি-দুর্নীতিকে জাতীয়করণ করেছেন। দয়া করে সরে পড়েন, একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। মানুষ ভোট দিয়ে যাকে খুশি তাকে নির্বাচন করুক।…
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই আগুন নিয়ে খেলা করে। ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন মির্জা ফখরুল সাহেবরাই। দেশ ও মানুষের সম্পত্তিও তারাই পুড়িয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকা (সিজেএফডি) আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সকালে বলেছেন তদন্ত হলে নাকি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সরকারের কারা কারা যুক্ত তা বেরিয়ে আসতে পারে। এ রকম একটি দায়িত্বহীন, কাণ্ডজ্ঞানহীন কথা বিএনপির মতো দলের মহাসচিবের কাছে আশা করা যায় না। তিনি বলেন, বঙ্গবাজারে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী এটি সার্বক্ষণিক মনিটর…
নাইজেরিয়ান তারকা মার্সি আইগবে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বামী কাজিম আদেওতি’র উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নামও পরিবর্তন করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে ৪৫ বছর বয়সি এ অভিনেত্রী জানান, তার নতুন নাম হাজিয়া মিনা মার্সি আদেওতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলাম গ্রহণ করে এখন নিজেকে পরিপূর্ণ মানুষ বলে মনে হচ্ছে। বলেন, এটি আমার প্রথম রমজান এবং রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। আমি আমার জীবনকে ইসলামের পবিত্র পথে পরিচালিত করবো। মূলত খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন মার্সি আইগবে। তার এ সিদ্ধান্ত ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে…
মদন প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে চাওয়াই নদী। ভূমি অফিসের তথ্যমতে চাওয়াই নদী হলেও কিছু অসাধু কর্মকর্তা সরকারি টাকা লুটপাট করার জন্য নদী কেটে খাল খনন করছে। এর সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছে মতো কাজ বাস্তবায়ন করছে। স্থানীয়রা অনিয়মের প্রতিবাদ করলে তাদেরকে নানা রকম হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। খননে স্থানীয়দের চরম দূর্ভোগ ও নদী কেটে খান তৈরীর অনিয়ম নিয়ে গত ২২ মার্চ দৈনিক কালের কন্ঠ অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়। পরে কয়েকটি জাতীয় পত্রিকায় খননের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারী প্রতিষ্টানের প্রতিনিধি আনোয়ার হোসেন মদন উপজেলার সমকাল প্রতিনিধি…
মোঃতায়েফ তালুকদার: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে বলে এলাকবাসী সূত্রে জানা যায়। শুক্রবার বিকালে নিহত ছালেম মুন্সির বাড়ীতে এই ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই নসু মুন্সি তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে দাবী নিহতের পরিবারের। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী জয়তুন বেগম বলেন, আমার ভাসুরের সাথে আমাদের জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছে। তারই জের ধরে শুক্রবার বিকালে আমাদের বসত ঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য আমার ভাসুর নসু…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন এসোসিয়েশন অব লেকচারার এন্ড এ্যাসিটেন্ট প্রফেসর (আলাপ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। শুক্রবার (৭ এপ্রিল) জুম্মার নামাজের শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময়ে আলাপের সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম, আলাপের সদস্য ও সহকারী অধ্যাপক মো: আবুবক্কর সিদ্দিক, রেজাউল ইসলাম মাসুম,শাহ মাহমুদ সুমন, তারিকুল ইসলাম, নিউটন সাহা, রাশেদুল ইসলাম, সউদ বিন আলম, মেহেদী হাসান মিঠু, মো রফিকুল ইসলাম, সুলতানা জাহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য…
রুহুল আমিন, ডিমলা: নীলফামারীর ডিমলায় ১৬ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর ঘুষ না দেওয়ায় মাসিক বেতন বন্ধ করার অভিযোগ উঠেছে দুই বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর বিরুদ্ধে। ওই ১৬ জন কর্মচারী উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরীর ঘুষ না দেওয়ায় ১৬ কর্মচারীর মাসিক বেতন বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়। অভিযুক্ত ওই দুই দালাল চক্রের সদস্যদের মধ্যে উত্তর তিতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী মো. আহসানুল হাবিব ওরফে জুয়েল ও নিজ সুন্দর খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম-প্রহরী আব্দুল বাছেদ। তারা একে অপরের যোগসাজশে একাধিক প্রাথমিক বিদ্যালয়ের…
অনলাইন ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসী দুই গ্রুপ কেএনএ ও ইউপিডিএফ এর গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার রুমা-রোয়াংছড়ির সড়কের খামতাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে স্থানীয়দের দেওয়া তথ্যে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বলেন, নিহতদের পড়নে ‘ইউনিফর্ম’ রয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, খামতাং…
অনলাইন ডেস্ক: সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সবার সহায়তার ওপর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে তিনি গণতন্ত্রকে বিপন্ন করে তোলে এমন যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলমান বিশেষ অধিবেশনে শুক্রবার বিকেলে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। একাদশ সংসদের ২২তম অধিবেশনটি গত বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় বিকেল ৩টায়। বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটিই জাতীয় সংসদে শেষ ভাষণ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি…
ম.ব.হোসাইন নাঈম: অন্ধ জনে আলো দান অন্যতম অতি উত্তম মানব সেবা এ প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যআণ সমিতি আই হসপিটাল মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এ সেবায় কে আরো প্রসারিত করার জন্য অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট দানবীর, একটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি মমিনুল ইসলাম বাকের সভাপতিত্বে আয়োজিত…
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনাসহ তিন রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই বাস কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন। আরিফুল ইসলাম নামে একজন যাত্রী বলেন জরুরি কাজে খুলনায় যেতে হবে। এখন টিকিট কাউন্টারে এসে দেখি বাস চলাচল বন্ধ। হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছি। দূরের পথে এখন কীভাবে যাব, সেটা নিয়ে চিন্তায় আছি। আমার মতো আরো অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। রেখা খাতুন নামে আরেক যাত্রী বলেন,…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: সমন্বিত গুচ্ছ পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ একাডেমিক কাউন্সিলে এক শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপাচার্যের সভাকক্ষে থাকা সিসি টিভি ফুটেজও সরিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম বিশেষ একাডেমিক কাউন্সিল সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদেরকে মারধরের এ ঘটনা ঘটে বলে জানা যায়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, একাডেমিক কাউন্সিল সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া এবং কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়৷ এ সময়…
রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন লেগেছে। ভবনের ১২ তলায় আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোর রুম থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে, গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের এনেক্সকো টাওয়ার…
বঙ্গবাজার মার্কেটে আগুনের ঘটনায় সরকার দায়ী। সরকারের দুর্নীতির কারণে দেশের মানুষের আজ বেহাল দশা। সরকার উন্নয়নের কথা বলে, অথচ দেশে আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্রকে আরো সংকুচিত করতেই সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ফের ব্যবহার করছে সরকার। আন্দোলনের মাধ্যমে সরকারের সকল অপকর্মের জবাব দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, সম্প্রতি র্যাব নিয়ে জার্মানির গণমাধ্যম, ‘ডয়েচে ভেলের’ রিপোর্টই প্রমাণ করে, দেশে…
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি সংস্থাসমূহের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় প্রাণপণ চেষ্টা করে। অথচ এ রকম ভয়াবহ একটি দুর্ঘটনায় সেখানে গিয়ে উদ্ধার তৎপরতায় সাহায্য করা বা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় এগিয়ে আসা; এ ধরনের কোনো উদ্যোগ বিএনপি গ্রহণ করেনি। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না; জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং…
পরিশোধিত চিনির দাম সমন্বয় করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খোলা চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা এবং প্যাকেটজাত চিনির দামও প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে। এতে জানানো হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স-এর ১৯ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের ২৭ মার্চের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হলো।’ গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) প্রতি কেজি…
সরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর কোটা ফাঁকা রেখেই চলতি বছরের হজ নিবন্ধন শেষ করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৫ এপ্রিল) ছিল হজ নিবন্ধনের শেষ দিন। সাত দফা সময় বাড়ানোর পর নিবন্ধনের সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিতে ফাঁকা কোটা বেসরকারি এজেন্সিগুলোতে দিয়ে পূরণ করানো উদ্যোগ হজযাত্রীর অভাবে ভেস্তে গেছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।হজ নিবন্ধন পোর্টালের তথ্যানুযায়ী, বেসরকারিতে প্রাপ্ত কোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ১৯৮। এরমধ্যে হজে যেতে নিবন্ধন করেছেন ১ লাখ ৯ হাজার ১৮২ জন। বাকি ৩ হাজার ২৩৭ জনের মধ্যে ৭০০ মোনাজ্জেম, ২ হাজার ৫৩৭ জন গাইড হজযাত্রীর সঙ্গে যাবেন। সব মিলিয়ে বেসরকারিতে কোটা…
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ে নবম এবং দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব ৩১৮জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল ২০২৩) উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার নবম ও দশম প্রতিটি শ্রেণির তিনজন করে ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৮জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ সূত্রধর, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী,…