Author: Holy Siam Srabon

প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড অভিনেতা সালমান খান। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটিতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, পূজা হেগডের মতো তারকারা। মুক্তি উপলক্ষে এরইমধ্যে একের পর এক চমক দিয়ে প্রচারণা শুরু করেছে সিনেমাটির সংশ্লিষ্টরা। সদ্য প্রকাশিত পোস্টারে সালমানের লুক ঝড় তুলেছে নেটদুনিয়ায়। সেই রেশ কাটতে না কাটতেই প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। যা দর্শকদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। শুধু ভক্তরা নন, ভিডিওটি দেখে সালমানের প্রশংসায় পঞ্চমুখ তার সহকর্মীরাও। সালমানকে আজকের দুনিয়ায় সত্যিকারের মানুষ হিসেবে অভিহিত করে পূজা হেগডে বলেন, মানুষ যখন সত্যিকারের…

আরও পড়ুন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আউয়ালের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ আদেশের ফলে আব্দুল আউয়ালের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, কে আর খান পাঠান ও মো. সাগর হোসেন। আইনজীবীরা জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল…

আরও পড়ুন

মোহাম্মদ শহিদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো.সুমন (৪০), হাছান (২০), আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান (২৮), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২৮), মো. ইয়াছিন আরাফাত সাকিব (২৩), সাবের হোসেন ওরফে সাব্বির (২১)। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই ভোর সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি হায়েস তল্লাশী করে দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।…

আরও পড়ুন

লিমন সরকার পীরগঞ্জ: প্রতিনিধি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পাকা রাস্তা পুনঃস্থাপন ও প্রশস্ত করণ কাজে পাথরের সাথে বালুর পরিবর্তে মাটি মেশানোর অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার সকালে কাজ বন্ধ করে দিয়ে পাথর ও মাটি মিশ্রনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠিয়েছেন উপজেলা প্রকৌশলী । উপজেলা প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়, প্রায় সাড়ে ৬ কোটি টাকায় পীরগঞ্জ পৌর শহরের টিএন্ডটি থেকে চৌরঙ্গী পর্যন্ত প্রায় ৬ কিঃ মিঃ পাকা রাস্তা পুনঃস্থাপন ও প্রশস্ত করণের জন্য গত বছরের প্রথম দিকে কাজ শুরু করেন এস এম মঈন নামে ঠাকুরগাঁওয়ের এক ঠিকাদার। পাকা রাস্তার দু’ধারে গর্ত খুড়ে রেখে দীর্ঘ দিন কাজ…

আরও পড়ুন

শুভ তংচংগ্যা, বান্দরবান প্রতিনিধি: আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বান্দরবান অরুন সারকী টাউন হল চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৭২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার ছাত্র ছাত্রীদের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৬৩ লাখ ৪৩ হাজার টাকা শিক্ষাবৃত্তিপ্রদান করা হয়। এবারে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এককালীন ৭ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষা…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা নিয়ে তাদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কমিটি নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির অস্থায়ী ক্যাম্পে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা, কমিটির কার্যক্রম ও এক কমিটিকে বাদ দিয়ে আরেক কমিটির ভারপ্রাপ্তি নিয়ে প্রশ্ন তুললে দুই পক্ষের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি পরিস্থিতি বুঝে উঠে সরে দাঁড়ান। এরপর ব্যবসায়ীদের মধ্যে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি…

আরও পড়ুন

দেওয়ান রানা, মদন প্রতিনিধি: নেত্রকোণা মদনে মঙ্গবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে গোবিন্দশ্রী ইউনিয়নের কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি)-এর আওতায় গোবিন্দশ্রী ইউনিয়নের ২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করেন, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাঈদুল ইসলাম খান (মামুন)। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম। দ্যা মেইল বিডি/এইচএসএস

আরও পড়ুন

মশিউর রহমান , জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বেঁধে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী, দেবর, শশুর – শাশুরীর বিরোদ্ধ। পুলিশের সহায়তায় নির্যাতিতা রত্না বেগমকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত উপজেলার মহাদান ইউনিয়নের কদুলা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারিক সূত্র জানায়, কদুলা গ্রামের মফিজ মণ্ডলের ছেলে মজিবর রহমান (৩৮) এর সাথে একই ইউনিয়নের উচ্চগ্রামের মমতাজ আলীর মেয়ে রত্না বেগমের প্রায় ১৭ বছর আগে বিয়ে হয়। উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিলো। সেই দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে গৃহবধূ রত্না বেগমকে পিঠমোড়া দিয়ে হাত-পা বেঁধে স্বামী মজিবর রহমানসহ শ্বশুরবাড়ির লোকজন দফায় দফায়…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে মাদক মামলায় লিটন চৌধুরী (৪০) নামে এক যুবকের ছয় মাসের সাজা হয়েছিল। সাজা থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করেন তিনি। নেন তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ। এভাবে সাত বছর পালিয়ে বেড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। রোববার রাত ১১টার দিকে লিটনকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। লিটন চৌধুরী উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর ছেলে। পটিয়া থানা পুলিশ জানায়, ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হন লিটন চৌধুরী। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। এরপর…

আরও পড়ুন

ঢালিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর থেকেই বিতর্ক আর আইনি জটিলতায় একরকম কোনঠাসা ছিলেন তিনি। তবে অতীত ভুলে এবার সামনে এগিয়ে যাওয়ার লড়াইয়ে এক পা রাখলেন রিয়া। কোমর বেঁধে কাজে ফিরছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে নিজের প্রত্যাবর্তনের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সেই সঙ্গে বিদ্রুপকারীদের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে লিখলেন, ‘কী ভেবেছিলেন আমি ফিরব না, ভয় পেয়ে যাব?’ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জনরোষের শিকার হন রিয়া। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ দায়ের হয় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। পরবর্তীতে মাদক মামলায় নাম জড়ায় রিয়ার, এনসিবি’র হাতে গ্রেপ্তারও হতে হয়েছিল নায়িকাকে। জেল থেকে ছাড়া পাওয়ার…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: দুর্নীতির মামলায় পলাতক হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের আইনি লড়াইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, দেশে ফিরে আত্মসমর্পণ না করলে প্রচলিত আইন অনুযায়ী পলাতক ধরে নিয়ে আসামিদের বিরুদ্ধে বিচারকাজ চলতে আইনগত কোনো বাধা নেই। সোমবার (১০ এপ্রিল) বিচারিক আদালতে আত্মসমর্পণ ছাড়া, যুক্তরাজ্যে বসে আইনি লড়াইয়ের সুযোগ আছে কি না, সাংবাদিকদের করা এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করে আইনি লড়াইয়ের কোনো বিধান নেই বলেও জানান তিনি। তারেক রহমানের আইনজীবীদের করা এক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা উঁচিয়ে রাখবো জীবনের বিনিময়ে। সাম্প্রদায়িক অপশক্তির ঠিকানা বিএনপি। এ অপশক্তিকে রুখতে হবে, প্রতিহত ও পরাজিত করতে হবে। সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, আজকে রাজনীতিতে নতুন খেলা শুরু হয়ে গেছে। এ খেলা চক্রান্তের খেলা, এ খেলা…

আরও পড়ুন

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে র‌্যাবের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ সহ একজন কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, দিনাজপুর জেলার সদর উপজেলাধীন রামসাগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে, সোমবার (১০ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলার সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ মহরমপুর (রামসাগর) এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি মোঃ আরিফ হোসেন ওরফে আরিফুল ইসলাম (৩২) কে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ৯৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিগ্রীপ উদ্ধার করা হয়। আটককৃত কারবারি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন…

আরও পড়ুন

দেশের ইতিহাসে সর্বোচ্চে ওঠার পর মাত্র আট দিনের ব্যবধানে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার ভরি ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৬১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এতো দাম হয়নি। ১৯ মার্চ থেকে স্বর্ণের এই দাম কার্যকর হয়। সোমবার (১০ এপ্রিল)…

আরও পড়ুন

বিনোদন ডেস্ক: রোমান্টিক নাটকের অন্যতম নির্মাতা জাকারিয়া সৌখিন এই ঈদে হাজির হচ্ছেন তৌসিফ-তিশার রসায়ন নিয়ে। নিজের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে এর মধ্যে তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘তোমার হতে চাই’। নির্মাতার এবারের গল্প একটি ছবি তোলার স্টুডিও ঘিরে। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলতে আসে মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। এখানে রাব্বী চিরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর অবনী চরিত্রে তানজিন তিশা। নির্মাতা সৌখিন বলেন, ‘পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: সরকার বিনা উস্কানিতে দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নওগাঁয় সুলতানা জেমনিসকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে। মৌলিক জায়গাগুলোতে তারা সংবিধানকে পরিবর্তন করে সবচেয়ে বড় ক্ষতিটা করেছে। ১৯৭২ সালের আমাদের যে সংবিধান তৈরি হয়েছিল সেটি ছিল সবচেয়ে গণতান্ত্রিক। পরবর্তী সময়ে সংবিধানে বিভিন্ন পরিবর্তন এসেছে। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন সংসদীয় গণতন্ত্র ফিরে আসে। বর্তমান সরকারের কাছে নারী-পুরুষ, হিন্দু, বৌদ্ধ ও…

আরও পড়ুন

দ্যা মেইল বিডি ডেস্ক: আন্দোলনের নামে অহেতুক মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক খেলা না খেলার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘হুঙ্কার দিয়ে লাভ নেই। অতীতেও আন্দোলন করেছিলেন। আগুন আর পোট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলেন। কিন্তু নির্বাচন ঠেকাতে পারেননি। আগামী জাতীয় নির্বাচনও এ সরকারের অধীনে হবে। সেই নির্বাচন ঠেকানোর ক্ষমতাও আপনাদের নাই।’ আজ রোববার বেলা ১১টায় রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে পল্টন থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন। আপনারা যদি…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: মাদারীপরের কালকিনিতে দুই সন্তানকে রেখে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের সাথে পালিয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালকিনি পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার। এদিকে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের মো. আজিজ মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ হাকিম মুন্সির সঙ্গে একই এলাকার দুই সন্তানের জননীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (ভিএম) দুই অভিভাবককে বিচারকের পা ধরতে বাধ্য করার ঘটনায় অতিরিক্ত জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের পর বিদ্যালয়টির প্রধান শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে বদলি করা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। বিদ্যালয়ে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বগুড়ার এক অতিরিক্ত জেলা ও দায়রা জজের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে তার সহপাঠীদের ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত। শিক্ষার্থী ও…

আরও পড়ুন

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস (৪৩) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোররাতে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় থেমে থাকা ট্রাকের সঙ্গে মেয়রের গাড়ি ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। এসময় তার গাড়িচালক রমিজুল ইসলামও আহত হন। সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন জানান, গত মঙ্গলবার অফিসের কাজে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ঢাকায় যান। কাজ শেষে শনিবার রাতে নাইট কোচে নাটোরে আসেন। পরে নাটোর থেকে পৌরসভার গাড়িতে সিংড়ায় ফেরার পথে মহাসড়কের খেজুরতলা এলাকায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও গাড়িচালক রমিজুল…

আরও পড়ুন