Author: News Editor

জেলা প্রতিনিধি: ফরহাদ খোন্দকার চট্রগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় মহিপাল হাইওয়ে পুলিশের অভিযানে ৪৯ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে৷ বুধবার (২১ জুন) ভোর ৫ টায় কুমিল্লা থেকে ফেনীগামী একটি প্রাইভেটকারে ফেনসিডিল আসছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এসময় প্রাইভেটকারটি মোহাম্মদ আলী বাজার এলাকায় আসলে হাইওয়ে পুলিশ থামার সংকেত দিলে প্রাইভেটকারের চালক গাড়িটি না থামাইয়া আরো বেশি গতিতে চালিয়ে সিগন্যাল অমান্য করলে সন্দেহ হওয়ায় পুলিশ প্রাইভেটকারটির পিছু নেয়। একপর্যায়ে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকা হঠাৎ ইউর্টান করে ঢাকার দিকে ফেরার সময় গাড়ির অতিরিক্ত গতি থাকার কারণে আইল্যান্ডের উপরে উঠে যায়।…

Read More

ইবি প্রতিনিধি: আবেদন ঝুলে থাকায় ক্ষিপ্ত হয়ে তালা ভেঙ্গে ডরমিটরিতে উঠেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারী। বুধবার বিকেলে ৫টার জিনিসপত্র নিয়ে ভবনে উঠেছেন তারা। জানা যায়, ডরমিটরি-২ ভবনের চার ও পাঁচ তলায় বাসা রয়েছে ১৬টি। এখানে আবাসন সুবিধা নিতে বাসা বরাদ্দ কমিটির আহ্বায়কের নিকট আবেদন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা ও শিক্ষক। কিন্তু বাসা ফাঁকা থাকা সত্ত্বেও অনুমোদনের বিষয়টি ঝুলে থাকে দীর্ঘদিন। ফলে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বাসা বরাদ্দ দেওয়া কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক বলেন, “বাসা এখনও কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। ঈদের পর এগুলো বুঝে দেওয়ার কথা ছিলো। এরই মধ্যে শুনলাম…

Read More

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ।। দিনাজপুরের বীরগঞ্জ থেকে ৫ টি চোরাই গরু উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলি আদালতের নির্দেশে বুধবার সন্ধায় মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আলামিন জানান, গত রবিবার দিবাগত রাতে উপজেলার মাঝখুরিয়া গ্রামের তাহের উদ্দীনের ছেলে আইবুর রহমানের বাড়ি থেকে বাছুর ও গাভী সহ ৭ টি গরু চুরি হয়। এ নিয়ে অনুসন্ধান চালায় থানা পুলিশ। পরে সোর্স মারফত খবর পেয়ে বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই উপজেলার ক্যামাদিঘি মুরিয়ালা গ্রামের চিহিৃত গরু চোর হরিবর রহমান হবির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে বাছুর সহ ৫টি চোরাই গরু উদ্ধার করা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আইডব্লিউএমের ২০১৭ সালের প্রস্তাবনা ও ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়ন, অবিলম্বে উজানে নদী সংযোগ এবং ভবদহ অববাহিকায় জনপদের মানুষকে বিপদে ফেলা সংশ্লিষ্ট লুটপাতকারীদের বিচারের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুর বারটায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাংবদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক অনিল বিশ্বাস, জিল্লুর রহমান ভিটু, পারভীনা বেগম, চৈতন্য বিশ্বাস, আজিজ সরদার, মিজানুর রহমান, আজিজুর রহমান, পলাশ বিশ্বাস প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণাধীন দ্বিতীয়তলা ছাদ ধসে পড়ে ৯জন শ্রমিক গুরুতর আহত হয়।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) খুলনার আওতায় যশোর বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য এ ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এর নির্মাণকাজ করছে ঢাকার আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুর সাড়ে বারটার ভবনের দ্বিতীয়তলার ভিম ঢালাইয়ের সময় এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং স্থানীয় জনগণের সহযোগিতায় ভবন ধসে গুরুতর আহত ৯জনকে উদ্ধার করে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।। তবে ছাদের নিচেয় কেউ আটকে আছে কিনা তা বোঝা যাচ্ছে না।…

Read More

পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫ লাখ টাকার বিনিময়ে গোপনে পকেট কমিটি বাতিল, নির্বাচনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি গঠন এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন অভিভাবকসহ স্থানীয় জনতা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষকের কুশপুত্তলি দাহ করেন তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় অর্ধশতাধিক অভিভাবকরা এ বিক্ষোব কর্মসূচী পালন করেন। এসময় ছাত্র অভিভাবক মোঃ রেজাউল হক রাজন, মোঃ ইদ্রিস মোল্লাহ, মোঃ হারুন মীরা, বক্তব্য দেন। বক্তারা বলেন, কোন ধরনের তফসিল ঘোষনা না করেই গোপনে প্রধান শিক্ষক ৫ লাখ টাকার বিনিময়ে তার পছন্দেন লোকজন নিয়ে পকেট কমিটি বানিয়েছেন। তাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারনসহ…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের অধীনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার শতাধিক আনসার ভিডিপি সদস্যদের ও তাদের পরিবারের সদস্যদের কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানও ওষুধ বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উক্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জর উপমহাপরিচালক কামরুন নাহার। চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা নওহাটা ১৯ আনসার ব্যাটেলিয়ান এর পরিচালক আব্দুল মজিদ,রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক এমরানুল হক, শিবগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তা তরুন…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিফ/২০২৩-২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপাআমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিপুণ দেবনাথ, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ রজব আলী, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, কৃষি দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী সহ প্রমুখ।

Read More

ঈদুল আজহায় মহাসড়কে চার দিন (২৬-২৯ জুন) ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২২ জুন) গণপরিবহন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় সড়ক পথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন (২৬-২৯ জুন) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, গার্মেন্টস সামগ্রী, পচনশীল দ্রব্য, ওষুধ, কাঁচাচামড়া, সার, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানিবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ…

Read More

চীনের ইনচুয়ানের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। এর আগে, বুধবার (২১ জুন) সন্ধ্যায় মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকির একটি জনবহুল বাজারে বিস্ফোরণটি ঘটে। এতে আহত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসার জন্য সবকিছু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান প্রধান শিল্পকারখানায় নিরাপত্তা তদারকি জোরদারেরও নির্দেশ দেন তিনি। সূত্র : এনডিটিভি, দ্যা গার্ডিয়ান

Read More

সেন্ট মার্টিন দ্বীপ কাউকে দিয়ে ক্ষমতায় থাকতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে। তাহলে এখন তারা দেশ বিক্রি, নাকি সেন্ট মার্টিন বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? গতকাল বুধবার দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমি এ দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও তখন ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি আমি বলি, সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গান হতে হবে মুক্ত; সংশয়হীন’- এই স্লোগানকে সামনে যশোরে সাড়ম্বরে বিশ্ব সংগীত দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২১ জুন) বিকালে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিকাল সাড়ে পাঁটায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপরসন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উস্তাদ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দোপাধ্যায়, সম্মিলিত সংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু ও সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সংগীতানুষ্ঠানে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা ও মনিরামপুর বাসীর দুঃসময়ের কান্ডারী জনাব এসএম ইয়াকুব আলী আজ বুধবার (২১ জুন) সন্ধ্যায় মনিরামপুর ও অভয়নগর উপজেলার ভবদহ জলাবদ্ধ এলাকার সবচেয়ে অবহেলিত জনপদ ১৫ নং কুলটিয়া ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও পার্শ্ববর্তী মশিয়াহাটী বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে এসএম ইয়াকুব আলী বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ।দেশের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা আর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। গণ সংযোগকালে আরও…

Read More

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে প্রথম বারের মত প্রার্থী হয়ে বড় ব্যবধানে বিজয়ী হন আওয়ামী লীগের এই নেতা। বুধবার (২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের নগরীর উপশহরের জালালাবাদ গ্যাস মিলনায়তনে নির্বাচনের ফল প্রকাশ করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীকে আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৬১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। প্রতিপক্ষ প্রার্থীর তুলনায় তিনি ৬৮ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আবারও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারা মিয়া (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বিকালে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের চরকাঠুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তারা মিয়া উপজেলার কাঁচপাই গ্রামের আফছার শেখের ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার বিকালের দিকে পল্লী বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় কাঠ ব্যবসায়ী রফিক চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে গাছ কাটতে ছিলেন। হঠাৎ করেই বিদ্যুৎতের তারের ওপর গাছের ডাল পড়ে সাথে সাথেই শরীর বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মারা যায় তারা মিয়া। এবং গাছের সাথে ঝুলে থাকে তার লাশ। পরে ফায়ার সার্ভিসের লোক এসে নিহতের লাশ নিচে নামিয়ে আনেন। টাঙ্গাইল পল্লী…

Read More

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলালসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ।বুধবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।মামলায় পুলিশের উপপরিদর্শক হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করে আদালত। পুলিশের উপপরিদর্শক হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আর সুইপার মানিক ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে বাদল দাস এর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা…

Read More

কক্সবাজার থেকে কে এম নুর মোহাম্মদ। – টেকনাফের হ্নীলা নাইক্ষ্যংখালী এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার নাইক্ষ্যংখালী এলাকার মোঃ সেলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ফারুক (২৮)। কক্সবাজার র‌্যাব-১৫ অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (২০ জুন) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হৃীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান…

Read More

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের নির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী সিলেট সিটি নির্বাচনের ভোটের দিন গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে ঘুরতে এসেছেন। দলীয় সিদ্ধান্ত মেনে সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণ না করায় বুধবার(২১জুন) সকালে গ্রামের বাড়িতে আসেন তিনি। বিকাল ৪ টায় উপজেলার শমশেরনগর বাজার থেকে কোরবানির জন্য প্রায় ২০ টি ছাগল ক্রয় করেছেন তিনি। আরিফুল হকের নিকট আত্মীয়রা জানান, মেয়র আরিফুল হক নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি এখনো স্বপদে বহাল। যেহেতু তাঁর দল বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং তিনিও প্রার্থী হননি, তাই নির্বাচনের দিন তিনি হঠাৎই স্বপরিবার নিয়ে দাদার বাড়ি বেড়ানোর…

Read More

বিশেষ প্রতিনিধি, পুরান ঢাকার কোতয়ালী থানাধীন ৩৭ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। বুধবার (২১ জুন) পুরান ঢাকার সদরঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৩৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান মাহিম বলেন , বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে কলঙ্কিত করতে বিভিন্ন কুচক্রী মহল কাজ করে তাদের মধ্যে অন্যতম চাঁদাবাজ গুন্ডাবাহিনী পরিচালক কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের কলম রেখে হাতে অস্ত্র  তুলে দেওয়া ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন তুহিনের একনিষ্ঠ কর্মী ইউসুফ মোল্লা। যে বর্তমানে চাঁদাবাজি গম ও চাল চুরি মামলায় বরিশাল  কারাগারে আছেন।…

Read More

রংপুর প্রতিনিধিঃ রংপুর ডিভিশন এসএসসি ৯৭ এইচএসসি ৯৯ ফেসবুক গ্রুপের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম “অন্তরে-৯৭” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার (২২ জুন) রাত ১০ টায়। জানা যায় আয়োজনটি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রচার হবে। রিয়াজ উদ্দিন মাসুম-এর সঞ্চালনায় শুরুর দিনে থাকছে হৃদরোগের ঝুঁকি বিষয়ে আলোচনা। এ পর্বের স্বাস্থ্য বিষয়ক মূখ্য আলোচক হিসেবে থাকছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজ্জাদুর রহমান কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। সাথে থাকছে আরো ৬ বন্ধু -মুশফিকুর রহমান মুন্না(হিলি), রুপালি বেগম (উলিপুর), ফজলুল হাসান (সৈয়দপুর), হোসেইন কবীর(নাগেশ্বরী), মামুন রহমান (নীলফামারী), হারুন-অর-রশিদ মুন্সি (ঢাকা)। এছাড়াও সঙ্গে থাকবেন বিভাগীয় কমিটির আহবায়ক ডাঃ মোস্তফা আলম বনি ও সদস্য সচিব হাফিজার রহমান রিংকু সহ এডমিন…

Read More