Author: Shantonun Islam

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এটি তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটির দেখা পেলেন তাসকিন আহমেদ। হারারে টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সংগ্রহকে বড় করছেন মাহমুদউল্লাহ ও তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৯৭ রান। শুরুতে টপ অর্ডারের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মিডল ও লোয়ার মিডল অর্ডার। প্রথমে অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের পর ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখাও পেয়ে গেছেন তিনি। ১৯৫ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি আর অভিজ্ঞ এই ডানহাতিকে যোগ্য সঙ্গ…

Read More

৫৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেজর কোনো টুর্নামেন্টের ফাইনালে নাম লেখালো থ্রি লায়ন্সরা। ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের পর ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের পেনাল্টি গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ১২ জুলাই ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালি। সেই ১৯৬৬ সালে শেষবার কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ফুটবলের জনক বলে দাবি করা ইংলিশরা। সেবার বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু এরপর আর ভাগ্যের শিকে ছিঁড়েনি। চার-চারবার সেমিফাইনাল থেকেই (দুইবার বিশ্বকাপে, দুইবার ইউরোতে) ছিটকে পড়তে হয়েছে। কত…

Read More

এক আসর পর আবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। সবমিলিয়ে টানা তিন ফাইনাল হারার পর আবারও স্বপ্ন পূরণের খুব কাছে লিওনেল মেসি। দুটো উপলক্ষ্যেরই পিছনের নায়ক একজনই। এমিলিয়ানো মার্টিনেজ। একসময় আর্সেনালের তৃতীয় পছন্দের গোলরক্ষক সুযোগ না পেয়ে পাড়ি জমান অ্যাস্টন ভিলা। সেখানেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নেন জাতীয় দলের একাদশেও। আর আজ তার বীরত্বেই আর্জেন্টিনা দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা ঘুচানোর দ্বারপ্রান্তে। বুধবার ভোরে ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টোডিয়ামে কলম্বিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। শুরুতে লিওনেল মেসির পাস থেকে লাউতারো মার্টিনেজ গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজের গোলে সমতায় ফিরে…

Read More

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। চোটের কারণে একাদশে নেই তামিম ইকবাল, তবে ফিরেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান একাদশে ফিরেছেন, প্রায় দেড় বছর পর টাইগারদের সাদা জার্সিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে ছাড়াই মাঠে নেমেছে জিম্বাবুয়ে, করোনা প্রটোকল ভেঙে পরিবারের সাথে দেখা করেন এই দুই ক্রিকেটার। জিম্বাবুয়ের হয়ে টেস্টে অভিষেক হয়েছে তাকুদজওয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্সের, দলের সেরা দুই পারফর্মার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে ছাড়া মাঠে নামলেও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে…

Read More

পুরো ম্যাচে আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত ইতালির কাছে টাইব্রেকারে হেরে ইউরো কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল স্পেন। আর আসরে শতভাগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে পা রাখলো আজ্জুরিরা। ইউরোর প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ওয়েম্বলিতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় ইতালি। এই নিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত রইলো ইতালিয়ানরা। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে রবার্তো মানচিনির শিষ্যরা হারতে ভুলে গেছে। এবারের ইউরোয় এখন পর্যন্ত ৩টি নকআউট ম্যাচসহ ৬ ম্যাচে জিতেছে ইতালি। টাইব্রেকারের শুরুতেই ইতালির লোকাতেল্লি ও স্পেনের ওলমো দুজনেই শট মিস করেন। এরপর ইতালির বেলোত্তি ও বনুচ্চি এবং স্পেনের মোরেনো…

Read More

ইউক্রেনকে উড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। দারুণ আধিপত্য বিস্তার করে খেলা গ্যারেথ সাউথগেটের শিষ্যরা ৪-০ ব্যবধানে জয় পায়। দলের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। এছাড়া হ্যারি ম্যাগুইর ও জর্ডান হেন্ডারসন একটি করে গোল পান। ২৫ বছর পর ইউরোর শেষ চারে উঠল ইংল্যান্ড। সর্বশেষ ১৯৯৬ সালে ঘরের মাঠের আসরে সেমিফাইনাল খেলেছিল দলটি শনিবার বাংলাদেশ সময় রাতে ইতালির রোম শহরের স্তাদিও অলিম্পিকোতে শেষ আটের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে আক্রমণাত্মক শুরু করা ইংলিশরা ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয়। ডি-বক্সের বাইরে থেকে দুজন ফুটবলারকে কাটিয়ে রাহিম স্টারলিং বল সামনের দিকে ঠেলে দেন। আর ফঁকায় বল পেয়ে একা থাকা ইউক্রেন…

Read More

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে আসরটির সেমিফাইনালে উঠেছে ডেনমার্ক। ডেনিশদের হয়ে একটি করে গোল করেন টমাস ডেলানি ও ক্যাসপার ডলবার্গ। আর চেকদের হয়ে একমাত্র গোলটি করেন প্যাট্রিক শিক। শনিবার আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শেষ আটের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে শুরুটা দারুণ করে ডেনমার্ক। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে চেকরা কিছু বুঝে ওঠার আগে গোল দিয়ে বসে দলটি। বিতর্কিত এক কর্নার থেকে জেন স্টারগের লারসেন শট নিলে অরক্ষিত অবস্থায় থাকা টমাস ডেলানি হেডের মাধ্যমে গোল দিয়ে দলকে এগিয়ে দেন। ১৬তম মিনিটে নিজের জোড়া গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ডেলানি। লারসেনের ক্রস থেকে এবারও অরক্ষিত হয়ে ছিলেন এই মিডফিল্ডার। তিনি গোলের…

Read More

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে রান উৎসবে মেতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিন শেষে সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ফিফটিতে ২ উইকেটে ৩১৩ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা। দলের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে বাহিরে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ, ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে ১৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ৪৩ মিনিট ক্রিজে থেকে ৩০ বল খেলে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন…

Read More

কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে এসে অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। বল দখলের লড়াইয়ে সমানে-সমান। আক্রমণেও প্রায় তাই। পরে টাইব্রেকারে ব্যবধান গড়ে দিলেন গোলরক্ষক ডেভিড ওসপিনা। তার নৈপুণ্যে পেনাল্টি শুট আউটে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল কলম্বিয়া। এর আগে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচের নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। এদিন টাইব্রেকারে কলম্বিয়ার চার শটের সবকটিই পেয়েছে জালের দেখা। কিন্তু উরুগুয়ের চার শটের মাত্র দুটিতে হয়েছে গোল; তাদের হোসে হিমেনেস ও মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে জয়ের নায়ক ওসপিনা। মূল ম্যাচে কলম্বিয়া প্রথম উল্লেখযোগ্য সুযোগও পায় । তবে দ্বাদশ মিনিটে উইরিয়াম তেসিয়োর হেড ক্রসবারের একটু…

Read More

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব তারকাদের দলে ফিরিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ক্যারিবীয়দের ঘরের মাঠে হওয়া পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে ২৫ রানে জিতে ৩-২ ব্যবধানে শিরোপা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, এভিন লুইসদের নিয়ে ক্যারিবীয়রা ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪৩ রান। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান দলের অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় উইকেটে ম্যারাথন জুটি গড়েন এইডেন…

Read More

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা ৩-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে। দলের হয়ে একটি করে গোল করেন রদ্রিগো দে পল, লাওতারো মার্তিনেস ও মেসি। নিজে গোল করার পাশাপাশি অপর দুই গোলেও অবদান রাখেন মেসি। এবারের কোপায় এখন অবধি মেসি ৪টি গোল ও সমান অ্যাসিস্ট করেছেন। যা এবারের আসরে সর্বোচ্চ। রোববার বাংলাদেশ সময় সকালে স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকোতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয় দুদল। আক্রমণাত্মক শুরু করা আর্জেন্টিনা ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। মাঝমাঠ থেকে আরবোলেদার ক্রসে লাওতারো মার্তিনেস বল পেয়ে গোলরক্ষককে ছাপিয়ে ডানপ্রান্ত দিয়ে পোস্টের একেবারে কাছে গিয়ে শট…

Read More

সাম্প্রতিক বছর গুলোতে তিন ফর্মেট মিলিয়ে ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে (২০১৩ সালের পর থেকে), সে হিসেবে বাংলাদেশের সবচেয়ে চেনা প্রতিপক্ষই জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাদের বিপক্ষে নিয়মিতই দ্বিপাক্ষিক সিরিজ খেললেও সবগুলোই অনুষ্ঠিত হয়েছে টাইগারদের ঘরের মাঠে। ২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিলো টাইগাররা, দীর্ঘ ৮ বছর বিরতি দিয়ে আবারও জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এবারের সফরে ১ টেস্টের পাশাপাশি ৩ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল, ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। তবে ৩ দফায় জিম্বাবুয়ে যাচ্ছে টাইগাররা, প্রথম দফায় শুধুমাত্র টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটারের ১৭ জন ভোরে দেশ ছেড়েছেন। এর…

Read More

শুরুতে গোলরক্ষকের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া, তবুও দারুণ আধিপত্য দেখিয়ে বড় জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল স্পেন। কিন্তু শেষ দিকের দুই গোলে ফের ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া। পরে যোগ করা সময়ে দ্রুত দুই গোল স্পেনের। এমন ঘটনাবহুল রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লুইস এনরিকের শিষ্যরা। সোমবার কোপেনহেগেনর পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া লা রোহাদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেরান তোরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ। ইউরোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ (৮) গোলের ম্যাচ এটি। সর্বোচ্চ…

Read More

আসন্ন জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজের জন্য তিন ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সংস্করণ মিলিয়ে একমাত্র নতুন মুখ শামীম হোসেন। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ তারকা টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সে করে সব সংস্করণেই ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। তিন ফরম্যাটে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মুমিনুল হক আর তামিম ইকবাল অধিনায়কত্ব করবেন যথাক্রমে টেস্ট ও ওয়ানডেতে। টি–টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। এই সফরে মোস্তাফিজ আছেন শুধু সীমিত ওভারের সিরিজে। টি–টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়ে সৌম্য সরকার আছেন কেবল টি-টোয়েন্টি দলে। এই সফরে রয়েছে একটি…

Read More

ঠিক যেন ২০১৬ সালের ইউরো কাপের পুনরাবৃত্তি। সে আসরের মতো এবারও গ্রুপপর্বে তৃতীয় হয়ে নকআউটের টিকিট পেল পর্তুগাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে পৌঁছে গেছে  রোনালদোর দল। বরাবরের মতো এবারও দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। তার জোড়া গোলেই ফ্রান্সের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে পর্তুগাল, পেয়েছে নকআউটের টিকিট। ফ্রান্সের পক্ষে গোল দুইটি করেছেন করিম বেনজেমা। এফ গ্রুপের শেষ ম্যাচটিতে পুরো সময়টায় সমানে সমান লড়েছে পর্তুগাল ও ফ্রান্স। পুরো ম্যাচে সমান ৫টি করে শট লক্ষ্যে রেখেছে দুই দল, বল দখলের লড়াইয়েও প্রায় সমান ছিল দুই দলের অবস্থা। আর…

Read More

৩৪ বছর আগে এই দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করে এক বালক। ছোট্ট সেই শহর থেকে যে একসময় ফুটবল বিশ্বে রাজত্ব শুরু করে এবং যা এখনও চলমান। সেই বালকের নাম লিওনেল আন্দ্রেস মেসি। বৃহস্পতিবার (২৪ জুন) এই খুদে ফুটবল জাদুকরের ৩৪তম জন্মদিন। খবরটা মেসিভক্তদের জন্য একই সঙ্গে আনন্দের এবং বেদনার। আনন্দের কারণ তো জানাই। মেসির জন্মদিন বলে কথা! তবে ৩৪ বছর বয়সে পা দেওয়া মানে আর মাত্র কয়েক বছর পরেই হয়তো বুটজোড়া তুলে রাখবেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক। অর্থাৎ, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের পায়ের জাদু দেখার সু্যোগ হয়তো আর বেশিদিন নেই। ২০০০ সালে, মাত্র ১৩ বছর বয়সে বার্সার টেকনিক্যাল সেক্রেটারি চার্লি…

Read More

স্লোভাকিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো নিশ্চিত করল স্পেন। অন্যদিকে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে সুইডেন। প্রথম দুই ম্যাচে সুইডেন ও পোল্যান্ডের সঙ্গে ড্র করে চাপে পড়ে যাওয়া স্পেন বুধবার সেভিয়ার মাঠে গ্রুপ ই’-এর ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। তবে এই পাঁচ গোলের ২টিই আবার নিজেদের জালে জড়িয়েছে স্লোভাকিয়া। শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্প্যানিশরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কোপেনহেগেনে। নকআউট পর্ব নিশ্চিতের ম্যাচে দুর্বল প্রতিপক্ষ স্লোভাকিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে স্পেন। নিউক্যাসলে খেলা স্লোভাকিয়ার মার্টিন ডুব্রাভকা নিজেদের জালে বল জড়ানোর পর আয়মেরিক লাপোর্তে, পাবলো সারাবিয়া এবং ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। আলভারো মোরাতার পেনাল্টি শট ঠেকিয়ে…

Read More

পুরো ম্যাচটাই নাটকীয়তায় ভরা। শুরুতেই ধারার বিপরীতে গোল হজম করে ফেলা, কলম্বিয়ার পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যাওয়া, নেইমারের সহজ সুযোগ মিস, এরপর রেফারির বদান্যতায় ব্রাজিলের সমতায় ফেরা এবং ইনজুরি টাইম হিসেবে ১০ মিনিট দেয়া- নাটক আর উত্তেজনার কোনো কমতি ছিল না এই ম্যাচে। যেখানে শেষ পর্যন্ত জয় হলো ব্রাজিলেরই। রেফারির বদান্যতায় কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেল ব্রাজিল। কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে রিও ডি জেনিরোতে কলম্বিয়া প্রথমে গোল দিয়ে এগিয়ে গেলেও গোল পাচ্ছিল না স্বাগতিক ব্রাজিল। অবশেষে রেফারির ভুলে সেই গোল অবশেষে পেলেন নেইমাররা। শেষ পর্যন্ত ইনজুরি সময়ে আরও একটি গোল। সবমিলিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ল ব্রাজিলিয়ানরা। কঠিন এক প্রতিপক্ষের…

Read More

অবশেষে সব গুঞ্জনকে সত্য করে বার্সেলোনায় যোগ দিলেন নেদারল্যান্ডস ফুটবলার মেমফিস ডিপাই। দুই বছরের চুক্তিতে ফ্রি’তে কাতালান ক্লাবটিতে যোগ দিচ্ছেন এই ফরোয়ার্ড। মূলত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের পছন্দেই ডিপাইকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। গতকাল শনিবার বার্সেলোনা এক বিবৃতিতে মেমফিস ডিপাইকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। গত সিজনে অলিম্পিক লিঁও’র হয়ে ৩৭ ম্যাচে ২০ গোল করেছিলেন তিনি। আগামী ১ জুলাই লিঁও’র সাথে চুক্তি শেষেই অফিসিয়াল ভাবে বার্সেলোনায় যোগ দিবেন তিনি। বার্সেলোনার সাথে তার চুক্তির মেয়াদ ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। অলিম্পিক লিঁও’র আগে ডিপাই খেলেছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনে। মেমফিস ডিপাই বর্তমানে নেদারল্যান্ডসের…

Read More

বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফর্মেট ওয়ানডে, সবচেয়ে শক্তির জায়গাও বলা যেতে পারে। টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনো নিজেদের হারিয়ে খুঁজলেও ওয়ানডেতে বিশ্বের অন্যতম সমীহ জাগানিয়া দল বাংলাদেশ, সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও তার আগের দুই টুর্নামেন্টে দারুণ করেছে টাইগাররা। কন্ডিশন বিবেচনায় ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলা অবশ্যই বড় সাফল্য বাংলাদেশ দলের জন্য, ভারতের সাথে বিতর্কিত ভাবে হারতে না হলে হয়তো আরও ভালো ফলের দেখা মিলতো অস্ট্রেলিয়া বিশ্বকাপে। অতীতের হতাশা ভোলার সুযোগ আসছে ২০২৩ বিশ্বকাপে, নিজেদের পরিচিত কন্ডিশনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় আত্মবিশ্বাসী করে তুলছে তামিমদের। সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সবার কাছেই ২০২৩ বিশ্বকাপ একটা…

Read More