কে. এম. সাখাওয়াত হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সোমবার সকালে ও আগেরদিন রাতে ছয়জনকে গ্রেফতার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানা-পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার বিভিন্নস্থান থেকে এজাহারনামীয় গ্রেফতারকৃতরা হলেন- কলমাকান্দা উপজেলা মোড়ের মৃত অরুন সরকারের ছেলে অঞ্জন সরকার বাবন (৪৮), মনতলা গ্রামের মৃত মাঈন উদ্দিন বাচ্চুর ছেলে মো. শরীফ মিয়া (৩৫), একই গ্রামের কুদরত আলীর ছেলে এরশাদ মিয়া (৩৫) ও শৌলজান গ্রামের লিটন মিয়া (৪৫)। এর আগেরদিন রাতে আটককৃতরা হলেন- কলমাকান্দা বাজারের মো. ফোরকান মিয়ার ছেলে…
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বাড়ির পেছনে পুকুরের পানিতে ডুবে ২১ মাস বয়সি আহম্মাদ আল মাহির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে মৃতের বাড়ির পেছনে পুকুরে ডুবে আল মাহিরের মৃত্যু হয় এবং উপজেলার চন্ডিগড় ইউনিয়নে আলমপুর গ্রামের মো কামরুজ্জামান ও দুলনা আক্তার দম্পতির একমাত্র শিশু সন্তান আল মাহির। পুলিশ সূত্রে জানা যায়, শিশু আল মাহির সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করতে ছিল। তার মা দুলনা আক্তার বাড়িতে ধানের কাজে ব্যস্ত ছিলেন। এই ফাঁকে পরিবারের অজান্তে মাহির হাটতে হাটতে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজতে থাকেন।…
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেটে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে এবং ‘প্রজন্ম শপথ’ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে স্থানীয় পাবলিক হলে জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মালিকবিহীন ৫৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী। উদ্ধারকৃত ভারতীয় পণ্য জব্দ দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কামান্ডার মেজর নাজমুজ সাকিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দুর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ বিন রওশনের নেতৃত্বে পূর্বধলা উপজেলার গোজাকান্দি গ্রামে জনৈক মো. আব্বাস আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ…
কে. এম. সাখাওয়াত হোসেন: অর্থের বিনিময়ে প্রভাবশালী ব্যক্তিদের ভূমিহীন সনদ প্রদানের অভিযোগে নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম খান ওরফে মামুন সাময়িক বরখাস্ত হয়েছেন। গত ৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) উপসচিব পলি কর তাঁর স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনে উল্লেখ, মো. মাইদুল ইসলাম খানের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অভিযোগে একই আইনে ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যানকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। চেয়ারম্যান মাইদুল ইসলাম খানের দ্বারা ইউনিয়ন পরিষদের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইদ্রিস আলী উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বরুহাটি এলাকায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। বিকেলে উপজেলার বরুহাটি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ইদ্রিস আলীকে ধাক্কা দেয়। এতে মাথায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা মুক্ত দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) র্যালি শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত। এ উপলক্ষে সভাপতিত্ব করেন উপজেলার জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক এমএ খায়ের। এ সময় মুক্তিযোদ্ধার প্রজম্ম মোশতাক আহমেদ পলাশের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়া, মো. ওবায়দুল হক, হারেছ রহমান সাগর, বীর মুক্তিযোদ্ধা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ওই গ্রামের কৃষক আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকারের ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের ট্রান্সফরমার গুলো। এর ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা ফসলের জমি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন। পল্লী বিদুৎ অফিস সূত্রে জানা যায়, চাষাবাদ মৌসুমেই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। এ নিয়ে গত এক বছরে মোট প্রায় ৩১টি ট্রান্সফরমার চুরি হয়।…
নিজস্ব প্রতিবেদক: সাত ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিলেন। এরমধ্যেই পূর্ণ হয়েছে হানাদার মুক্তের ৫৩ বছর। এই দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী বয়কটের করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ। দিবসটিকে কেন্দ্র করে শহীদ বেদীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলেও রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি শ্রদ্ধাঞ্জলী। এছাড়াও ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্যাসিস্ট দোসররা আত্মগোপনে থাকলেও নবাগত ইউএনও কার্যালয়ে…
নিজস্ব প্রতিবেদক: ছয় ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস। ১৯৭১ সনের এই দিনে বাংলার দামাল ছেলেদের এক রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাকে মুক্ত করেছিলেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, সর্বস্তরের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা চত্বরে সর্বস্তরের অংশগ্রহনে পায়রা উড়িয়ে এক বর্নাঢ্য র্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন’র সঞ্চালনায় অন্যদের মধ্যে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুনেচ্ছা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা স্নিগ্নেন্দু বাউল,…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ল্যান্ড অফিসার্স এসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনামূল হক পলাশকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে মহাসচিব ঘোষণা করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে হোটেল প্রীতম ইনে এ সভা অনুষ্ঠিত হয়। এনামূল হক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা পেশাজীবী সংগঠন থেকে দালাল নেতৃত্ব উচ্ছেদের মাধ্যমে সাধারণ সদস্যদের সংগঠনের মুখপাত্র হয়ে উঠার আহবান জানান। এ ছাড়া ভূমি ব্যবস্থাপনা সংস্কার, সঠিক সময়ে পদোন্নতি ও নিয়োগের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সভায় এনামূল হক পলাশকে সভাপতি, মো. জাহিদুল আলমকে সিনিয়র সহসভাপতি, আব্দুল্লাহ আল মামুনকে…
কে. এম. সাখাওয়াত হোসেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন প্রফেসর মো. আবু তাহের খান। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নেত্রকোনা জেলার একজন গর্বিত সন্তান। জাতীয় বিশ্ববিদ্যায়ের রেজিষ্টার মোল্লা মাহফুজ আল-হোসেনের স্বাক্ষরিত পত্রে জানা যায়, অধ্যক্ষ মো. আবু তাহের খান জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২০(১)(ঞ) ধারা অনুযায়ি একাডেমিক কাউন্সিল কর্তৃক দুই বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এতে আরও উল্লেখ, তাঁর প্রাজ্ঞ পরামর্শ ও সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে। গত ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মোল্লা মাহফুজ আল-হোসেনের স্বাক্ষরিত পত্রের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পোগলা পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে একটি ফিসারীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল একই গ্রামের মো. জামালের ছেলে। জানা যায়, হায়দুলের একটি ফিসারিতে মাছের আহারসহ দেখাশুনা করতেন জামিল। ওই ফিসারিতে স্থাপিত মটর পাম্পে অসাবধানতা বশত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন জামিল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় কলমাকান্দা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. জামিলের মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ…
কে. এম. সাখাওয়াত হোসেন: সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গণ মানুষের কাছে দেশনায়ক তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা জানিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে জনসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) নেত্রকোনার খালিয়াজুরী ও মোহনগঞ্জ বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করা হয়। গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে আবু আফসান ইয়াহইয়া বলেন, “বাংলাদেশের গণ মানুষের আশা আকাক্সক্ষাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকেই কাজ করে আসছে। ছাত্র-জনতার গণ অভ্যূত্থান এবং পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজ খবর নেয়ার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের এই…
কে.এম. সাখাওয়াত হোসেন: অনৈতিক আবদার মেনে না নেওয়ায় নেত্রকোনা মদন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকতার (ইউএনও) বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন একটি প্রতিপক্ষ দল। এই নিয়ে মদন উপজেলার জনসাধারণের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এই ধরনের নেতাকর্মীরা দলে বহাল থাকলে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে জানান দলের তৃণমূল নেতা-কর্মীরা। গত ৫ আগস্ট সরকার পতনের পর বদলীজনিত কারণে মদনের ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালন করছেন সহকারি কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। ইউএনও’র দায়িত্ব পাবার পর থেকে বিএনপি’র একটি অংশ তার পেছনে উঠে পড়ে লেগেছে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য। গত ১ ডিসেম্বর রাতে মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটির বিএনপি’র সভাপতি মো. নুরুল আলম তালুকদার ওএমএস ডিলারের…
কে. এম. সাখাওয়াত হোসেন: ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা এবং ভারতের মিডিয়ায় নেত্রকোনায় সংখ্যালগুদের ওপর হামলা মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা আমিরুল ইসলাম, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ। খেলাফত যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম তার বক্তব্যে বলেন, ভারতে বাংলাদেশ হাই কমিশন অফিসে হামলার মাধ্যমে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরায় আন্তর্জাতিক কীটনাশক মুক্ত দিবস পালিত হয়েছে। বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকে’র আয়োজনে রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব, টেকসই কৃষি ব্যবস্থার প্রচারের উদ্দেশ্যে নো পেস্টিসাইড ডে (No Pesticide Use Day) বা কীটনাশক ব্যবহার মুক্ত দিবসটি পালন করা হয়। উল্লেখ যে, ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর, ভারতের ভোপালে ঘটে ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। একটি পেস্টিসাইড উৎপাদনকারী কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গমন ঘটলে এতে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়ানেট (MIC), যা কারখানার একটি ত্রুটিপূর্ণ সঞ্চালন ব্যবস্থার কারণে ছড়িয়ে পড়ে। এর পর থেকে ৩রা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষ সোমেশ্বরী মিলনায়তনে ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, কারিতাস প্রকল্পের এনিমেটরস সারেং তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত জুয়েল মিয়া (২১) নামে এক যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে নগদ একশো টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া কলমাকান্দা সদরের চাঁনপুর গ্রামের মৃত চাঁন মিয়া ছেলে। সোমবার (২ ডিসেম্বর) রাতেই তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে একই দিন সন্ধ্যায় উপজেলার চাঁনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার মাধ্যমে জুয়েল মিয়াকে আটক করা হয়। জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম সদরের চাঁনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জুয়েল মিয়া অপরাধ স্বীকার করে নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন…
কে. এম. সাখাওয়াত হোসেন: “পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালন উপলক্ষে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের অজহর রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে নেত্রকোনার শাখার আয়োজেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ নেত্রকোনা শাখার সভানেত্রী রেহানা সিদ্দিকী’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম উপস্থিত সংবাদিকবৃন্দের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ দশকের অধিক সময় ধরে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক…
