নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ইদ্রিস আলী উপজেলার গুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বরুহাটি এলাকায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী একজন মানসিক প্রতিবন্ধী। বিকেলে উপজেলার বরুহাটি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ইদ্রিস আলীকে ধাক্কা দেয়। এতে মাথায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version