নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামিল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পোগলা পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে একটি ফিসারীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল একই গ্রামের মো. জামালের ছেলে।

জানা যায়, হায়দুলের একটি ফিসারিতে মাছের আহারসহ দেখাশুনা করতেন জামিল। ওই ফিসারিতে স্থাপিত মটর পাম্পে অসাবধানতা বশত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন জামিল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় কলমাকান্দা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মো. জামিলের মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version