নিজস্ব প্রতিবেদক: শিক্ষককে লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় নেত্রকোনায় হেফাজত নেতার বাড়ি-ঘর ভাঙচুর ও মারধর ঘটনার মামলায় শামীম মিয়া (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। রবিবার (১৩ এপ্রিল) গ্রেফতারকৃত শামীমকে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানায় পুলিশ। এরআগে তাকে গত শনিবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত শামীম নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ছোট গরদি গ্রামের আহাদ মিয়ার ছেলে। তিনি এই মামলার এজাহারনামীয় আসামি। ভুক্তভোগী ও মামলার বাদী মাওলানা কারী মো. অনিছুর রহমান হেফাজত ইসলামী বাংলাদেশের মৌগাতি ইউনিয়ন শাখার যুগ্ম-সম্পাদক ও বড় গরদি এলাকায় একটি মসজিদের ইমামতি করেন। তিনি ২০১৩…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আংগাউরা গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী খনার মেলা। রবিবার (১৩ এপ্রিল)ভোরে মঙ্গলঘর প্রাঙ্গণে আয়োজনটি শুরু হয়। পহেলা বৈশাখের সূর্যোদয়ের পর মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। গ্রামীণ কৃষি, জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবেজড়িত খনার বচনকে কেন্দ্র করে আয়োজিত এই মেলাটি ইতোমধ্যেই এক মহাসংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। মেলাটির আয়োজন করেছে, স্থানীয় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠান ‘কুল এক্সপোন্জার’। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে লোকসংগীতের ছন্দে ছড়িয়ে পড়েছে খনার বচনের ঐতিহ্য ও প্রজ্ঞার আলো। মেলায় অংশ নিয়েছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী ও সাংবাদিকরা। তাদের অংশগ্রহণে এই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় ছাগলে ধান ক্ষেত খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ দুপক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছে। নিহত কৃষক ইমাম হোসেন (৫৫) আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। রবিবার (১৩ এপ্রিল) নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে গত শনিবার সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার একটি বোরো ক্ষেতের ধান খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে গত শনিবার বিকেলে দুই কৃষকের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয়…
কে. এম. সাখাওয়াত হোসেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ জব্দ করা হয়েছে। মালিকবিহীন জব্দকৃত ৪৮ বোতল ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাত ১০ দিকে সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করে নেত্রকোনা ব্যাটালিয়নের সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। মাদক…
কে. এম. সাখাওয়াত হোসেন: “শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ” এই শ্লোগানে নেত্রকোনার মদন উপজেলা বিএনপি’র ত্যাগী নেতা ও কর্মীবৃন্দের ব্যানারে উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল আলম তালুকদার ওরফে আলম চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দকে দল থেকে অব্যাহতি প্রদান ও বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মদন পৌরশহরের সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষো মিছিল বের শুরু হয়। পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানেসামনে মানবন্ধন করেন বিক্ষোভ মিছিলের অংশগ্রহণকারীরা। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারে আমলে মামলা হামলায়গত ১৫ বছরে বিএনপির কোন নেতাকর্মীরা ফেরারি জীবন যাপন…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ সাহেবের মমতাময়ী ‘ম’ আমিনা খাতুন পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে আমিনা খাতুন ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৮৫ এবং পাঁচ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। একই দিন বিকাল সাড়ে ৫টায় হুগলা ইউনিয়নের কালিহর কান্দা গ্রামের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজে শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল…
নিজস্ব প্রতিবেদক: চাঁদা না পেয়ে নেত্রকোনার সদর উপজেলায় মাদরাসা সুপারকে মারধর ও লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ ও মিডিয়ায় বক্তব্য প্রদানের জেরে বাংলাদেশ হেফাজত ইসলামীর এক নেতাকে মারধর ও তার বাড়ী-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে আহত হেফাজত নেতা নেত্রকোনা সদর হাসপাতাল চিকিৎসাধীন। ভুক্তভোগী হেফাজত নেতা হাফেজ কারী মো. আনিছুর রহমান সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে ছোট গরদী গ্রামের মৃত গোলপ খানের ছেলে এবং তিনি মৌগাতি ইউনিয়ন হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক। ২০১৩ সালে ঢাকার মতিঝিলে হেফাজত ইসলামীর প্রোগ্রামে গুলিবিদ্ধ কর্মী। বৃহস্পতিবার সরেজমিনে ভুক্তভোগীর বাড়িতে গেলে হেফাজত নেতার বাড়িঘর ভাঙচুরে দৃশ্য দেখা যায় এবং হাটখলা বাজারে হেফাজত ইসলামের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা…
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে নেত্রকোনা সদর উপজেলায় দক্ষিণ বিশিউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বাদ আছর ফিলিস্তিনে বর্বর ইজরায়েল কর্তৃ মুসলিম নারী-শিশু গণহত্যা বন্ধের দাবিতে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বিশিউড়া বাজারের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, জামায়েতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোনা জেলার সাবেক আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, দক্ষিণ বিশিউড়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মো. খাইরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডদেশ প্রাপ্ত খাইরুল ইসলাম কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বাশিআটি গ্রামের বাসিন্দা এবং রহিম উদ্দিন মেম্বারের ছেলে। বুধবার (৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বাশিআটি গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ষাঁড়ের লড়াই বন্ধ এবং একটি গরু আটক করেন। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান মাধ্যমে খাইরুল ইসলামকেতিন৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে আজিজুল ইসলাম (২২) ও রিমা আক্তার (১৯) নামের স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়ার নিজ বাড়ির পিছন থেকে এই দম্পত্তির মরদেহ উদ্ধার করা হয়৷ আজিজুল ইসলাম বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত সাত মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুই জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। এবার পরিবারের লোকজনের সাথে ঈদ করতে বাড়িতে আসেন। আজ (বুধবার) চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করে। রাতে…
কে. এম. সাখাওয়াত হোসেন: চাঁদা না পেয়ে নেত্রকোনার সদর উপজেলায় গরদী ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল খালেক খানকে মারধর ও লাঞ্চিতের ঘটনায় মানববন্ধন করেছে ওই মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঘন্টাব্যাপী মাদরাসা প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে বিক্ষোভ করেছেন শিক্ষাথীরা। মানববন্ধনে শিক্ষাথীরা বলেন, মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়া, ফারুকসহ সাত-আট জন মিলে তারা মাদরাসার সুপারকে শাটের কলার ধরে টেনে হিছড়ে মেরেছে এবং লাঞ্চিত করেছে। অভিযুক্তদের বিচার না হওয়া পযন্ত তারা ক্লাশ করা থেকে বিরত থাকবেন। মানবন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অপরাধীদের বিচারের দাবিতে মাদরাসার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে বিশাল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ-সময় যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পৌর শহরের বিরিশিরি এলাকায় এ ঘটনা। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশাল পরিবহন বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা মেলে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ-সময়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বুধবার (৯ এপ্রিল) সকালে ময়মনসিংহ র্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)। রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। দুপুরে তারা খবর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত অন্তর মিয়া (২১) উপজেলার নারাচাতল গ্রামের রোকন মিয়ার ছেলে। বুধবার (৯ এপ্রিল) রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করেন্ পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্তর মিয়া প্রতিবেশী ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে করে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কলম উপহার প্রদান করেছেন। এই মানবিক ও প্রেরণামূলক উদ্যোগের অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সকল এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশেষভাবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে কলম বিতরণ কার্যক্রমে অংশ নেন কলমাকান্দা উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সুশৃঙ্খলভাবে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে এক হাজার ৮১১ জন পরীক্ষার্থীদের জন্য কলমগুলো পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবদের হাতে তুলে দেওয়া হয়। যাতে সঠিকভাবে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে উপহারটি পৌঁছতে পারে। উপজেলা পর্যায়ে একজন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য মো. লিটন খানকে জড়িয়ে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিটন খান তার লিখিত বক্তব্যে বলেন, আমার নেতা কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নাম ভাঙ্গিয়ে সরকারী নদী দখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছি এমন নিউজ করেছে একটি কুচক্রী মহল। তারা আরও লিখেছে আমার যন্ত্রনায় জেলে, কৃষক, দিনমজুরসহ অতিষ্ঠ হয়ে পড়েছে কাকৈরগড়া ইউনিয়নের মানুষ। এছাড়া আমাকে জড়িয়ে বীজ ও কীটনাশক বিক্রিতে প্রতারনা করেছি এমন তথ্য প্রকাশ করে। তিনি আরও…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা অনুসারে এই নিয়োগ কার্যকর হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস নতুন করে তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপসারণের অফিস আদেশ পত্রে স্বাক্ষর করেন। এরআগে একটি ইউনিয়ন পরিষদের প্রশাসক আগেই নিয়োগ দেওয়া হয়েছিল। সে পরিষদের প্রশাসক পরিবর্তন করেন তিনি। এই নিয়ে চার ইউপিতে নতুন প্রশাসক বসানো হলো। দীর্ঘদিন ধরে কলমাকান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ও কৈলাটি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন তারা তিনজন অনুপস্থিত থাকায় পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত…
নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্গাপুর সাংবাদিক সমিতি। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাও স্লোগানে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোরশেদ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি লোকান্ত শাওন, উদীচী উপজেলা কমিটির সভাপতি কমরেড শামসুল আলম খান, এনজিও সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের উপজেলা…
কে. এম. সাখাওয়াত হোসেন: ফিলিস্তিনের গাজা ও রাফায় বর্বোরচিত হত্যাষজ্ঞের প্রতিবাদে নেত্রকোনার কবি-লেখকবৃন্দ কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টা শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার পর্য নেত্রকোনা পৌরশহরের মোক্তারপাড়াস্থ বকুলতলা চত্বরে খালেকদাদ চৌধুরী মুক্ত মঞ্চে এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন কবি এনামূল হক পলাশ। সঞ্চালনায় ছিলেন, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী এবং এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন সাহিত্য সমাজের সভাপতি ও জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরীয়া চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, কবি ও লেখক ননী গোপাল সরকার, লেখক ও চিন্তক আনোয়ার হাসান, প্রাবন্ধিক স্বপন পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীকে অপসােণের দাবিতে শত শত ইউনিয়নবাসী বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে অবস্থান নেন এবং স্মারকলিপি প্রদান করেন। এরই প্রেক্ষিতে একই দিন চেয়ারম্যানকে অপসারণ করা হয় এবং প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কলমাকান্দার ই্উএনও ফাইযুল ওয়াসীমা নাহাত প্রতিবেদককে চেয়ারম্যানকে অপসারণ ও প্রশাসক নিয়োগের তথ্যটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচেতন ও ভুক্তভোগী নাগরিকদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন নাজিরপুর ইউপি’র সর্বস্তরের জনগণ। এর আগে বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে এসে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত…
