- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে কবি বিদ্যুৎ সরকার এর ৫০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে উপজেলার কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে কবি, লেখক, পাঠক, সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু। কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন কবি লোকান্ত শাওন, কবি আবুল বাশার, কবি জীবন চক্রবর্তী, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ডা. কামরুল ইসলাম, কবি শাওন হাসান, শহীদ সন্তোষ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী গ্রামে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন-স্থানীয় কৃষকরা। অভিযোগ উঠেছে, প্রভাবশালী চাঁন মিয়া ও মজিদ মিয়া গ্রামের প্রাকৃতিক পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে ব্যক্তিগত ফিসারি তৈরি করেছেন। এর ফলে অন্তত ৫০ একর আবাদি জমি পানিতে তলিয়ে গিয়ে ধানচাষ অনুপযোগী হয়ে পড়েছে। ভুক্তভোগী মো. মিরাজ আলী গং-এর গণ স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে দেওয়ায় শুধু আবাদি জমিই নয়, বহু বাড়িঘরের উঠানেও পানি ঢুকে পড়েছে। এতে এলাকার আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, একাধিকবার বিষয়টি নিয়ে চাঁন মিয়া ও মজিদ মিয়ার সঙ্গে কথা বললেও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ায় স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ভোর রাত ৪টার দিকে এলাকাবাসী ফতেপুর গ্রামের রুকন মিয়ার বাড়ি থেকে প্রথমে সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ডের আনন্দ বাজার মোড় থেকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের থানায় নিয়ে আসে। আটকৃতরা হলেন- ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার শহীদুল ইসলাম…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমাইজহাটি গ্রামে ফসলি জমি ও বেড়ি বাঁধ/রাস্তা কেটে জোরপূর্বক খাল খননের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জলাবদ্ধতা নিরসনের দাবিকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হলেও এতে কৃষক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী গড়াডোবা ইউনিয়নের টাঙ্গুয়া ও আঙ্গারোয়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। অপরিকল্পিত বাঁধ ও মাছের ঘের (ফিশারিজ) নির্মাণের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে হাজার হাজার একর আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়েছে। এ অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টার দিকে শতশত মানুষ দুটি বেকু মেশিন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চাঞ্চল্যকর সিএনজি চালিত অটোরিকশা চালক নূর জামান (৩৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ২৪ ঘণ্টার ব্যবধানে মামলার আসামী গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এতথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. মিজানুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে জীবিকার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বের হন চালক নূর জামান। পরদিন ভোর রাতে দুল্লী ব্রিজ এলাকায় রক্তমাখা অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে সেখান থেকে প্রায় একশো গজ দূরে কচুরিপানার নিচ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় জমির অধিকার, ডকুমেন্টেশন ও পরিষেবা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ কর্মশালার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। কর্মশালায় সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পিসিসির সমন্বয়কারী কমিটির সভাপতি শেখ শামীম, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস, সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরা যেন সঠিক তথ্য ও প্রয়োজনীয় সুবিধা পান- এ লক্ষ্যেই এ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডের চালক মো. নুরুজ্জামান হত্যার প্রতিবাদে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় কেন্দুয়া অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ৩৬২১) আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব ও ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকন্দ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রুমান খান, শ্রমিকনেতা গোলাম সারোয়ার খোকন প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাসী কায়দায় শ্রমিক ভাই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন রহমত আলীর (৫৫) জেলার মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. একেএম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে যাবজ্জীবন দন্ড আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দুই বছরের কারাদন্ডে দন্ডাদেশ প্রদান করেন। আদালত সূত্রে আরো জানা যায়য়, মেডিকেল রিপোর্টসহ সব ধরনের সাক্ষ্য-প্রমাণে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষনা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় ও আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, উপজেলা বিএনপি’র সভাপতি এম.এ খায়ের, বিএনপি নেতা নাজিম উদ্দীন মণ্ডল, যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির ও সদস্য সচিব সোলায়মান হক। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় এক রাতে ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ ও ১৮ বছর বয়সি এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। মৃত ব্যক্তিরা হলেন, পূর্বধলার আগিয়া ইউনিয়নের মৃত রাম চরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল। পূর্বধলা থানার জানান, গত মঙ্গলবার দিনগত রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর কষ্ট সহ্য করতে না পেরে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে গালিগালাজ করে ঘর থেকে বের…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার উদ্দেশ্যে আঘাত করার অপরাধে সাত মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফ্তার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত আসামি মামুন (৩১)। তিনি কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে। নেত্রকোনার থানায় দায়েরকৃত মামলা নং- ১২(০৫)১৯, জিআর-(১৩২(২)১৯, টিআর- ৫৫/২৩ ধারা- ১৮৬/৩৩২ পেনাল কোড এর সাত মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামি হলেন গ্রেফতারকৃত মামুন। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার। এরআগে মঙ্গলবার দিনগত রাত্ আনুমানিক সোয়া ১১টার দিকে গ্রেফতারকৃত মামুনের অবস্থান নিশ্চিত হয়ে কেন্দুয়া উপজেলায় চরখিদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুল্লী মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। মৃতদেহের পরিচয় শনাক্ত করেন নিহতের চাচা মো. মুকুল মিয়া। বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশে মরা বিল থেকে অটোরিকশা (সিএনজি) চালকের জামালের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ- সহিলদেও ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার সহিলদেও গ্রামে মদন-মোহনগঞ্জ পাকা রাস্তার ওপর এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়। এলাকাবাসীর অভিযোগ- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে করে পরিষদ ভবনটি তার নিজ গ্রাম জয়পুর গ্রামে নিয়ে যেতে চাইছে। জয়পুর গ্রামটি ইউনিয়নের শেষপ্রান্তে হওয়ায় সেখানে যেতে মানুষের অসুবিধা হবে। এতে করে ইউনিয়নের অনেক গ্রামের মানুষ সেবা বঞ্চিত হবে। তারা স্থান পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা বলেন, সহিলদেও ইউনিয়নের জন্য আগেই জমি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুসা’র আয়োজনে প্রতিবন্ধী অধিকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিরিশিরি এলাকায় রুসা‘র হলরুমে এ কর্মশালা শুরু হয়। এতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন। রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উন্নয়নকর্মী রাখী দ্রং। কর্মশালায় প্রশিক্ষক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের আয়োজনে প্রধান নদ-নদীগুলোর সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (IWM) পরিচালিত শীর্ষক সমীক্ষার অংশ হিসেবে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার। এ সময় বক্তব্য রাখেন, পানি ব্যবস্থাপনা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহিদ ফকির, আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেকসহ সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ,…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে শত শত দু:স্থ-অসহায় মানুষ ফিরে পাচ্ছেন চোখের আলো। এ পর্যন্ত নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক সাধারণ মানুষ কায়সার কামালের সহযোগিতায় চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন। সোমবার (১৮ আগস্ট) মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় ৮ম ধাপে আরো ৪০ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের অপারেশন করা হয়। তাদের মধ্যে ২৩ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ…
নিজস্ব প্রতিবেদক: ‘‘অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মৎসচাষী ও কৃষকদের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে র্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভার মাধ্যমে মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তন সমাজসেবা অফিসার মাসুল তালুকদার এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস অফিসার শিরিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক এম রফিকুল…
নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বখ্যাত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে নাজিরপুর এপি’র দীর্ঘ ২০ বছরের উন্নয়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। এ সময় বক্তব্য রাখেন, সিসিএ দোলন যোসেফ গোমেজ, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, খারনৈ…
এনামূল হক পলাশ: আজ ১৮ আগস্ট। যতীন স্যারের ৯০। ঠিক চার দিন আগে যতীন স্যার আমাদেরকে রেখে অনন্তের পথে যাত্রা করেছেন। আমি অধ্যাপক যতীন সরকারকে যতীন স্যার হিসেবে বলছি এই কারণেই যে, তিনি আমাদের সময়ের একজন শিক্ষক এবং আমাদের সময়ে আমরা শিক্ষকদেরকে স্যার হিসেবেই জানি। তিনি তথাকথিত প্রভু মানসিকতার কর্তৃত্ববাদী স্যার নন, বরং তিনি আমাদের গুরু। তিনি আমাদেরকে পথ দেখান। আমরা যা চিন্তা করতে পারিনা সেই চিন্তা আমাদের ভেতরে ঢুকিয়ে দিতেন। এই বিষয়ে ব্রাজিলীয় ঔপন্যাসিক এবং গীতিকার পাওলো কোয়েলহোর ‘বাবা, ছেলে আর নাতিদের জন্য গল্প’ থেকে একটি গল্প কোট করতে চাই। গল্পটি হচ্ছে, “যোগী রমন ছিলেন ধনুর্বিদ্যা শিল্পের একজন প্রকৃত গুরু।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই সব অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায় এর সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায়…