Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভেঙে নতুন করে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে এবং কুশপৌত্তলিকা দাহ করেছে। ‎ সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। ‎ ‎আন্দোলনে অংশ নেন আনন্দপুর, হরিপুর, বেতুয়া, ফকির চান্দুয়াইল, দিলুড়া, গাছতলা, পাঁচকাঠা, হাতিগাতি, আজগড়া, রনশিংপুর, নাউরীপাড়া, বানিয়াপাড়া ও চাঁনকোনাবাড়ী গ্রামের শত শত মানুষ। ‎ ‎এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে নাজিরপুর ইউনিয়ন ভেঙে আনন্দপুর মডেল ইউনিয়ন পরিষদ গঠন করা হচ্ছে। তারা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী- মো. সাইরুল ইসলাম, মো. মানিক আজাদ ও বাছির উদ্দিন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে মেইন ফিলার ১১৮৮ সংলগ্ন মহেশখোলা বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) এলাকা দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। নিহত ব্যক্তির নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় গত ১০ আগস্ট আকরাম অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অপহরণের চেষ্টায় জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এ সময় তাদের গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কাকন আহমেদ (২৮) হত্যা মামলায় আসামি হুমায়ুন কবীরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি এ হত্যা মামলা ৮ নম্বর এজাহারনামীয় আসামি। ভুক্তভোগী কাকন আহমেদ পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গৌরীপুর রেল স্টেশনে পয়েন্টম্যান পদে কর্মরত ছিলেন। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪(সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে র‌্যাবের মিডিয়া অফিসার এতথ্য জানান। এরআগে গত শনিবার বেলা ১২টার দিকে বান্দরবান র‌্যাব-১৫ (সিপিসি-৩) এর সহায়তায় ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) বান্দরবান জেলার সদর থানাধীন উজানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবীরকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গত ঈদুল আযাহার পরের দিন (২ এপ্রিল)…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ নৌকা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় বালু জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে বিশরপাশা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেছেন, এদেশের মানুষ বিগত ৫৪ বছরে অনেক সরকারের শাসন দেখেছে। কোন সরকারই মানুষের কল্যাণে কাজ করেনি। যারাই ক্ষমতায় এসেছে হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। জামায়াত ক্ষমতায় এলে দেশের টাকা বিদেশে প্রাচার হবেনা,আমরা চাঁদাবাজী করিনা,চাঁদাবাজদের প্রশ্রয় দেই না। লুটপাট, দখলবাজ ও চাঁদাবাজদের এদেশের মানুষ আর ভোট দিবেনা।আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে। কেউ কারো হক নষ্ট করবেনা।কারো উপর কোনরূপ জুলুম করা হবে না। শনিবার (১৬ আগস্ট) খালিয়াজুরী ও মদন…

আরও পড়ুন

এনামূল হক পলাশ: মওলানা ভাসানী সহ সকল জননেতারা পূর্ব বাংলার মানুষের জন্য একটা ঐক্যের জায়গা তৈরি করতে চাইছিলেন। এজন্য তারা বেছে নিয়েছিলেন একজন শেখ মুজিবুর রহমানকে। শেখ মজিবুর রহমান তখন পাকিস্তানের জালেম শাসকদের দ্বারা কারানির্যাতিত মজলুম নেতা যিনি পূর্ব বাংলার মানুষের পক্ষে কথা বলেন। ১৯৬৯ সালে ভাসানীর নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপামর জনতা শেখ মুজিবকে কারামুক্ত করে। সেই সময়, ঐতিহাসিক প্রয়োজনে নির্মান করা হয় একজন বঙ্গবন্ধুকে। এই নির্মান আমাদেরকে ১৯৭১ সাল পর্যন্ত ঐক্যবদ্ধ রাখে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠা পায়। মওলানা ভাসানী নির্বাচনে অংশগ্রহণ না করে পূর্ব বাংলার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করেন। সেই আমল ছিল এমন এক আমল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে কেন্দুয়া হরিসভা দূর্গা মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজল কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি চৌধুরী, সাবেক সভাপতি হরিপদ দূর্গা মন্দিরের ডা. দিলীপ কুমার পোদ্দার, হরিপদ দূর্গা মন্দিরের সভাপতি সুবীর…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াদিয়া গ্রামের আব্দুল মজিদ (৬৫) গত ২৫ জুন কেন্দুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ১৩ জুলাই এটি এজাহারভুক্ত হয়। এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন সন্ধ্যায় ৭ জন প্রতিবেশী দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির পেছনের বাঁশঝাড় ও কাঁঠাল বাগানে প্রবেশ করে প্রায় ১০০টি বাঁশ ও ২৫০টি কাঁঠাল কেটে নিয়ে যায় (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা)। এ সময় বাধা দিলে বাদী ও তার স্বজনদের মারধর করে গুরুতর জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৩০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালের দিকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. নাজির হোসেন (৩৯) উপজেলার রংছাতি ইউনিয়নের তেরতোপা বাঘবেড় (কদমতলা) গ্রামের এলোম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের কদমতলা এলাকায় কৌশলে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির স্বীকার করেছে, প্রায় তিন মাস ধরে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনায় জহিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। চাহিদা অনুযায়ী মুক্তিপণ দেওয়ার পরও তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।। শনিবার (১৬ আগস্ট) দুপুরে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগেত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার রঙ্গের বাজার এলাকা থেকে জহিরুলের লাশ উদ্ধার করে পুলিশ এবং গত বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন তিনি। নিহত জহিরুল জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মৃত আরজ আলী খানের ছেলে। জহিরুল একসময় কিশোরগঞ্জে একটি ইট ভাটায় কাজ করতেন। তবে ২-৩ মাস…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নিয়ে প্রচারিত সংবাদ অসত্য ও বানোয়াট দাবী করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কবিরাজ মো. জালাল উদ্দিন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অন্ধ কবিরাজ জালাল উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই বড় ভাই রমজান আলী। তিনি জানান, দৃষ্টিহীন হয়েও ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে দীর্ঘ প্রায় সাত-আট বছর ধরে শিশু, নারী-পুরুষের নানা ধরনের রোগ-বালাই, পারিবারিক জটিলতা ইত্যাদির সমাধানে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। এর বিনিময়ে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ না করে, উপকার পাওয়া রোগীরা স্বেচ্ছায় যা প্রদান করেন তাই গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুস্মরণ ও সমাজে বিরাজমান অন্যায়কে পরাস্ত করে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শ্রী শ্রী দশভূজা মন্দির কমিটির আয়োজনে এ উৎসব পালিত হয়। দশভূজা মন্দিরে কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত হাজার হাজার সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুলের সঞ্চালনায়…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “শোষণ, বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যের সমাজ কায়েম কর”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১৭তম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে শুক্রবার বিকেলে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। প্রথম অধিবেশন বিকাল ৩টার দিকে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য শরীয়ত উল্লাহ। নেত্রকোনা জেলা কমিটির সহ-সম্পাদক কোহিনূর বেগমও উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ এবং নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার। বক্তারা দেশের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিএডিসি’র (সেচ) পুরাতন ভবনের ছাদ চাপায় তিন শ্রমিক নিহত এবং আহত তিন পরিবারের মাঝে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নগদ অর্থ প্রদান করা হয়েছে। নিহত পরিবারের মাঝে ৫০ হাজার ও আহতদের মাঝে ২৫ হাজার নগদ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান, বিডিস ‘র প্রধান প্রকৌশলী (নির্মাণ) মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) পংকজ কর্মকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান। নিহতরা হলেন- সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণার দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি অফিসে এই আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে জালিয়াতির মাধ্যমে তৈরি একটি দলিল আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দলিলটি রেজিস্ট্রেশনের জন্য জমা দেওয়ার সময় কর্মকর্তারা নথিতে অসঙ্গতি শনাক্ত করেন। অফিস সূত্রে জানা যায়, এস এম রোবিনা আলী, দিলুয়ারা, রুপা আক্তার, মো:মোখলেছ মিয়া, এস এম সিদ্দিক আলী, মোছাম্মত আলেহা খাতুন সর্ব পিতা কিতাব আলী গ্রাম- সোনাখালি, গড়াডোবা তাদের পিতার নামে থাকা সম্পত্তি আপন এক ভাইকে সম্প্রদান করতে গেলে দলিলের এই অসঙ্গতি ধরা পরে। কেন্দুয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দলিল লেখক নাসির খন্দকার এর জমা দেয়া সেই দলিলটিতে খতিয়ান ও দাগ নম্বর সঠিকভাবে উল্লেখ থাকলেও জমির মালিকের নাম, স্বাক্ষর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেয়েছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তিন শতাধিক মানুষ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭ম ধাপে ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশনের মধ্য দিয়ে মোট ৩০৪ জনের চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হলো। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের চোখের অপারেশন করা হয়। ‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবার এই উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল। এসব রোগীরা দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ছানি সমস্যায় ভুগলেও অর্থ সংকটে তারা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা সদরের নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকরা হলেন, জেলার আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার…

আরও পড়ুন