- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে এবার ৭ম ধাপে বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছেন অর্ধশত মানুষ। তাদের মধ্যে ২০ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দু:স্থ অসহায় রোগীদের ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। তারা নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর আগে বিভিন্ন ধাপে মোট ২৫৪ জনের চোখের সফল অপারেশন সম্পন্ন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেবার উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল। তার এই মানবিক কর্মযজ্ঞের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়ে স্বাভাবিক চলাফেরা ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরের সাতটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতটি গ্রাম দুর্গাপুর থেকে বিচ্ছিন্ন করে আনন্দপুর মডেল ইউনিয়ন গঠন করে কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদ জানান এলাকাবাসী। বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। এর আগে এক বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এবং চন্ডিগড় ইউনিয়নের ছয়টি গ্রাম নাগেরগাতী, বড়ইউন্দ, আলমপুর, নোয়াগাঁও, সিংপুর ও মুনসুরপুর গ্রাম দুর্গাপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন করার…
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও মার্কসবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার (৯০) বুধবার বিকেল ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। বর্তমানে তাঁর মরদেহ ময়মনসিংহে রাখা হয়েছে। সেখানে তাঁর সহকর্মী, ছাত্র ও ভক্তরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর সন্ধ্যার দিকে নেত্রকোনায় নিয়ে আসা হবে। রাতে স্থানীয় শশ্মানে তাঁর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর কিছুদিন কেন্দুয়ার আশুজিয়া উচ্চ বিদ্যালয়, বারহাট্টা উচ্চ বিদ্যালয় ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে…
নিজস্ব প্রতিবেদক: ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য সঙ্গীতপ্রেমীদের কাছে পরিচিত নাম। চাকরিসহ নানা কারণে কিছুদিন গানে অনিয়মিত ছিলেন তিনি। বিরতির পর এবার শ্রোতাদের মন মাতাতে হাজির হচ্ছেন একটি মডার্ন ফোক গান নিয়ে। ‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের গানটি রচনা করেছেন সাংবাদিক, ছড়াকার ও গীতিকার সঞ্জয় সরকার। সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফা। খ্যাতিমান সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। ভিডিও দৃশ্যে পিয়া বৈশ্য নিজেই তার কণ্ঠের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন। ‘আমারে কান্দাইয়া তুমি’ গানটির প্রসঙ্গে পিয়া বৈশ্য বলেন, ‘সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১১ আগস্ট সকাল ছিল আলোর এক অবিরাম স্রোতের মতো। নবীন শিক্ষার্থীদের আগমন এক অচেনা বসন্তের আগমনের দ্যুতি ছড়াচ্ছিল, যেখানে প্রত্যেকের চোখে ছিল আশা আর স্বপ্নের অপরূপ প্রতিচ্ছবি। সকাল দশটায় বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পৃথক অনুষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাসের আনুষ্ঠানিক সূচনা হয়। ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের কোমলতায় নতুন দিনের স্বপ্নেরা প্রাণ পায় এবং নবজীবনের আলোকবর্তিকা হয়ে ওঠে। বক্তৃতার মঞ্চে উঠে আসে নবীন ও বর্তমান শিক্ষার্থীদের আবেগ ও অনুভূতির ঝর্ণাধারা। নবীনদের চোখে স্পষ্ট হয়ে ওঠে জীবনের এই নতুন অধ্যায়ের প্রথম আলোর প্রতিচ্ছবি, যেখানে উদ্যম আর অজানা ভবিষ্যতের দিকে প্রবল আগ্রহ ও সাহস…
নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবায় এবার ৬ষ্ঠ ধাপে বিনামূল্যে ৪৭ জন নারী-পুরুষের চোখের চিকিৎসা করালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে তাদের ছানি অপারেশন করা হয়। তারা নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্য দিয়ে মোট ২৫৪ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেবার উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল। গত ৭ আগস্ট পঞ্চম ধাপে ২৪ জনের, ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের, ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের অপারেশন সম্পন্ন হয়। এর আগে ২৩ জুলাই…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ডিএসকে’র সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস পালিত হয়। ‘‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’’ এ প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে যুব র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আফরোজা আফসানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক…
নিজস্ব প্রতিবেদক: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উদ্যোক্তা বাবুল মৃধা, এলিনা জাহান প্রীতি, ফিরোজা…
নিজস্ব প্রতিবেদক: গত ৭ আগস্ট গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধনে অংশগ্রহণ সাংবাদিকবৃন্দের। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলার সকল সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কাসেম আকন্দ, কেন্দুয়া মিডিয়া ক্লাবের…
নিজস্ব প্রতিবেদক: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, অর্থনৈতিক অগ্রযাত্রার মূল শক্তি”- এই প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও’র কনফারেন্স রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইয়ুল ওয়াসিমা নাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বর্তমান প্রজন্মের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর। দক্ষতা, সততা ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে পারে। আমরা চাই, প্রতিটি যুবক-যুবতী নিজেকে গড়ে তুলুক দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগর সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকট শাহ্ ওয়ারছ আলী মামুন বলন, বিএনপি এদেশের মাটি ও মানুষর দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ভাগ্য উনয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেঁচে নেয়। তিনি আরও তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতা ঐতিহাসিক…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) দুই দিনব্যাপী ২২তম উপজেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে রবিবার রাতে সংগঠনটির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। কমিটিতে আরো দুই সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে। উপজেলা সিপিবি’র নব-নির্বাচিত কমিটিতে সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, শামছুল আলম খান, আব্দুর রাজ্জাক, তাসলিমা বেগম, হেনা বেগম, আব্দুল হান্নান, পার্বতী রিছিল, অবনী কান্ত হাজং, সাদিয়া সুলতানা পান্না, আ. বারেক এবং নুর আলম খান। এ সম্মেলনে উদ্বোধনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১১ আগস্ট) ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টুটন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি মহাসচিব এক শোকবার্তায় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলা বিএনপি ও উপজেলা যুবদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি…
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে দুর্গাপুর পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভায় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মামুন রণবীর, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, সাবেক সাধারণ সম্পাদক কলি হাসান এবং কার্যনির্বাহী সদস্য সৈকত সরকার। আলোচনাকালে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবতার সেবায় নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জেলার দুর্গাপুর উপজেলায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে গরীব অসহায় রোগীদের চিকিৎসা দেবার উদ্যোগ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত পাঁচ ধাপে দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে মোট ২০৭ জনের অপারেশন সম্পন্ন হয়। রবিবার (১০ আগস্ট) ৬ষ্ঠ ধাপে আরো ৪৭ জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকেরই ছানি অপারেশন করা হবে। রোগীদের মধ্যে ২৩ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন। সমাজের…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে। জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও এনটিভির নিজস্ব প্রতিবেদক ভজন দাশের সভাপতিত্বে ও সাংবাদিক মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, একুশে টিভির নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, আমাদের সময়ের প্রতিনিধি আজহারুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মীর মনিরুজ্জামান, বৈশাখী টিভির প্রতিদিধি মাকসুদুল ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শ্যামল সরকার, কাল বেলার প্রতিনিধি রানা আকন্দ, সকালের সময়ের…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। এই হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (১০ আগস্ট) নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা। উপজেলা পরিষদ গেটের সামনে পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে বেলা সাড়ে ১১টায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক সংলাপ পত্রিকার জেলা প্রতিনিধি নুরুদ্দিন মন্ডল দুলাল, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক আজকের খবর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ, দৈনিক মাটি ও মানুষ উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক ইকরা প্রতিদিন উপজেলা প্রতিনিধি আল আমিন…
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায়, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ:সভাপতি মো. মোহন মিয়া, সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ. জামাল তালুকদারসহ অনেকেই। এছাড়া সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ডাক্তার দিবালোক সিংহ এ কর্মসুচীতে একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তুহিন…
নিজস্ব প্রতিবেদক: কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অন্যায্য দাবীর প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের অংশগ্রহনে ঘন্টাব্যাপি মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. বজলুল কাদের এর সভাপতিত্বে, শিক্ষক এম সাইফুল্লাহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দুর্গাপুর প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, প্রধান শিক্ষক মাঝহারুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসরিন রহমান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। দীর্ঘদিন পর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় ট্রেনে চাঁদা তুলতে বাঁধা দেয়ায় তৃতীয় লিঙ্গের নেতাদের উপর মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কারাগারের সন্নিকটে নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কের চলিশাকান্দা এলাকায় ১০ উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এ সময় তৃতীয় লিঙ্গের শতাধিক সদস্যের উপস্থিতিতে লতা, স্বর্ণা, কমলাসহ আরো অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যদের নামে ট্রেনে চাঁদা তুলে আসছিল একটি চক্র। একাজে বাঁধা দেয়ায় ওই কুচক্রী ও স্বার্থান্বেসী মহল এই সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব মানহানীকর অপপ্রচারের প্রতিবাদে ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত…