Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীরা একযোগে শপথ নিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে দেশপ্রেমে জাগ্রত হওয়ার অঙ্গীকার করে। বেলা ১টার দিকে বটতলা উচ্চ বিদ্যালয়ে এবং বিকেল ৩টায় লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন লেংগুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক, চোরাচালান ও চাঁদাবাজী ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপকর্মের সঙ্গে জড়িত ব্যাক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর)বিকেলে নাজিরপুর বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সদক প্রদক্ষিন করে। মিছিল থেকে মাদক, চোরাচালান ও চাঁদাবাজী বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে পালনের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতাদের সাথে, উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, নির্বিঘ্নে শারদীয় পুজা অনুষ্ঠিতের লক্ষে, নানা দিক নিয়ে আয়োচনা করেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, জেলা কমিটির সদস্য টুকন সরকার, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য স্বপন সান্যাল, তরুণ ক্লাবের সভাপতি ধনেশ পত্রনবীশ, পুজা উদযাপন কমিটির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের ১১ জন শিক্ষকের বিরুদ্ধে জাল ও নকল সনদ ব্যবহার করে সরকারি চাকরিতে যোগদানের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুই সদস্যের একটি তদন্ত দল দীর্ঘসময় ধরে কলেজটি পরিদর্শন করেন। এগারো জন শিক্ষক হলেন- বদিউজ্জামান বকুল (ইংরেজি), বোরহান উদ্দীন (বাংলা), আব্দুল কাদের (বাংলা), ফারুক আহমেদ তালুকদার (রাষ্ট্রবিজ্ঞান), এম এ রুবেল (হিসাববিজ্ঞান), সুমন কুমার বনিক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মোসা. সাবিকুন্নাহার (দর্শন), নমিতা পোদ্দার (দর্শন), আহম্মদ আবদুল্লাহ হারুন (উদ্যোক্তা উন্নয়ন), মো. শফিকুল আলম (কম্পিউটার অপারেটর) ও বিধান কর (কম্পিউটার অপারেটর)। পরিদর্শন শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী উচ্চ বিদ্যালয়ে এক স্কুলছাত্রের উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ছাত্র আনোয়ারের (১৫) পিতা মো. হাবিবুর রহমান কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে এবং এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আনোয়ারকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন যুবক বিদ্যালয় মাঠে ঘেরাও করে মারধর করে। হামলাকারীরা হলেন- জয় মিয়া (২০), সাগর মিয়া (২২), মোস্তাকিন (১৬), জিসান (২০), মাসুদ (১৮) ও নূরু মিয়া (২০)। বাদীর ভাষ্যমতে, স্কুলে ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় আনোয়ারের সাথে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি খরস্রোতা নদী সোমেশ্বরী। মহাশোল মাছের জন্য একসময়ের বিখ্যাত এই নদী সময়ের বিবর্তনে তার সৌন্দর্য আর স্বাভাবিক গতিপথ হারিয়েছে। সোমেশ্বরীর বুক থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদীটি পরিণত হয় মরা খালে। তবে গত প্রায় দেড় বছর বালু উত্তোলন বন্ধ থাকায় ধীরে ধীরে নদীটি প্রাণ ফিরে পাচ্ছে। সোমেশ্বরী নদীতে বর্তমানে নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। অন্যান্য জলজ প্রাণীরও দেখা মিলছে নদীতে। স্থানীয় বাসিন্দারা প্রতিদিন নদীতে ছোট ছোট নৌকায় বসে মাছ ধরছেন। নদীর চর থেকে কয়লা আহরণ করছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে ড্রেজার নেই। ফলে বিকট শব্দও নেই। নদী তীরবর্তী মানুষ এখন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদীকে পুনর্জীবিত করতে শুরু হয়েছে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ও নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী ও নদীর পানি প্রবাহরে গতি ব্যহত হয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, নদী পরিষ্কার হওয়ায় এখন থেকে তারা স্বাচ্ছন্দ্যে নদীকে নানা কাজে ব্যবহার করতে পারবেন। ‎ ‎স্থানীয় বাসিন্দারা বলেন, রনি ভাইয়ের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার জন্য আমরা আবার নদীকে কাজে লাগাতে পারছি। ‎ বিএনপি নেতা রনি খান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান, সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান, সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মানব পাচারে জড়িত থাকার সন্দেহে নেত্রকোনার কেন্দুয়া থানা পুলিশ চীনা নাগরিকসহ দুজনকে গ্রেফতার করেছে। একই সাথে আরো তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চীনা নাগরিক লি ওই হাও (LI. WEI HAO) এবং তার সহযোগী দালাল মো. ফরিদুল ইসলাম। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে। উদ্ধারকৃত ভুক্তভোগীরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুরের রুবেল মিয়ার মেয়ে আলফা আক্তার (১৮) ও একই উপজেলার মোজাফরপু ইউনিয়নের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) এবং জামালপুর মেলান্দহ উপজেলার গোপী নদী গ্রামের বৃষ্টি (১৭)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)। তিনি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মি. মুকুট স্নাল (বালুচড়া), জেনারেল সেক্রেটারি মি. সুজিত মানখিন (বালুচড়া) এবং কোষাধ্যক্ষ মি. হিরো হিউবার্ট নকরেক (বালুচড়া)। এছাড়া তিনজন ভাইস-চেয়ারম্যান, দুইজন জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, প্রচার ও শিক্ষা–ক্রীড়া–সাংস্কৃতিক সম্পাদকসহ মোট ২১ সদস্যের কমিটি গঠিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মুকুট স্নাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কমিটির মাধ্যমে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতিশীলতা আনতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের প্রধান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে নিখোঁজ শিশুসহ চার জনের মধ্যে আজ (রবিবার) আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ সব শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রবিবার সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনগনের সহায়তায় দুর্ঘটনা স্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচহাটের দক্ষিণের বালুচর এলাকা থেকে একে একে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, আন্দাইর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) ও সামসু মিয়ার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ‎দস্যুতার প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। ‎পিয়াস আহমদ দৈনিক বাংলাদেশ বুলেটিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্সসূচি পালন করা হয়। ‎‎মানববন্ধনে বক্তারা, সাংবাদিক পিয়াস আহমদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকের উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা। এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা আরও বলেন সাংবাদিক পিয়াস আহমদ ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সত্য ও…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার বড় কাইলাটি চল্লিশাকান্দা এলাকায় মাত্র চার হাজার টাকার জন্য মো. জাহাঙ্গীর মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত জাহাঙ্গীর নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এ দিকে নিহত জাহাঙ্গীরের ভাই আলমগীর ঘটনার পর থেকে নিখোঁজের কথা জানান নিহতের পরিবারের সদস্যরা শনিবার (১৩ সেপ্টেম্বর) হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা সদর সার্কেল পুলিশ সুপার সজল কুমার সরকার। এরআগে গত শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ‎ নিহতের পরিবার ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর স্থানীয় রনি ও তরিকুল নামের দুই যুবকের কাছে চার হাজার টাকা পেতেন।…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৪। উদ্ধারকৃত ১৬ কেজি আটশো গ্রাম গাঁজার অবৈধ বাজার মূল্য পাঁচ লক্ষ চার হাজার টাকা। র‍্যাবের অভিযান টের পেয়ে অভিযুক্ত মো. ফারুক (৪২) পালিয়ে যান। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌনে ৩টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান, র‍্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন মমিননগর গ্রামস্থ খালপাড় এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, র‌্যাব-১৪ (সিপিসি-৩) টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকায় নৌকাযোগে মাদকদ্রব্য…

আরও পড়ুন

কে. এম. সাখাওয়াত হোসেন: পনের বছর বয়সি মাদরাসা পড়ূয়া নাবালিকাকে অপহরণ করতঃ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আবুল হাসিমকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ (সিপিএসসি) নরসিংদীর সহায়তায় র‌্যাব-১৪ (সিপিএসসি) ময়মনসিংহের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুল হাসিম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দায়েরকৃত কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার। এরআগে গত শুক্রবার রাত সোয়া ৭টার দিকে অভিযুক্ত আবুল হাসিমকে নরসিংদীর সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাব জানায়, পনের বছর বয়সি নাবালিকা ভুক্তভোগী মাদরাসা যাওয়া আসার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ নেত্রকোনা জেলা কমিটি’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলায় কাইলাটি ইউনিয়নের বটতলা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মো. আমিনুল ইসলাম আলী নূরের সভাপতিত্বে এবং দেলোয়ার মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ওই সংগঠনের মহাসচিব মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) আকামল। বিশেষে অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় কো-অর্ডিনেটর মো. মিলাদ আহমেদ, কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান মো নাজমুল হক।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন ও স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। প্রতিদিন শত শত মানুষ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ- নতুন সংযোগ, বিল সংশোধন, লাইন বা ট্রান্সফরমার সমস্যার সমাধান নিয়ে অফিসে এলেও তালাবদ্ধ অবস্থায় ফিরে যেতে হচ্ছে। কেন্দুয়া জোনাল অফিস হলো নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি এর একটি অংশ, যা কেন্দুয়া উপজেলায় অবস্থিত এবং এ অঞ্চলের বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এটি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা বিভিন্ন উপজেলা কার্যালয়গুলোর মধ্যে একটি। জানা গেছে, কেন্দুয়া জোনাল অফিসের আওতায় পুরো কেন্দুয়া উপজেলা ও পাশের আটপাড়া উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সেবা নিয়ে থাকেন। এই বিশাল…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় এলাকার রাহমানিয়া দারুল উলুম কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাফেজ আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, আফরোজা বেগম ও মিনারা খাতুন, পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ। প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির বলেন, “শিশুদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের লাশ গাছে ঝুলন্ত থাকলেও পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিলো। পুলিশ ও স্থানীয়দের ধারণা- এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন। রুবেল মিয়ার ১০ বছর বয়সী একটি ছেলে ও পাঁট বছর বয়সী এক মেয়ে রয়েছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ…

আরও পড়ুন