কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো- মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া গ্রামের ছদ্দু মিয়ার ছেলে নূর আলম ওরফে নূরুল আমিন (২৮) ও দেওথান গ্রামের নূর আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল সোহান। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে সোহানকে চুরি ও মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। অপরজন ওয়ারেন্টভুক্ত আসামি। মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দায়ের কোপে সাখাওয়াত হোসেন সজলের (২৫) নামে যুবক নিহতের ঘটনায় আটজনের নামসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতের মা শাহনাজ বেগম বাদী হয়ে নিহতে চাচা লালু খানের ছেলে রাজিব খানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন এবং মামলা রুজুর পরপরই ওই রাতেই মামলা ২নং আসামি জিয়াউর রহমান খানকে তার শ্বশুরবাড়ি উপজেলার বেজগাও থেকে আটক করে আজ (শনিবার) আদালতে প্রেরণ করে পুলিশ। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মনিরুল ইসলাম, কেন্দুয়া সার্কেলের এএসপি জোনাইদ আফ্রাদ এবং…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকারের প্রতিটি উদ্যোগ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিটি ক্ষেত্রেই সফল হচ্ছে। শনিবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বারহাট্টা উপজেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে সীমানা তোরণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেচেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ পাবে ৯২৫ জন। শনিবার (১৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০জুন সারা দেশের ন্যায় নেত্রকোনার ১০ উপজেলায় ৯২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির কবুলিয়ত দলিল ও গৃহ প্রদান করবেন। এরমধ্যে ৬৫টি প্রতিবন্ধী ও ২৪টি তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের পরিবার রয়েছে । এসময় অন্যান্যদের মধ্যে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিহত সাখাওয়াত হোসেন সজলের (২৫) লাশ দাফনের পরপরই নিহতের চাচা লালু খানের বাড়ি-ঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ছিটুয়া নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ছিটুয়া নোয়াপাড়া গ্রামের আউয়াল খান ও লালু খান সহোদর দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্ধ বিরাজমান ছিল। এর জের ধরে গত ৮ জুন মঙ্গলবার দুপুরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন চাচা লালু খানের পক্ষের লোকজনের দায়ে কোপে আব্দুল আউয়ালে ছেলে সাখাওয়াত হোসেন সজল গুরতর আহত এবং উভয়পক্ষের আরও…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে নদীর ঘাটে গোসলে গিয়ে নিখোঁজ চম্পা আক্তার (২৪) নামে যুবতীর সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের ১৮ ঘন্টার পর শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাগনীপাড়া এলাকায় ভাইরা গাং এর এক প্রান্তে যুবতীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। চম্পা আক্তার উপজেলার একই ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামে জাহিদ মিয়ার মেয়ে। চম্পা আক্তার বিবাহিত হলেও তিনি বাবার বাড়িতে থাকতেন ও তার কোন সন্তান ছিল না। তিনি মৃগী রোগী ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার সংযোগ সড়ক সংস্কার এবং সাতাশী বাজার থেকে কলমাকান্দা নাজিরপুর ইউনিয়নে যাতায়াতের রাস্তায় মধুয়াকোণা খালে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের সাতাশী বাজারে এ মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য দেন, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, চন্ডিগড় ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৩নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আমিনুল রহমান স্বপন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি সাঈদ হোসেন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৪নং…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পারিবারিক দ্বন্ধে সংঘর্ষের ঘটনায় চাচার আঘাতে আহত ভাতিজা সাখাওয়াত হোসেন সজল (২৫) মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন থাকার পর চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। নিহত সজল উপজেলার পাইকুড়া ইউনিয়নের ছিটোয়া নোয়াপাড়া গ্রামের আওয়াল খানের ছেলে। অভিযুক্ত লালু খান নিহতের সহোদর চাচা। পুলিশ সূত্রে জানা যায়, আওয়াল খান ও লালু খান সম্পর্কে সহোদর দুই ভাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্ধ বিরাজমান ছিল। পূর্ব থেকে দ্বন্দের জের ধরে গত ৮ জুন দুপুরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুপক্ষের মাঝে মারামারি ঘটনা ঘটে। এতে…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে চম্পা আক্তার (২৪) নামে এক যুবতী নিখোঁজের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নিখোঁজের বাড়ির পাশে কালিহালা বৈদ্যগাঁও নদীতে নিখোঁজের ঘটনা ঘটে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৬টা) নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। চম্পা আক্তার উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামে জাহিদ মিয়ার মেয়ে। চম্পা আক্তার বিবাহিত হলেও তিনি বাবার বাড়িতে থাকেন ও তার কোন সন্তান নেই এবং তিনি মৃগী রোগী ছিলেন স্থানীয়ভাবে জানা গেছে। জানা যায়, আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কালিহালা বৈদ্যগাঁও নদীতে গোসলে যান চম্পা…
ContentBest for Hiring Certified BookkeepersHow to Do Bookkeeping: Basics Every Small Business Owner Needs to KnowThe 10 Best Bookkeeping ServicesBusiness Accounting ServicesAccounting Services – Data SecurityWhat are the benefits of small business bookkeeping services?Accounting Resources It’s painful to watch your business expenses rise and revenue fall. Bank statements, payrolls, sales or purchases, each and every process needs an attentive hand to put the details in the right place. Nothing less than an expert is required for all the numbers and calculations to make sense. That depends on the size of your business, the services you want, and your provider’s rates.…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হাজং সম্প্রদায়ের দুইদিন ব্যাপী দেউলী উৎসব-২০২১ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ উৎসবের উদ্বোধন করা হয়। ভার্চুয়াল পদ্ধতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন কুমার হাজং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান ও বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ অধ্যক্ষ রেভাঃ মনীন্দ্রনাথ মারাক। এছাড়াও…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হাফিজ উদ্দিন (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তিনি উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দলাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। বুধবার দুপুরে গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পেছনে খালের পাড় থেকে মৃতদেহটি উদ্ধারে করে হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন গত মঙ্গলবার বিকেলে গড়াডোবা বাজারে মাছ বিক্রি করতে যান। মাছ বিক্রি শেষে তিনি পরে আর বাড়িতে ফিরেননি। পরেরদিন আজ (বুধবার) সকাল ৯টার দিকে গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পেছনে খালের পাড়ে লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধারে নেত্রকোনা আধুনিক…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় বিশেষ ভিজিএফের অধীনে গত ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি ৪৫০ টাকা। সেই তালিকায় রয়েছে ইউপি সদস্যের স্ত্রী, পুত্র, মাসহ ছয় আত্মীয় স্বজনের নাম। এরকম এক অভিযোগ উঠেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউপির আব্দুল আলী নামে এক সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। বুধবার এবিষয়ে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ওই ইউনিয়নে ৪৫০ টাকার বিশেষ ভিজিএফের তালিকায় ১৫৫১ জনের মধ্যে ইউপি সদস্য আব্দুল আলীর সৎ মা মোছা. সাবানের নেছা (তালিকায় ক্রমিক নং ৫৫৪), স্ত্রী মোছা. ফিরোজা…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপার্টার) : নেত্রকোনার মোহনগঞ্জে তিন হাঁস ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে জখম করে তাদের সাথে থাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীরা হলেন, উপজেলার মধুপুর (মানশ্রী) গ্রামের নয়ন মিয়া (৪০), জজ মিয়া (৪৫) ও হারেছ মিয়া (৫২)। ঘটনার পরপরই তাদেরকে মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবির সরকার জানান, এদের মধ্যে নয়ন মিয়া ও হারেছ মিয়ার অবস্থা শুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়ময়নসিংহ রেফার্ড করা হয়েছে। আর জজ মিয়া মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার (১৫ জুন) তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তবে অপর…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চালক রাজিব হত্যা মামলায় ইউপি সদস্য আবুল কালাম আজাদকে আসামি করার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের ডিঙ্গাপোতা হাওরপাড়ের ভাটিয়া গ্রামের সামনের রাস্তায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মামলায় ইউপি সদস্য আবুল কালাম আজাদের মা ফেরদৌসী আক্তার, স্ত্রী সুফিয়া বেগম, সুয়াইর ইউপির সংরক্ষিত নারী সদস্য ঝর্ণা আক্তার, সাবেক ইউপি সদস্য দেবেশ তালুকদার, ছনাই মিয়া, ৯নংওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ চোরাই কজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ভ্যান চালকসহ জড়িত দুজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে জিরা, বডি লোশন, সাবান, ওলিভওয়েল তেল, ক্রীন ক্রীম যার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা হবে ধারণা করছে পুলিশ। আটককৃত দুই চোরাইকারবারী হলেন, কাভার্ডভ্যান চালক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণছড়া গ্রামে মৃত রঞ্জিতপদ ঘোষের ছেলে উজ্জ্বল কুমার ঘোষ (৪৩) ও পটুয়াখালীর মির্জগঞ্জ উপজেলার উত্তর রামপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে…
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলায় ফ্রি ডায়াবেটিস ও চক্ষু বিষয়ক স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টার পর্যন্ত উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম। পরে বিনামূল্যে ৫০০ জনের ডায়বেটিসের রক্ত পরীক্ষা শেষে সনাক্তকৃত ডায়াবেটিস রোগীদের চক্ষু পরীক্ষা (ভিশন টেষ্ট) করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আবুু আব্বাছ কলেজের অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুস সাকিব, মুক্তিযোদ্ধা খন্দকার সালাম মাস্টার, সুখারী ইউপির চেয়ারম্যান কফিল উদ্দিন খোকন তালুকদার, দুজন ইউপির চেয়ারম্যান মনি, প্রাক্তন চেয়ারম্যান…
কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে নেত্রকোনার মদন উপজেলায় পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরন করা হয়েছে। শনিবার (১২ জুন) উপজেলা জেলা প্রশাসনের সহযোগীতায় জনউদ্যোগ নেত্রকোনার আয়োজনে পথসভা শেষে মদন উপজেলার উচিতপুর ঘাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনউদ্যোগের নেত্রকোনার আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দায় চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল এর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা আবহাওয়া কার্ষালয়ের কর্মকর্তা মো. মামুন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ প্রমূখ। এ সময় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে…
কে. এম. সাখাওযাত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় নৌ-দুর্ঘটনা রোধে চালক, মালিক ও ইজাদারগণের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে উপজেলার উচিতপুর ঘাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নৌ মালিক ও চালকদের মাঝে দুইশত লাইফ জ্যাকেট বিতরন করেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নৌ দুর্ঘটনা রোধে মদনের উচিতপুর ঘাটে নৌ পুলিশ স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে। নৌ পুলিশ বর্ষা মৌসুমে এখানে তিন মাস অবস্থান করে এই লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি অচিরেই তা বাস্তবায়ন হবে।…
কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলে একজনসহ দুজন নিহত ও নারীসহ আহত হয়েছেন তিনজন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কে সদর উপজেলার বাংলা ইউনিয়নে কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের হলেন, সদর উপজেলার পৌরশহরের নাগড়া হোসেনপুর এলাকার আবুল কাশেমের ছেলে আবুল বাশার ফকির (৩৫), কলমাকান্দা উপজেলার মৃত তাজর উদ্দিনের ছেলে সিদ্দিুকুর রহমান। ময়মনসিংহ হাসপাতালে রেফার্ডকৃত আহত দুজন হলেন সদর উপজেলার পৌরশহরে বড়গাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া সাথি (১৮) ও বারহাট্টা উপজেলার চানপুর গ্রামের সফিকুর ইসলামের ছেলে মুসাহিদ (২৫)। আহত একজনের…
