Author: K.M. Shakawat Hosen

স্টাফ রিপোর্টার : ফুফাতো বোনকে (১৬) বিয়ের প্রলোভনে ধর্ষণ মামাতো ভাই মো. শফিকুল ইসলামের (২৩) বিরুদ্ধে এমন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ধর্ষিতার বাবা বাদী হয়ে নেত্রকোনার কলমাকান্দা থানায় দায়ের করেন। সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। একই দিনে ভিকটিমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার শেষে ২২ ধারার জবানবন্দির জন্য এবং অভিযুক্ত শফিকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) খোকন কুমার সাহা। অভিযুক্ত মামাতো ভাই মো. শফিকুল ইসলাম কলমাকান্দার রংছাতী ইউনিয়নের ওমরগাঁও গ্রামের মৃত কালাম মিয়া ও ফিরুজা আক্তারের ছেলে। জানান যায়, ভিকটিম (১৬) কলমাকান্দা…

Read More

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সাত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে প্রশাসন। সোমবার (৩০ মে) বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থাকা ডায়াগনস্টিক সেন্টারগুলো সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আদর্শ ল্যাব, হুজাইফা ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, মোস্তাকিম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, জিহাদ প্যাথলজি ও আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর সম্ভুনাথ সরকার সাথে ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোহনগঞ্জ থানার…

Read More

স্টাফ রিপোর্টার : বাড়ির পেছনের পাহাড়ি মাহদেও নদীতে ডুবে দুই বছর বয়সি মোস্তাক নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। মৃত মোস্তাক একই এলাকার মোস্তাকিন ও জেসমিন আক্তার দম্পত্তির একমাত্র সন্তান। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সকলেই ধান শুকানোর কাজে ব্যস্ত থাকায় উঠানে খেলা করছিল মোস্তাক। কোন এক ফাঁকে সকলের অজান্তে বাড়ির পেছনে মহাদেও নদীতে পড়ে যায় শিশুটি। উঠানে মোস্তাককে দেখতে না পেয়ে পারিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। প্রতিবেশি শাহজাহান মিয়া শুকাতে দেয়া ধানের খড় (গো খাদ্য) জড়ো করতে নদীর পাড়ে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে বড়দের ঝগড়ার জেরে স্কুলে যাওয়ার পথে তিন শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে উপজেলার পেরীরচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- পেরীরচর গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আর্তিকা আক্তার (১৩), ছেলে ক্লাস ওয়ানের ছাত্র সাদেকুল ইসলাম (৭) ও তার ভাই আলম মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী মুন্নী আক্তার (১৪)। এদের মধ্যে আর্তিকা আক্তারের মাথায় দুটি সেলাই লেগেছে। এছাড়া বাকি দুজনের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে নিশ্চিত করেছেন চিকিৎসক। আর্তিকা আক্তার জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী রহিম শাহ (৩৫)…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে দিনদুপুরে একদিনে তিন বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো শহরের বাসা-বাড়ির মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২৫ মে) বিকলে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এরমধ্যে একটি বাসা থানা সংলগ্ন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২ থেকে ১টার মধ্যে পৌরশহরের থানা সংলগ্ন শফিকুল ইসলামের বাসার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পাশের বাসার লোকজন টের পেয়ে যাওয়ায় কিছু না নিয়েই চোর পালিয়ে যায়। একই সময় মাইলোড়া এলাকার শিক্ষক বদরুল ইসলামের তিন তলায় বাসা থেকে তালা ভেঙে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় ‘জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সবার আগে প্রয়োজন উত্তরাধিকার সহ সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকার’ এই বিষয়ে স্কুল কেবিনেট পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা এ প্রতিযোগিতাটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাশ রুমে আরম্ভ হয়। দুই ঘন্টাব্যাপী ওই বিষয়ের ওপর উভয় পক্ষ তর্ক বিতর্কে অংশগ্রহণ করেন। এতে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণি ‘বিপক্ষে’ ও নবম শ্রেণি ছাত্রীরা ‘পক্ষে’ অবস্থান নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ‘পক্ষ দল’কে পুরস্কিত করা হয় এবং শ্রেষ্ঠ বক্তা হন ওই দলের নবম শ্রেণির ছাত্রী তিথি দাশ। বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ‘এ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইম্যান এন্ড মারজিনালাইজড পীপস (আওয়ান)’ প্রকল্পের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ গেল বাস চালক সবুজ মিয়ার (৩৫)। বাসের সহকারি (হেলপার) আহত সুহেল মিয়াকে (৩২) ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা এলাকায় দুই গাড়ীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো অন্তত ১৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের মধ্যে দুজন ট্রাকের ড্রাইভার ও হেলপার। বাকিরা সবাই বাসের ছাত্রী ছিলেন। নিহত বাস চালক সবুজ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাড়ৈই গ্রামের শাহ নেওয়াজের ছেলে ও এর হেলপার সুহেল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কালাচানের ছেলে। আহতের মধ্যে ট্রাক চালক রুবেল মিয়া…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে চন্দন মিয়া নামে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের কাছে করা অভিযোগে উল্লেখ, ওই মেম্বার একবছর আগে ৩০ জনের কারো থেকে ৬০ হাজার আবার কারো কাছ থেকে একলক্ষ এভাবে বিপুল পরিমান অর্থ আদায় করেন। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত ঘর পাননি। ইউপি সদস্য চন্দন মিয়া শ্রীপুর বালি গ্রামের কিতাব আলীর ছেলে। তিনি ওই ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ব্লকের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ইউপি আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আবু বকর সিদ্দিকের ঘনিষ্টজন…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ডিঙ্গি নৌকা উল্টিয়ে পানিতে ডুবে আল মামুন (১০) নামে এক শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় নিহত শিশু উপজেলা সদরের ছোটহাটি গ্রামের মো. অনি মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন ও শান মিয়া নামে দুই শিশু ডিঙ্গি নৌকা নিয়ে বাড়ির কাছে পালইকান্দা হাওরে পাখির বাচ্চা ধরতে বের হয়। যাবার পথে পানির স্রোতে ডিঙ্গি নৌকাটি উল্টে দুই শিশু পানিতে পড়ে যায়। শান মিয়া নামের শিশুটি সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও আল মামুন পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির একপর্যায়ে বেলা ১২টার দিকে পানির…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে মো. জাকারুল মিয়া (৩৪) ও মামুন মিয়া (১৪) নামে দুজন নিহত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা মেন্দিপুর গ্রামে কলাপাড়া গ্রামে এবং চাকুয়া ইউনিয়নের রানিচাপুরে ঘটে। এঘটনায় একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে জানা গেছে। খালিয়াজুরীর থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, নিহত জাকারুল শ^শুরবাড়ি এলাকায় ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। তিনি জেলার আটপাড়া উপজেলার চিরামপাশা গ্রামের আকবের আলীর ছেলে। নিহতের শ্বশুরবাড়ি হলো খালিয়াজুরীর কলাপাড়া গ্রামে। সেখানে সাতগাঁও হাওরে ধান কাটার সময় তিনি নিহত হন। চাকুয়া ইউনিয়নের লিপসা এলাকার রহিচ মিয়ার ছেলে সৈকত…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৩৪০ লিটার বোতলজাত ভোজ্যতেল খোলা সয়াবিনের সাথে মিশণের দায়ে মিল মালিককে ২০ হাজার টাকা এবং অবৈধভাবে ১১৮ লিটার মজুদের দায়ে আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। রবিবারে (১৫ মে) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন দুর্গাপুরের সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. শাহ আলম এবং সাথে ছিলেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর। নেত্রকোনা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. শাহ আলম এতথ্য নিশ্চিত করে বলেন, দুর্গাপুরের সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ঝাঞ্জাইল বাজারে মোতালেব অয়েল মিলের স্বত্ত্বাধিকারী মোতালেবকে ২০ হাজার টাকা জারিমানা করেন। ওই…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাদেয়া আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে নিহতের বাড়ির পাশে শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে দুুপুরের দিকে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শিশু সায়েদা আক্তার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো. দিলু মিয়ার মেয়ে। নিহতের পিঠ থেকে মাথা পর্যন্ত দাঁড়ালো অস্ত্রের অসংখ্য কুপের আঘাতে তছনছ করা রয়েছে। এ নৃশংস হত্যাকে ঘিরে স্থানীয়দের মাঝে রহস্য ও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন-অর-রশিদ ঘটনাস্থলে রহস্য উন্মোচনে চেষ্টা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মারুফ হাসান (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ হাসান ওই এলাকার ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলামের ছোট ছেলে। নিহত মারুফ সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে এ বছর এইচএসসি পাশ করেছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির সামনে ফ্যান দিয়ে ধান উড়ানোর কাজের জন্য বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটে পড়ে মারুফ। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে পরিবারে শোকের…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে কলেজছাত্রীকে ইভটিজিং ও নিপিড়নের মামলার প্রধান অভিযুক্ত তমাল ওরফে তৌহিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের রাউতপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তমাল পৌরশহরের রাউতপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তমাল এলাকার এজন চিহ্নিত বখাটে। তার নামে চুরির মামলা রয়েছে। এছাড়া মাদকসেবী ও বিক্রেতাদেও সাথে তার চলাফেরা। এলকায় উছৃঙ্খলতা ও ইভটিজিং কওে বেড়ায়। গত ৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় পৌরশহরের পুকুরিয়া এলাকায় এক কলেজছাত্রীকে ইভটিজিং ও নিপিড়নের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করায় ইভটিজিংকারীরা তাদেও সহযোগীদেও নিয়ে ওই ছাত্রীর বাড়ি ঘওে হামলা চালায়। এসময় রামদা দিয়ে…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দায় বুধবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ইসলাম ট্রেডার্সের গুদামে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম ১৫ হাজার টাকা নগদ অর্থদন্ড করেন ও গায়ের প্রদর্শিত মূল্যে খোলা বাজারে ন্যায্য দামে বিক্রির নির্দেশনা দেন তিনি। সেখানে তিন হাজার ৭৭২ লিটার বিভিন্ন কোম্পানী ও ব্র্যান্ডের ভোজ্য তেল পায় কলমাকান্দা থানা পুলিশ। প্রতি বোতলে গায়ে লেখা রয়েছে ১৫৯ টাকা। অসৎ উদ্দেশ্যে মজুদ করে থাকতে পারে এমনটাই ধারনা পুলিশসহ স্থানীয়দের। বুধবার (১১ মে) বিকেলে উপজেলার কলমাকান্দা মধ্যবাজার এলাকায় হাজী মো. জহিরুল ইসলাম মোস্তফার গুদাম ঘরে ফ্রেসসহ বিভিন্ন ব্যান্ডের ভোজ্য…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায়য় ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে আব্দুল বারেক (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বারহাট্টা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাফেজ মুফতি আব্দুল বারেক (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসার শিক্ষক বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার ছাত্রটি শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদরাসায় বোডিং এ থেকে লেখা-পড়া করে। গত ২৫ এপ্রিল রাত ১০টার দিকে ছাত্রটি তার এক সহপাঠিকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসে। ঘরে ফেরার সময় হুজুর আব্দুল বারেক ছাত্রটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। এ ব্যাপারে নির্যাতিত ছাত্রটি লজ্জায়…

Read More

স্টাফ রিপোর্টার : ‘গণধোলাইয়ে আহত ময়মনসিংহ জজকোর্টের শিক্ষানবীশ আইনজীবি পরিচয়দানকারী আশরাফুল আলম রাসেল’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে মোবাইলে সাংবাদিককে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশসহ মামলা-হামলার হুমকি দেয়ায় সেই আইনজীবির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছে সাংবাদিক মো. এমদাদুল ইসলাম। তিনি ‘দৈনিক ডেইলি অবজারভার’ পত্রিকার নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি এবং ‘আমার সমাচার ডটকম’ পোর্টালের প্রকাশক ও সম্পাদক। আইনজীবি আশরাফুল আলম রাসেল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার উলামাকান্দি গ্রামের রমজান বিএসসির ছেলে। তিনি ময়মনসিংহ জজকোর্টের শিক্ষানবীশ আইনজীবি বলে জানা গেছে। রবিবার (৮ মে) বিকেলে এ বিষয়ে সাংবাদিক মো. এমদাদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমার সম্পাদিত অনলাইন পোর্টালে ‘গণধোলাইয়ে আহত ময়মনসিংহ জজকোর্টের…

Read More

স্টাফ রিপোর্টার : ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যেকে সামনের রেখে কাজ করে যাচ্ছেন সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে নেত্রকোনায় কর্মরত সরকারি তালিকাভূক্ত ও স্থানীয় অনলাইন কর্মীগণ। তথ্য প্রবাহের এ যুগে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স গণমাধ্যমগুলোর চেয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার বিবেচনায় অনেকাংশে পিছিয়ে রয়েছে অনলাইন প্লাটফরমে কর্মরতরা। এ লক্ষ্যে সোমবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসক মো. আবদুর রহমানের কাছে ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন জেলায় কর্মরত বিভিন্ন অনলাইনে কর্মরত কর্মীবৃন্দ। ছয় দফা দাবির মধ্যে রয়েছে- অবাধ তথ্য প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শুক্রবার (২৯ এপ্রিল) রহস্যজনক কারণে এক যুবকের মৃত্যূ হয়েছে। মৃতের নাম লিমন (২৬)। তিনি ওই উপজেলার বড়গাঁওয়া গ্রামের ফরেজ আলীর ছেলে। এই ঘটনায় বারহাট্টা উপজেলার দেউলী নতুন বাজারের জুয়েল (২৩) ও সদর উপজেলার সিংরাজান গ্রামের হৃদয় (২৪) নামে দুই যুবককে আটক করেছে বারহাট্টা থানার পুলিশ। জানা যায়, লিমন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার পাটলী গ্রামের অভিযাত্রী এলাকায় পল্লী বিদ্যুতের একটি খুঁটির কাছাকাছি মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। জুয়েল ও হৃদয় নামে দুই যুবক তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই লিমনের মৃত্যু হয়। ঘটনাস্থলের কাছের একটি ইটভাটার শ্রমিকরা…

Read More

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে সদর সদর উপজেলার পাচকাহনিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- একই গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে ইব্রাহিম (১০) ও আজিজুল ইসলামে মেয়ে আশা মনি (৮)। নিহতেরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন। নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর সত্যতা নিশ্চিত করে বলেন, সুরহতাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read More