Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোণা কলমাকান্দার দক্ষিণ মুন্সিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে চার দিকে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে। পৈতৃক সম্পত্তি দাবি করে স্থানীয় বাসিন্দা ঝুমা আক্তার, ভাই সোহরাব উদ্দিন ও বোনেরা ওই জমি দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে মাঠটি দখল মুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। পরে কোমলমতি শিক্ষার্থীরা খেলার মাঠ দখল মুক্ত চেয়ে একটি বিক্ষোভ মিছিল করে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই সময় মুন্সিপুর গ্রামের জিএম তাজুল ইসলাম তালুকদার মুন্সিপুর মৌজার সাবেক ১৪৩০ দাগের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুই হাজার ৫০০ কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ওই এলাকার একটি গুদাম ঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ছয় হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। ওই গুদাম ঘর থেকে চার লাখ নয় হাজার ৩২০ টাকা মূল্যের তিন হাজার ৪১১ কেজি গুড় জব্দ করা হয়।…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: শুনানীর জন্য ধার্য দিনের সাত দিন আগেই অর্থাৎ শুনানীর নোটিশ প্রেরণের তারিখেই জমির নামজারি মঞ্জুর করার অভিযোগ উঠেছে নেত্রকোণা মদন উপজেলার সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে। এ কাজে সহায়তা করার অভিযোগ রয়েছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উপসহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) রূপক চন্দ্র সরকারের বিরুদ্ধেও। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর মদন উপজেলার গোবিন্দ্রশ্রী গ্রামের আলী উসমান তালুকদারের মেয়ে মোসা. রুপা আলম ক্রয় সূত্রে এস.এ দাগ ১২৮৯ এবং বি.আর.এস ২১৬৩ নম্বর দাগে দুই শতাংশ জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করেন। এরই প্রেক্ষিতে এসিল্যান্ড ১০১৫/২০২৪-২৫ নম্বর নামজারি মামলাটি তদন্তে শুনানীর দিন গত ২৪ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তির দাবিতে নেত্রকোণা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। জানা যায়, স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের এক দফা দাবি নিয়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ দেশব্যাপী একই সময়ে সকল জেলার জেলা প্রশাসক -এর মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের এই কর্মসূচি গ্রহণ করে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদ সংগঠননের তথ্য মতে নেত্রকোণা জেলায় ২১টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্মারকলিপি প্রদানের সময়…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরের বড়বাড়ি মোড় এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন পোশাক কারখানার শ্রমিক মো. মোস্তাকিম (১৯)। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ছাতুর পূর্ব পাড়ার স্থায়ী বাসিন্দা। গুলিবিদ্ধ এবং আহত অবস্থায় প্রথমে মোস্তাকিম ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিলন। পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে এক দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে চিকিৎসক মোস্তাকিমকে তার ক্ষতস্থান শুকানোর পর অস্ত্রোপচার করার কথা জানিয়েছিলেন । কিন্ত টাকার অভাবে উন্নত চিকিৎসা নিতে ও কিনতে পারছিলেন না প্রয়োজনীয় ওষুধটুকুও আহত পোশাক শ্রমিক। গ্রামের বাড়ির বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মোস্তাকিম। এ বিষয়ে গত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার মদনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার বিরুদ্ধে জলমহাল থেকে আদায় করা রাজস্ব আত্মসাৎসহ নানা অনিয়েমের অভিযোগ উঠেছে। এমন বিষয়ে নেত্রকোণা জেলা প্রশাসকের কাছে দায়ের করেন মদনের গোবিন্দ্রশ্রী গ্রামের মৃত সুলতু মিয়ার ছেলে খাইরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এরআগে গত ৪ সেপ্টেম্বর অভিযোগকারী ইউএনও’র বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ জমা দেন। খাইরুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেন, ইউএনও মো. শাহ আলম মিয়া চাকুরি বিধি লঙ্গন করে একচ্ছত্র আধিপত্ত ও প্রভাব বিস্তার করে থাকেন। ১৪৩০ বঙ্গাব্দে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের চাওয়াই নদীর খাস কালেকশনের নামে সাত লাখ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের মধ্য বাজারে একটি দোকানঘরের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের লোকজনের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।   এতে উভয়পক্ষের অন্তত দুজন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কেন্দুয়া মধ্য বাজারে থাকা সোহেল আমিন নামে এক ব্যক্তির একটি দোকানঘরের জায়গা বুধবার রাতে দখল করতে যান পৌর শহরের দিগদাইর গ্রামের বাসিন্দা উপজেলা যুবদল নেতা নাসির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অফিস কক্ষে থালা দিয়ে শিক্ষককে অবরুদ্ধ রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনীর একটি টিম এসে তাকে উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) কেন্দুয়া উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ চৌধুরী ও সিনিয়র শিক্ষক হারুন অর রশিদদের বিরুদ্ধ শিক্ষার্থীদের যৌনহয়রানিসহ নানান অভিযোগ উঠে। ওই শিক্ষক দুজনের বদলী দাবীতে গত ২৫ আগস্ট শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইউএনও ইমদাদুল হক তালুকদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়গুলে তদন্তে সত্যতা পাওয়ায় ইউএনও ইমদাদুল হক তালুকদার উর্ধতন কতৃপক্ষে সুপারিশসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক স্থানে অবৈধভাবে বলু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপি উপজেলায় সদরের উব্দাখালী নদী ও রংছাতির ডাইয়ারকান্দা এবং কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) মো. শহিদুল ইসলাম এই অর্থদন্ড করেন। অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলারামপুর গ্রামের মো. মজিবুর রহমান (৫৫) ও তাহিরপুর উপজেলার লামাগাঁও এলাকার জিওন (৩৮) এবং কলমাকান্দা উপজেলার রংছাতির কৃষ্ণপুরের বোরহান উদ্দিন (৪৫)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী কিশোর অনিককে (১৬) হত্যার প্রতিবাদের হত্যাকারীদের ফাঁসীর দাবিতে নেত্রকোণায় মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোণা জেলা ক্লাবের সামনের সড়কে সাধারণ ছাত্র-জনতা, এলাকাবাসী ও নেত্রকোণার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত অনিকের বড় বোন, নেত্রকোণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শেহাবির (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) মেধাবী ছাত্রী হাফসা ইসলাম মোহ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রীতম সোহাগসহ রাজীব মিয়া, রেজুয়ান জয়, সৌধ, নাফিউ, শামীম প্রমুখ। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী অনিক…

Read More

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুরে অবস্থিত দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০-২৫ জন সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।  এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, আলাদা মাধ্যমিক শিক্ষা…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও বাড়ি ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে। এতে করে এক নারীসহ চারজন আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার দুপুর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। এরআগে গত সোমবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে এ ঘটনাটি ঘটে।  আহতরা হলেন- সেহড়াউন্দ গ্রামের একই পরিবারের আরব আলী (৫৫), তার স্ত্রী রত্না আক্তার (৪৫) এবং তাদের দুই ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও মো. শফিকুল (৩০)। অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী মো. সাকিম মিয়া, মুল্লুক মিয়া, ফুল মিয়া, লাকমিয়া ও নিজাম উদ্দিন। কলমাকান্দা…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩১টি ভারতীয় কম্বল (২২১টি ডাবল ও সিঙ্গেল ১১০টি) এবং এক লক্ষ ৪০ হাজার সিগারেটের ফিল্টার জব্দ করেছে যৌথবাহিনী। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৪৮ হাজার পাঁচশো টাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ছাত্রদল নেতা মো. এরশাদুর রহমান বিদ্যুৎ এর গুদাম ঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ অভিযানে চোরাকারবারি কাউকে আটক করা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলায় দায়িত্বরত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুর হায়দার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি…

Read More

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের তোপের মুখে অবশেষে বদলী করা হলো ঝাঞ্জাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কুল শিক্ষার্থী, স্থানীয় অভিভাবক ও স্থানীয় জনগণের তোপের মুখে ওই শিক্ষককে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নিবেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান।  এ নিয়ে স্থানীয় অভিভাবকরা জানান, ওই শিক্ষক ২০১২ সনে অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকেই উনার চাল চলন নিয়ে আমরা বহুবার উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগন উনাকে কিছু বলতে গেলে দলীয় ক্যাডার দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। স্কুল চলাকালীন প্রায় সময়ই গেঞ্জি ও প্যান্ট পড়ে অফিস করতে দেখা গেছে। এমন আপত্তিকর পোষাক…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় “প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, বারসিকের নেত্রকোণার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, সাংবাদিক ফখরুল আলম খসরু,পরিমল রেমা, জীবন হাজং, কৃষক আব্দুল মোতালেব প্রমূখ। সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বৃষ্টির জমানো ডোবার পানিতে ডুবে ১২ মাস বয়সী আরাফাত হোসেন নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে বাড়ীর সংলগ্ন ডোবায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ওই গ্রামের  মো. নিজাম উদ্দিনের ছেলে।  জানা যায়, দুপুরের দিকে শিশু আরাফাত হোসেনের মা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। বাড়ীর সকলের অগোচরে আরাফাত হোসেন (১২ মাস) হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন ডোবায় পানিতে পড়ে যায়। ঘরে সন্তানকে দেখতে না পেরে শিশুটি মা ‘বাবা তুমি কই’ বলে ডাক চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজনরাও খোঁজাখুজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার…

Read More

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি মাসে ৩০ কেছি চাল বিতরনের সময় বিধি বহির্ভূতভাবে মাসিক ২২০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিন্ডিকেটের বিরুদ্ধে। সিন্ডিকেটের সদস্যরা ব্যাংকে সঞ্চয়ের কথা বলে উপকারভোগীদের কাছ থেকে ২২০ টাকা করে তুলেছেন ১৫ মাস। কিন্তু উত্তোলিত টাকা উপকারভোগীদের ব্যাংক হিসাবে জমা পড়েনি ও তাদের নামে ব্যাংকে হিসাবও নেই এবং ১৫ মাসের জমাকৃত টাকা ফেরতও পাননি তারা।  ভিজিডি কার্ডধারী তাহেরা আক্তার, আমিনা আক্তার, হেলেনা আক্তার, ময়না আক্তার, পারুল আক্তার, দিপা আক্তার, আইরিন, রূপা আক্তার, মমতাজ বেগম তাদের কার্ডগুলো পর্যালোচনা এবং কয়েকজন উপকারভোগীর সাথে কথা বলে ২২০…

Read More

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের সংবিধানকে টেনে ছুড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল। যার পরিনতিতে এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে বাধ্য হয়ে পালিয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি, দেশে এখন সত্যিকার গণতন্ত্র আসবে। অন্যায় করে কেউ কখনো টিকে থাকতে পারে না। আওয়ামী লীগকে দেখে সবার শিক্ষা নিতে হবে। স্বৈরাচারমুক্ত করতে ছাত্র–জনতাকে রক্ত দিয়ে মূল্য দিতে হয়েছে। এই স্বাধীনতাকে কখনো জলাঞ্জলি দেওয়া যাবে না।’ কায়সার কামাল আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেব। তবে আশা করব, দ্রুত…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সবুজ সংহতি বিষয়ক এক মত বিনিময় সভায় এ কোয়ালিশন গঠন করা হয়।  কলমাকান্দা প্রেসক্লাব কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা হয়। কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার  সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক এর নেত্রকোনার  আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং । এ সময় বক্তব্য রাখেন, প্রাক্তণ উপজেলার ভাইস চেয়ারম্যান  আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, শিক্ষক মো. শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির…

Read More

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ১৪ মাস বয়সী মাহিন নামে এক শিশুর প্রাণ গেল পানিতে ডুবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে বাড়ীর সংলগ্ন পুকুরে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু একই গ্রামের মো. কাজল মিয়ার একমাত্র সন্তান। জানা যায়, সকালে শিশু মাহিনের মা ঘুম থেকে উঠেন। এ সময় বিছানায় ঘুমাচ্ছিলো মাহিন।  পরে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন শিশুটির মা। বাড়ীর সকলের অগোচরে মাহিন ঘুম থেকে উঠে নিজেই বিছানা থেকে হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। মা ঘরে একমাত্র সন্তান মাহিনকে বিছানায় না পেয়ে ‘বাবা তুমি কই’ বলে ডাক চিৎকার করতে থাকেন।…

Read More