Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ (বলাৎকার) মামলায় অভিযুক্ত পলাতক আসামি মো. এছাহাক আলীকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃত এছাহাক আলী ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়ার সহকারী পরিচালক)। এরআগে গতকাল সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর থানার কুতুবপুর বড় চাওনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, ভিকটিম শিশুটির বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে তার নানার বাড়িতে বসবাস করত। গত ২ ফেব্রুয়ারি সকালে শিশুটি তার নানার সাথে কৃষি জমিতে যায়। কাজ শেষে ফেরার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের তারাকান্দায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক (৭০) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম মাসুদ (৪০) এবং সাজেদা আক্তার (৩৭)। তারা দুজন এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নানশ্রী জয়কা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আবু বক্কর সিদ্দিকের সঙ্গে গ্রেপ্তারকৃতদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। চলতি বছরের ২৩ জানুয়ারি বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার…

আরও পড়ুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: মানুষ তাঁর নশ্বর দেহ ত্যাগ করলেও কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন আজীবন। সেই মানবিক দর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মরহুম শরীফুন্নবী বাদু’র পরিবার। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের প্রচলিত গণ্ডি পেরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয় দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী পশ্চিম বাজারস্থ ‘জোবায়দা ম্যানশন’-এ এমন মহতী কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নিম্নআয় ও সুবিধাবঞ্চিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্পে আগত রোগীদের সুশৃঙ্খলভাবে সেবা নিশ্চিত করতে গঠন করা হয় পৃথক বুথ। বিশেষজ্ঞ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে শালিকাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও ভিকটিমের চাচাতো দুলাভাই মো. সাঈদ হাসান সেতুকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র‍্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)। এরআগে গতকাল রবিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক দুলাভাইকে আটক করতে সক্ষম হয় র‍্যাব একটি আভিযানিক দল। মামলা সূত্রে জানা যায়, সাঈদ হাসান সেতু সম্পর্কে ভিকটিমের চাচাতো দুলাভাই হওয়ার সুবাদে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত বছরের ২৫ মার্চ রাত অনুমান রাড়ে ১১টার দিকে কৌশলে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে দুইশো পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. কামরুল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী নাসরিন সুলতানা (৩৫)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে গতকাল রবিবার রাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকা থেকে ওই দম্পতিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদককান্ডে জড়িত থাকার ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার জহুরা খাতুনের বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মেয়েসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এরআগে গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতরা হলেন, সাজেদা পারভীন (৪৩), তার মেয়ে জান্নাতুল নাহার কুসুম (১৪), সাজেদা পারভীনের বোন রুমেছা খাতুন (৫২) এবং রহিমা খাতুন (৫৪)। ভুক্তভোগী সাজেদা পারভীন জানান, নিজের দুটি সন্তান জন্মের পর মারা যাওয়ায় তিনি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলায় এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আলমকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদরের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এবং অভিযুক্ত আলম একই গ্রামের প্রতিবেশী। আলম দীর্ঘদিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল এবং কু-প্রস্তাব দিত। চলতি বছরের গত ৭ জানুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম তার মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে খুনের ভয় দেখিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার, নগদ এগারো হাজার আটশো টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে মো. এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩) ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. জামাল (৪৮)। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ আড়াই হাজার টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দুজন নেত্রকোনার ও আরেকজন ময়মনসিংহ জেলা বাসিন্দা। মাদক কারবারিরা হলেন- নেত্রকোনা বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. রুহল আমিন (৩৫) ও পূর্বধলা উপজেলার মানিকদীর গ্রামের মানিকদীর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মো. খোরশেদ আলম ওরফে আলম (৩২) এবং ময়মনসিংহের গৌরীপুর থানাধীন শ্যামগঞ্জ গ্রামের মো. শাহজাহানরে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: বসন্তের আবহে নেত্রকোনায় উদযাপিত হলো ২৯তম বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবার সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক আবদুল হাই শিকদার এবং ইতিহাস গবেষক আব্দুল্লাহ আল মাসুম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। গুণী দুজনের একজন উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন আব্দুল্লাহ আল মাসুম। আরেকজন আবদুল হাই শিকদার গুরুতর শারীরিক অসুস্থতার কারণে আসতে না পারায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন দৈনিক যুগান্তর পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি কামাল হোসাইন। পুরস্কার গ্রহণ করতে…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের এক সাংগঠনিক সিদ্ধান্তে চণ্ডিগড় ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চণ্ডিগড় ইউনিয়ন ছাত্রদল এবং চণ্ডিগড় ইউনিয়ন যুবদলের বর্তমান কমিটি আজ (শনিবার) থেকে বিলুপ্ত করা হলো। একইসাথে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, বিলুপ্ত হওয়া এই কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না। সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যদি কেউ দলের নাম…

আরও পড়ুন

শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তবে এই জয় কেবল সংখ্যার ব্যবধানেই সীমাবদ্ধ নয়; ভোটের সামাজিক বিন্যাস, অংশগ্রহণের ধরন এবং নির্বাচনী কৌশল বিশ্লেষণ করলে একটি বিস্তৃত রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে ওঠে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কায়সার কামাল পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট। ব্যবধান ৭০ হাজার ৮৫৫। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। ১২৫টি কেন্দ্র ও একটি পোস্টাল ভোটকেন্দ্রে প্রদত্ত ভোট ২ লাখ ৬০ হাজার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন নেত্রকোনা-১ আসনে (সদর-বারহাট্টা) ধানের শীষে বিজয়ী প্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সহধর্মিনী ডা. লুৎফা হক। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে অনুষ্ঠিত এ সভায় ডা. লুৎফা হক এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে নেত্রকোনার বিদ্যমান সমস্যা ও উন্নয়নের রূপরেখা তুলে ধরেন নব নির্বাচিত সংসদ সদস্য নিজের স্বামীর কাছে। ডা. লুৎফা হক জেলার বর্তমান রাস্তাঘাটের বেহাল দশার কথা বর্ণনা করে দ্রুত সংস্কারের দাবি জানান। একই সাথে শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে একটি সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম চালুর ওপর গুরুত্বারোপ করেন। একজন চিকিৎসক হিসেবে তিনি জেলার স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতাগুলো…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপি’র ওই অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সংঘর্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’-এর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা ৫টি আসনের একটি আসন ছাড়া ৪টি আসনে ‘না’ ভোটের তুলনায় হ্যাঁ’ ভোট বেশি পড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান আনুষ্ঠিকভাবে নিজ কার্যালয়ে বেসরকারিভাবে গণ ভোটের ফলাফল ঘোষনা করেন। এ ফলাফলে নেত্রকোনা-৪ ((মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ‘হ্যাঁ’ থেকে ‘না’ ভোট বেশি পড়েছে। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৬,১৮২ জন। পোস্টাল গণনাকেন্দ্র সহ ১২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে ‘হ্যাঁ’ পড়েছে ১,৩৭,৬০৫ ভোট এবং ‘না’ ভোট পড়েছে ৭৯,৮২১টি। বাতিলকৃত ভোট ৪২,৭৩০টি ও ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৬০,১৫৬। মোট ভোটারের সংখ্যা…

আরও পড়ুন

শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ​ফলাফল গ্রহণের পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রতিক্রিয়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‍‍“৫ আগস্ট না হলে আজ আপনাদের সামনে আমরা দাঁড়াতে পারতাম না।” ​ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন…

আরও পড়ুন

শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দুর্গাপুর ও কলমাকান্দা- উভয় উপজেলাতেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা দায়িত্বপ্রাপ্ত দুই সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে মোট ১,৫৬,৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা প্রতীক) পেয়েছেন মোট ৮৬,৬৭২ ভোট। উভয় উপজেলার বেসরকারি ফলাফল অনুযায়ী, দুর্গাপুর উপজেলায় ভোট প্রদানের হার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লুৎফুজ্জামান বাবর কোনো বাড়তি প্রটোকল বা বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে দুই সন্তানকে সাথে নিজের ভোট প্রদান করেন। তিনি মোহনগঞ্জ উপজেলার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটদান শেষে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি ভোট দিতে পেরেছি এবং আমার এলাকার…

আরও পড়ুন

শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ সকালে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটদান শেষে প্রতিনিধির সাথে আলাপকালে নির্বাচনের পরিবেশ এবং তাঁর প্রত্যাশা নিয়ে বিস্তারিত কথা বলেন। ​বিগত নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সাল থেকে পরবর্তী নির্বাচনগুলো ছিল মূলত বিশেষ ব্যক্তির ‘ক্ষমতা নবায়নের’ নির্বাচন। তিনি বিষয়টিকে পাসপোর্ট বা ভিসা নবায়নের সঙ্গে তুলনা করে বলেন, “এবারের নির্বাচন জনগণের মতের প্রতিফলনের এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের…

আরও পড়ুন