দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দুর্গাপুর ও কলমাকান্দা- উভয় উপজেলাতেই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা দায়িত্বপ্রাপ্ত দুই সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে মোট ১,৫৬,৯২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী (রিকশা প্রতীক) পেয়েছেন মোট ৮৬,৬৭২ ভোট।

উভয় উপজেলার বেসরকারি ফলাফল অনুযায়ী, দুর্গাপুর উপজেলায় ভোট প্রদানের হার ছিল ৫৮.৫১% এবং কলমাকান্দা উপজেলায় এই হার ছিল ৫৫.৫৫%। উভয় উপজেলার ১২৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে ভোট প্রদানে গড় হার ৫৬.৯৩%।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান (লাঙ্গল) ১০০৭ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪৩৫৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. মান্নান (হাতপাখা) ২২০১ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. বেলাল হোসেন ৩৩৪ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্ধী উল্লেখযোগ্য ভোট পেলেও কায়সার কামালের জয়ের পথে কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারেননি।

ফলাফল ঘোষণার পর থেকেই দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ব্যারিস্টার কায়সার কামালের এই বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সাধারণ ভোটাররা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version