নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক পৃথক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার তিন আসামি এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জানুয়ারি সখিপুরে তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধ কোরপান আলীকে (৭০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ঘটনার দিন কোরপান আলী তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে রাস্তা থেকে বাড়িতে ফিরিয়ে আনতে গেলে প্রতিপক্ষরা তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় সখিপুর থানায় মামলা দায়েরের পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার মামলার মো. আলী (৬০), রাসেল মিয়া (৩৭) ও মর্জিনা বেগম (৩২) এই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অন্য এক অভিযানে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রধান আসামি মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলার বিবরণ অনুযায়ী, মিলন ভিকটিমের নগ্ন ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লক্ষ টাকা চাঁদা আদায় করেন। পরবর্তীতে গত বছরের ২৮ সেপ্টেম্বর তারিখে ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ধারণ করা হয়।

ভিকটিম আদালতের মাধ্যমে মামলা দায়ের করলে র‍্যাব তদন্তে নামে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে টাঙ্গাইল সদরের গালুটিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version