দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় গণঅধিকার পরিষদের রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে দলটির সাবেক জেলা সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তারিক জামিল ফয়েজী বলেন যে, নির্বাচনের আগে নেওয়া কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো উপেক্ষা করে কতিপয় নেতার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে তারা গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, একটি আদর্শিক ও বিপ্লবী দলের খোঁজে তারা এনসিপিতে যুক্ত হয়েছেন, যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিল।

তার সাথে এনসিপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, বারহাট্টা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়কসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. প্রীতম মিয়া সোহাগ নতুন সদস্যদের স্বাগত জানান। তিনি বলেন, এনসিপির প্রতি মানুষের এই আস্থা দলটিকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও জানান, আজ শতাধিক নেতাকর্মী এনসিপির সদস্য ফরম পূরণ করেছেন। আগামীতে আরও প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদানের অপেক্ষায় রয়েছেন। খুব দ্রুতই সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এনসিপি নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা করা হবে।

আয়োজিত এ সংবাদ সম্মেলনে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version