Author: Saizul Amin

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাটির দেওয়াল চাপা পড়ে বাবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন ঐ গ্রামের মৃত মালির ছেলে বলে জানা গেছে। নিহতের পরিবার সুত্রে জানা যায়,সোমবার দিবাগত রাতে বাবুল নতুন ইটের বাড়ি করার জন্য তার ব্যবহৃত পুরাতন মাটির ঘরের দেওয়াল ভাঙ্গার কাজ করছিল। এ সময় সে অসাবধানবত দেওয়ালের মাটির নিচে চাপা পড়ে। তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা (মহিপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীনরত অবস্থায় রাতে এসে মৃত্যুবরণ করে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের…

Read More

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি জানায়, দেশজুড়ে সম্প্রতি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে উদ্ভূত ‘নৈরাজ্যকর’ পরিস্থিতি দলটি সমর্থন করে না। দলটি মনে করে, গণঅভ্যুত্থানের ছয় মাস পরে এসে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে…

Read More

শেখ হাসিনা বিভিন্ন উসকানি দিয়ে এখন দেশে অস্থিরতা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন- তিনি বাংলাদেশের মানুষ না। ভারতে আশ্রয় নিয়ে এখনো তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামসুজ্জামান বলেন, বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে। উদ্দেশ্য সৎ হলে বিএনপির ৩১ দফা সরকার পড়ে দেখত। ’৭১-এর মুক্তিযুদ্ধের পর নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিল শেখ মুজিব, যার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা…

Read More

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ‘কিছু হাড়গোড়’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে, সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরুর পর এ কথা জানান ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। তিনি জানান, ‘৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, এখন সেগুলো মানুষের নাকি অন্য কোন প্রাণীর, সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে।’ আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছে জানান ওসি মাসুদ। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি পলাতক শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালায়…

Read More

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য বিষয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী উচ্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী সোমবার বিকেলে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন হাজি মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল…

Read More

মোঃ বাবুল হোসেন,  জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যে প্লাটফর্ম উচু ও বর্ধিত করণ, মহিলা ও ভিআইপি বিশ্রামাগার, ষ্টোররুম ও বুকিং কাউন্টার নির্মাণের নিমিত্তে ষ্টেশন পরিদর্শন করেছেন রেলওয়ের কর্মকর্তারা। ১০ ফেব্রুয়ারী সকালে এসব কাজের স্থান পরিদর্শন ও মাপযোগ করেন তারা। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন সহকারী নির্বাহী প্রকৌশলী পার্বতীপুর, মোঃ রাকিব হাসান, উর্ধতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রহমান। এসময় কর্মকর্তাদের অভিনন্দন জানান, রেলওয়ের ঢাকা বিভাগের সাবেক বাণিজ্যিক কর্মকর্তা -১, আবু সাঈদ আহম্মেদ, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, ষ্টেশন মাস্টার কামরুজ্জামান সহ পাঁচবিবি রেলওয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ভোর রাতে পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের অধীস্থ কড়িয়া বিওপির বিজিবির একটি বিশেষ টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত ২৭৭/৩১ পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে । ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাতে ঘন কুয়াশার মধ্যে চোরাকারবারীরা ভারত থেকে অবৈধভাবে ফেনসিডিলগুলো দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে মাদক কারবারিরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষকদের সুসংগঠিত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আয়মারসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে আয়মারসুলপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কড়িয়া ইক্ষ ক্রয় কেন্দ্র মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম বাবু। ইউনিয়ন কৃষকদলের সদস্য সচীব ফারুক হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন- আহব্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য- সচিব সাবেক ছাত্রনেতা কাজী মুনজুরে মওলা পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্প্রাদক…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচবিবির আয়োজনে পাঁচবিবির গোহাটি ময়দান থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে দানেজপুর ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন সিদ্দিকী, পশ্চিম থানা শাখার সভাপতি আঃ মুকিত হোসেন, আবু রাইহান, সাবেক জেলা…

Read More

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় এক নারীসহ দুজনকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। ওই নারী যুব মহিলা লীগের সদস্য বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুরুষ ব্যক্তিটির নাম পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনি আওয়ামী লীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী এসে ‘বঙ্গবন্ধুর বাড়ি এটা, না ভাঙাই ভালো’ এমন কথা বলছিলেন। অন্যদিকে কথা বলার সময় ‘আপার বাড়ি’ বলায় এক পুরুষের ওপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুরুষ ব্যক্তিটি এসে সংবাদকর্মীদের লাইভ করতে নিষেধ করেন বলেও জানান তারা। প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, দেশের মধ্যে অরাজকতা করতেই তাদেরকে…

Read More

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। রিপোর্টটি লেখা পর্যন্ত সেখানে ভাঙচুর চালানো হচ্ছে। সেখানে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তাদের ‘কাউয়া’ ‘কাউয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিং ও সামনে থাকা পোড়া একটা গাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই। যেটি আছে সেটি তার ছোট…

Read More

জয়পুরহাট সংবাদদাতাঃ পাঁচবিবিতে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টা শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান বাচ্চু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষক আমিনুর রহমান,সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ, শিক্ষক শামীমা আক্তার,শাহজাহারুল হক সাজু,তরুণ সরকার ও মহসিনা মনা প্রমূখ। শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক…

Read More

সমাবেশে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে, আগামীর নেতৃত্ব হত্যাকান্ডে উৎসাহ পাবে। তাই গণহত্যাকারী হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কোনোভাবেই তাকে ছাড়া যাবে না। তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত সরকার গঠন করতে হবে। আগামী দিনে মানুষের চাওয়াপাওয়া পূরণে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। হাসিনার অস্ত্রের সামনে একমাত্র বিএনপিই সেদিন সংস্কারের কথা বলেছিল, সেদিন মাঠে আর কেউ ছিল না। ২০১৬ সালে ক্রসফায়ারে নিহত ফেনীর যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর প্রদান উপলক্ষে গতকাল বিকালে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফেনীর…

Read More

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকালে ৭টা ৪৫ মিনিটের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষে এখনও ঘটনাস্থলে রয়েছেন । দেখা যায়, সারারাতে বাড়িটির অর্ধেক ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। বাড়ির বাকি অর্ধেক ভাঙার কাজ চলমান রয়েছে। বর্তমানে একটি এক্সেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত…

Read More

মোঃ বাবুল হোসেন , জয়পুরহাট সংবাদদাতাঃ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার ধরঞ্জী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে ধরঞ্জী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি নবীর উদ্দিন আকন্দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,…

Read More

মোঃ বাবুল হোসেন , জয়পুরহাট সংবাদদাতাঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের জয়পুরহাটের পাঁচবিবিতে ভাতিজার চাপাতির আঘাতে চাচা সাইদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারী রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ২৯ জানুযারী বুধবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ঐ গ্রামের মৃত জাকের আলী মন্ডলের পুত্র। এলাকাবাসী জানায়, উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে তার ভাই শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল । উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে তাদের উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে নিহতের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী বেলা ১১টায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট – এসিডি’র আয়োজনে ও ব্যবস্থাপনায় ফস্টারিং রেসিলিয়েন্স অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট ফর ইন্টারনাল মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন এসিডি’র প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম। অভ্যন্তরীন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন গুলোকে এগিয়ে আসার আহবান জানানোই এ অ্যাডভোকেসীর উদ্দেশ্য । এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় ” ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ” আয়োজনে বায়তুন নুর জামে প্রাঙ্গণে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ সভাপতিত্ব করেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আহবায়ক মাওলানা আব্দুল ওয়াদুদু। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ও মাশায়েখ কানায় কানায় পূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব মিঞা। ঈমাম আকিদা সংরক্ষণ কমিটির মহাসচীব মাওলানা মুঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জোয়ার সাহারা বসুন্ধরা এলাকার মসজিদুল আকসার ইমাম ও খতিব প্রখ্যাত আলেমে দীন মাওলানা মিজানুর রহমান,হিলি হাকিমপুর উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা, পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় পুরুস্কার ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, সহ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, সাংবাদিক আব্দুল হাই, আওলাই ইউনিয়নে সংরক্ষিত…

Read More