- রাষ্ট্রীয় স্বীকৃতি অধরা: ভক্তদের ভালোবাসাতেই বেঁচে আছেন বাউল সালাম সরকার
- আড়াই মাসেই ১৮ শনাক্ত: কেন্দুয়া হাসপাতালে সাধারণ ওয়ার্ডেই ডেঙ্গুর চিকিৎসা
- পূর্বধলায় ডিবি পুলিশের চেকপোস্ট: ঢাকায় পাচারের সময় বিদেশি মদসহ আটক ২
- জোর-জুলুম নয়, ভালোবাসায় জয়: অক্ষত অবস্থায় ফিরল হাওর রক্ষা বাঁধের সব ব্লক
- দুর্গাপুরে অবৈধ ৭ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন: ধ্বংস হলো মাদকের আস্তানা
- দুর্গাপুরে বিজিবির ফাঁদ: ভারতীয় মদ ও যানবাহন ফেলে চম্পট পাচারকারীদের
- পুলিশের জালে ইয়াবা কারবারি নয়ন, কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নে স্বস্তি
- ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে ছেলের হাতে প্রাণ গেল বাবার
Author: Saizul Amin
জয়পুরহাট:: প্রতিনিধি জয়পুরহাটে কালাইয়ে ধান বোঝায় একটি ট্রাকের ধাক্কায় নবিউল ইসলাম (৪০) নামের ব্যক্তির লহয়েছে। নিহত নবিউল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজার দিঘী আফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নি ণএচচচড়হত নবিউল ইসলাম ইসলাম বগুড়া শ্রম অধিদপ্তরের চাকরি করতেন। তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলে মোলামগাড়ি বাজারে একটি ধান বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত নবিউলের একটি ছেলে একটি মেয়ে এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা বলে জানা গেছে। কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন নাহিদ। শেয়ার করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন শুধু সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি- একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।’
নতুন দলের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের বিষয়টি জানান। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে সরাসরি মাঠে থেকে কাজ করতেই সরকার থেকে পদত্যাগ করছি। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজকে তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ অনেকটা সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মৌজায় অগভীর নলকূপ থাকা সত্ত্বেও অপর একজনকে নিয়ম বর্হিভূত ভাবে অগভীর নলকূপের লাইসেন্স প্রদান করায় উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মহিপুর গ্রামের মৃত মতিরাম হেমরমের পুত্র মাইকেল হেমরম। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে মহিপুর নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, মহিপুর মৌজায় ৫৮৪ দাগে গত ২০১৯ সালের ১২ এপ্রিল উপজেলা সেচ কমিটি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ৬০৮৭ ) হয়ে অগভীর নলকূপ স্থাপন করে সেচকার্য পরিচালনা করে আসছে। এমতাবস্থায় গত কয়েক মাস পূর্বে তার স্কীম এরিয়ার মধ্যে প্রতিবেশী শ্রী ধীরেন…
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই মাত্রাই ইউনিয়ন বিয়ালা বাজার এলাকায় সোমবার রাত ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে মামলার আসামি শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকায় ছাত্রলীগ আহবায়ক ও সাবেক কমিশনার তৌফিকুল ইসলাম তৈহিদকে স্থানীয় জনতারা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে৷ স্থানীয়রা জানায়,বিয়ালা বাজারে শশুর ফজলে এলাহি তোতার বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে বিক্ষপ্তিত জনতা৷ সোমবার (২৪ ফেব্রুয়ারি) কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি নেতা দাদে এলাহী লাবলু বলেন, তৌফিকুল ইসলাম ছাত্রলীগ আহবায়ক হয়ে, কালাই পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কমিশনার হয়েছিলেন সম্পূর্ণ ভোট ডাকাতি করে৷ টেন্ডারবাজি থেকে শুরু করে স্থানীয় ও…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিস্ট দের সকল ষড়যন্ত্র মোকাবেলায় জেলা বিএনপির আহবায়ক গুলজার রহমানের সভাপতিত্বে সমাবেশ করেছে জয়পুরহাট জেলা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ সদস্য বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল। প্রধান অতিথি র বক্তব্যে বলেন, ১৭ বছর জাতীয়তাবাদী শক্তি রাজপথে থেকে আন্দোলন করেছে। অতিসত্বর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা না হলে তীব্র আন্দোলনের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি আরো বলেন বাংলাদেশের আর কোনদিন শেখ হাসিনার নৌকা ভাসবে না। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের ক্ষেতলালে অপারেশন ডেভিল হান্টে সবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাইফুল ইসলাম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ৭ ঘটিকার উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট সদর থানা ও ঢাকা পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। বর্তমানে তাকে জয়পুরহাট গোয়েন্দা শাখা ডিবি হেফাজতে রাখা হয়েছে। ক্ষেতলার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম ও জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তাইফুল ইসলাম তালুকদার(৬৬) উপজেলার আলমপুর ইউনিয়নের বানাইচ গ্রামের মৃত মাহমুদুল হক…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ প্রত্যন্ত গ্রামের রাস্তার পাশে টিনের ছাউনি দিয়ে এক চিলতে জীর্ণ একটি ছাপড়া ঘর। যার এক পাশে টিনে বেড়া দেওয়া থাকলেও তিন দিকে নেই কোন আবোরণ । সেই ঘরের খুঁটির সাথে দুই হাত আর পায়ে শিকলে বাধা অবস্হায় লেপ কাঁথার স্তুুপের উপর বসে আছে মানসিক ভারসাম্যহীন মেহেরুল (৩৬)। খাওয় দাওয়া, প্রসাব পায়খানা হয় সেখানেই। কনকনে শীত আর ঝড় বৃষ্টির মাঝে চলে তার দিনের পর দিন । পরিবেশটা নির্মম, প্রীড়াদায়ক আর নিষ্ঠুরতার । বছর কালের অধিক সময় ধরে এমনি করেই যাপিত জীবন তার। শত কষ্ট আর যন্ত্রণায় মুক্তির জন্য চিৎকার করলেও মুক্ত মিলে না পাগল মেহেরুলের ।…
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই তরুণ-তরুণীকে কোপানোর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহত ভোক্তভোগীরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা দুজন চিৎকার করছিল। উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি, এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে…
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে ফেরেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন শপথের পর হোয়াইট হাউসে বসেই নির্বাহী আদেশের ঝড় তোলেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ট্রাম্প। এর কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনের গাজা নিয়ে এক মন্তব্যের কারণে সারা বিশ্বে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, গাজাবাসীকে অন্যত্র সরিয়ে দিয়ে ওই উপত্যকা দখল করে নেবেন। এসবের পর এবার ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ট্রাম্প প্রশাসন। তা হলো- ইউক্রেন-রাশিয়া শান্তিচুক্তির আলোচনায় ইউরোপকে বাদ দেওয়া। ১২ ফেব্রুয়ারি ইউরোপের দেশ বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কাগজে-কলমে ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল- ইউক্রেনের জন্য…
বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ফারুক। ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি। ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ ’৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা। তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই প্রমাণ করে। আর একটি দল আছে, যারা স্বাধীনতা…
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনঃ প্রথম আলো, ডেইলি স্টার হলো দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী। যারা সবসময় দেশে বিরাজনীতিকরণের পক্ষে। যখনই তারা সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ। উল্লেখ্য যে, ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করল দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনেকের ধারণা ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করে এটা করেছে। ট্রাম্পের কাছে ভারতীয় ওই সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ…
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনে এ ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে। প্রতিটি জেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। চলতি সপ্তাহেই “জুলাই অধিদপ্তর” গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। জুলাই অধিদপ্তরের আওতায় নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে। তিনি জানান, ক্যাটাগরি-১ এর আহতরা পাবেন ৫ লাখ টাকার অনুদান এবং মাসিক ২০ হাজার টাকা। ক্যাটাগরি-২ এর আহতরা পাবেন ৩…
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত পলাতক থাকা অন্য আসামিদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় গত ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে মামলার সব আসামিকে খালাস দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা বলেন, ‘মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেফতারি…
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি। তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। আজ রাজধানীর কলাবাগান খেলার মাঠে শহীদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট উদ্বোধনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এসব কথা বলেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির…
বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে ফ্যাসিস্ট হাসিনাকে পৃথিবীর নিকৃষ্টতম ও ঘৃণিত শাসক বলা হয়েছে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা গণহত্যায় জড়িত, এটা এখন বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রমাণিত। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাস পালায়নের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস। ৬৯ সালেও মাত্র ১৭ ঘণ্টায় একদলীয় বাকশাল কায়েম করেছিলেন হাসিনার পিতা। রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ফেনী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় মিজান ময়দান সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের…
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা নিজেকে বাঁচানোর জন্য দেশ থেকে লেজ গুঁটিয়ে পালিয়ে গেছেন। আত্মীয়-স্বজনদের সেইফ এক্সিট দিয়েছেন। হাসিনা নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য পালালেও তার নেতাকর্মীদের নিয়ে যাননি। দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চিন্তা করেননি। তৃণমূলদের বিচারের মুখোমুখি রেখে তিনি পালিয়েছেন। দেশের যারা নেতাকর্মী রয়েছে তাদের তিনি টিস্যুর মতো ব্যবহার করেছেন।’ রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘পনেরো-ষোলো বছরে যখন আপনাদের কঠিন সময় ছিল কোনো নেতাকে…
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এর আগে আজ এবারের আসরের জন্য বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি প্রকাশ করেছে বিসিবি। ভিডিওতে দেখা যায়, নতুন জার্সি গায়ে পোজ দিয়েছেন স্কোয়াডে থাকা টাইগার ক্রিকেটাররা। বরাবরের মতো এবারের জার্সিতেও প্রাধান্য পেয়েছে সবুজ, সেই সঙ্গে লাল রঙের সঙ্গে আছে হলুদ রঙের বাঘের মুখচ্ছবি। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ভারত ছাড়াও আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে…

