Author: Saizul Amin

নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন সিইসি। এ সময় সিইসি বলেন, আমরা যাতে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন মিস না করি সেই বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে। তিনি আরও বলেন, তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছিল। আমরা সব বলেছি। তারা আমাদের সহায়তা করতে চায়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি সাব রেজিষ্ট্রি অফিসে টাকা নিয়ে ভুয়া দলিল সম্পাদন, দলিল খরচের নামে দলিল লেখক সমিতির সদস্যরা সাধারণ মানুষের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে বিক্ষোভ ও সাব রেজিষ্ট্রি অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। ৬ মার্চ বৃহস্পতিবার ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচবিবি উপজেলা শাখা ও সাধারণ জনতার ব্যানারে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার আহবায়ক হাসিবুল হক সানজিদ, মুর্খ্য সংগঠক নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকির, ফারজান হোসেন, আলিফ, সংগঠক মমো, তাসনিয়া, আনিকা, তাহসিন প্রমুখ।…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে ওই মোটরসাইকেলের আরোহী দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ৬ মার্চ) সন্ধ্যায় নিশ্চিন্তা – ইটাখোলা সড়কের মুন্দাইল পৌরসভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম । নিহত দুজন হলেন- ক্ষেতলাল উপজেলার নওয়ানা গ্রামের আজিজার রহমানের ছেলে দুলাল হোসেন (৩৪), কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম (৪৫) ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, নিশ্চিন্তা বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন দুলাল ও জহুরুল। পথে নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেল। এতে…

Read More

জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সাইদুল হত্যা মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ৫’মার্চ (বুধবার) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউপির জয়হার গ্রামের শহিদুল ইসলামের ছেলে আয়নাল ইসলাম, আল আমিন ও শহিদুল ইসলামের স্ত্রী জহুরা বেগম। মামলায় বিবরণে জানাযায় , আসামীদের সাথে দীর্ঘদিন যাবৎ বাদী পরিবারের সাথে জমিজমার দন্দ ছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি আসামীরা বাদীর বাবার পৈতৃক সম্পত্তিতে আইল দেওয়া দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র লাঠি সোটা সহ হামলা করে সাইদুল ইসলামের মাথায় আঘাত করে আসামীরা। এতে গুরত্বর রক্তাক্ত…

Read More

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে সিভিল সার্জন হিসেবে শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের দোসর ডাঃ স্বপন কুমার বিশ্বাসের বদলির আদেশ বাতিল করে ডাঃ রুহুল আমিনের ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ মার্চ) দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সংগঠক সাইফ হাসান রাফি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের অর্থপেডিক সার্জন ডাঃ সোহেল রানা, নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সাধারণ নাগরিক ইমরান হোসাইন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এই অবৈধ আদেশ আমরা মানিনা। ডাঃ…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ ভ্যাট ট্যাক্স প্রদান ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফি প্রদান করা হলেও বৈধ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ ভাটা মালিককে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে প্রশাসন । প্রয়োজনীয় কাগজ না থাকলে প্রশাসনের পক্ষ থেকে ভাটাগুলো বন্ধ অথবা ভেংগে ফেলা হবে এমন খবর জানার পর ৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার ভাটা মালিক সমিতি। স্মারকলিপি প্রদান শেষে ভাটা মালিকগন সাংবাদিকদের বলেন, প্রায় ৩০/৪০ বছর যাবৎ আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে…

Read More

শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এসময় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান নাহিদ। তিনি আরও বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ডান-বামের…

Read More

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারজিস বলেন, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও মানুষ, কোনও রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না…

Read More

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ২৩৬ নাগরিক। তবে সাড়া মিলেছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য যে পরিমাণ বাংলাদেশি আবেদন করেছেন, সে হিসাবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ আছে ছয় নম্বরে। বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৪ সালে পাওয়া আবেদনের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) ছিল এমন সব নাগরিকদের যাদের স্বীকৃতির হার ২০ শতাংশের কম। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ, মরক্কো এবং তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত। ইইউএএ বলছে,…

Read More

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন লুটেরা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিগত সরকারের অন্যতম ক্ষমতাধর মন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে ভয়াবহ অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। এদের দেশে ফিরিয়ে এনে লুট করা অর্থ উদ্ধার জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, যাঁরা ভাবেন, পাচার করা অর্থ ফেরত আনা যাবে না, তাঁরা ভুল করছেন। পাচারকারীদের ফেরত আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিতে হবে। পাচারের অর্থ ফেরত আনতে পারলে বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক হবে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, এস…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব (৩৮) এর মৃত‍্যু হয়েছে। সোমবার সন্ধ‍্যায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ‍্যমালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ‍্যায় কামদিয়া- পাঁচবিবি সড়কের ফিসকারঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বিপ্লব। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ‍্যমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ময়নুল ইসলাম জানান, নিহত পরিবারের পক্ষ থেকে…

Read More

‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ নামে নতুন একটি বই প্রকাশিত হয়েছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে একাধিক মার্কিন প্রেসিডেন্টের জীবন ও শাসনে প্রভাব ফেলেছিল, তা বিশদভাবে আলোচিত হয়েছে। বইটিতে জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন লেখক স্টিভেন এম গিলন। তাঁর দাবি, কেনেডি ইনগা আরভাদ নামে এক ডেনিশ-আমেরিকান সাংবাদিকের প্রেমে পড়েছিলেন, যিনি সম্ভাব্য নাৎসি গুপ্তচর হিসেবে সন্দেহের তালিকায় ছিলেন। রবিবার দ্য পিপল জানিয়েছে, ১৯৪১ সালে কেনেডি যখন মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন, তখনই তিনি ইনগা আরভাদের প্রেমে পড়েন। আরভাদ ছিলেন ওয়াশিংটন টাইমস হেরাল্ড-এর কলামিস্ট, তবে তাঁর বিরুদ্ধে জার্মানির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। লেখক গিলনের মতে, “অ্যাডলফ হিটলার ১৯৩৬ সালের অলিম্পিকে…

Read More

তুরস্কের ফুটবলে এখন প্রতিদিনই যেন খবরের শিরোনামে হোসে মরিনিয়ো। এবারের খবরটি অবশ্য তার জন্য স্বস্তির। আপিল করার পর শাস্তি কমে অর্ধেক হয়েছে ফেনারবাচের কোচের। মরিনিয়োর চার ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয়েছে দুই ম্যাচে। পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে জরিমানার আর্থিক অঙ্কও। ১৬ লাখ ১৭ হাজার লিরা (প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছিল তাকে। সেটা কমিয়ে এখন করা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৫০০ লিরা। গালাতাসারাইয়ের বিপক্ষে ০-০ ড্র ম্যাচের পর মরিনিয়োর মন্তব্যের জের ধরে তাকে এই শান্তি দিয়েছিল তুরস্কের ফুটবল ফেডারেশন। শাস্তি ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছিল- তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি…

Read More

অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলবে কে তা আগে নির্ধারণের সুযোগ ছিল না। তাই তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই দলকেই পাকিস্তান থেকে উড়িয়ে নেয় দুবাইতে। যে-ই দল ভারতের বিপক্ষে খেলবে তারা বাড়তি একদিনের অনুশীলনের সুযোগ পাবে সেটা ছিল ভাবনার। এ নিয়ে অবশ্য প্রবল সমালোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে। রবিবার নিউজিল‌্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ভারত গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সেমিফাইনালে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা যাত্রা শুরু করেছিল। কিন্তু, পরের দুই ম্যাচেই তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ৪ মার্চ দুবাইতেই হবে…

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি রবিবার (২ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী ২৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। বিদ্যালয়গুলো হলো-বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূত্রাপুর, ঢাকার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কারকুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকার নাম পরিবর্তন করে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা, ১৬ নং…

Read More

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঘোষণা দিয়েছেন তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর সকাল ১০টা ৭ মিনিটে বিচারক এজলাসে আসেন। এরপর বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার ৭৬ বয়স, আমি ডায়াবেটিসের রোগী। চোখের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছি না। তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করবো না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই।…

Read More

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। পরে শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেন আদালত। তবে দুদকের আবেদনে শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করা হয়। এর আগে, গত ২৭ নভেম্বর এই মামলায় ৭ বছরের দণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন হাইকোর্ট। উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা…

Read More

রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ মামলায় গ্রেফতার দেখানো বাকিরা হলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক। সোমবার (৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়াও মোহাম্মদপুর থানার অন্য একটি হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন সকাল ১০ টা ৭ মিনিটে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার…

Read More

বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চুরি ও হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদেরকে ফিরিয়ে দিয়েছে পাঁচবিবি থানা পুলিশ। থানা সুত্রে জানাযায়, বিগত দুই মাস পূর্বে উপজেলার বিভিন্ন এলাকার ভূক্তভোগিরা তাদের চুরি ও হারানো মোবাইল উদ্ধারের জন্য থানায় সাধারণ ডায়েরী করেন। ভূক্তভোগিদের সাধারণ ডায়েরী প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেনের দিক নির্দেশনায় এসআই সোহেল রানার তৎপরতা ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৫ দিনে ৩৬ মোবাইল উদ্ধার করতে সক্ষম হোন। উদ্ধার হওয়া মোবাইল গুলো ১ মার্চ শনিবার দুপুরে পাঁচবিবি থানার কনফারেন্স রুমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম। এসময় তিনি সাংবাদিকদের…

Read More

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তাঁদের বৈঠক ফলপ্রসূ হয়নি। বরং ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেনস্কির। বৈঠকের মাঝপথেই ইউক্রেনের প্রতিনিধিদের বেরিয়ে যেতে বলা হয় ওভাল অফিস থেকে। পূর্বপরিকল্পিত মধ্যাহ্নভোজনও করেননি তাঁরা কেউ। বাতিল হয়েছে বহু আলোচিত খনিজ চুক্তি। কিন্তু কেন ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের এই পরিণতি হল? কী কথা হয়েছিল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে? ঠিক কোন কথায় রেগে গিয়েছিলেন জেলেনস্কি? ট্রাম্প এবং জেলেনস্কির বাগ্‌‌বিতণ্ডা স্থায়ী হয় প্রায় ৪০ মিনিট। তাতে বড় ভূমিকা ছিল ভান্সেরও। মূলত তাঁর একটি কথার উত্তর দিতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার…

Read More