Author: Saizul Amin

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১ লা মে বৃহস্প্রতিবার বেলা আড়াই টায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের দক্ষিণ আটুল গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক হাসানুর রশিদের স্ত্রী মর্জিনা বেগমের হাতে উপজেলা ও পৌর বিএনপি’র নেতারা এ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, স্থানীয় ইউপি…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১লা মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র‍্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নেতৃত্বে স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ আগামীকাল ১৯ এপ্রিল শনিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ প্যানেলকে বিজয়ী করতে উপজেলার প্রত্যন্তঞ্চলের নির্মাণ শ্রমিকদের নিকট ভোট প্রার্থনা করে প্রচার প্রচারণা শেষ করেছেন। সংগঠনটির সাংগাঠনিক ১৭ টি পদের মধ্যে ৫টি পদে দুটি প্যালেলে ১১ হন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। একটি মোস্তাক-জালাল পরিষদ,অন্যটি বর্তমান সভাপতি ছায়েম,সাধারণ সম্পাদক লাবু পরিষদ। তারা হলেন সভাপতি পদে মোঃ ছায়েম উদ্দিন সরদার (গোলাপ ফুল) ও মো:মোস্তাফিজুর রহমান (হতুরী), সাধারণ সম্পাদক পদে মো:লাবু সরদার (আনারস), মোঃ জালাল উদ্দিন (চাকা), সাংগঠনিক সম্পাদক পদে আঃ সালাম বিশু(দেয়ালঘড়ি), হারুনুর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের মাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু হাসান (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। ১৬ এপ্রিল বুধবার পেশাগত দায়িত্ব পালনকালে বিকেলে উপজেলার বেড়াখাই নামক স্থানে ষ্ট্রোক করলে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রী…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদের খতিব কে কেন্দ্র করে উদ্ভুত ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার দুপুরে পাঁচবিবি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১১ এপ্রিল শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের অনুপস্থিতিকে কেন্দ্র করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডলের সঙ্গে একটি অনাকাংখিত ঘটনা ঘটে। সে সময় ঐ ঘটনা জানার জন্য আমিও সেখানে উপস্থিত হই এবং অত্র মসজিদের মোযাজ্জিন কে তার ভূল তথ্য প্রদানের জন্য দায়ী করে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ মাতৃকার মঙ্গলনার্থে জয়পুরহাটের সদর উপজেলার উপর বয়ে যাওয়া ছোট যমুনা নদী তীরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দিনব্যাপী (অষ্টো প্রহর) ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে । ১২ এপ্রিল শনিবার সকাল বনখুর মহাশ্বশান কমিটির আয়োজনে এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এ ধর্মীয় সভা উপলক্ষে সারা দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী নারী- পুরুষ ও ভক্তদের ধর্মীয় কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চার যুগের তারকব্রহ্মের নামে কীর্তন পরিবেশন করেন জয়পুরহাটের কালাই বলিগ্রামের নিত্যানন্দন সম্প্রদায়ের শ্রী তন্ময় কৃষ্ণ দাস, পাঁচবিবি মালিদহ গ্রামের মাদবীদেবী সম্প্রদায়ের কিশোরী অনন্যা সরকার দিশা। উপস্থিত ছিলেন বনখুর মহাশ্বশান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের ক্ষেতলালে নির্মাণাধীন দোতলা বাসায় চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনে ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দিয়েছে এক নরপিশাচ। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৯ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নরপিশাচ আব্দুল কুদ্দুস (৫০) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা যায়, আব্দুল কুদ্দুস উপজেলার বিনাই মধ্যপাড়া গ্রামসহ এ এলাকায় দিনমুজরের কাজ করতো। কাজ শেষে ঐ গ্রামের মালোশিয়া প্রবাসী কাবিলের নির্মানাধীন দোতলা বাড়ীটিতে থাকত। ঘটনার দিন শিশু শিক্ষার্থীটিকে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আশার আলো গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর (২০২৩-২৪) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রোববার বেলা ১২ টায় আশার আলো গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি মোনালিসা বেগম। সমিতির ব্যবস্থাপক আবু তালেবের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ ওহিদুজ্জামান, সরেজমিন তদন্তকারী কর্মকর্তা বিধান কুমার সরকার, স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নাজমা সদস্য বেগম, সদস্য ফুলো রানী, মুনসুর আলী, জোঁসনা রানী, শুকরা রানী…

Read More

জয়পুরহাট প্রতিনিধি, ০৬ মার্চ: জয়পুরহাটে সরকারি ছুটির দিনেও গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের চিকিৎসা সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাট মা ও শিশু কল্যান কেন্দ্র। এর অংশ হিসাবে ঈদুল ফিতরের ছুটিতেও জরুরী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি অনেক গর্ভকালীন মা ও তাদের অভিভাবকদের কাছে অজানা হলেও ছুটির দিনগুলোতেও তাদের চিকিৎসেবা চালু রয়েছে ও ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় গেল ঈদুল ফিতরের বেশ লম্বা ছুটির মধ্যেও জেলা শহরের মাতৃমঙ্গল কেন্দ্রসহ জেলার ৫টি উপজেলার সংশ্লিষ্ট স্বাস্ব্য কেন্দ্রের মাধ্যমে মা ও শিশুর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ঈদুল…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের শ্রী বিশ্বনাথ (৮২) নামের এক বীর মুক্তিযোদ্ধা ৩ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫ টায় বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন । সে মৃত ঐ গ্রামের কেদারনাথ বর্মণের পুত্র। তার শেষকৃত্যে ঐদিন সকাল ১১টায় নিজ বাসভবনের সামনে পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, স্থানী ইউপি সদস্য আমজাদ হোসেন সহ মুক্তিযোদ্ধা ও…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি পৌর শাখার কর্মীদের নিয়ে ঈদ পুর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে পাঁচবিবি ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল বাশার। পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক…

Read More

জয়পুরহাট  সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের নামে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষে জনৈক সোহেল রানা নামের একজন মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ রোববার বিকেলে পাঁচবিবি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ মার্চ রাতে দানেজপুর ডিগ্রী কলেজ মাঠে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিলে রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিখা ফাউন্ডেশন নামের ( যার প্রতিষ্ঠাতা বিগত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট মন্ত্রীর সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকায় এবং স্থানীয় বিনা ভোটের এমপি কুখ্যাত সামছুল আলম দুদুর সহচার্য্যে…

Read More

পাঁচবিবি ( জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের ইফতার আয়োজনস্থলে হামলা ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল ও উপজেলা বিএনপির সভাপতি সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ৩০ শে মার্চ রবিবার সন্ধ্যার পর মহিপুর কলেজ রোডের বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনের গদি ঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান। সংবাদ সম্মেলনে তারা বলেন, গত শুক্রবার রাতে শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের আয়োজনে ইফতার…

Read More

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত। একইসাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একইসাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশে ইশরাক হোসেন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়।…

Read More

উমেন্স এনভাইরনমেন্ট এন্ড ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (উইডু)  সম্প্রতি একটি বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি “ICVGD প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদে মোট ৩৮৪ জন দক্ষ কর্মী নিয়োগ দেবে। নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন জেলার নির্ধারিত এলাকায় কাজ করবেন। আগ্রহী প্রার্থীরা ২ এপ্রিল ২০২৫-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য: পদের নাম পদের সংখ্যা কাজের ধরন প্রয়োজনীয় যোগ্যতা Data Enumerator (তথ্য সংগ্রাহক) ২৫৬ জন উপকারভোগীদের তথ্য সংগ্রহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও দক্ষতা Audio Visual Record (ভিডিও সংগ্রাহক) ১২৮ জন উপকারভোগীদের ভিডিও ডকুমেন্টেশন 4K ভিডিও ধারণে অভিজ্ঞতা, ক্যামেরা/মোবাইল পরিচালনায় দক্ষতা আবেদন প্রক্রিয়া: ১. আগ্রহী প্রার্থীদের WEDO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে:…

Read More

জয়পুরহাট সংবাদদাতাঃ “সোনালী আঁশে সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের তালিকাভূক্ত পাট চাষীদের মাঝে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পাঁচবিবির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ছামছুল আলম, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ( সদর ও পাঁচবিবি) রাইহান ফেরদৌস, নাজমুল হক, আয়মারসুলপুর ইউপি…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ভয়াবহ ‘৭১ এর ২৫ মার্চে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব…

Read More

হার্ট ব্লকের উপসর্গগুলো প্রাথমিক পর্যায়ে ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়ে থাকে। তবে চূড়ান্ত পর্যায়ে প্রায় একই ধরনের হয়ে যায়, এই পর্যায়কে হার্ট ফেইলুর বলে আখ্যায়িত করা হয়। প্রাথমিক পর্যায় :  প্রাথমিক অবস্থায় রোগী তার সমস্ত কর্মকাণ্ড ঠিক ঠিকভাবেই করতে পারেন। কিন্তু ব্যক্তি যদি কোনো রূপ ভারী কাজ করতে যান অথবা তাড়াহুড়া করে কোনো কাজ করতে যান অথবা পেট ভরে খেয়ে কাজ করতে যান অথবা অত্যধিক টেনশন নিয়ে কোনো কাজ করতে যান বা কোনো কারণে ভীত হন বা ভয় পান, তবে তিনি শারীরিক কিছু উপসর্গ অনুভব করেন। এসব উপসর্গ হচ্ছে বুকে চাপ অনুভব করা, অনেককে বলতে শুনেছি তার বুকে-পিঠে একসঙ্গে চাপ অনুভূত…

Read More

চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের এ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এ বছরের ১৮ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি সাকিবসহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি…

Read More

এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল। এর আগে, সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টসের পরপরই বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছিল, বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র নিশ্চিত করেছে। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হেলিকপ্টারে তোলার মতো শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।…

Read More