Author: Saizul Amin

মাহাথীর মোহাম্মাদ, ক্যাম্পাস প্রতিনিধিঃ আজ (৮ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় ফরিদপুর কলেজ স্টেশন বাজারের পাশে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুইজন শিক্ষার্থী রাতের খাওয়ার খাইতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর আক্রমন করে। আহত শিক্ষারথীরা জানান, তাদের কাছে থেকে টাকা ছিনতায় করে, বাঁশ দিয়ে তাদের আঘাত করে। এমতাবস্থায়, শিক্ষার্থীরা পালিয়ে আসলেও, দুর্বৃত্তরা ক্যাম্পাসের গেটে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে, ক্যাম্পাসের আবাসিক হলের শিক্ষার্থীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ক্যাম্পাসের সবাই শান্ত হয়ে হলে ফেরার পর, একজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় ক্যাম্পাসের গেটে একজন শিক্ষার্থীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে । এতে, সাথে সাথে ক্যাম্পাসের শিক্ষার্থীরা দুর্বৃত্তকে আটক করে পুলিশকে জানায়। কোতয়ালী থানা থেকে…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ট্রাক চাপায় আমিনুল মিয়া (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার রাতে ১নং বালু ঘাটের দেবথৈল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল মিয়া ময়মনসিংহের কোতোয়ালি থানার আকুয়াকান্দাপাড়া গ্রামের মো.ফজলুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চালক ও হেলপার সম্পর্কে চাচা-ভাতিজা। তারা ট্রাক নিয়ে দুর্গাপুর থেকে বালু নিতে আসে। আজ বালু নিতে আসলে ১নং বালু ঘাটের দেবথৈল ডাইব্রেশনে ট্রাক ব্যাক করে পিছনের দিকে গিয়ে ঘোরাবার সময় হেলপার আমিনুল মিয়া ট্রাকের পিছনে থাকায় নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্বাস আলী…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আবারও আন্দোলনে চা শ্রমিকেরা, ৭ দিনের আল্টিমেটাম সাধারণ চা শ্রমিকদের আন্দোলন। চা শ্রমিকদের ১৯ মাসের বকেয়া মজুরি, নতুন চুক্তি, সদস্য চাঁদার হিসাব, মেয়াদ উত্তীর্ণ কমিটির অপসারণ ও দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ চা শ্রমিকের ব্যানারে আন্দোলনকারীরা শ্রমিকেরা। আন্দোলনকারীরা বর্তমান চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচনের দাবিতে সাত দিনের আল্টিমেটাম বেঁধে দেন। পরে আন্দোলনরত চা শ্রমিকদের একটি প্রতিনিধিদল চা শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করে। সাধারণ চা শ্রমিকদের ব্যানারে প্রতিবাদ মিছিল চা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ঘেরাও…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ছাত্রদলের (একাংশ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ, আলোচনা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেলের সার্বিক সহযোগিতায় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু, সহ-সম্পাদক মুহিতুর রহমান…

Read More

মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ৬০০ অসহায় গরিব পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন এবং ৮৬ লক্ষ ১৯ হাজার টাকার টি আর বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের উদ‍্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস‍্য ব‍্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম রফিক এবং নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মো:কায়েস উদ্দিন, ভাইস চেয়ারম‍্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা প্রকল্প…

Read More

আমির আলী অভয়নগর যশোর: ঘন কুয়াশায় দিন রাত একাকার। শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সপ্তাহজুড়ে দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। ২৩ জেলার ওপর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সপ্তাহজুড়ে চলমান শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে দেশের হাসপাতালগুলোতে। প্রতিদিন দ্বিগুণ থেকে তিনগুণ রোগী ভর্তি হচ্ছে জ্বর সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে। শয্যা সংকটে মেঝেতে আর বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী এবং রংপুর…

Read More

আমির আলী অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় খুলনাগামী বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় মোঃ ইকবাল হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং মোটরসাইকেলে থাকা অপর আরোহী নয়ন শেখ (৩০) নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত ইকবাল হোসেন উপজেলার বুইকরা গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে, আহত নয়ন একই এলাকার মুজিবর রহমান শেখ এর ছেলে। ঘটনাস্থলে উপস্থিত জনতা জানান, রবিবার ( ৮ জানুয়ারি) সকাল আনুমানিক সোয়া এগারোটায় মোটরসাইকেল যোগে ইকবাল ও নয়ন চেঙ্গুটিয়া বাজার অতিক্রম করছিল এসময় খুলনা গামী গড়াই বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ইকবাল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবং নয়ন…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত এবং জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে ফলে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষেরা।এছাড়াও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু বৃদ্ধাসহ নানা বয়সী মানুষ। রবিবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,সমগ্র উপজেলা জুড়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। বিভিন্ন স্থানে ও গ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া অনেকেই।এদিকে কুয়াশা কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। নাগরপুর বাজারের রিক্সা চালক আব্দুল কাদের বলেন, হিমেল হাওয়ায় রিক্সা…

Read More

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বকেয়া মজুরির দাবিতে এলজিডি অফিস ঘেরাও করেন শ্রমিকরা। এ সময় তারা উপজেলা প্রকৌশলী নজীর হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। পরে প্রকৌশলী নজীর হোসেন অতি দ্রত পাওনা টাকা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলে বিক্ষুদ্ধ শ্রমিকরা বাড়ি ফিরে যায়। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা এলজিডি (প্রকৌশলী) অফিস ঘেরাও করে রাখেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। জানাগেছে, উপজেলা এলজিডি(প্রকৌশলী) অফিসের প্রভাতি প্রকল্পের আওতায় সিংগীমারী, গড্ডিমারী ও সিন্দুর্না ইউনিয়নে ৬টি দলে ১৫০ জন শ্রমিক মাটি কাটার কাজ করেন। ৬মাস আগে কাজ শেষ হয়েছে কিন্তু শ্রমিকরা এখনো পুরো টাকা পায় নি। বকেয়া মজুরির চাইলে প্রভাতি প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুুর রাজ্জাক ও উপজেলা এলজিডি…

Read More

শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: সাধনানন্দ মহাথেরোর ১০৪তম জন্মদিন আজ। তিনি ‘বনভান্তে’ নামে সমধিক পরিচিত। ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি শহর থেকে দক্ষিণে মগবান মৌজার মোরঘোনা নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বনভান্তের গৃহী নাম ছিল রথীন্দ্র চাকমা। শৈশবে তিনি আশপাশের প্রকৃতির মতোই শান্ত ছিলেন। দুরন্তপনার পরিবর্তে তাঁর মধ্যে সব সময় একটা শান্ত ও ভাবুক প্রকৃতি ছিল। একটু বড় হতেই তিনি বাবাকে হারান। পরিবারের বড় সন্তান হিসেবে অনটনের সংসারে মাকে আর্থিক সহায়তার জন্য একসময় রাঙামাটি শহরে এসে দোকানের সহকারীর কাজ নেন। ১৯৪৯ সালে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চট্টগ্রাম বৌদ্ধবিহারে রথীন্দ্র চাকমা প্রথম প্রব্রজ্যা গ্রহণ করেন। সেখানে তিন মাস কাটানোর পর নির্বাণ মার্গের (দুঃখ…

Read More

আবু নাসের সিদ্দিক তুহিন: মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবতার কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে গত শনিবার ৭ জানুয়ারিতে মিলনমেলা অনুষ্ঠিত হয়। মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান নাট্যনির্মাতা জি এম সৈকত এর সভাপতিত্বে আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, অভিনেতা ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নাদের চৌধুরী, অভিনেতা আব্দুল আজিজ, চিত্রনায়িকা নাসরিন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ওসমান গনি বাবলা, ঢাকা বিভাগের সভাপতি লুৎফর রহমান রিপন, সাধারণ সম্পাদক কাজল মজুমদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি জিএম স্পর্শ, ঢাকা জেলার সভাপতি অভিনেত্রী শারমিন বৃষ্টি, সহ সভাপতি অভিনেতা রাহুল দেব,সাধারণ…

Read More

রুহুল আমিন (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর পাইনশাইল এলাকায় গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া নেতৃত্ব ৮ জানুয়ারি (রবিবার) অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত মেসার্স ট্রিপল সেভেন ব্রিকস ও মেসার্স তুরাগ ব্রিকস নামক দুইটি ইটের ভাটাকে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা জরিমানা করে। এ সময় মোট ৪টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোমেন ভুইঞা,মইনুল হক এবং গাজীপুর পরিবেশন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ অন্যান্য বাহিনীর কর্মকর্তা ও জয়দেবপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ২০২৩ ইং অনুষ্ঠিত। দেশের ১১৮টি চা বাগান নিয়ে গঠিত বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায় উন্নয়ন সংগঠন। বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন সংগঠন সিলেট অঞ্চলের মহাসমাবেশ আজ রোববার (৮ জানুয়ারি) রাজনগরের করিমপুর চা বাগান মাঠে ভুঁইয়া ধর্মাবলম্বীদের এক অনাড়ম্বর মিলনমেলা তথা মতবিনিময় ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়। মঞ্চ উদ্বোধন করেন প্রধান অথিতি লংলা চা বাগানের স্বপন ভুঁইয়া ও বিশেষ অতিথি অনিরোদ ভুঁইয়া জুড়ী ভ্যালী, নকুল ভুঁইয়া লাল চান লস্করপুর ভ্যালী, নয়ন বাবু ভুঁইয়া,বালিশীরা ভ্যালীর, রবিলাল ভুঁইয়া সিলেট ভ্যালী, কমল শংকর ভুঁইয়া আলীনগর চা বাগান মনু ধলাই ভ্যালী। গীতাপাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে…

Read More

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮জানুয়ারী) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে স্কুল শাখায় সম্ভু রায় ৫৪৩ ভোট ও মোঃ কামাল হোসেন ৪৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে কলেজ শাখায় ফনি সরকার ১৬০ভোট,আবুল কাশেম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিষয়টি প্রতিনিধিকে’কে নিশ্চিত করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির।

Read More

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল অধ্যয়নের বৈশ্বিক বাস্তবতা’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ জানুয়ারি) সম্মেলনে দেশ ও বিদেশের প্রখ্যাত নজরুল গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ ভার্চুয়াল কনফারেন্স কক্ষে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত নজরুল গবেষক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাচাচুসেটসের সাবেক উপাচার্য (শিক্ষা) এমিরিটাস প্রফেসর ড. উইন্সটন ই. ল্যাংলি, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নাড কলেজের প্রফেসর ড. র‌্যাচেল এফ. ম্যাকডরমেট, প্রখ্যাত ক্যান্সার গবেষক ও নজরুল গবেষক ড. গুলশান আরা ও নজরুল সঙ্গীত…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন ও কর্মসংস্থান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগরের আলীপুর মোল্লারহাট নূরানী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ এই শীতবস্ত্র বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন কর্মসংস্থান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সজিব আহমেদ, আলীপুর মোল্লারহাট নূরানী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক সুলতান হোসেন মোল্লা , সহ-সভাপতি আবুল হাশেম সরদার, সাংবাদিক মোঃ রোমান বেপারী, ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান হৃদয়, আশিক মাহমুদ সহ অন্যান্যরা।

Read More

মশিউর রহমান, জামালপুর: কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। মুল কথা কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। এখনও এ দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, জীবনযাত্রায় মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে কৃষিক্ষেত্রে অধিকতর মনোযোগ দিয়েছে বর্তমান সরকার। ইতি মধ্যে সরকার উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন প্রকল্পের আওতায় বেশ কিছু উপজেলায় ডাবল কেবিন পিকাপ প্রদান করায় কৃষি সেবায় আরো গতিশীলতা এনেছে। কিন্তু জামালপুরের জেলার সবচেয়ে বৃহৎ ও কৃষি প্রধান উপজেলা সরিষাবাড়ী। ২৬৩.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলায় আবাদ উপযোগি কৃষি…

Read More

মোঃ সুমন মিয়া, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাচিঝুলি এলাকার প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এম ২৮ ব্যাচের চিকিৎসকদের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় এম ২৮ ব্যাচের অধ্যাপক ডাক্তার এ এস এম রুহুল কুদ্দুস, ডাক্তার শফিকুল বারী তুহিন, প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল, নির্বাহী পরিচালক শেফালী আক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেশ কয়েক বছর ধরে এমন ২৮ ব্যাচের চিকিৎসকরা অসহায় দুস্থদের মাঝে কম্বলসহ নানা সহায়তা প্রদান করে আসছেন।

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়- ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। মাঠে পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলার ১০ ইউনিয়নে ৯৬০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ উপজেলায় ৮২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। সেই হিসেবে চলতি মৌসুমে এবার সরিষার আবাদ বেড়েছে। উপজেলার পশ্চিম খড়িবাড়ি এলাকার কৃষক…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাওর তীরবর্তী গ্রাম উত্তরসূর। এই গ্রামেই কৃষি বিপ্লবের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই শীতের মৌসুমে সবজি চাষাবাদ করে সফলতার মুখ দেখেছে একটি খামার। লাভবান হওয়ায় এখন তারা খামারটি সম্প্রসারণ করার পরিকল্পনা করছেন। সদর ইউনিয়নের উত্তরসূর গ্রামে দেখা যায়, হাইল হাওরের তীরের গ্রাম উত্তরসূরে গড়ে উঠেছে কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্ম। প্রায় আট একর জমির মধ্যে এই খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা কাজী আয়েশা। সেখানে এবার চাষ করা হয়েছে বিভিন্ন রকমের শীতকালীন সবজি। এর মধ্যে সবচেয়ে বেশি সাফল্য এসেছে লাউ থেকে। খামারটির চারপাশে এখন লাউয়ের ছাউনিতে ঘেরা। পাশাপাশি চাষ করা হয়েছে লালশাক, কলমিশাক, বেগুনসহ বিভিন্ন…

Read More