Author: Saizul Amin

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারী) বিকেলে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ গাঙপাড় গ্রামের মৃত নাবালক মিয়া গাজীর ছেলে মো.অলি মিয়া (৩০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস ও এএসআই জামাল মিয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে একটি দল উপজেলা শহরের অদূরে লালবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,…

Read More

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামেের ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় ছত্রাজপুর ইউনিয়নের ছত্রাজপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ছবির সভাপতিত্বে চক ঘোড়া পাখিরা সরকারি বিদ্যালয় মাঠে ৯শ টি অসহায় পরিবারের মাঝে শিববস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক এর সভাপতি আব্দুল আউয়াল গনী যোহা , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা ও বিশিষ্ট সমাজসেবক , আল মামুন। এছাড়াও আরো উপস্থিত…

Read More

জোবায়ের হোসেন রিহান, ফেনী: ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের বাগের পুকুর পাড়ে অটোরিকশা চালককে কুপিয়ে টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মূত্যু বরন করেছে। সংশিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি বিকালে বিকাশে ছেলের পাঠানো টাকা উঠাতে খাইয়ারা বাজারে রকমারি বিকাশের দোকানে যায় লেমুয়া ইউনিয়নের সুভলপুর গ্রামের নুরল হকের ছেলে অটোরিকশা চালক আবুল হোসেন প্রকাশ কালা মিয়া (৫১) টাকা তোলার পর নিজের অটোরিকশা নিয়ে বাজারে অবস্থান করছিল আবুল হোসেন। বিকাশে টাকা তুলতে দেখে অজ্ঞাতনামা দূবৃত্তরা আবুল হোসেন কে লক্ষ্য করে যাত্রী বেসে অনুমান সন্ধা ৭ টার পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বোগদাদিয়া পুলিশ পাড়ির একশত গজ পিছনে…

Read More

সুখের ঠিকানা স্বীকৃতি বিশ্বাস: হাজারও কষ্টের মাঝে, অধরা ঐ সুখের খোঁজে ছুটছে মানুষ হন্যে হয়ে দেশ-বিদেশে তেপান্তরে। গাড়িবাড়ি টাকাকড়ি মদ-গাঁজাসব নেশার বড়ি, নারী নিয়ে কাড়াকাড়ি ধর্ম নিয়ে বাড়াবাড়ি। চলছে সবে মোহের জালে দীর্ঘদিন বাঁচবে বলে সংসার সাজায় অষ্টজালে বউছেলেমেয়ে আপন বলে। বেলা শেষে যাবার কালে দেখে ভেবে আপন মনে খোদার নামটা বেজায় ভুলে সুখের আশায় সব হারালেন।

Read More

সোহাগ ইসলাম ,নীলফামারী: নীলফামারীতে শিশু বলাৎকারের মামলায় সাকিব রহমান কাটু (২৬) নামে এক যুবকের পাঁচ বছরের সশ্রম আটকাদেশ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিনমাসের আটকাদেশ প্রদান করা হয়েছে। আজ সোমবার(৯ জানুয়ারী) দুপুরে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমান ওই আদেশ প্রদান করেন। সাজাপ্রপ্ত সাকিব রহমান কাটু জেলার ডোমার উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের উত্তর কেতকিবাড়ি দালালগঞ্জ গ্রামের রফিকুল ইসলাম ফোকলার ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ ২০১৪ সালের ৭ আগস্ট বিকালে প্রতিবেশী নয় বছরের এক ছেলে শিশুকে বাড়ির পাশের একটি কিন্ডারগান্টেন স্কুলের একটি কক্ষে নিয়ে বলাৎকার করে। এতে করে ওই শিশু…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: প্রতিষ্ঠার ১২ বছর পর বিভাগের নারী শিক্ষার্থীদের জন্যে কমনরুমের ব্যবস্থা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগ। রবিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় কমনরুমের উদ্বোধন করেন বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় বিভাগটির ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নওরিন তন্বী বলেন,”কমনরুম প্রত্যেক বিভাগেই দরকার। কারণ মেয়েদের পিরিয়ড চলাকালীন কিছু সমস্যা থাকে। এছাড়া আমাদের অনেক বান্ধবী ছোট বেবি নিয়ে আসে তাদেরকে অনেক সময় ফিডিং করানোর প্রয়োজন পড়ে।তাই একজন মেয়ে হিসেবে এবং আমার বিভাগের একজন স্টুডেন্ট হিসেবে আমি মনেকরি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। ভিন্নধর্মী এ উদ্যোগ…

Read More

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের গৌরীপুরে নির্মাণ করা হচ্ছে ‘বীর নিবাস’। এ উপজেলায় ইতিমধ্যে প্রথম ধাপে তালিকাভুক্ত ৯টি বীর নিবাস নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ১৩টি বীর নিবাসের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব বীর নিবাসে নিন্মমানের নির্মাণ সামগ্রী ও উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠেছে। সঠিক তদারকির অভাব ও প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় এ নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের মাঝে মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি বীর নিবাস নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০…

Read More

মাহমুদুর রহমান রনি ( বরগুনা ): উপকূলীয় অঞ্চল বরগুনা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে । পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত শিশির।কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে। শীতের প্রভাব গ্রাম অঞ্চলে মানুষের জীবনযাত্রা মান দুর্বিষহ হয়ে পড়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি ) সকালে বরগুনায় ঘন কুয়াশা ছিল। সতেজে আলো ছড়াতে পারেনি সূর্য।স্থানীয়রা বলছেন গত এক যুগেও এমন শীত ও শিশির তারা দেখেননি। ঘন কুয়াশার কারণে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় কমেছে লোকজন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেননা। বরগুনা বাজার এলাকার রিকশাচালক কবির হোসেন বলেন, ‘ঘন কুয়াশা আর বাতাস বইছে। আমরা সকালে রিকশা নিয়ে বাইরে আসতে পারছি…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ পাবনার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর ও এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের আধার ডা. প্রফেসর আবদুল গফুরের আজ ৯ই জানুয়ারি নবম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের জানুয়ারি মাসের আজকের এদিনে (৯ জানুয়ারি) ভোর ৫টায় সকল’কে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নশ্বর এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে পাড়ি জমান অবিনশ্বর জীবনে। স্যারের এই বিদায়ে শাহতলী কামিল মাদরাসা কেবলমাত্র একজন স্যারকেই হারাইনি, হারিয়েছে স্যারের আবেগবহ লেকচার, ক্লাস, কথা, চাল-চলন, মাদরাসা-মসজিদ ও এলাকার যেকোন কাজের নিরলস নিবেদিতপ্রাণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার উপ-নিবার্চনে এই প্রথম ইভিএমে ভোট গ্রহনকে কেন্দ্র করে দুর্গাপুর পৌর এলাকায় চলছে সাধারণ ভোটারদের নিয়ে প্রশিক্ষণ। সোমবার থেকে দু‘দিন ব্যাপি উপজেলা নিবার্চন কার্যালয়ের আয়োজনে পৌরসভার বিভিন্ন এলাকায় এ প্রশিক্ষণ শুরু হয়। আগামী ১২ জানুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন এবং মেয়র পদে ৩জন প্রাথর্ী নিবার্চনে প্রতিদ্বন্দিতা করছেন। গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা…

Read More

মোহাম্মদ ফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১নং বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাসিক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারি (সোমবার) দুপুরে বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম তালুকদারের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আব্দুর রহিম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈরাগ ৮নং ওয়ার্ডের বিট পুলিশিং কর্মকর্তা রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো: সোলায়মান। প্রধান অতিথি বলেন, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন রোধকল্পে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। ইউপি সদস্য…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামীন ব্যাংকের সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ সোমবার গ্রামীন ব্যাংকের কটিয়াদী শাখার কার্যালয়ে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী এরিয়া ম্যানেজার মোঃ বখতিয়ার রহমান। এসময় গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার ম্যানেজার মোঃ শামীম মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার মোঃ মনিরুজ্জামান মনির, গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কাশেম,জাসদের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সিদ্দিক শিপনসহ গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার সকল সদস্যবৃন্দ। গ্রামীন ব্যাংক কটিয়াদী শাখার ম্যানেজার জানান,আজ দড়ি চড়িয়াকোনা গ্রামের আনোয়ারা(৭০),ঝাকালিয়া গ্রামের সখিনা (১০০), দড়িচড়িয়াকোনা গ্রামের লুসিয়া(৮০),একই গ্রামের খুদেজা কে…

Read More

সোহাগ ইসলাম, নীলফামারী: নীলফামারীতে প্রতারনার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ জানুয়ারী) সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের সাবরেজিস্ট্রার অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার চাঁদ মিয়ার মেয়ে আসিয়া বেগম (২৪) ও একই এলাকার নুর আলমের স্ত্রী ফারজানা বেগম (২৮)। বর্তমানে তারা সৈয়দপুর শহরের ঢেলাপীর এলাকায় বাসাভাড়া নিয়ে থাকেন। প্রতারনার শিকার আনোয়ার হোসেনের স্ত্রী পদ বানু জানান, একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বিকাশ থেকে ১২ হাজার টাকা তুলে রেজিস্ট্রেরী অফিসে ঢুকার সময় যানজটে পড়ি। ওই সময় তারা আমার গায়ে ধাক্কা দিয়ে কৌশলে ব্যাগ থেকে টাকা গুলো বের করে নেয়। আমি ঢের পেয়ে…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গা। দেশের তিন ভৌগোলিক অবস্থানে থাকা তিনটি এলাকা। তেঁতুলিয়া দেশের সর্বোত্তরের জনপদ, দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা আর উত্তর-পূর্বের এলাকা শ্রীমঙ্গল। ভিন্ন অবস্থানে থাকলেও এ তিন এলাকার এক অভিন্ন বৈশিষ্ট্য আছে। সেটি হলো, এই তিন জেলা বাংলাদেশের ‘শীতের হটস্পট’। অর্থাৎ এই তিন জনপদে সবচেয়ে বেশি শীত পড়ে। গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। শীত মৌসুমের শুরুতে একনাগাড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। গত ৩০ বছরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। ২০১৮ সালের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সে…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ০৯ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ০৬ (ছয়) বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী-১।মোঃ রাকিবুজ্জামান ওরফে দিপু (১৯), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-সাদীপুর (পশ্চিমপাড়া), ২। মোঃ হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক (১৮), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-কাগমারী, ৩।মোঃ আশিক হোসেন ওরফে মোঃ আশিকুর (১৯), পিতা-মোঃ মুছা করিম, সাং-কাগমারী, ৪। মোঃ সৈয়েদুল ইসলাম খোকন, পিতা-মৃত মোসলেম আলী, সাং-দক্ষিন বারপোতা, ৫। মোঃ আনিচুর রহমান (৪০), পিতা-মৃত…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,উপজেলা স্বাস্থ্য ওপঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম,বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার , নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী এম, এম, মামুন…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর আজ (৯ জানুয়ারি ) মধ্যরাতে রাজনগর থানাধীন পৈতুরা এলাকা থেকে ২৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কুলসুম বেগম (৪০) নামে একজন নারীকে আটক করেছে রাজনগর থানা পুলিশ। রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান, আজ দিবাগত রাত অনুমান ২টায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে। পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করে। পরে আটককৃত কুলসুমের দেখানো মতে তার বসতঘরে…

Read More

মামুন হোসাইন, চরফ্যাশন (ভোলা): কবি নজরুল বলেছেন- “নতুন খেজুর রস এনেছি মেটে কলস ভরে, ও আমার রস-পিয়াসি রসিক জনের তরে।” হারিয়ে যাচ্ছে ভোলার চরফ্যাশন উপজেলার আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ ও সুস্বাদু খেজুরের রস- গুড়। একসময় প্রতিদিন গাছিরা খেজুর রস সংরক্ষণ করার জন্য ঘুরে বেড়াতেন গ্রামের মেঠোপথগুলোতে রস সংরক্ষণ কাজে।রস আহরণে গাছিরা কোমরে দড়ির সঙ্গে ঝুড়ি বেঁধে ধারালো দা দিয়ে নিপুণ হাতে গাছ চাঁচাছোলা ও নলি বসানোর সেই কাজ এখন আর দেখা যায় না। চোখে পড়ে না গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য, তেমনি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে খেজুরের রসও। অথচ খেজুর গাছ হারিয়ে গেলে এক সময় হারিয়ে যাবে খেজুর রস ও…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা:  ” বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পুলিশের উদ্যোগে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে সোমবার ৯ জানুয়ারী সকাল ১১টায় পাঁচবিবি স্টেডিয়ামে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ের মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জয়পুরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (  প্রশাসন ও অর্থ) এ কে এম মামুন খান চিশতীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।  এ সময় আরো উপস্তিত ছিলেন জেলা কমিউনিটি…

Read More

মোহাম্মদ ফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ গ্রামের মুরুব্বিদের প্রচলিত প্রবাদ মাঘের শীতে নাকি বাঘে খায়। যদিও মাঘ মাস এখনও আসেনি, পৌষের শীতেই এ অবস্থা এখন। শেষ পৌষের শীতে কাবু আনোয়ারা উপজেলার মানুষ। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা। মৌসুমের শুরুতে তেমন শীত অনুভূত না হলেও গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ সঙ্গে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল পরিবারের মানুষজন। অনেককে গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণ করতে দেখা গেছে। কয়েকদিন দেখা মেলেনি সূর্যের। অসহনীয় শীতের কারণে শ্রম বিক্রি করতে ঘর থেকে বের হতে পারছেন না লোকজন। তীব্র শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। শীতের…

Read More