Author: Saizul Amin

জোবায়ের হোসেন রিহান, ফেনী: সোনাগাজীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর প্রথম পর্বের উদ্বোধন গতকাল বুধবার বিকালে সোনাগাজী মো. ছাবের সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে যুব গেমসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি কামরুল হাসান। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নাছির উদ্দিন রিপনের সার্বিক তত্বাবধায়নে উপজেলা পর্যায়ে প্রথম পর্বের খেলায় ফুটবল, দৌড়, দাবা সহ মোট ৮টি ইভেন্টের (বালক-বালিকা) খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে বিজয়ী খেলোয়াড় গণ পরবর্তিতে জেলা পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পাবেন।

Read More

রুহুল আমিন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: জাল দলিলের তথ্য চাওয়ায় বাংলাদেশ সমাচারের নীলফামারীর জেলা প্রতিনিধির উপর চড়াও হন নীলফামারীর ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিস মহিকুল ইসলাম ও তার অনুগত কর্মচারীসহ দালাল চক্র। এ সময় তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের ভিতরে সাব রেজিস্ট্রারের সামনেই এঘটনা ঘটে। এ ঘটনায় ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক জামান মৃধা। এ বিষয়ে বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জামান মৃধা বলেন, ডিমলা সাব-রেজিস্ট্রার মনিষা সাহা অফিসের নির্ধারিত সময়ের পরেও তার খাস কামরার মুল দরজা বন্ধ করে দলিল রেজিস্ট্রি করছেন।কর্মকর্তার আড়ালে জাল দলিল রেজিস্ট্রি করাতে অফিসের ভিতরেই…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অবহেলিত জরাজীর্ণ সমশেরনগরের দুর্দশাগ্রস্ত মৌলভীবাজারের সমশেরনগর রেলস্টেশন। নির্মাণের শতবর্ষ অতিক্রমের পরও উন্নয়নের এতটুকুন ছোঁয়া লাগেনি এ রেলস্টেশনের আদলে। বিভিন্ন সূত্রের বরাত থেকে জানা যায়, শমসেরনগর রেলস্টেশনটি প্রায় ১২৬ বছরের পুরানো একটি রেলস্টেশন। ইতিহাসের পাতা উল্টিয়ে দেখা যায় যে সোয়াশতবর্ষী স্টেশনটির চেয়ে কয়েক শতবর্ষী পুরানো হলো হাটি হাটি পা পা করে গড়ে উঠা শমসেরনগর জনপদটি। সতেরো শতকে শ্রীহট্টের ফৌজদার সমশের খাঁ বাহাদুরের নামে এই জনপদটির নাম রাখা হয়েছিল সমশের নগর। সেই থেকে বহুচড়াই-উৎরাই পার হয়ে আজ এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। এর যতটুকু উন্নয়ন সাধিত হয়েছে তা বলতে গেলে সবকিছুই হয়েছে স্থানীয় জনসাধারণের দীর্ঘকালের জীবনযাত্রার তাগিদে সংগঠিত লেন-দেনের…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ ২০২২ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজের অবদান রাখায় ২০২৩ সালের পুলিশ সপ্তাহে IGP’s Exemplary Good Services Badge বা ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন মৌলভীবাজার জেলা পুলিশের দুই কর্মকর্তা। জানা যায়, পুরস্কার প্রাপ্তরা হলেন কমলগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাক এবং সদর মডেল থানার এএসআই মোঃ মাহবুবুল আলম। সর্বদিকে ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৪৫৮ জন পুলিশ সদস্যদের আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা পুলিশ অধিদপ্তরের রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেয়া হয়। আইনশৃংঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড…

Read More

মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি, বলেশ্বর নদীর সুন্দরবন এলাকায় মাছ ধরার সময় ট্রলার ডুবে বরগুনার পাথরঘাটার দুই জেলে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার সন্ধ্যা ছয়টায় নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিখোঁজ জেলেরা হলো পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম বেপারির ছেলে ইউসুফ বেপারি (২৩) ও আমিন বেপারির ছেলে বায়জিদ (১৭)। পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে চারদিনের বাজার সদাই নিয়ে ইউসুফ ও বায়জিদ বলেশ্বর নদীতে মাছ ধরার জন্য…

Read More

শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি: একদিন পরই শনিবার পার্বত্য চট্টগ্রামে বিষয়ক মন্ত্রী জনাব, বীর বাহাদুর ( উশৈসিং) এমপি যাচ্ছে থানচি উপজেলায়। বেশ কয়েক দিন আগে থেকে মাইকিং চলছে শহরের মোড়ে মোড়ে। ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় ছেয়ে গেছে পুরো সড়ক বিভাজক থেকে শুরু করে সড়কের পাশের পুরোনো দেয়াল– সব কিছু ঘষামাজা করে পরিষ্কার করা হয়েছে। সেদিন উপজেলা প্রশাসনের আয়োজনের স্থানীয় মাল্টি পারপাস (অডিটরিয়ান হল) হলে রাজনৈতিক, সামাজিক, সুশিল সমাজ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারী ও সাধারন জনসাধারনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন। থানচি পৌছে হত দরিদ্র, অসহায় শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন, কৃষকদের মাঝে কৃষি উপকরন,…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে প্রায় ২০০ জন শীতার্ত জনসাধারণকে শীতবস্ত্র (কম্বল) উপহার দিয়েছেন সারাংপুর গ্রামের সাহেব বাড়ির সন্তান টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কাজী মৌ. মো মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ বলেন, নাগরপুরে শীতের তীব্রতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের শীতের কষ্ট লাঘবে আমার পরিবারের পক্ষ থেকে এই শীতবস্ত্র কম্বল উপহার দেওয়া হয়েছে। দরিদ্র মানুষের প্রয়োজনে আমি সবসময়…

Read More

মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বনগাঁসাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বালিকাপাড়া গ্রামের সামিউল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (১৯), কুমিল্লা জেলার মনহোরপুর উপজেলার পংগাঁও গ্রামের গিয়াসউদ্দিন খান মানিকের ছেলে মনিরুজ্জামান খান বাবু (২৬) ও শেরপুর জেলার শ্রীবদি থানার বৈষাবেরচর গ্রামের আল আমিন মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৪)। নিয়ামতপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইন চার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে উপ- পরিদর্শক (এসআই) মিলন কুমার সিংহসহ সঙ্গীয়…

Read More

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসায়ী আবুল কালাম (৫৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্দ জনতা। বুধবার (৪ জানুয়ারী) রাতে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটী পাঁচপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ দিন রাতে একযোগে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়-ক্ষতির অভিযোগ ওঠেছে। প্রসঙ্গত প্রতিবেশীর জমির পাশে গোবর ফেলার জন্য গর্ত করায় এদিন সকালে আবুল কালামকে পিটিয়ে হত্যা করে স্থানীয় প্রতিপক্ষের লোকজন। নিহত আবুল কালাম সহনাটি গ্রামের মকবুল হোসেনের ছেলে। গৌরীপুর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার হুমায়ুন কবির সাংবাদিকদের জানান- খবর পেয়ে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত…

Read More

মাসুম তালুকদার, জবি প্রতিনিধিঃ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের অভয়নগরের ভাঙ্গা গেটে অবস্থিত অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল অ্যান্ড কলেজে নৈশপ্রহরী হিসেবে কর্মরত মাসুম সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।নিহত মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ট্রাক টার্মিনাল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনটি টার্মিনাল সংলগ্ন ভাঙ্গাগেটের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় মাসুম সরদারের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী মাসুম গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয় জনগণ ত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

Read More

রংপুর থেকে বিভাগীয় প্রধান: ফ্রিল্যান্স সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের সাবেক গাইবান্ধা জেলা প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন এর পিতা মরহুম আবু বকর সিদ্দিক এর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ জুম্মা দক্ষিণপাড়া জামে মসজিদে মিলাদ ও পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুমের বড়ছেলে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার, বিশিষ্ট ফ্রিল্যান্স সাংবাদিক ও ফটো সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, একমাত্র মেয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা দক্ষিণ সিটি শাখার মহিলা সম্পাদিকা বিশিষ্ট সমাজসেবক দিল রুবা সিদ্দিকা সাথী, মেঝো ছেলে বাংলা ভিশন টিভি চ্যানেলের সাবেক চিফ ব্রডকাস্ট ইন্জিনিয়ার বর্তমানে বন বিভাগের কর্মকর্তা প্রকৌশলী…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যগণের আলোচনাসভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক আলমগীর জোয়ারদারের সভাপতিত্বে এবং কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহারিয়ার বিন মান্নান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জালাল উদ্দিন,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন,কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুর অর রশিদ,কটিয়াদী প্রাথমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক নিয়াজ মোহাম্মদ কোরআন। এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ফখর…

Read More

মোঃ ফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ মানিকগঞ্জ জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রসাশকের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারীতে আনোয়ারা উপজেলা ইউএনও হিসাবে জোবায়ের আহমেদ যোগদান করেন। উল্লেখ, শেখ জোবায়ের আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া লেখা শেষ করে ৩১তম বিসিএস প্রশাসনে যোগদান করেন। তিনি ২০১৩ সালের ১৫ জানুয়ারী থেকে ২০১৬ সালের ২৬ এপিল সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যলয়ে সহকারী কশিনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে, ২০১৬ সালের ২ মে থেকে ২৮ জুন সিলেট…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোর: ২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশে সংগঠিত হয় ৯ম জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনের কয়েক ঘন্টা পরে যশোর জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ন্যায় সহিংসতার ঘটনা ঘটায়। ৮/১০টি বাড়ি পুড়িয়ে দেয়ার পাশাপাশি তারা শতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলার সময় প্রাণ নিয়ে প্রায় ৭শত নারী-পুরুষ-শিশু গ্রাম ছেড়ে ভৈরব নদ পার হয়ে পাশের দেয়াপাড়া গ্রামে আশ্রয় নেয়।আজ সংহিতার নবম বর্ষ। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখা দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার( ৫ জানুয়ারি) দুপুরে মালোপাড়ার মন্দির প্রাঙ্গণে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উদীচী অভয়নগর শাখার সভাপতি…

Read More

মাহমুদুর রহমান রনি (বরগুনা): বরগুনার পাথরঘাটায় রাস্তা থেকে ধরে নিয়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে একবছরের সাজা দেওয়ার অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিষখালী নদীর তীরে কালমেঘা ইউনিয়নের টুলুপয়েন্টে মানববন্ধন করেছে শতাধিক জেলে পরিবার। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ মানববন্ধন পালিত হয়। এর আগে বুধবার বেলা বারোটার দিকে রাস্তা থেকে বেলাল ও সালামকে ডেকে নিয়ে স্পীডবোর্টে তুলে নিয়ে বড়ইতলা ফেরীঘাট এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন প্রতিমাসে প্রত্যেক নৌকাপ্রতি দুই হাজার টাকা করে পাথরঘাটা মৎস্য অফিসার জয়ন্ত কুমার আপুকে মাসোহারা দেয়া হতো। নদীতে মাছ না পড়ায় গত তিন মাস ধরে…

Read More

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শারমিন আক্তার তন্নী (৫) নামে স্থানীয় এক শিশুকে অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে নেত্রকোণা জেলার সদর থানার রাজুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত শিশু শারমিন আক্তার তন্নী এ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের নুরুল হকের মেয়ে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পাশ^বর্তী অচিন্তপুর ইউনিয়নের ষৌলপাই গ্রামের স্থানীয় একটি ধর্মীয় ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে অপহরণেরর পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপরহরণকারীরা। এ অপহরণের ঘটনায় জড়িত গ্রেপ্তারকৃতরা হল-…

Read More

লালমনিরহাট প্রতিনিধিঃ সংখ্যালঘুদের নিয়ে নানা ধরণের কুটক্তি করায় লালমনিরহাটের হাতীবান্ধায় আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামলের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তবে মানববন্ধন শেষ হওয়ার আগেই পুলিশ এসে তা পন্ড করে দেয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা বোজেন্দ্র নাথ, শিশির চন্দ্র রায়, রঞ্জিত রায়, রতন ঠাকুর প্রমূখ। বক্তারা বলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল সিন্দুর্না ইউনিয়নের উপ-নির্বাচনকে কেন্দ্র করে বলেন, আমরা নাকি গরু খাওয়া হিন্দু।…

Read More

ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ কনকনে শীতকে উপেক্ষা করে নাগরপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের রাজপথে কাঁপানো সাবেক তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ আ’লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, জননন্দিত কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু। বুধবার(০৪ জানুয়ারী) সন্ধ্যা সাতটা থেকে এলাসিন শামসুল হক সেতুর টোল প্লাজায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত সকল পেশাজীবীদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে নলসন্ধ্যা কালিবাড়ি প্রাঙ্গনে হিন্দু…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে পুলিশ। এর আগে বুধবার রাতে উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদের আটক করে। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউপির তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে জুয়া খেলার আসর বসে। বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির…

Read More