Author: Saizul Amin

করোনার ধাক্কায় শেষমেষ অনির্দিষ্টকালের জন্য চলতি মৌসুমে স্থগিত করা হয়েছে আইপিএল। করোনাক্রান্ত দেশে এই মুহূর্তে রয়েছেন ব্রিটিশ মহাতারকা কেভিন পিটারসেন। ধারাভাষ্যকার হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন এই ব্যাটসম্যান। পিটারসেন খুব ভালো করে জানেন, এই মুহূর্তে ঠিক ভারতের চিত্রটা কী! মহামারির গ্রাসে গোটা দেশে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তার সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর মিছিল। ভালোবাসার দেশকে এভাবে কষ্ট পেতে দেখে ব্যথিত পিটারসেন। আইপিএল স্থগিত হওয়ার পরেই টুইট বার্তায় এসব কথা বলেন তিনি। বাইশ গজে বহু যুদ্ধ জয়ের নায়ক বলছেন, দুঃসময় কেটে যাবে। ভারত আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করেন পিটারসেন। পিটারসেন টুইট বার্তায় লিখেছেন, ভারতকে আমি এতোটা ভালোবাসি,…

Read More

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে ভারতের ভীতিকর পরিস্থিতি চলছে। কোভিডে তছনছ হয়ে গেছে ভারত। তাদের নাগরিকদের বাদ দিয়ে ভারত আমাদের টিকা দেবে তা আশা করি না। মঙ্গলবার (৪ এপ্রিল) একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। ভারত থেকে টিকা প্রাপ্তি ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এম এম মান্নান বলেন, ভারতের সঙ্গে টিকা নিয়ে যে চুক্তি ছিল তা ভেঙে গেছে। ভারতের অবস্থা এখন ভয়াবহ। তাদের (ভারত) ঘরে এখন মহা সমস্যা চলছে। টিকা ও অক্সিজেনের মজুদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কয়েকটি দেশ থেকে টিকা পাওয়া যাবে। বর্তমানে দেশে অক্সিজেনের কোনো সমস্যা নেই। আমাদের আস্থা আছে কোনো সংকট হবে না। স্বাস্থ্যখাতে বরাদ্দ ও…

Read More

করোনা (কোভিড-১৯) প্রতিরোধে চীনের দুটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কি না, এ বিষয় চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ম্যারিয়াংগেলা সিমাও বলেন, সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার ওপর ডব্লিউএইচও’র কারিগরি পরামর্শকরা কাজ করছেন। তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসার আগে কিছু চূড়ান্ত কার্যক্রম বাকি আছে। তিনি বলেন, প্রথমে সিনোফার্ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, পরে আসবে সিনোভ্যাক। কিছু দেশ তাদের টিকা কার্যক্রম শুরু করতে এই সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সিনোভ্যাক সোমবার বলেছে, তাদের করোনাভ্যাক টিকা নিরাপদ এবং তিন থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে এটা কার্যকর। শিশু ও কিশোরদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম এই টিকা। এখন…

Read More

রাজধানী ঢাকার বংশা‌লে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম সুলতান আহমেদ। আজ মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা। সো‌হেল রানা জানান, আটক ব্যক্তি বংশাল এলাকার বাড়িওয়ালা ও প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‌‘একজন সংবাদকর্মী আজ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, আজ দুপুর দেড়টার দিকে রাজধানীর বংশালে একজন ব্যক্তি এক রিকশাওয়ালাকে থাপ্পড় মারছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারালে পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।’ ‘ভিডিওটি দেখামাত্র মিডিয়া…

Read More

ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নতুন পোশাক কিনতে ভিড় বেড়েছে দোকানগুলোতে। মার্কেট খোলার সঙ্গে সঙ্গে উপচেপড়া ভিড় দেখা গেছে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছে না। ফলে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কেনাকাটা করছেন লোকজন। করোনার ভয় উপেক্ষা করে সকাল ১০টার আগেই মার্কেটমুখী সড়কগুলোতে মানুষের ঢল নামতে শুরু করে। শারীরিক বা নিরাপদ কোনো দূরত্ব মানার অবকাশ যেন নেই ক্রেতাদের মধ্যে। বিক্রেতাদের অনেকের মুখেই নেই মাস্ক। হাত ধোয়ার জন্যও নেই কোনো ব্যবস্থা। স্বাস্থ্যবিধি অমান্য করে সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে কেনাবেচা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শহরের বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেলেও জনতার চাপে তারা অসহায় হয়ে পড়েছেন। সরেজমিনে শহরের চৌরাস্তা,…

Read More

বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে…

Read More

করোনার প্রকোপে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। গত কিছুদিন ধরেই করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত। এর প্রভাব পড়েছে আইপিএলেও। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন করোনায়। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Read More

স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করায় এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী সহিংসতা নিয়ে একাধিক টুইট করেছিলেন কঙ্গনা। এমনকি তৃণমূল শাসিত বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেন বিজেপি সমর্থক এই অভিনেত্রী। নির্বাচনে বিজেপি’র হারের পর একাধিক টুইট ভেসে উঠেছিল কঙ্গনার দেওয়ালে। প্রত্যেকটি টুইট যে তার পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তার দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম সহিংসতামূলক কর্মকলাপ দেখা যায়নি। তবে পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরই…

Read More

কোভিড-১৯ সংক্রমণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপাসনের সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস ২০২১ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা নিশ্চয়ই সবাই উদ্বিগ্ন খালেদা জিয়ার অসুস্থতার খবরে। দলের নেতাকর্মীরা এখনও উদ্বেগের মধ্যে আছেন দেশনেত্রীর শারীরিক অবস্থা কী রকম এ নিয়ে। আপনারা সবাই শুনেছেন যে, গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেওয়া হয়েছে। এখনও তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেওয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন। করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট বেড়ে গেলে…

Read More

বিশ্বের সবচেয়ে আলোচিত ও ধনী দম্পতি বিল ও মেলিন্ডা গেটস বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। ৩ মে টুইটারে যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দেন। বিল ও মেলিন্ডা জানিয়েছেন, তারা চেষ্টা করেছেন একসঙ্গে থাকার। কিন্তু তাদের পক্ষে আর দম্পতি হয়ে একসঙ্গে থাকা সম্ভব নয়। বিল ও মেলিন্ডার সংসারে তিনটি সন্তান রয়েছে। বড় সন্তানের নাম জেনিফার গেটস। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে ইনস্টাগ্রামে জেনিফার লিখেছেন, ‘এ ঘোষণায় পুরো পরিবার কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে কীভাবে নিজের আবেগ সামলানো যায় এবং সেই সঙ্গে পরিবারের সদস্যদের সামলে রাখা যায়, তা নিয়ে এখনো আমি কাজ করছি। এতে আমাকে সুযোগ ও সমর্থন দেওয়ায় আমি কৃতজ্ঞ।’ ২৫ বছর বয়সী জেনিফার…

Read More

তিস্তাসেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৯৯২ কোটি ৪৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ ২ হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। তিস্তাসেচ প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৪৫২ কোটি টাকা। এর মাধ্যমে এক লাখের বেশি হেক্টর জমি সেচ সুবিধার…

Read More

ভারতের কর্নাটক রাজ্যের চামারাজনগর জেলা হাসপাতালে অক্সিজেন সংকটে ২৪ রোগীর মৃত্যু হয়েছে। এই ২৪ জনের মধ্যে ২৩ জনই করোনা চিকিৎসার জন্য হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। গত ২ মে রাত ১২টা থেকে ভোর ২টার মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় তাদের মৃত্যু হয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পা এ ঘটনা কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দিতে হবে হাসপাতালটিতে ১৪৪ রোগী চিকিৎসাধীন। লোকেশ নামের একজন বলছিলেন, ‘আমার ছেলে ৭৫% সেরে উঠেছিল। যদি অক্সিজেন সিলিন্ডার থাকত তবে তাকে বাঁচানো যেত। রাজনা নামের আরেক আত্মীয় জানান, মধ্যরাতে তার ভাগ্নি তাকে কল দেন। রাত ১২ টার দিকে আমাকে ফোন করে জানায়, কোনও…

Read More

সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও কিং খালিদ বিমানঘাঁটিতে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। সোমবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া সিরিজ পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, নাজরান বিমানবন্দরের সামরিক স্থাপনা এবং কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চারটি কাসেফ টু-কে ড্রোন হামলা চালায়। এছাড়া দুটি বাদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলা অত্যন্ত নিখুতভাবে সম্পন্ন হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, সৌদি আরব এবং তার মিত্ররা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধ অব্যাহত রেখেছে তার জবাবে ইয়েমেনে সামরিক বাহিনী এই হামলা চালালো। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট…

Read More

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী ১০ মে আসবে। টিকাগুলো নিজেদের জাহাজে করে আনা হবে। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, চীন থেকে যে টিকা কিনতে চায় সরকার সেগুলো আসতে আরও কিছুটা সময় লাগবে। চীন আমাদের বলেছে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। হয়তো ১০ তারিখের মধ্যে বাংলাদেশে আসতে পারে। আর অন্য যে অংশটুকু আমরা কিনতে চাই, সেটা আসতে একটু সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আরও টিকা কেনার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীনের পক্ষ থেকে প্রস্তাব পাঠালেই টিকা কেনার আলোচনা শুরু হবে। আমাদের অনেক টিকা…

Read More

সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের ঈদের আগেই জামিনে মুক্তির দাবি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি মামলা প্রত্যাহারের কথা বলছি না। মামলায় যদি তারা অপরাধী হয়, হবে। কথা বলা যদি অপরাধ হয়ে থাকে তবে জেল-জুলুম-ফাঁসি দিয়ে দেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘উদ্বিগ্ন অভিভাবক সমাজে’র ব্যানারে এক অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতারকৃত ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ…

Read More

তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী বুধবার (৫ মে) শপথ নেবেন মমতা ব্যানার্জি।

Read More

মৃত্যুমিছিল থামছে না। শ্মশানের বাইরে লাইন পড়ে যাচ্ছে কোভিডে মৃতদের। বাধ্য হয়েই তাই শ্মশানের বাইরে ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দিল ভারতের কর্নাটকের একটি শ্মশান। কর্নাটকের চামরাজপেটের শ্মশান এটি। এই শ্মশানে এক দিনে ২০টি মরদেহ দাহ করার পরিকাঠামো আছে। কিন্তু কর্তৃপক্ষের বারবার বলা সত্ত্বেও শ্মশানের বাইরে মরদেহের লাইন পড়ে যাচ্ছিল। ভিড়ও বাড়ছিল। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই ‘হাউসফুল’ বোর্ড ঝুলিয়ে দেন তারা। ইতোমধ্যে কর্নাটক সরকার ২৩০ একর জমি ধার্য করেছে কোভিড শ্মশানের জন্য। তা সত্ত্বেও কোভিড রোগীর মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠা যাচ্ছে না। প্রায় প্রতিটি শ্মশানের বাইরেই কোভিডে মৃতদের লম্বা লাইন পড়ে যাচ্ছে। গত রবিবার মোট ২১৭ জনের মৃত্যু হয়…

Read More

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষা এক সপ্তাহ পেছানো হতে পারে। কিন্তু কী কারণে পেছানো হবে? গণমাধ্যমকে এর কারণ জানিয়ে বিপিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‌‌‘আগামী ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া দশমী। যদি এটা ঠিক থাকে, তাহলে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। কারণ, এসব বড় পরীক্ষা সাধারণত শুক্রবার নিতে হয়।’ এদিকে ৪৩তম বিসিএস আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আবার তা দুই মাস বাড়িয়ে দেওয়া হয়। সে অনুসারে মে মাসের শেষদিন পর্যন্ত প্রার্থীরা এতে আবেদনের সুযোগ পাবেন। ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে…

Read More

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ দুপুরে তাকে সিসিইউতে নেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইসচেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বলেন, ম্যাডাম কিছু শ্বাসকষ্ট অনুভব করছিলেন সকালের দিকে। পরে চিকিৎসকরা বিকাল ৪টায় সিসিইউতে স্থানান্তর করেছেন। উনার অবস্থা এই মুহূর্তে (সাড়ে ৪টায়) স্থিতিশীল। এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, পশ্চিমবঙ্গে যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সুস্ম্পর্ক থাকবে। সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।

Read More