Author: Saizul Amin

হেফাজতে ইসলামের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করেছেন। মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসায়  বৈঠকটি শুরু হয়। যা চলে রাত ১২টা পর্যন্ত। বৈঠকে হেফাজতের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে হেফাজতের পক্ষ থেকে ৪ দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হচ্ছে-  হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেফতার হওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেওয়া, আলেম-উলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেফতার-হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া, ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে পূর্ব আলোচনা অনুযায়ী এ সেগুলো প্রত্যাহার করা ও…

Read More

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় পাঠানো হচ্ছে। এর অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে। দূতাবাস জানায়, ‘আইওএমের চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং আজ বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া দূতাবাস জানিয়েছে, এই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।

Read More

করোনায় লণ্ডভণ্ড ভারতে কয়েক দিন ধরে দৈনিক চার লাখের কাছাকাছি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যু হচ্ছে প্রতিদিন তিন হাজারেরও বেশি মানুষের। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রথম দফায় আজ বুধবার (৫ মে) ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল রেমডিসিভির পাঠানো হচ্ছে। দায়িত্বশীল সূত্র বলছে, পর্যায়ক্রমে অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে এবং প্রয়োজনে দিল্লিকে আরো সহায়তা দিতে আগ্রহী ঢাকা। ভারত যে চাহিদাপত্র দিয়েছে, তা নিয়েও কাজ করছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরালের পাশাপাশি ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং…

Read More

অক্সিজেনের আকালে করোনাভাইরাস রোগীদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করল ভারতের এলাহাবাদ হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে কর্তৃপক্ষের ওপর অক্সিজেনের জোগানের দায়িত্ব আছে, তারা ‘অপরাধমূলক কাজ’ করছে, যা ‘গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ উত্তরপ্রদেশের বিভিন্ন কোয়ারেন্টাইন কেন্দ্রের অবস্থা নিয়ে যে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা হয়েছিল, তাতেই সেই মন্তব্য করেছে হাইকোর্ট। দুই সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘শুধুমাত্র হাসপাতালে অক্সিজেনের জোগান না দেওয়ার জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যু দেখে আমরা ব্যথিত। এটা অপরাধমূলক কাজ। আর এই অপরাধ গণহত্যার থেকে কম কিছু নয়। সেইসঙ্গে উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনকে শুনানির পরবর্তী তারিখে লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, গোরখপুর, গাজিয়াবাদ, মীরাট, গৌতমবুদ্ধ নগর এবং আগ্রার পঞ্চায়েত ভোটগণনার সিসিটিভি ফুটেজ জমা…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এবার টিকার তৃতীয় ডোজ প্রয়োগ শুরু করতে যাচ্ছে ব্রিটেন। ৫০ বছরের বেশি বয়সী প্রত্যেককেই এই টিকা দেওয়া হবে। ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। তিনি বলেন, এ বছর বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে পঞ্চাশোর্ধ্বদের কোভিড টিকার তৃতীয় ডোজ দেওয়ার চিন্তাভাবনা চলছে। বড়দিনের আগে করোনা প্রতিরোধের লক্ষ্যে দু’টি উপায়ের কথা চিন্তা করছে ব্রিটেন। তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানান ক্রিস। করোনার নতুন যেসব ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, সে রকমভাবে টিকা তৈরির প্রস্তুতি চলছে। ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না— প্রচলিত এই টিকাগুলোরই তৃতীয়…

Read More

পছন্দের রাজনৈতিক দল যাতে নির্বাচনে জিতে যায়, সেজন্য অনেকেই নানা ধরনের মানত করেন। একেকজনের মানতও হয় একেক রকমের। কিন্তু কখনও কি শুনেছেন প্রিয় দল ভোটে জেতায় মানত অনুযায়ী নিজের জিহ্বা কেটে ফেলেছেন কেউ! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। জানা গেছে, ৩২ বছর বয়সী ভানিথা পণ করেছিলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রিয় দল ‘ডিএমকে’ জিতলে নিজের জিহ্বা কেটে তা ভগবানকে উৎসর্গ করবেন। আর শেষ পর্যন্ত গত রবিবার ফলপ্রকাশের পরই দেখা যায়, বিপুল ব্যবধানে জিতে দশ বছর পর দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতায় ফিরেছে ‘ডিএমকে’। আর এরপরই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেলেন ওই নারী। এদিন সকালে স্থানীয় মুথালাম্মান মন্দিরে যান তিনি। করোনাবিধির কারণে…

Read More

গৃহকর্মীকে টানা এক বছর ধরে ধর্ষণের অভিযোগে আমজাদ মাহমুদ নিলয় (২১) নামে সেই বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুরে কর্মজীবী বাবা-মায়ের অনুপস্থিতিতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে ওই ছাত্রের মা শাহনাজ বেগমকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় বাবা আব্দুল মাজেদ ও অভিযুক্ত ছাত্র নিজে। পুলিশ জানায়, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন আব্দুল মাজেদ ও শাহনাজ বেগম দম্পতি। আব্দুল মাজেদ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত। তাদের বাসায় দীর্ঘ ৪ বছর ধরে কাজ করে আসছিলেন ভিকটিম ওই তরুণী। কিন্তু তাকে কোনো টাকা-পয়সা দেওয়া হতো না। উপরন্তু…

Read More

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিট) শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এদিকে, শপথ নিয়েই মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেওয়ার পরে নবান্নে গিয়েই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। মমতা বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হল করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলা করা। আমি নবান্নে আলোচনা করব।” এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন যে শান্তি বজায় রাখুন। আমি অশান্তি (সহিংসতা) পছন্দ করি না।…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন তথা মানুষের চলাচলে বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে জেলার অভ্যন্তরে বাস চলার অনুমতি দেওয়া হয়েছে। তবে বন্ধ থাকবে দূরপাল্লার বাস এবং লঞ্চ-ট্রেন চলাচল।

Read More

সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। আজ মঙ্গলবার দুপুরের একপশলা বৃষ্টির পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলছেন স্থানীয় ব্যক্তিরাও। তবে বনের মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। বন বিভাগ সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে থাকার দাবি করলেও আজ বেলা দুইটার পর ফায়ার সার্ভিসও এমন কথা জানায়। তবে এখনো বিভিন্ন স্থানে ধোঁয়া আছে। যেখানে ধোঁয়া বা আগুন দেখা যাচ্ছে, সেখানেই পানি ছিটানো হচ্ছে। আগুনে পাঁচ একরের বেশি বনভূমির গাছপালা ও লতাগুল্ম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয় ব্যক্তিরা। গতকাল সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন…

Read More

মাত্র ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ভারতের উত্তরাখণ্ডের একটি হাসপাতালে একসঙ্গে ৫ করোনার রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। মৃতদের মধ্য রয়েছেন এক জন নারীও। অক্সিজেন পরিসেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধাঘণ্টা কোভিড ওয়ার্ডে অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল ওই রোগীদের। তাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। এর জেরে রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়। এই ঘটনায় তদন্তের নির্দেশ…

Read More

লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট করে আদালতে উপস্থিত না হওয়ায় রিটকারী আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, রিট করে তিনি পত্রপত্রিকায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না। এর আগে ২৫ এপ্রিল এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ…

Read More

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরি প্রার্থীরা আবারও বয়সে ছাড় পাচ্ছেন। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কারও নির্ধারিত বয়স পেরিয়ে গেলে ক্ষতিগ্রস্তদের বয়স শিথিলের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ফের নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের। মাহামারির প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। তখন গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস, অর্থাৎ…

Read More

শান্তিরক্ষা কার্যক্রমের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর জোর দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। আজ জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত শান্তিরক্ষা মিশনসমূহের বাজেট সেশনে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, ‘শান্তিরক্ষা মিশনসমূহের ওপর অর্পিত বহুমুখী দায়িত্ব যথাযথভাবে পরিপালনের জন্য পর্যাপ্ত ও টেকসই শান্তিরক্ষা বাজেট প্রয়োজন এবং মিশনসমূহ যথোপযুক্ত বাজেট পেল কি না তাও নিশ্চিত করা জরুরি। শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ প্রেরণকারী দেশগুলো যাতে তাদের শান্তিরক্ষী ও সাজ-সরঞ্জাম মোতায়েনের অর্থ যথাসময়ে পায় তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।’ উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বাজেট বরাদ্দের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সাধারণ পরিষদের পঞ্চম কমিটির সভা প্রতিবছর মে মাসে অনুষ্ঠিত হয়।…

Read More

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কয়েক কোটি মানুষকে প্রচন্ড দুর্যোগের মধ্যে ঠেলে দিয়ে বহু তলা বিশিষ্ট বিল্ডিং বা ফ্লাইওভার কোন দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। দেশের পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে, ৩০ লাখের অধিক বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন সম্পন্ন করা ছাত্র বেকার, প্রতি চারজন শিশুর একজন অপুষ্টির শিকার তারপরও রাষ্ট্রীয় অর্থের অপচয় করে উন্নয়নের ঢাকঢোল পেটানো সাধারণ মানুষের সাথে রসিকতার নামান্তর। নিরন্ন মানুষের হাহাকার, কর্মক্ষম যুবকদের বেকারত্বের অভিশাপে প্রমাণ হয়েছে সরকারের তথাকথিত উন্নয়ন প্রকৃতপক্ষে সরকারের ব্যর্থতার নির্দেশক। আজ মা অভাবের তাড়নায় নবজাতককে রাস্তায় ফেলে যাচ্ছে – এগুলো সমাজ উন্নয়নের প্রতিফলন নয়। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল দারিদ্র বিমোচনের…

Read More

অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে চীনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ (‘কোর’)। দিন কয়েকের মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্তে এটি ভেঙে পড়তে পারে। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ এই খবর দিয়েছে। চীনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম ‘লং মার্চ ৫বি রকেট’। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানায় চীনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন। প্রকল্পের নাম- ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। তা উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চীন। ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮ এপ্রিল ‘লং মার্চ ৫বি রকেটের’ উৎক্ষেপণ করেছিল চীনা…

Read More

আগামী বছর যখন পদ্মাসেতু চালু হবে সেদিনই সেতুর উপর দিয়ে মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট-২ এর মাওয়া প্রান্ত পদ্মাসেতুর সঙ্গে সংযোগ স্থাপন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিদর্শনকালে রেলমন্ত্রী বলেন, মানুষের স্বপ্নের পদ্মাসেতু, দেশের অনেক বড় অর্জন। এটি দেশের একটি বৃহৎ সামর্থ্য। পদ্মাসেতুতে সড়ক ও রেলপথ যুক্ত আছে। রেল অংশটি ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত ধরা আছে। তবে আগামী বছর…

Read More

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে ঈদুল ফিতরের তিন দিনের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলেই থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটি তিনদিনই থাকবে এবার। আমাদের প্ল্যান ছিল একদিন ছুটি দেয়ার। ঈদের ছুটির দুদিন শুক্র ও শনিবারেই মনে হচ্ছে যাবে। যাতে কেউ কোথাও যেতে না পারে, ঢাকা না ছাড়তে পারে। কারণ ঢাকা হচ্ছে করোনার উচ্চ সংক্রমণশীল এলাকা। ৮০ শতাংশ সংক্রমণই হয় ঢাকাতে।

Read More

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জয়াকে সিঙ্গাপুর নিতে চায় তার পরিবার। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বিকাল সাড়ে ৪টায় তাকে সিসিইউতে…

Read More

ভারতের বিহার রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়ছে। সংক্রমণ কমাতে এই রাজ্যে আগামী ১৫ মে পর্যন্ত পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার এই ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে রাজ্যগুলোকে লকডাউনের পথে না যাওয়ার কথা বলেছিলেন। লকডাউনকে শেষ বিকল্প হিসেবে ভাবার কথা বলেছিলেন তিনি। কিন্তু জেডিইউয়ের সঙ্গে শাসন ক্ষমতায় থাকা বিজেপি বিহারে লকডাউন ঘোষণা করে বসল। গত ২৪ ঘণ্টায় বিহারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮২ জনের। মঙ্গলবার বিহারে রাজ্য মন্ত্রিসভার সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। বৈঠকের পর বিহারের মুখ্যমন্ত্রী…

Read More