Author: Saizul Amin

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার প্রতিবাদে চলছে বিশ্বজুড়ে বিক্ষোভ। ইউরোপের ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, ইংলেন্ড, ইতালিসহ বিশ্বের অন্য দেশগুলোর মতো আটলান্টিক পাড়ের দেশ পর্তুগালের রাজধানী লিসবন ও বন্দর নগরী পোর্তোয় ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পর্তুগালের স্থানীয় সংগঠন জেনারেল কনফেডারেশন অফ পর্তুগিজ ওয়ার্কার (সিজিটিপি), পর্তুগিজ কাউন্সিল ফর পিচ অ্যান্ড কো-অপারেশন (সিপিপিসি) এবং এম.পি.পি.এম ফিলিস্তিনের পক্ষে ‘মুভমেন্ট ফর দ্যা রাইট অফ দ্যা প্যালেস্টাইন’ ব্যানারে সোমবার (১৭ মে) বিকেল ৬টায় লিসবনের মাতৃ মনিজ পার্ক ও পোর্তোর প্রাচা দা প্যালেস্টাইট (রুয়া ফারনান্দেজ তোমাস) স্থানে উক্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে পর্তুগিজ, মধ্যপ্রাচ্য, অফ্রিকা,…

Read More

খালেদা জিয়ার স্থায়ী মুক্তিই হচ্ছে সময়ের দাবি ও  যুক্তরাষ্ট্র বিএনপির একমাত্র দাবি। এমন অভিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এ সভার আয়োজন করে। ‘প্রস্তুতি কমিটি’র আহ্বায়ক রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সরোয়ার খান বাবুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ বশীর, প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারি আশরাফউদ্দিন ঠাকুর, সমন্বয়কারি এ এস এম আলাউদ্দিন, ইকবাল হায়দার, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, এমরান শাহ রন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমান, ওমর ফারুক, আকবর…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩৫ মিলিয়ন (৭৩ কোটি ৫০ লাখ ডলার) ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে আমেরিকা। সোমবার মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে অর্থাৎ গত ৫ মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়। ওয়াশিংটন পোস্ট লিখেছে, কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এ বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস…

Read More

ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাল্টা রকেট হামলা চালাচ্ছে হামাস। ইসরায়েল-ফিলিস্তিন চলমান উত্তেজনায় লেবানন হতে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইহুদি বসতিকে লক্ষ্য করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী টুইটে বলেছে, লেবানন হতে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সবগুলো ধ্বংস করা হয়েছে। রকেটগুলো লেবানন সীমান্ত অতিক্রম করতে পারেনি। আর্টিলারি দিয়ে সেগুলো ভূপাতিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলে ৩টি রকেট হামলা করেছিল দেশটি। তবে সেই হামলায় তারা সফলতা পায়নি। সূত্র: আল জাজিরা।

Read More

ইসরায়েল-ফিলিস্তিন লড়াই তীব্র হয়ে উঠেছে। খুব শিগগিরই এটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই উত্তেজনার মাঝেই আলোচনায় এসেছে ‘আয়রন ডোম’। এটি আসলে একটি প্রতিরক্ষামূলক আচ্ছাদন। কোনও দেশের এয়ার ডিফেন্স সিস্টেম যা ব্যবহার করে থাকে। রকেট, মর্টার বা অন্য যে কোনও অস্ত্র যাতে এসে ধাক্কা লেগে নিষ্ক্রিয় হয়ে যায়। ইজরায়েল সেনারও দাবি, প্রতিপক্ষের ছোড়া রকেটের প্রায় ৯০ শতাংশই তারা আয়রন ডোমের সাহায্যে নিষ্ক্রিয় করে দিয়েছে। সাধারণত কোন দেশ তাদের আকাশ বা জলপথের সীমানায় এই ধরণের আয়রন ডোম ইনস্টল করে থাকে। রকেট, মর্টার থেকে যাবতীয় দূরপাল্লার বিভিন্ন অস্ত্রকে নিষ্ক্রিয় করে দেওয়ার ক্ষমতাসম্পন্ন অদৃশ্য এক দেয়াল এই আয়রন ডোম।…

Read More

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল একটি সরকার। প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আমরা ইসরায়েলকে নতজানু হতে বাধ্য করব। আমরা তাদের বিরুদ্ধে ভয়াবহ আঘাত করব বলে হুঁশিয়ারি করেন তিনি। সোমবার গাজায় দেয়া এক বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নাখালা বলেন, আমরা একটি বৃহৎ যুদ্ধে লিপ্ত রয়েছি যা গোটা ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে চলছে। ফিলিস্তিনি জাতি বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ রক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। ফিলিস্তিনি জাতি অবরুদ্ধ ও কঠিন অবস্থার মধ্যে থাকা সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব বলেন, প্রতিরোধ আন্দোলনের মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েল…

Read More

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা। সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। এর আগে সংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এর আগে, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। প্রায় ৫ ঘণ্টা পর তাকে থানায় হস্তান্তর করা হয়।

Read More

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড নতুন ক্ষেপণাস্ত্র ‘কাসেম’ নিক্ষেপের একটি ভিডিও প্রকাশ করেছে। ‌ সোমবার ইসরায়েলে ‘কাসেম’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও প্রকাশ করে কুদস ব্রিগেড। এর আগে গতকাল রবিবার সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়। খবর-পার্সটুডের। ভিডিওতে দেখা যায়, আল-কুদস ব্রিগেডের একজন যোদ্ধা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জন্য প্রস্তুত করছেন এবং পরে তা একটি জলাশয় থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়। আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি একটি উন্নতমানের ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে ‘কাসেম’ ক্ষেপণাস্ত্র ছিল। কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান। তিনি…

Read More

সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। পরে শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার রাতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ…

Read More

ইসরায়েলের সাথে ফিলিস্তিনির চলমান সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। লড়াই যে রকম তীব্র হয়ে উঠেছে তাতে খুব শিগগিরই এটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় মুহুর্মুহু বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃষ্টির মতো রকেট ছুঁড়ে জবাবটা ভালোই দিচ্ছে হামাস। হামাসের ছোড়া ঝাঁকে ঝাঁকে রকেট হামলা তা দেখে বিস্মিত ইসরায়েল। রবিবার ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, এবারের সংঘাতে তারা ফিলিস্তিন থেকে সর্বোচ্চহারে রকেট হামলার মুখে পড়েছে। গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত গাজা থেকে প্রায় ৩ হাজার রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। এই সংখ্যাটি ২০১৯ সালে হামাসের সঙ্গে সংঘর্ষ ও ২০০৬ সালে হেজবুল্লাহ’র সঙ্গে ইসরায়েলের…

Read More

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আবারও ব্যর্থ হয়েছে এবং কোনো ফলাফল ছাড়াই তা শেষ হয়েছে। মার্কিন সরকারের বাধার কারণেই ইসরায়েলকে নিন্দা জানানোর বিষয়ে সর্বসম্মতি কোনো সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যকার সংঘাতের বিষয়ে পর্যালোচনার জন্য চীন, তিউনিসিয়া ও নরওয়ের আহ্বানে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত এক সপ্তাহে ফিলিস্তিন বিষয়ে এটি তৃতীয় বৈঠক। মার্কিন ষড়যন্ত্র ও বাধার কারণে যৌথ কোনো বিবৃতি প্রকাশ ছাড়াই এবং ইসরায়েলের নিন্দা জানানো ছাড়াই এর আগের দুটি বৈঠকও শেষ হয়েছিল। ওই দুই বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ এক যৌথ বিবৃতিতে…

Read More

শিক্ষক-শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন। তিনি বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই একটা বক্তব্য আগে কম্লাই করতে হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসছে। ‘যদি ইউনিভার্সিটির ছেলেদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারবো।’

Read More

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সপ্তম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল। খবর-পার্সটুডের। রবিবার ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়। ওআইসি’র পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের মুসলিম ঐতিহ্য ও স্থাপনাগুলোর বিরুদ্ধে যেকোনো হামলা এবং ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের অনুভূতিতে উস্কানিমূলক আঘাত হানার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করেছে। এছাড়াও সেখানে সেরকম কিছু ঘটলে…

Read More

চলমান বিধি-নিষেধের মধ্যে আরও সপ্তাহখানেক দেখে বন্ধ থাকা দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন চলাচলের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন। এদিন স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন আরও কিছু দিন বন্ধ রাখার সুপারিশ করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেখা যাক, ৫-৬ দিন যাক তারপর কী অবস্থা হয়। ইন্ডিয়ার অবস্থাটা দেখতে হবে। আমাদের এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থা। একটা সুবিধা হয়ে গেছে যে ওয়েস্টবেঙ্গল বা ইস্টার্নে তারা লকডাউন দিয়ে দিয়েছে। তাতে আমাদের একটা ন্যাচারাল প্রটেকশন তৈরি…

Read More

গাজায় ইসরায়েলের হামলা দ্বিতীয় সপ্তাহে গড়াল। ইসরায়েলের হামলায় গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সোমবার ভোরেও গাজায় বিমান হামলা চালিয়েছে বলে টুইট করেছে। রবিবার রাত এবং সোমবার সকালের হামলায় গাজায় অন্তত ৪২ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তার মধ্যে শিশুও আছে। রবিবার হামাসের রকেট হামলায় ইসরায়েলেও ১০ জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েলের প্রশাসন জানিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারের তরফে অভিযোগ করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে গাজায় সংবাদমাধ্যমের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে এ বিষয়ে অভিযোগও জানিয়েছে তারা। রবিবার মাঝরাত থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার ভোরে ইসরায়েলের সেনা টুইট করে জানায়, গাজায় বিমান হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের…

Read More

ভারত থেকে ফেরার পর খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার পর অভিযুক্ত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এএসআই মোখলেছুর রহমান পিটিআইতে কোয়ারেন্টিন সেন্টারে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, ওই তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। সোমবার কোয়ারেন্টিন শেষ হলে তিনি খুলনা সদর থানায় বাদী হয়ে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোকলেছুরকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ…

Read More

ব্রিটেনে কড়াকড়ি কমছে আরও এক ধাপ। আজ সোমবার থেকে বেশির ভাগ অফিস-ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। টিকাকরণে সাফল্যের জোরেই সরকারের এই সিদ্ধান্ত। কিন্তু ব্রিটেনের এক শীর্ষস্থানীয় বিজ্ঞানীর স্পষ্ট হুঁশিয়ারি, ভারতীয় স্ট্রেইন বি.১.৬১৭.২-র বিরুদ্ধে প্রায় কোনো কাজ দিচ্ছে না প্রতিষেধক। সে ব্যাপারে তিনি নিশ্চিত। ফলে করোনাবিধি লঘু করলে বিপদে পড়তে হবে ব্রিটেনকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্টনি হার্নডেন ‘জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজ়েশন’ (জেসিভিআই)-এর উপপ্রধান। তিনি বলেন, ‘লকডাউন তুলে দেওয়ার আগে খুব সাবধান হওয়া জরুরি। কারণ এখনও বিষয়টা অস্পষ্ট, ভারতীয় স্ট্রেইনটির সংক্রমণ ক্ষমতা ঠিক কত গুণ।’’ তবে তিনি আরও জানিয়েছেন, স্ট্রেইনটির প্রাণ কেড়ে নেয়ার ক্ষমতা বেশি হওয়ার প্রমাণ মেলেনি। আরও…

Read More

২৪ বছরের সুদীর্ঘ ক্রিকেটজীবনের একটা লম্বা সময় তিনি উদ্বেগ, অস্থিরতা নিয়ে কাটিয়েছেন দিনের পর দিন। এক কিংবা দুই নয়, টানা দশ-বারো বছর। পরের দিকে অবশ্য শচীন রমেশ টেন্ডুলকার বুঝতেন, এই মানসিক উদ্বেগ আর অস্থিরতা সবই আদতে তার ম্যাচের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব। ‘মানসিক সুস্থতা’- এই শব্দবন্ধ মহামারির সময় প্রবলভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। ক্রিকেটারসহ বহু বিশিষ্ট ব্যক্তি মানসিকভাবে সুস্থ থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন। মানসিক সুস্থতা নিয়ে বলতে শুরু করেছেন। মানসিকভাবে ভালো থাকাটা অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্রিকেটারদের কাছে। সম্প্রতি এক ওয়েবিনারে শচীন নিজের উদাহরণ টেনে বলেন, এসবের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। দীর্ঘ ক্রিকেটজীবনে আমি বুঝতে পেরেছি, শারীরিকভাবে ফিট…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখেই তাকে করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার এ কথা জানান বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক তিনি। গতকালকের মতো আজ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। খালেদা জিয়া এখনও কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন। ডায়াবেটিসও রয়েছে আগের মতোই। কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে। হাসপাতালে ভর্তির পর ১৪ দিন ধরে সিসিইউতে রয়েছেন বেগম জিয়া। ডা. জাহিদ হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলেও পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি হৃদযন্ত্র ও…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ১৮১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৯৮ জন। মোট শনাক্ত ৭ লাখ ৮০ হাজার ৮৫৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ১০৫৮জন এবং এখন পর্যন্ত ৭ লাখ  ২৩হাজার ৯৪জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৪৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং১০হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৭লাখ  ১৮ হাজার ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ এবং…

Read More