Author: Saizul Amin

মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১৯ মে) দিবাগত মধ্যরাত থেকে ৩০ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এদিকে উপকূলীয় মৎস্য আড়তে দেখা গেছে, সমুদ্রগামী জেলেরা জাল, ট্রলার ও ফিশিংবোট নিয়ে সাগর থেকে নিজ নিজ ঘাটে ফিরতে শুরু করেছেন। লালমোহনের বাতির খাল এলাকার জেলে ফারুক মাঝি বলেন, আমরা সাগরে মাছ ধরি, কিন্তু ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়ছি। ধার দেনা করে দিন কাটাতে হবে। জেলেদের দাবি, সরকারের পক্ষ থেকে জেলে পুনর্বাসনের বরাদ্দ আরো বাড়িয়ে দিলে কিছুটা হলেও সংকট দূর হতো।…

Read More

পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভেতরেও গতকাল মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। খবর পার্সটুডের। ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরাইলের অভ্যন্তরের বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করে। তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করেছে তাদের সঠিক পরিচয় জানা যায়নি বলে খবর প্রকাশ করেছে লেবাননের আল-মায়েদিন টেলিভিশন চ্যানেল। উল্লেখ্য, ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই এ ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হয়ে আসছে ইসরায়েলের অভ্যন্তরে।

Read More

এবার জাতিসংঘ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এমনটাই জানান। রোজিনা ইসলামকে গ্রেফতারের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন। মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে সাংবাদিককে গ্রেফতার করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়। তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা…

Read More

মহামারি করোনাভাইরাসে দিশেহারা ভারত। দেশটিতে করোনার সংক্রমণ কমলেও বেড়েই চলছে মৃতের সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৫২৯ জনের। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জনের। এদিকে, যুক্তরাষ্ট্রে প্রাপ্ত করোনার টিকা ভারতে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বলে জানান যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। মঙ্গলবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল বিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউচি। এসময় সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রে বর্তমানে যেসব টিকা পাওয়া যাচ্ছে তা কমপক্ষে আংশিক অথবা পুরোপুরি সুরক্ষা দেয়।  ভ্যারিয়েন্ট বি৬১৭…

Read More

বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের টানাটানি যে তিনি একেবারেই পছন্দ করছেন না, তাও জানিয়েছেন তিনি। তাই এই মুহূর্তে পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন অনেক দূর। ক্যারিবিয়ানের গ্রানাডার অন্তর্গত একটি নির্জন দ্বীপে গিয়ে উঠেছেন তিনি। গ্রেনাডার ওই দ্বীপে সঙ্গে নিয়ে গেছেন তার ৩ সন্তানকে। রয়েছেন পরিবারের আরও কয়েক জন সদস্য। মেলিন্ডা এই দ্বীপে থাকার জন্য প্রতিদিন ভাড়া দিচ্ছেন এক লাখ ৩২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক কোটি ১১ লাখ টাকা। আপাতত এই দ্বীপেই থাকবেন তিনি। বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ এবং তাদের…

Read More

জিম্বাবুয়ের ৬৬ বছর বয়সী বৃদ্ধ মিসহেক নয়নডোরো। এই মুহূর্তে তার সংসারে রয়েছে ১৬ স্ত্রী এবং ১৫১ সন্তান। এরপরও তিনি ফের বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি চান ১০০ জন স্ত্রী এবং কমপক্ষে ১,০০০ সন্তানের সংসার গড়তে! জানা গেছে, সাবেক এই সেনাকর্মী এতগুলো স্ত্রী ও সন্তান নিয়ে ভালোই আছেন। মিসহেক দাবি করেন, এতগুলো সন্তান আদতে তার ঘরে অভাব দূর করতে সাহায্যই করে। আর স্ত্রীরা নিত্যনতুন খাবার রান্না করে খাওয়ান। সকলের রান্নার মধ্যে যারটা সবচেয়ে ভালো হয়, সেটাই খান মিসহেক। বাকিগুলো বাতিল! রাজকীয় জীবন বোধহয় একেই বলে! স্ত্রীদের নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি আরও বলেন, এত সতীন নিয়ে ঘর করা নিয়ে স্ত্রীদেরও তার বিরুদ্ধে…

Read More

ইসরায়েল-ফিলিস্তিন লড়াই ক্রমশই তীব্র হয়ে উঠেছে। খুব শিগগিরই এটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পশ্চিম তীরের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও পানির। কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সেখানে মানবিক তহবিলের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক টুইটে জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা দেখছি গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার বাড়িঘর ও জরুরি স্থাপনাগুলো তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক মহলের উচিত দ্রুত মানবিক তহবিল গঠন করে ফিলিস্তিনিদের সাহায্য করা। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার অবস্থা এখন করুণ। সেখানে বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ জাতিসংঘ পরিচালিত…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২হাজার ২১১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৭২ জন। মোট শনাক্ত ৭ লাখ ৮২ হাজার ১২৯জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১১১৫জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ২৪হাজার ২০৯জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৪৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ এবং১৬হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৭লাখ ৩৪ হাজার ৯১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং…

Read More

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম গোপনে সরকারি ফাইল নিয়ে যাচ্ছিলেন। সেগুলোর ছবি তুলছিলেন। অনুমতি ছাড়াই ওই রুমে প্রবেশ করেছেন। এগুলো রাষ্ট্রীয় গোপন বিষয়। তিনি অন্যায় করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোজিনাকে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। এই তথ্য সঠিক নয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাংবাদিক রোজিনা যে কাজটি করেছেন তা উচিত হয়নি। তিনি অন্যায় করেছেন। রোজিনার গলা চেপে ধরার বিষয়ে জাহিদ মালেক বলেন, বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। তবে আমি এ বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি একজন অতিরিক্ত সচিব। আমাকে তিনি টেলিফোনে বলেছেন, তিনি রোজিনাকে শারীরিক নির্যাতন…

Read More

ইসরায়েলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাইফার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। তারা বলছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। রুশ বার্তাসংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরাইলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এলো। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এটি কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দুই সপ্তাহ আগে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক…

Read More

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে হাঁটু গেড়ে বসেন। এ সময় ক্যামেরা, বুম প্রতিবাদস্বরূপ নিচে রেখে দেয়া হয়। মিনিট পাঁচেকের মতো সাংবাদিকেরা হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্তির দাবি জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকেরা। আগামী মাসে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আজ দ্বিতীয় দিন অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষে দুপুরে বুম ও ক্যামেরা সামনে রেখে অ্যাথলেটিকস ট্র্যাকে বসে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকেরা। এসময় ডেইলি স্টারের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আনিসুর রহমান বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে হেনস্তার শিকার হয়েছেন…

Read More

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস-এর রুমে শারীরিক নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাঁর ওপর চড়াও হন। তাকে গলা চেপে ধরা হয়েছে হত্যার উদ্দেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন, অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং নিচে ফেলে গলায় পাড়া দিয়ে হত্যার চেষ্টা করেছে।’ মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা…

Read More

করোনা মহামারির মধ্যেও প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়েছে। গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (নোমাড) অর্ধবার্ষিক ব্রিফিংয়ে জানানো হয়েছে, নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ সপ্তম অবস্থানে উঠে এসেছে। এতে আরো বলা হয়, ২০২০ সালে বাংলাদেশ ২২ বিলিয়ন (দুই হাজার ২০০ কোটি ডলার) প্রবাসী আয় অর্জন করেছে। করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী আয় অর্জন কমলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশে প্রবাসী আয় অর্জন বেড়েছে। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড নোমাড গত ১২ই মে এসব তথ্য জানায়। নোমাড-এর তথ্য অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে ২০২০ সালে ভারত সবচেয়ে বেশি…

Read More

কালকের ঘটনাটার মাঝে এক ধরনের মাস্তানির ভাব আছে! সাংবাদিক সমাজের উচিত এই বাড়াবাড়ি বা মাস্তানির ঘটনায় যারা জড়িত তাদের সবার বিচার নিশ্চিত করতে সোচ্চার থাকা! এবং রুটিন করে আগামী এক মাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের দুর্নীতি নিয়ে আরো বেশি বেশি রিপোর্ট করা! যা তারা থামাতে চেয়েছে, তাকেই আরো জ্বালিয়ে দেয়াটাই হবে আসল উত্তর! (ফেসবুক থেকে সংগৃহীত)

Read More

সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক। আনিসুল হক আদালত চত্ত্বরে সাংবাদিকদের বলেন, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের একটি পবিত্র স্থানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মঙ্গলবার রিমান্ড শুনানি শেষে রোজিনাকে কারাগারে নিয়ে যাওয়ার পর আনিসুল হক এমন মন্তব্য করেন। একপর্যায়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে একটি ভবনের সিঁড়িতে বসে কান্নায় ভেঙে পড়েন প্রখ্যাত সাহিত্যিক আনিসুল হক। তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা রোগীর ময়নাতদন্ত নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ৩৪তম অনলাইন সভায় ভ্যাকসিনের পরনির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন সক্ষমতা বাড়ানোসহ ৯ দফা সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সভায় ইতালির করোনা রোগীর ময়নাতদন্ত সংক্রান্ত একটি তথ্যসহ বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে আলোচনা হয়। এসব প্রচারণায় বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিদের মতামতের নামে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে জানায় জাতীয় কমিটি। এই ধরনের তথ্য জনসাধারণকে বিভ্রান্ত করছে; যা জনস্বার্থের জন্য হুমকি বলে। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ…

Read More

আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রোজিনা ইসলাম। সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’ এদিন, সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় রোজিনা ইসলামের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন। গত সোমবার রাতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের…

Read More

করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। যারা সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় লিপ্ত তাদের স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের জানতে চান করোনা মোকাবেলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬’শ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে? স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোন…

Read More

গত বেশ কিছু সপ্তাহ ধরে আলোচনার পর এক মত হয়েছে জার্মানি, ফ্রান্স ও স্পেন। তিন দেশ মিলে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান, ড্রোন এবং কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করবে। যার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যবহার করার ক্ষমতা থাকবে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস)। এর আগে এই প্রকল্পের মেধাসত্ত্ব ও কাজের বিভাজন নিয়ে তিন দেশ একমত হতে পারছিল না। কিন্তু সেই বিরোধ মিটিয়ে তিন দেশই এখন প্রকল্প চালু করার ব্যাপারে একমত হয়েছে। টুইট করে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেন, একুশ শতকে ইউরোপের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে জরুরি প্রকল্প হাতে নিচ্ছে ফ্রান্স, জার্মানি ও স্পেন। এই প্রকল্পই হবে ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প। নতুন…

Read More

শেষ হলো  ‘শেখ হাসিনার চার দশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক দুই দিনের তথ্যচিত্র প্রদর্শনী। আওয়ামী লীগের তথ্যচিত্র প্রদর্শনীর শেষ দিন মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নেতৃত্বের চার দশক পূর্তি উপলক্ষে তথ্যচিত্রের প্রশংসা করেন। প্রদর্শনী পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। উপস্থিত নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গের কাছে তথ্যচিত্র বিশ্লেষণ করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। এ ছাড়া শেষ দিনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Read More