দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন তার স্বামী মনিরুল ইসলাম মিঠু। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস-এর রুমে শারীরিক নির্যাতনের শিকার হন রোজিনা ইসলাম। মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাঁর ওপর চড়াও হন। তাকে গলা চেপে ধরা হয়েছে হত্যার উদ্দেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন, অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম ও পুলিশ কনস্টেবল মিজানুর রহমান তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং নিচে ফেলে গলায় পাড়া দিয়ে হত্যার চেষ্টা করেছে।’
মনিরুল ইসলাম মিঠু বলেন, ‘আমরা শাহবাগ থানায় মামলা দায়ের করবো। আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। যদি থানা মামলা না নেয় তাহলে আদালতে মামলা করবো।’।
ব্রেকিং নিউজ
- অবশেষে বন্ধ হচ্ছে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার, যে পরিকল্পনা দিলেন মামদানি।
- বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
- রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস
- নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
- ক্রেস্ট ও বৃত্তির আনন্দে উদ্ভাসিত ৩৯ তরুণ চোখ, আগামীর স্বপ্নবুনন দুর্গাপুরে
- কেন্দুয়ায় লক্ষ্যমাত্রা ছাড়ানো আমন ধান নিয়ে অসময়ের বৃষ্টিতে শঙ্কা
- ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান


