Author: Saizul Amin

সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আরও কিছু এফ-১৬ জঙ্গিবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড নিজেদের অফিসিয়াল আরবি-ভাষার টুইটার পেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, গত সপ্তাহে ওই ঘাঁটিতে এসব যুদ্ধবিমান পাঠানো হয়েছে। পোস্টে সৌদি বিমান ঘাঁটিটির পাশাপাশি এফ-১৬ জঙ্গিবিমানের ছবিও প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, ওই বিমান ঘাঁটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের অভিযানগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে এসব জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি সৌদি আরবে অবস্থিত মার্কিন সেনাদের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি যেখানে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের…

Read More

টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলায় ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। বন্যার পানিতে ডুবে যাওয়া অঞ্চলটিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুটি নৌবাহিনীর টিম, ১২টি স্থানীয় সাহায্যকারী টিম, কোস্টগার্ডের ২টি, এবং জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনার তিনটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। খবর এনডিটিভির। উদ্ধারকর্মীরা সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ করছেন, যেন হেলিকপ্টার থেকে তাদের উদ্ধারে সহজ হয়। প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার তিনটি স্থানে ভূমি ধস হয়। একই জায়গা থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকটি স্থানে পাওয়া যায় বাকি চারজনের মরদেহ। এর আগে গত রবিবার বৃষ্টির কারণে ভবন ধসে মুম্বাইয়ে শিশুসহ ৩৩…

Read More

তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পর্যটকবাহী নৌকা ও বিভিন্ন প্রকার যানবাহন কে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২২ জুলাই) তাহিরপুরে আগত বেশকিছু পর্যটকবাহী নৌকা সহ যানবাহনকে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এরপর নির্দেশনা অমান্য করায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহয়ান কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ০৪ টি মামলায় (০৪,গ্রুপ) পর্যটককে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। এরপর পর্যটক বহন না করার জন্য সকল নৌঘাটকে নির্দেশনা দেয়া হয়েছে এবং উপজেলায় তৎপর রয়েছে তাহিরপুর থানা পুলিশ।…

Read More

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জে মদিনাতুল খাইরীর উদ্যোগে গরুর গোশত বিতরন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের বড়ঘাটে মদিনাতুল খাইরী কমপ্লেক্সে এ গোশত বিতরন কর্মসূচি বৃহস্পতিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। কমপ্লেক্সের পরিচালক মাওলানা এমদাদুল হক এর পরিচালনায় কর্মসূচিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক শাহরিয়ার সুমন , খেলাফত মজলিস নেতা মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষক নেতা জামাল উদ্দীন, এলাকার মুরব্বী মইনুল হক, ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ফারুক মিয়া, সাবেক ফুটবলার কামাল উদ্দিন তুলা মিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল হক, এলাকার মুরব্বী আব্দুল ওয়াদুদ, আন্দুল লতীফ, শামসুল…

Read More

আবদুল হান্নান, ভোলা : সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন বিধিনিষেধ আজ শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে গেছে। লকডাউনের প্রথম দিন আজ শুক্রবার সকাল থেকে ভোলার ইলিশাঘাটে ছিলো চট্টগ্রাম ও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে ঘাটে শত শত যাত্রীর উপস্থিতি দেখা যায়। ফেরি এলে এক সময় যাত্রীরা হুমড়ি খেয়ে ফেরিতে উঠে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যে যাঁর গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আজ শুক্রবার (২৩জুলাই) ইলিশাঘাটে গিয়ে দেখা যায়, সকাল ১১টায় ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কনকচাঁপায় প্রায় হাজার যাত্রী ছিল। ঘাটে থাকা গণপরিবহন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাঁধার মুখে পড়ে একপর্যায়ে হুমড়ি খেয়ে…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় কোরবানি করার সময় গরুর লাথিতে নূরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানাযায় নুরুল ইসলাম শেরপুর মির্জাপুর গ্রামের হোসেন আলী ছেলে। তিনি প্রায় ৩০ বছর হলো বি-ব্লক এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, সকাল ১০ টার সময় বি-ব্লক এলাকায় প্রতিবারের নেয় আজকেও সবার সঙ্গে গরু কোরবানি করার জন্য বাড়ি হতে বের হন নূরুল ইসলাম। এ সময় হঠাৎ গরুটি তাকে লাথি মারে। এতে করে নুরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে মেহেদী হাসান সোহাগ ও তৌফিকুজ্জামান সৈকত নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো ৫ যুবক। এলাকাবাসী সুত্রে জানাযায় , গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পাঠান পাড়ার মেহেদী হাসান সোহাগ, চক গোবিন্দ ঝিল পাড়ার তৌফিকুজ্জামান সৈকত, চক পশ্চিম চৌমাথা এলাকার রানা, রানা, বাঁধন সরকার, বাপ্পি ও অভিসহ আরও কয়েকজন যুবক গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে একসঙ্গে বসে মদ পান করেন। এর দুই ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে প্রথমে তৌফিকুজ্জামানকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান। পরে…

Read More

২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ১৪ দিনের কঠোরতম বিধি-নিষেধ। এই ইস্যুতে গুজবে কান দেয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। আজ বুধবার রাতে গণমাধ্যেমে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিধি-নিষেধ শিথিলতার মেয়াদ বাড়ছে না। ঈদের পরদিন বিধি-নিষেধ শুরু হয়ে চলবে ৫ অগাস্ট পর্যন্ত। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সরকার ঈদের আগে বিধি-নিষেধ শিথিল করায় সব শ্রেণির মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পরেছেন। পশুর হাটগুলোতে ভালোভাবে কোরবানির পশু কিনতে পেরেছেন। যারা ঈদের আগে ঢাকা এসেছিলেন তারাও সুন্দর পরিবেশে ঈদের পরদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। এরপর দিন ২৩ জুলাই থেকে বিধি-নিষেধ শুরু হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন,…

Read More

লাইফ সাপোর্টে রাখা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফকে। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আলী আশরাফকে বুধবার (২১ জুলাই) বিকেল ৩টায় লাইফ সাপোর্টে দেওয়া হয়। আলী আশরাফের ব্যক্তিগত সচিব আব্দুল কুদ্দুছ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হযেছিলো। অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭ আসন…

Read More

রাজধানীর বেশির ভাগ মানুষের পশু কোরবানি শেষ। এখন চলছে চামড়া বিক্রির চেষ্টা। তবে সকাল গড়িয়ে রাত হয়ে গেলেও কোরবানি দেওয়া অনেকে গরু-ছাগলের চামড়া বিক্রির জন্য ক্রেতা পাচ্ছেন না। অনেকে আবার মাদ্রাসার চামড়া সংগ্রহকারীদের খুঁজে বিনামূল্যে দিয়ে দিচ্ছেন। আর যারা ক্রেতা পাচ্ছেন তারা আবার অল্প দামে চামড়া বিক্রি করছেন। আকার ভেদে মহল্লায় মহল্লায় গরুর চামড়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। তবে আড়তদাররা বলেছেন, তারা সরকার নির্ধারিত দাম দিয়ে চামড়া সংগ্রহ করছেন। ক্ষেত্র বিশেষে দাম বেশি দেওয়া হচ্ছে। সাভারের বাসিন্দা রাজিব মাহমুদ বলেন, ‘দেড় লাখ টাকা দিয়ে কেনা গরুটির চামড়া বিক্রি করেছি মাত্র ২৫০ টাকায়। এর বেশি দাম পেলাম না। চামড়ার…

Read More

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ বুধবার (২১ জুলাই) রাত ১২টার মধ্যেই অপসারণ করার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি যে কাউন্সিলরের এলাকায় পশুর বর্জ্য আগে পরিষ্কার হবে তাকে পুরস্কার দেবেন বলে জানিয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটায় ডিএনসিসির ভাটারা (সাঈদ নগর) এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘আমরা পুরো ফোর্স নিয়ে মাঠে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং আমার সকল কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।’ মেয়র আতিকের মতে, ‘আমরা…

Read More

দেশে ৪০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলাকালে দেশে বর্ষা মৌসুম শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণও হয়েছে। বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি কখনও কখনও জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। ডা. নাজমুল ইসলাম বলেন, ২০ জুলাই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫৯ জন এবং এর বাইরে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে সরকারি-বেসরকারি…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনার টিকা নেওয়ার পর জ্বরে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতির বিষয় জানাতে গিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আরও বলেন,  ম্যাডাম (খালেদা জিয়া) কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর এখন মোটামুটি ভালো আছেন। টিকা নেওয়ার কারণে সামান্য জ্বর এসেছে তার। বুধবার (২১ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের ভাড়া বাসা ‘ফিরোজা’-তে যান মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য। এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের। খালেদা জিয়াকে দেখে আসার পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা যেটা বরাবরই…

Read More

গত বছর ঈদে দাম না পেয়ে কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এবারের চিত্রও তার ব্যতিক্রম নয়, চামড়া নিয়ে সব মহলেই হতাশা। অভিযোগ রয়েছে, পানির দামের চেয়ে সস্তায় বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। যথাযথ তদারকির অভাবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামসহ সারাদেশে চামড়ার বাজারে বড় ধরনের দর পতন ঘটেছে। রাজধানীর লালবাগের পোস্তায় চলছে কোরবানির পশুর চামড়া কেনাবেচার ধুম। তবে সেখানে আড়তদারদের সিন্ডিকেটের কারণে এবারও পানির দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে পুঁজি হারিয়ে পথে বসেছেন বহু মৌসুমি চামড়া ব্যবসায়ী। তাদের দাবি, পানির দাম আছে কিন্তু চামড়ার দাম নেই! নানা…

Read More

ঈদুল আজহার প্রথম দিনেই বুধবার (২১ জুলাই) রাত ১১টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বিকেলে নগরীর বড়কুঠি সেকেন্ডারি বর্জ্য ট্রান্সফার স্টেশনে এ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য এ বছর মোট ২১০টি পয়েন্ট করে দেয়া হলেও, মুসল্লিরা যত্রতত্র কোরবানি করেছেন। সেই বর্জ্য অপসারণে সকাল ১০টা থেকে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। তিনি আরও জানান, বিভাগটির মোট ১৩৭৪ জন পরিচ্ছন্নকর্মী, পরিবহন চালক ও কর্মকর্তা রাত ১১টার মধ্যে কোরবানীর সকল বর্জ্য অপসারণপ চেষ্টা চালাচ্ছে। আগামী দুইদিন পশু কোরবানি অব্যহত থাকলেও এই কার্যক্রম…

Read More

বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের পর প্রায় সব কিছুই স্বাভাবিক হয়েছিলো দেশে। শনাক্তের হার নেমে এসেছিলো ৩ শতাংশের কাছাকাছি। তবুও খোলা হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৫০০ দিন যাবত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এ অববস্থায় বিশ্বের বিভিন্ন দেশে ব্লেন্ডিং শিক্ষা পদ্ধতি চালু থাকলেও আমাদের দেশে করা হয়নি তা। ব্লেন্ডিং শিক্ষাপদ্ধতি হচ্ছে করোনার সংক্রমণ কমে গেলে চালু রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। আবার সংক্রমণ বৃদ্ধি হলে বন্ধ করে দেয়া হয়। এই পদ্ধতি আবার এলাকা ভিত্তিকও করা হয়। এক এলাকায় করোনার সংক্রমণ বেশি থাকলে বন্ধ আর অন্য এলাকায় কম থাকলে খোলা রাখা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। মার্চে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের মার্চ থেকে…

Read More

বগুড়া প্রতিনিধিঃ ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহম্মেদ। এক শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহম্মেদ জানিয়েছেন,দেশে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতি খুব একটা ভালো নয়।তাই ভোগ বিলাশীতাকে আপাতত ভূলে গিয়ে সমাজকে, দেশকে এবং জাতিকে ভালো রাখতে সবার উচিত স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা।এজন্য তিনি সবাইকে বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন।ঈদ-উল-আযহার নামাজে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। পশু কুরবানীর মাধ্যমে মানুষের মনের পশুত্বকে ত্যাগ করে,সমাজের বিত্তবানদেরকে মানুষের কল্যানে কাজ…

Read More

অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ও ভূমি অফিস চত্বরে ফলজ, বনজ, ও ঔষধি গাছ লাগানো হয়।বৃক্ষ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )রুম্পা সিকদার। সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেনের নেতৃত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, মশিউর রহমান খান, এস আর সোহেল,কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান, পৌর কমিটির সভাপতি পলাশ হাওলাদার, সাধারণ সম্পাদক ফারাবি রানা, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার মালো,প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান,কুলকাঠি ইউনিয়নের সদস্য সচিব সাইদুল ইসলাম মোল্লা রানাপাশা ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন ফরাজী উপস্থিত ছিলেন।…

Read More

টানা কয়েকদিন ভ্যাপসা গরমের পর বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী দুইদিন সারাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে এমনও বলা হয়েছে পূর্বাভাসে। এদিকে স্থানীয় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় অবস্থান করছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এ কারণে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,…

Read More

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ভারতে অতিরিক্ত অন্তত ৪০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট এর এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষক দলের মধ্যে রয়েছেন দেশটির সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরভিন্দ সুব্রানিয়াম। আগের কয়েকবছরের সঙ্গে এবছর একই সময়ে মৃত্যুর সংখ্যা তুলনা করে এই সংখ্যা বের করা হয়েছে। তবে এর মধ্যে করোনার জন্য কতজন প্রাণ হারিয়েছেন তা বের করা সম্ভব হয় নি। সরকারি পরিসংখ্যানে দেশটিতে করোনায় ৪ লাখের বেশি মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। এর আগে বিশেষজ্ঞরা অভিযোগ করছিলেন, দেশটিতে সরকারি তথ্যের চেয়ে অন্তত ৫ থেকে ৭ গুণ বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। গবেষকরা বলছেন, দেশভাগ ও স্বাধীনতার পর…

Read More