মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় কোরবানি করার সময় গরুর লাথিতে নূরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায় নুরুল ইসলাম শেরপুর মির্জাপুর গ্রামের হোসেন আলী ছেলে। তিনি প্রায় ৩০ বছর হলো বি-ব্লক এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, সকাল ১০ টার সময় বি-ব্লক এলাকায় প্রতিবারের নেয় আজকেও সবার সঙ্গে গরু কোরবানি করার জন্য বাড়ি হতে বের হন নূরুল ইসলাম। এ সময় হঠাৎ গরুটি তাকে লাথি মারে। এতে করে নুরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।
আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, নুরুল ইসলামের তলপেটে গরু লাথি মারায় অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলেও পরে নুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
ব্রেকিং নিউজ
- চাকরির শত ব্যস্ততা ও সংগ্রাম পেরিয়ে বিসিএস প্রশাসনে দুর্গাপুরের অমিত খান
- পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবকের জেল-জরিমানা
- মদনে পুলিশের ঝটিকা অভিযান: আধা কেজি গাঁজাসহ কারবারি আটক
- সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা
- দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর
- পলাশবাড়ীর মনোহরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর ইউনিয়ন পর্যায়ের দল গঠন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- নীলফামারীতে বিপ্লবের মৃত্যু ঘিরে রহস্য, শেষ রাতে কী ঘটেছিল?


