Author: Saizul Amin

ঈদুল আজহা ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। ঈদের জামাতকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া চুরি-ডাকাতি থেকে শুরু করে সম্পদহানি যেন না ঘটে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ। শফিকুল ইসলাম বলেন, কোরবানির পশুহাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি যাতে ব্যবসায়ীদের হয়রানি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে হাটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা যেন শনাক্ত করা…

Read More

আগামী ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এ সময় গার্মেন্টসহ সব ধরনের শিল্পকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। গণপরিবহন বিশেষ করে বাস, ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। রাজধানী ঢাকা থাকবে বিচ্ছিন্ন। জিরো টলারেন্সে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। এদিকে, ঈদের পর বিধি-নিষেধে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে মাঠপর্যায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়। সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে। মঙ্গলবার তার বাসভবনে অনলাইনে ব্রিফিংকালে একথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যান চলাচল করছে। তাই যানবাহনের চাপ বেশি। যারা ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেতুমন্ত্রী আরও বলেন, ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। এ জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে…

Read More

সম্প্রতি আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করার পরে আবারও তালেবান মাথা চাড়া দিয়ে উঠেছে। একের পর এক জেলা দখলে নিচ্ছে তারা। আর এতেই শেষ নয়। তালেবান তাদের দখলকৃত এলাকায় একটি নোটিশ জারি করেছে স্থানীয় মসজিদের ইমামদের উদ্দেশ্যে, সেখানে বলা হয়েছে ১৫ বছরের বেশি মেয়ে এবং ৪৫ বছরের বয়সের নিচে যেসব বিধবা মহিলা রয়েছেন তাদের নামের তালিকা দিতে হবে। আর এই নির্দেশনার পরে আতঙ্কে দিন কাটছে আফগান মেয়েদের। আর বাবাদের ঘুম হারাম হয়ে গেছে দুশ্চিন্তায়। মূলত যুদ্ধরত তালেবানদের জন্য পাত্রী খুঁজছে তারা। তালেবানের কালচারাল কমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে দখলকৃত অঞ্চলগুলোর ইমাম কিংবা ধর্মীয় নেতার কাছে এ নির্দেশ পাঠানো হয়েছে।…

Read More

ঈদের নামাজের সময়ে আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলার ঘটনা ঘটেছে। এরপরও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি নামাজ ছেড়ে যাননি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এই খবর দিয়েছে। রকেট হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তালেবানরা এই হামলা চালিয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, কয়েকবার বিস্ফোরণের শব্দ হলেও নামাজ ত্যাগ করেননি আফগান প্রেসিডেন্ট। স্থানীয় সময় সকাল আটটায় রকেট হামলা চালানো হয়। নামাজের পর প্রেসিডেন্ট গনি তার ঈদের ভাষণে হামলার জন্য তালেবানকে দায়ী করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সামনে অগ্রসর হওয়ার কোনো ইচ্ছাই সংগঠনটির নেই। আফগানিস্তানের…

Read More

প্রথম ওভারে সাফল্য না পেলেও নিজের দ্বিতীয় ও ইনিংসের ১৮তম ওভারে ঠিকই সফল হলেন মাহমুদউল্লাহ। ৩৮ বলে ২৮ রান করে বিপজ্জনক হয়ে ওঠা জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সাজঘরে ফেরালেন তিনি। অফ স্টাম্পে থাকা একটি সাধারণ ডেলিভারিতে লফটেড ড্রাইভ খেলতে গিয়ে তিনি সহজ ক্যাচ তুলে দেন। মিড অফে বল তালুবন্দী করেন তামিম ইকবাল। ৩৯ বলে ২৮ রানে ফিরলেন টেইলর। রেজিস চাকাভার সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থামল ৪২ রানে।

Read More

টানা ১৯ দিনের ছুটিতে পড়ছে দেশ। পবিত্র ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি এবং মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত বিধি-নিষিধে দুই সপ্তাহের বেশি বন্ধ থাকছে অফিস, গণপরিবহন ও শপিংমল। সরকারি চাকরিজীবীদের ঈদের পরে ভার্চ্যুয়াল অফিস করার নির্দেশনা থাকলেও বেসরকারি চাকরিজীবীরা মূলত আগস্টের পুরো প্রথম সপ্তাহ ছুটি কাটাতে পারছেন। আগামী বুধবার (২১ জুলাই) দেশে পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে। ঈদের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার (২০ জুলাই)। ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি শেষে ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। ফলে ঈদের ছুটি মিলে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সবাই। অন্যদিকে, করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই…

Read More

আগামী ২১ জুলাই বুধবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মহামারী করোনার কারণে আগের তিন ঈদের মতো এ ঈদেও উৎসব আয়োজনে থাকবে নানা সীমাবদ্ধতা। এরসঙ্গে রয়েছে বৃষ্টির শঙ্কাও। ঈদের দিন আবহাওয়া অনেকটাই প্রতিকূলে থাকতে পারে। সকালের দিকে রোদ থাকলেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে তা শেষ হয়ে যাবে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার সকালে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, এখন বর্ষকাল। প্রতিদিনই দেশের অধিকাংশ স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। আগামাী কয়েক দিনও বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হিসাবে ঈদের দিনও বৃষ্টির দেখা…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার পর, ওই অর্থ কী করেছে, ভবিষ্যতে এই অর্থ পরিশোধে প্রতিষ্ঠানটির সামর্থ্য আছে কি না, থাকলে তা কীভাবে পরিশোধ করা হবে- এ ধরনের ছয়টি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে একটি কারণ দর্শানো  (শোকজ) নোটিস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই নোটিসে প্রতিষ্ঠানটির আর্থিক ত্রুটির বিষয় উল্লেখ করে গ্রাহক-মার্চেন্টদের সুরক্ষায় কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১ আগস্টের মধ্যে সচিব, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে। গতকাল ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলের ঠিকানায় এই শোকজ নোটিস পাঠানো হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশ প্রতিদিনকে…

Read More

খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম এবং ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। সোমবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াকরণ মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিধিনিষেধের বাইরে থাকবে। এছাড়া ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্পও বিধিনিষেধের আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read More

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ ছিলেন মো. আবদুল মালেক (৪২)। বিভিন্ন সময় দুর্নীতি করার অপরাধে ২০১৫ সালে চাকরিচ্যুত হন। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় চিপস ব্যবহার, বিভিন্ন কোটার জন্য নকল সার্টিফিকেট তৈরি করে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এরই মধ্যে বনে গেছেন শত কোটি টাকার মালিক। সম্প্রতি প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকা থেকে মো. আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত জাল সনদপত্র ও বিভিন্ন নথিপত্র। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে…

Read More

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে সাভারে মহাসড়ক ও আশেপাশের সড়কে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে একযোগে শিল্পকারখানা ছুটি হওয়ার পর থেকে সড়কে চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কসহ শাখা সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। জানা গেছে, সকালের পর থেকে সাভারের সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে সাভার নবীনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল থেকে ধউর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার, নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিগনালের কারণে বাইপাইল থেকে ডিইপিজেড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ও বিরুলিয়া-আকরান শাখা সড়কে খাগান থেকে আকরান প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এতে করে…

Read More

করোনা ভাইরাস প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। প্রবাসী ভাই ও বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা। গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে, জিতবো ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে…

Read More

বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে ঈদুল আজহার আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা সহ যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন তারা। বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের চেয়ে এবারের জামাতে মুসুল্লীর উপস্থিতি ছিলো কম। নামাজ শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসুল্লিরা বলেন, করোনা মহামারীর কারণে এবার…

Read More

চাঁদপুরে প্রায় ৪০টি গ্রামের মানুষ আজ মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছে। দীর্ঘ কয়েক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছেন। চাঁদপুরে সকাল থেকেই ছিল বৃষ্টি। বৃষ্টি মাথায় করে ঈদ জামাতে অংশ নেন স্থানীয়রা। একদিন আগে ঈদ উদযাপনের ব্যাখ্যাও দিয়েছেন সাদ্রা পীর মরহুম মাওলানা ইসহাক খানের পুত্র মাওলানা জাকারিয়া আল মাদানী। তিনি বলেন, সারাদেশে বর্তমানে প্রায় কোটি মুসলিম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করছে। শুধু সাদ্রা পীরের অনুসারী নয়, দেশে এখন বিভিন্ন হুজুরের অনুসারীরাও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। চাঁদপুরে আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো হাজীগঞ্জ উপজেলার  সাদ্রা, বলাখাল,…

Read More

তালেবানকে ‘আপন ভাইয়ের ভূমি দখল’ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি উত্তর গ্রিস সফরে যাওয়ার আগে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তালেবানকে এই মুহূর্তে বিশ্ববাসীকে জানান দিতে হবে যে, তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে তালেবান। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে কথা বলতে চান। এরদোগান আফগানিস্তানের চলমান সংঘাতের কথা উল্লেখ করে বলেন, এই যুদ্ধে তালেবান যে পন্থা অবলম্বন করছে তা এমন…

Read More

আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার। মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১২ টায় উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে সুরক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান। এসময় ঝালকাঠি রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিবিসির জেলা প্রতিনিধি আল- আমিন তালুকদার সহ নলছিটি বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

বগুড়া প্রতিনিধিঃ ১৯-০৭-২০২১ইং, সোমবার চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার উদ্যোগে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষদের মাঝে করোনা ভাইরাস ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চায়না বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন বগুড়ার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক আরাফাত হোসেন, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান ফারুকের উপস্থিতিতে বগুড়া জেলার শাজাহানপুর, শেরপুর ও কাহালু উপজেলার বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য চীনের চিউচিয়াং বিশ্ববিদ্যালয়ে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান তার ভার্চূয়াল সাক্ষাৎকারে বলেন, স্টুডেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে মহামারী করোনা…

Read More

আরিফুর রহমান, নলছিটি: সামাজিক ও মানবিক কাজে ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্নসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সুবিদপুর,মোল্লারহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়। এসময় কেন্দ্রীয় কমিটির আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেন,সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক মো.সাইদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান আরিফ, পৌর কমিটির প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, সুবিদপুর ইউনিয়ন শাখার আহবায়ক ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার, সদস্য সচিব ফয়সাল খান, যুগ্ম আহবায়ক সঞ্জীব দাস মাস্টার,সদস্য মাহাবুব রহমান , রিপন কুমার, শাহাদাত খান উপস্থিত ছিলেন। সংগঠনের আহবায়ক…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হামলা মারপিট ও ভাংচুুরের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাসপাতাল কতৃপক্ষের দাবি, রোগীর মৃত্যুর পর তার স্বজন ও বহিরাগতরা কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ অন্যদের ওপর হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করে। তবে এ ব্যাপারে পাল্টা অভিযোগও পাওয়া গেছে। রোগীর স্বজনরা জানান, প্রতিবাদ করলে কর্তৃপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান , গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের পশ্চিম বাটিকামারী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী জাহেদা বেগম (৫৫) কে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। কিন্তুু দুপুরে যথারীতি হাসপাতালের ল্যাব বন্ধ থাকায় তাদের বাইরে রক্ত…

Read More