Author: Saizul Amin

সুনামগঞ্জ প্রতিনিধি  : সুনামগঞ্জের কুরবাননগর ইউনিয়নে সুনামগঞ্জ নাসারী কেন্দ্রের মাধ্যমে অবসরপ্রাপ্ত পিএস,সি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এর প্রচেষ্ঠায় ১০ হাজার বৃক্ষ রোপন করা হয় । গতকাল শুক্রবার সকাল ১০ টায় সাবেক পিএসসির চেয়ারম্যান ড,মোঃ সাদিকের সাদিকের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিরসনে সিলেট বনবিভাগের পুনঃ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩ নং ও ৬ নং ওয়ার্ডের সুরমা নদীর বেড়ীবাঁধ পানি উন্নয়ন বোর্ডের সম্মতিক্রমে স্থানীয় জনগণের অংশীদারীত্বে সুনামগঞ্জ নার্সারী কেন্দ্রের মাধ্যমে ২০২০-২০২১ অর্থ বছরে ১০ কি. মি. সিডলিং বাগান সৃজন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন সহ…

Read More

প্রতিনিধি ঝালকাঠি ।। ঝালকাঠির নলছিটিতে বীর মুক্তিযোদ্ধা মো.আলতাফ হোসেনের জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু। শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১ টায় নলছিটি সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই বীর মুক্তিযোদ্ধা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নলছিটি পৌরসভার অনুরাগ মৌজার জেএল নং ১২১ এর ৯ নং খতিয়ানের ৩০৫ নম্বর দাগের বর্তমান খতিয়ান নং ৫২০ মূল মালিক অলিউল ইসলাম চৌধুরীর হইতে ৩১ শতাংশ জমি ক্রয় করি। এবং দীর্ঘ ৩২ বছর ভোগ দখল করে চাষাবাদ করি। বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন লাভলু একই দাগে নজরুল ইসলাম, জলিল হাওলাদার গং থেকে…

Read More

টাঙ্গাইল প্রতি‌নি‌ধিঃ টাঙ্গাই‌লের নাগরপু‌রের উপজেলার ঐ‌তিহ‌্যবাহী ধুব‌ড়িয়া ইউ‌নিয়‌নের গ্রামীণ রাস্তা গু‌লো‌তে উন্নয়‌নের ছোয়া লা‌গে‌নি এখনো। স্বাধী‌নতার ৫০ বছরেও এই ইউনিয়নের রাস্তাগু‌লোর তেমন কোন প‌রিবর্তন হয়‌নি। ই‌টের ছোয়া তো দূ‌রের কথা, সামান‌্য বৃ‌ষ্টি‌তেই এ সব রাস্তায় চলাচল অনুপ‌যোগী হ‌য়ে পড়ে। স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়, ধুব‌ড়িয়া ইউ‌নি‌য়নের ধুব‌ড়িয়া তেরাস্তা বাজার থে‌কে কু‌ষ্টিয়া কা‌লি ঘাট পাড় পর্যন্ত প্রায় ১ কি‌লো‌মিটার, সেন মাইঝাইল থে‌কে তিরছা বটতলা বাজার পর্যন্ত প্রায় ৩ কি‌লো‌মিটার, পাকার মাথা থে‌কে গাংগাইর মাগুরিয়া পর্যন্ত ২ কি‌লো‌মিটার গ্রামীণ রাস্তা সহ বেশ ক‌য়েক‌টি রাস্তায় এখন পর্যন্ত কোন সংস্কার হয়‌নি। যার ফ‌লে ইউ‌নিয়‌নের কু‌ষ্টিয়া,আ‌লোক‌দিয়া, নয়াপাড়া, ‌সেনমাইঝাইল, সাইপাড়া, মাগু‌রিয়া সহ ক‌য়েক‌টি গ্রা‌মের হাজারো মানুষ‌কে সব…

Read More

বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ। গত ১৫ জুলাই ফেসবুক ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দেয়। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে এ তথ্য জানা গেছে। ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। ফেসবুকের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ। সিটি ব্যাংক এনএ’র মাধ্যমে ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান এই ২ কোটি ৪৪ লাখ টাকা ভ্যাট দিয়েছে। এর মধ্যে ‘ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড’ দিয়েছে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা। ‘ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’ দিয়েছে ২৪ হাজার ৭০ টাকা। আর ‘ফেসবুক টেকনোলজিস্ট আয়ারল্যান্ড…

Read More

ভার্চুয়াল মুদ্রা বা ‘ক্রিপ্টোকারেন্সি’র মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অবৈধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে এই মুদ্রায় লেনদেন বা সহায়তা প্রদান ও এর প্রচার থেকে বিরত থাকতে সতর্ক করেছে দেশের আর্থিকখাতের নিয়ন্ত্রণকারী এ সংস্থা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে প্রকাশিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। একটি নির্দিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার গোপনীয় ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে পত্রের মাধ্যমে পাঠানো মতামতের অংশ বিশেষ কোনো কোনো পত্রিকায় খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে, যা কোনোক্রমেই সাধারণভাবে প্রচারযোগ্য নয়।’ এতে আরও বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম হতে প্রাপ্ত…

Read More

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দু’দিন ধরে অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানি বেড়ে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ৪৭টি ইউনিয়নের ৬০ হাজারের অধিক পরিবার। পানির তোড়ে ভেসে গেছে ৯ হাজার চিংড়ি খামার ও সাড়ে ৭ হাজার পুকুরের মাছসহ ২৫০টি খামারের শিলা কাঁকড়া। তলিয়ে গেছে আমনের বীজতলা ও বর্ষাকালীন সবজি ক্ষেত। চরম দুর্ভোগে পড়া শরণখোলা, মোংল, মোরেলগঞ্জ, রামপাল উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া হাজারো মানুষ ১৬টি সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে। এদিকে, মোরেলগঞ্জের পানগুছি, শরণখোলার বলেশ্বর, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সব নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়েছে। শরণখোলা ও মোংলা উপজেলা প্রশাসন থেকে…

Read More

বিশ্ব ফুটবলের চমক হয়ে হাজির হয়েছিলেন নেইমার জুনিয়র। পেলের উত্তরসূরী ভাবা হচ্ছিল তখন থেকেই। গায়েও চড়িয়েছেন ১০ নম্বর জার্সি। ক্লাব ফুটবলেও দেখিয়েছেন পারফরম্যান্সের ঝলক। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় দুর্দান্ত জুটি গড়ে কাঁপিয়েছেন ফুটবলবিশ্ব। দেশের হয়ে দুইটি বিশ্বকাপ খেললেও এখনো শিরোপা জেতা হয়নি নেইমারের। সদ্য অনুষ্ঠিত কোপা আমেরিকাও ঘরে তুলতে পারলেন না মেসি। তবে এক বছর পরই বড় সুযোগ আসছে। সামনে ২০২২ সালের কাতার বিশ্বকাপ। সেই প্রশ্নে নেইমার বললেন, ওই বিশ্বকাপটা আমার। সম্প্রতি নিজের ক্লাব পিএসজির আগামী মৌসুমের ম্যাগাজিনের জন্য সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। আর তার সাক্ষাৎকার নিয়েছেন পিএসজিরই আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশেষ ওই সাক্ষাৎকারে সংবাদকর্মীর ভূমিকায় শুরুতেই ফরাসি তারকা বলেন,…

Read More

বিধানসভা নির্বাচনে জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’ নিয়ে এবার বিশিষ্ট কবি জাভেদ আখতারকে গান লেখার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বৃহস্পতিবার মমতার সঙ্গে সাক্ষাৎ করেন শাবানা আজমি, জাভেদ আখতার। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। সেখানে ‌‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গ উঠলে মমতা জাভেদকে এই অনুরোধ করেন। বৃষ্টিভেজা দিল্লিতে সকাল থেকে একের পর এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিকালে কথা বলতে মমতার সঙ্গে দেখা করতে আসেন ঘোষিত মোদিবিরোধী বি-টাউন খ্যাত জাভেদ-শাবানা। আলোচনা সেরে বেরিয়ে এসে জাভেদ বললেন, ‘আমি মমতার কাছে কৃতজ্ঞ।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, যেভাবে পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন’ চেয়েছেন মমতা, সেভাবেই দেশেও পরিবর্তন চাইছেন। নিশ্চয়ই পরিবর্তন আসবে। বৈঠক শেষে বেরিয়ে মমতাকে পাশে…

Read More

এক দিনে করোনার তিন ডোজ টিকা নেওয়ার দাবি করেছিলেন সৌদি প্রবাসী নারায়ণগঞ্জের বাসিন্দা ওমর ফারুক। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। তবে এবার কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দুই ডোজ টিকা ১০ মিনিটের ব্যবধানে নিয়েছেন এক ব্যক্তি। ঘটনা আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকের। বাশারুজ্জামান (৩৮) নামের এই ব্যক্তির বাড়ি খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামে। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকা কেন্দ্রে আসছি। উনি (নার্স) কলেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার দাঁড়াইছি। আরেক নার্স কলেন, ভেতরে যান। আবার জামা খুলছি, আবার…

Read More

বেপরোয়া আচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। হেলেনা জাহাঙ্গীরের গুলশান দুই নম্বরের অবস্থিত তার বাসভবনে বৃহস্পতিবার রাত ৮টার পর অভিযান শুরু করে র‌্যাবের বিশেষ দল। রাত ৯টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার বাসভবনে অভিযান চলছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৫ জুলাই দলটির মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধি ১৩ বছরের এক কিশোরীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগে ওই গ্রামের মৃত হাছেন আলীর ছেলে জিন্নাল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ জুলাই বৃহস্পতিবার শাজাহানপুর থানার নারী – শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের দায়িত্বরত কর্মকর্তা এস আই জেবুননেছা এ তথ্য নিশ্চিত করেন। নির্যাতিতা মেয়েটির মা জানান, দুপুরে তার প্রতিবন্ধি মেয়ে পুকুরে গোসল ও কাপড় কাচতে যাওয়ার পর আকাশ অন্বকার হয়ে আসে এবং বৃষ্টি নেমে আসে। কেউ বাড়ির বাহিরে ছিলনা। এমন আবহাওয়া দেখে মেয়েটি ভেজা কাপড়েই একা একা বাড়ি ফেরার…

Read More

আশংকাজনক ভাবে সুন্দরবনের বাঘ কমে যাচ্ছে। মূলত বিভিন্ন আন্তর্জাতিক চোরা শিকারী, স্থানীয় শিকারী রয়েল বেঙ্গল টাইগারের জীবন- জীবিকা, বসতি হুমকির মুখে ফেলেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাঘ বাঁচাতে নানা উদ্যোগ নিলেও সুন্দরবনে বাঘের মৃত্যু আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে। ১৯৮০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩২ বছরে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় শিকারীদের হানা ও গ্রামবাসীর পিটুনি , প্রাকৃতিক দুর্যেোগে ৬৭টি বাঘের মৃত্যু ঘটেছে। এদিকে গত ২দশকে অর্থাৎ ২০১০ সালের পর থেকে এক হিসাবে এখন পর্যন্ত সুন্দরবনে আরো ২৯টি বাঘের মৃত্যু হয়েছে। যার বেশীরভাগ অস্বাভাবিক মৃত্যু। ২৯টির ভেতরে উপকূলবাসী আর শিকারীরাই হত্যা করেছে কমপক্ষে ২৫ টি বাঘ। এ সবের চেয়েও বড় সমস্যা হিসাবে…

Read More

তানভীর আহমেদ:তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি: সরকারী বিধিনিষেধ অমান্য করায় ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজার এবং বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৭শে জুলাই) উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজার এবং বিভিন্ন সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) মোঃ আলাউদ্দিন মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ৯টি মামলায় (১৩ জনকে) মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তাহিরপুর) মোঃ আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল মোর্ট পরিচালনা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের…

Read More

তানভীর আহমেদ:তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি : সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার এবং সড়কে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। বুধবার (২৮শে জুলাই) উপজেলার সদর বাজার, আনোয়ারপুর বাজার, বাদাঘাট বাজার এবং বালিজুরী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ১১টি মামলায় (১৪ জনকে) মোট ৯হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়। এরপরে বাদাঘাট মসজিদ ও বিভিন্ন সড়কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পরে পথচারী দের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির…

Read More

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের সুস্হতা কামনা করে দোয়া মাহফিল করেছে সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ। বুধবার (২৮ জুলাই) বাদ জোহর সিলেট সদর উপজেলার টুকের বাজার তেমুখিস্হ হাজী সুন্দর আলী জামে মসজিদে স্বাস্হবিধি মেনে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মাহফিল পুর্বে আবুল মাল আবদুল মুহিত এর বর্ণাঢ্য জীবন ও কর্মের উল্লেখযোগ্য বিষয়,সিলেট তথা দেশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরন করে কীর্তিমান এ নেতার সুস্হতা কামনা করেন নেতৃবৃন্দ। একই সঙ্গে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী নেতৃবৃন্দ সহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা ও করোনায় আক্রান্ত সকলের সুস্হতা এবং দেশের মানুষের সুখ শান্তি…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জীবনের ৫০ বছর পূর্ণ করলেন। মঙ্গলবার তার জন্মদিন উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জয়। সেখানে তিনি লেখেন, ‘যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার বয়স এখন অর্ধশতক, বাংলাদেশের সমান বয়স। আমাদের আওয়ামী লীগ সরকারের ১২ বছর পর বাংলাদেশ আজ একটি মধ্যম আয়ের, ডিজিটাইজড দেশ। আমি এখন একজন মধ্য বয়সী প্রযুক্তি উদ্যোক্তা!’

Read More

এবার এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। থাকবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা। পরে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর যোগ করে ফল প্রকাশ করা হবে। আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত…

Read More

করোনা (কোভিড-১৯) মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে চলমান কঠোর বিধিনিষেধে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে- সেসব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী এক মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’ এর আগে চলতি বছর ৫ ও ১৮…

Read More

ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে কয়েক হাজার সরকারি কর্মী, সাংবাদিক, বড় রাজনীতিবিদের ফোনে আড়ি পাতা হয়েছে। এ তালিকায় আছে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানও। এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০১৬ সাল থেকে এনএসও’র গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছে। জেনে নিন স্পাইওয়্যার ‘পেগাসাস’ কীভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়- খুদে বার্তা ও কলের মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে পারে স্পাইওয়্যার। এর মাধ্যমে স্মার্টফোনে স্পাইওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। এমনকি মোবাইল ফোন ব্যবহারকারী স্পাইওয়্যারের সেই কলটি রিসিভ না করলেও সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যেতে পারে। এরপর আক্রমণকারী ফোনের পুরো…

Read More

রাজধানীতে করোনার (কোভিড-১৯) বিভিন্ন হাসপাতালে ঢাকার বাইরের রোগীর চাপ বেড়েই চলেছে। তাদের বেশিরভাগেরই আইসিইউয়ের প্রয়োজন হচ্ছে। ফলে আইসিইউয়ের চাহিদা বেড়েছে। আর রাজধানীর বাইরে থেকে আসা কোভিড রোগীরা বেশি মারা যাচ্ছেন। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‌‘ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ৪০ শতাংশ ৪৮ ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘গ্রামের হাসপাতালগুলোতে অক্সিজেনের সাপোর্টটা দিতে পারলে রোগী মৃত্যুর হার কিছুটা হলেও কমে আসবে। ঢাকার বাইরে থেকে ‍রোগী এলেও এত জটিল অবস্থায় আসতে হবে না। এই সময়টা আমাদের একটু অপেক্ষা করতে হবে।’ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল…

Read More