Author: Saizul Amin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, “করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার জাতিকে মিথ্যা তথ্য দিচ্ছে। তাদের হিসাবে দেখা যাচ্ছে, ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন রবিবার পর্যন্ত শনাক্ত হয়েছেন, এটা একদম ডাহা মিথ্যা কথা। তারা (সরকার) বলছে, আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০ হাজার ৯১৪ জন মারা গেছেন। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, পত্রিকাতেই আছে, বাড়িতে মৃত্যুর সংখ্যা হচ্ছে ৬৫ ভাগ। তাহলে চিন্তা করেন। এই ২০ হাজার ৯১৪ জনের সঙ্গে ৬৫ ভাগ যোগ করেন। তাহলে এই সংখ্যা এক লাখের নিচে কখনোই না।’ আজ সোমবার লালমনিরহাট বিএনপির উদ্যোগে জেলার কোভিড-১৯ হেল্প সেন্টারের উদ্বোধন এবং করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্তদের…

Read More

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (১ আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত)  আরও ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ২৭৯ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রােগী ৯৪০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রােগী ৩৮ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২ আগস্ট পর্যন্ত হাসপাতালে…

Read More

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে পৃথক দু’টি মাদকের মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় পিয়াসা ও মৌয়ের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে পিয়াসা ও মৌয়ের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এবং ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম। এর আগে পিয়াসাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দীক। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, ঢাকা মহানগর হাকিম আদালতে মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় মৌকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সমাজে অন্তর্ভুক্ত বা রেখে দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রস্তাবে রাজি নয় ঢাকা। আমাদের অগ্রাধিকার ইস্যু হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। বিশ্ব ব্যাংকের প্রস্তাবে রাজি না হওয়ায় বাংলাদেশের জন্য একটা বাড়তি চাপ থাকবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্ব ব্যাংক একটা রিপোর্ট তৈরি করে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংক শুধু বাংলাদেশের জন্য নয়, ১৬টা দেশের জন্য একটা রিপোর্ট করেছে। যে সমস্ত দেশে রিফিউজি আছে সেখানে তাদের হোস্ট কান্ট্রিতে ইন্টিগ্রেট করার বিষয়ে। যেহেতু রোহিঙ্গারা রিফিউজি না, আমরা এটা পুরোপুরি প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন,…

Read More

বিএনপির মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪৯ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আবদুস সালামকে। আর রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার এই কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ক্রমিক নং, পদবি- নাম- থানা ০১ আহ্বায়ক আবদুস সালাম ০২ যুগ্ম আহ্বায়ক নবী উল্ল্যাহ নবী, যাত্রাবাড়ী ০৩ যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, খিলগাঁও ০৪ যুগ্ম আহ্বায়ক মো. মোহন, কোতয়ালী ০৫ যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, লালবাগ ০৬ যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, সূত্রাপুর ০৭ যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, কলাবাগান ০৮ যুগ্ম আহ্বায়ক…

Read More

বিএনপির মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে। সোমবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি  ১. আহ্বায়ক আমানউল্লাহ আমান ২. যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী নকি, গুলশান ৩. যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও ৪. যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন, মোহাম্মদপুর ৫. যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, বিমানবন্দর ৬. যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টি, সাবেক কাউন্সিলর ৭. যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হক, বাড্ডা…

Read More

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে গত জুলাই মাসে। করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের ক্ষেত্রে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই এখন মারাত্মক রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু জ্বর। চিকিৎসকেরা বলছেন, ইদানীং তারা এমন অনেক রোগী পাচ্ছেন যারা একইসঙ্গে কোভিড-১৯ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন ডেঙ্গু ও করোনার যে পরিস্থিতি  বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের মৌসুম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, প্রতিদিনই প্রায় দুশোর মতো ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৮৭ জন নতুন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।করোনাভাইরাসে আক্রান্তের হার হিসাব…

Read More

বাংলাদেশে সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন ইংল্যান্ড ক্রিকেট দল।  সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাদের আসার কথা ছিল। সোমবার এ খবর প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় আইপিএলের জন্য ক্রিকেটারদের অনুমতি দেওয়া হবে। করোনার কারণে চলতি বছর ভারতে শুরু হওয়া আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যায়। সেপ্টেম্বরের ১৯ তারিখ সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি থাকা ২৯ ম্যাচ হবে।

Read More

পাকিস্তানি ক্রিকেটপ্রেমী সারিম আখতারের হতাশ চেহারার যে ভাইরাল ছবি নিয়ে অসংখ্য মিম তৈরি হয়েছে, সেটাই এবার জায়গা করে নিয়েছে হংকংয়ের মিম মিউজিয়ামে। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের গ্যালারিতে দাঁড়িয়ে হতাশার এক্সপ্রেশন দিয়ে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তাকে নিয়ে লাখ লাখ মিম তৈরি হয়েছিল। এখনও মিম তৈরিতে সোশ্যাল সাইটে বিখ্যাত সারিম আখতার। পাকিস্তানি এই ক্রিকেটপ্রেমীর সে ছবিই এবার জায়গা করে নিয়েছে হংকংয়ের মিম মিউজিয়ামে। হংকংয়ের এই জাদুঘরটি বিশ্বের প্রথম মিম মিউজিয়াম। সেখানে জায়গা পেয়েছে সারিমের সেই ভাইরাল হওয়া ছবি। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছিল পাকিস্তান। তারপর সারিমের কোমরে হাত রেখে বেজার মুখে দাঁড়িয়ে থাকার ছবি ভাইরাল হয়েছিল। সারিমের বোন আবিষ্কার…

Read More

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথের করোনা পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে চিঠি দিয়ে তাদের এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. ফরিদ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।’ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাভা হেলথের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়া ছাড়াও আরও কয়েকটি অনিয়ম পাওয়া গেছে। কমিটির সদস্যরা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় এই অনিয়মগুলো দেখতে পান। এর আগে প্রাভা হেলথ করোনা টেস্টের ভুল রিপোর্ট দিয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। আর…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আর এসবের মাঝেই আলোচনায় মিরপুরের উইকেট। অতীত অভিজ্ঞতা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ বললেন, ‘মিরপুরের উইকেট অনুমান করা কঠিন। এখন আবার গুমোট আবহাওয়া। এজন্য টস গুরুত্বপূর্ণ হবে। যে-ই উইকেটই হোক, স্পিন নয়তো স্পোর্টিং… আমরা খেলতে প্রস্তুত।’ শের-ই-বাংলায় রয়েছে আটটি উইকেট। সাতদিনে পাঁচ টি-টোয়েন্টি খেলবে দুই দল। ব্যবহৃত উইকেটে খেলা হওয়ার সম্ভাবনাও আছে। তবে উইকেট নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি অধিনায়কের। তার দাবি, ‘আমি ঠিক নিশ্চিত নই ব্যবহৃত উইকেটে খেলা হবে কি না। এগুলো নিয়ে কথা হয়নি। মাত্রই খেলে এলাম। আবার কোয়ারেন্টাইনে ছিলাম। গতকাল একদিন অনুশীলন করেছি।…

Read More

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দু’আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দু’মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম তাদের প্রতারণার মামলায় তিন দিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে সহযোগী মো. শহিদুল ইসলাম ওরফে দিদারসহ ঈশিতাকে গ্রেফতার করা হয়। অভিযানে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া…

Read More

হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর এবার আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির খান ওরফে ‘দর্জি মনির’কে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে ‘দর্জি মনির’কে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ বলেন, ‘তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলছে।’ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ক্ষমতাসীন দলের অনেক নেতার সঙ্গেই মনির খানের ‘ওঠা-বসার ছবি’ আছে। অভিযোগ আছে, এসব ছবির অধিকাংশই ফটোশপে কারসাজি করে তৈরি করা। মনির জমির দালালি এবং তদবির-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ আছে। তিনি ২০১৮ সালের নির্বাচনে কেরানীগঞ্জ…

Read More

আগামী ১২ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। শনিবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণরূপে অনলাইনে প্রদান করতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। এ বছর বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং ১ হাজার ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে বাণিজ্য ও মানবিক বিভাগে।

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এতে ইন্ধন ছিল জিয়াউর রহমান ও মোশতাকের। রবিবার কৃষক লীগের আয়োজনে ‘স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের আমরা বিচারের আওতায় এনেছি। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারীদের উদঘাটন করা হয়নি। একদিন এটিও আবিষ্কার হবে। তিনি বলেন, এ মাসের ১৫ তারিখে জাতির পিতাকে হত্যা করা হয়। সঙ্গে সঙ্গে…

Read More

রপ্তানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত হলো, যাত্রী বেশি থাকায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে। এর আগে আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে, যাত্রীদের ব্যাপক চাপ। ফলে নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম রবিবার গণমাধ্যমকে বলেন, ‌‘অনেক যাত্রী, সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।’

Read More

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। করোনার কারণে এবার চার মাস পর আজ রবিবার এই ফল প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। করোনার প্রকোপ কমে আসায় চলতি বছরের ১৯ মার্চ দেশের ৮ বিভাগীয় শহরে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

Read More

১৬ ঘণ্টা পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল। এর আগে রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে আজ দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়। সরকারের ঘোষণা অনুযায়ী, শনিবার রাত থেকেই রাজধানীসহ সারাদেশে আন্তঃজেলা পরিবহন পরিবহন চলাচল করে। আজ রবিবার দুপুর ১২টার পর টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে যেসব যাত্রীবাহী যান দুপুর ১২টার আগে স্টপেজ বা টার্মিনাল থেকে ছেড়ে গেছে, সর্বশেষ স্টপেজ পর্যন্ত যেসব গাড়ি যেতে পারবে। অপরদিকে যাত্রী বেশি থাকায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চালানোর সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

Read More

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীর দেশের ১২টি অভিজাত ক্লাবের সদস্য। সেগুলো হলো গুলশান ক্লাব, গুলশান ক্যাপিটাস ক্লাব, গুলশান নর্থ ক্লাব, ঢাকা বোর্ড ক্লাব, গুলশান সোসাইটি ক্লাব, কুমিল্লা ক্লাব, গুলশান জগার সোসাইটি, ফিল্ম ক্লাব, গুলশান হেলথ ক্লাব, গুলশান লেডিস ক্লাব, ঢাকা রাইফেলস ক্লাব ও ওয়ার্ড ট্রাভেলস ক্লাব। তার নিজের এবং পরিবারের সদস্যদের নামে পাঁচটি গার্মেন্টস, রাজধানীর অভিজাত এলাকায় ১৫টি ফ্ল্যাট, অসংখ্য ভুঁইফোড় সংগঠনের প্রতিষ্ঠার সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছে একটি সংস্থা। হেলেনা জাহঙ্গীরকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনেও র‌্যাব হেলেনার আর্থিক অনিয়মের বিষয়টি উল্লেখ করেছে। এদিকে, শিগগিরই তার সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন…

Read More

করোনা পরিস্থিতিতে সরকারের ভুলের কারণে মানুষ মরছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকারের ভুলের কারণে শিক্ষা ধ্বংস হচ্ছে। সরকার ভুল পথ হাঁটছে। ভুল পথে হাঁটলেও সংশোধন করা যায় কিন্তু সরকারের সংশোধন করার কোনো ইচ্ছা নাই। সরকার জনসাধারণকে তার প্রজা মনে করেন। প্রজার কাছে কোনো জবাবদিহিতা থাকে না। রবিবার দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। “করোনা মোকাবেলা, শ্রমিকদের হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এ নাগরিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়”। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্যের…

Read More