Author: Saizul Amin

চলমান লকডাউনের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। পরদিন ১১ আগস্ট থেকে গণপরিবহণ চলবে। তবে পরিবহণের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের বেশি বয়সের যাত্রীদের করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে রাখতে হবে। এছাড়া গণপরিবহন চলাচলের ক্ষেত্রে রোটেশন পদ্ধতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে। তবে এগুলো চলবে রোটেশন পদ্ধতিতে। একটি রুটে একাধিক কোম্পানির যানবাহন চলাচল করে থাকে। মালিকরা একেকদিন একেকটি কোম্পানির বাস চালাবেন। তবে প্রতিটি যানবাহনের চালক ও তার সহকারী…

Read More

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর কু-কর্মের সাক্ষী আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গাবতলী এলাকা থেকে র‌্যাব-৪ এর অভিযানে হেলেনা জাহাঙ্গীর এর অন্যতম এই দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে গ্রেফতার করেছে র‌্যাব। এরপর দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মুখপাত্র খন্দকার আল মঈন গ্রেফতারকৃতদের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, হাজেরা খাতুন ২০০৯ সালে কুমিল্লার একটি কলেজ হতে মাস্টার্স সম্পন্ন করেন।…

Read More

চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হয়ে যাওয়া মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট দুই পর্বে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ গণমাধ্যমকে বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এর আগে গত ১৮ মে প্রথমবার এই বিসিএসের ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। স্থগিত থাকা এ পরীক্ষা আগামী ১০ আগস্ট  হবে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্বে সকাল ১০টা ও দুপুর ২টায় পরীক্ষা…

Read More

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, জনগণের সীমাহীন অমানবিক দুর্ভোগে রাষ্ট্র তথা সরকার দর্শকের ভূমিকায় থাকতে পারে না। নাগরিকের দুর্ভোগে সরকারকে অবশ্যই মানবিক হতে হবে। গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে তাদের অবর্ণনীয় দুর্ভোগের প্রেক্ষিতে আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে আ স ম রব বলেন, সরকারের উচিত এই অবর্ণনীয় দুর্ভোগ কষ্টের জন্য শ্রমিকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা। গার্মেন্টসহ সব রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেয়ার সিদ্ধান্তের সঙ্গে যে গণপরিবহন খোলা রাখার বিষয়টি সম্পৃক্ত সরকারের মধ্যে এটুকু বিবেচনাবোধ থাকলে আর শ্রমিকদের এই দুর্ভোগ হতো না। ঢাকামুখী মানুষের স্রোত, দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপচে…

Read More

ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত সে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হতে যাচ্ছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের পাঞ্জাব সফরকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী অশোক মিত্তালের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে, এটি একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছেন। ছয়শত একর জমির উপর অবস্থিত ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে ৫০-এর অধিক দেশের তিন সহস্রাধিক বিদেশীসহ প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়টি ক্রীড়াক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে। ভারতীয় অলিম্পিক হকি দলের ০৭ জন খেলোয়াড়সহ টোকিওতে…

Read More

টাঙ্গাইলের দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন (টিকা) ছাড়াই সুই পুশ করা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় গতকাল সোমবার সাজেদা আফরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এসময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ না…

Read More

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কি না, সেটা বোঝার জন্য পালস অক্সিমিটার নামের যে যন্ত্রটি ব্যবহার করা হয় – সেটি কালো চামড়ার দেহে ততোটা ভালো কাজ করে না বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএস এবং ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বলছে, এই যন্ত্রটি কখনো কখনো অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেখাতে পারে। চিকিৎসকরা বলছেন, এই যন্ত্রটি রক্তের ভেতর দিয়ে আলো প্রবাহিত করে এবং রোগীর ত্বক এই আলো কতোটা শুষে নেবে সেটা ত্বকের পিগমেন্টেশন বা রঙের ওপর নির্ভর করে। তার ওপরে ভিত্তি করেই যন্ত্রটি নির্ধারণ করে রক্তে অক্সিজেনের পরিমাণ কতো। এরকম ক্ষেত্রে একবারের রিডিং-এর ওপর নির্ভর না করে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে ২৩ রানে বিজয় লাভে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে পরাজিত করার জন্য সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।-বাসস

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল টাইগাররা। মঙ্গলবার টি-টোয়েন্টিতে ১৩১ রানের সম্বল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানেই অল-আউট করেছে বাংলাদেশ। এই মধুর জয়ের মাধ্যমে একসঙ্গে বেশ কয়েকটি রেকর্ড গড়ল বাংলাদেশ। এতদিন ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল আরব আমিরাতের বিপক্ষে। ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও ৫১ রানের ব্যবধানে জিতেছিল টাইগাররা। আজ অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে সেই রেকর্ডও ছাপিয়ে গেল বাংলাদেশ। আজ ১৩১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে, সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের রেকর্ড হলো বাংলাদেশের। আরেকটি হলো ২০…

Read More

জটিল রোগ বাসা বেঁধেছিল তেরো মাসের শিশু কন্যার শরীরে। তা থেকে পরিত্রাণের জন্য তাকে দেওয়া হয়েছিল বিশ্বের সবচেয়ে দামী ইঞ্জেকশন, তবে শেষ রক্ষা হল না। জীবনযুদ্ধে হার মানতে হল একরত্তিতে। বিরল রোগে আক্রান্ত বেদিকা সৌরভকে প্রায় সোয়া ১৮ কোটি টাকার (১৬ কোটি রুপি) ইঞ্জেকশন দেওয়া হয়। বেদিকার বাবা সৌরভ জানিয়েছেন, মৃত্যুর আগের দিন রাতেও বেশ হাসিখুশি ছিল বেদিকা। কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে আমরা ওকে নিয়ে হাসপাতালে যাই। দিননাথ মঙ্গেশকর হাসপাতালে ওকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। কিন্তু সন্ধ্যাবেলা সব শেষ হয়ে যায়। তিনি আরও জানিয়েছেন, ওই বিশেষ ইঞ্জেকশনটি দেওয়ার পর তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চর ডাঙ্গা গ্রামের ২ চাচাতো এবং খালতো ভাই, খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আপন ২ বোনের বিয়ে হয়েছিলো আপন ২ ভাইয়ের সাথে। তাদের ঘর আলো করে ৬ বছর আগে জন্ম নেয় ২ ছেলে সন্তান। আজ ৩ আগষ্ট মঙ্গলবার সকালে সাঁতার না জানা, জাহিদের ছেলে তালহা (৬) এবং রাসেলের ছেলে আব্দুর রহমান (৬) বাড়ির পাশের ডোবায় খেলতে গিয়ে পানিতে পড়ে গেলে, তাদের উদ্ধার করে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। সকাল ১১.৩০ মিনিটের সময়, কর্ত্যবরত ডাক্তার প্রিয়া মন্ডল তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন,…

Read More

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিধলী বাজারে ছিন্নমূল অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছে কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হায়দার আলী খান । ইউনিয়নের বিভিন্ন এলাকার শ্রমিক, পথচারী, রিকশা ও ভ্যানচালকদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (৩ আগষ্ট ) স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে কৈলাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হায়দার আলী খান এ ত্রাণ সামগ্রী বিতরণের নেতৃত্ব দেন। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মহামারি করোনাকালীন সময়ে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও…

Read More

আওয়ামী লীগের নারীবিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত ও গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে তাকে তার জয়যাত্রা টিভির নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিষয়ে কথা বলতে শোনা গেছে। পাঁচ লাখ টাকার বিনিময়ে মেহেদী নামে এক ব্যক্তিকে তার আইপি টিভি চ্যানেল জয়যাত্রার মালয়েশিয়ার ব্যুরো চিফের পদ দেবেন বলে নিজের ব্যক্তিগত সহকারীকে জানান হেলেনা। ফাঁস হওয়া ফোনালাপে শোনা গেছে, ব্যক্তিগত সহকারীকে হেলেনা জাহাঙ্গীর বলছেন, মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ? পলিসি…

Read More

গাজীপুরের শ্রীপুরে পরিবহন সংকটে কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি ও ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও সাধারণ যাত্রীরা। সোমবার সকালে শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিএন্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি কারখানার শ্রমিক আব্দুর রহমান জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত দূরত্ব পথের অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে স্বল্প ভাড়ায় অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশে রওনা হয়েছি। এসে…

Read More

দেশব্যাপী চলমান লকডাউনের মাধ্যমে ঘরের বাইরে চলাচলে সাময়িক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্য ও পানীয়ের মতো নিত্যপণ্যের দোকান মালিকেরা যেন ভোক্তাদের চাহিদা মেটাতে সক্ষম হন, সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই দ্রুত  ও কার্যকরী অর্ডার সুবিধা চালু করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। পণ্য অর্ডার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করার পাশাপাশি দেশের খুচরা বিক্রেতা ও পণ্য বিতরণকারীদের সঙ্গে যুক্ত হওয়াই এই উদ্যোগের লক্ষ্য। দোকান মালিক ও ভোক্তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গৃহিত এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো- নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোর ব্যবসাকে চাঙ্গা রাখা এবং চরম এই সংকটকালে খাদ্য ও কোমলপানীয় ব্যবসার প্রসারে সহযোগিতা করা। ব্যবসায়িক অংশীদারদেরকে সহযোগিতা…

Read More

নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নব্য জেএমবির বোমা তৈরির অন্যতম কারিগর জাহিদ হাসান ওরফে বোমা জাহিদ ওরফে রাজু ওরফে ফোরকানের কাছে। প্রশিক্ষণ মোতাবেক পুলিশের ওপর বোমা মারতেন তারা। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান। সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, গত ১৬ মে ঢাকার অদূরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার…

Read More

৫ আগস্টের পরে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে চালু করতে চান মালিকরা। তবে তাদের এই দাবি মানা সম্ভব না হলেও অন্তত অর্ধেক আসনে বসিয়ে হোটেল-রেস্তোরাঁ চালুর দাবি জানিয়েছেন তারা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ দাবি জানায়। এসময় নেতারা করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে হোটেল-রেস্তোরাঁ খুলে দেয়ার পাশাপাশি অন্যান্য প্রস্তাবনা তুলে ধরেছেন তারা। এদিন সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘মহামারি করোনাভাইরাসের আঘাতে রেস্তোরাঁ সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী কখনো অর্ধেক আসনে বসিয়ে আবার কখনো শুধু অনলাইন/টেকওয়ের মাধ্যমে…

Read More

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অপরিকল্পিত লকডাউনের নামে শ্রমিকদের প্রতি যে উদাসীনতা দেখানো হয়েছে তা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এক বছরের মাথায় আবারো শ্রমিকদের পায়ে হেঁটে, কয়েকগুণ বেশি খরচ করে রাজধানীতে ফিরতে হয়েছে। যেসব শ্রমিক দেশের সম্বৃদ্ধির জন্য অর্থনীতির চাকা সচল রাখে তাদের সাথে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সেই বিবৃতিতে তিনি আরও বলেন, এবারের ঈদুল আজহা (২১ জুলাই)-এর আগে ঈদের যাত্রী পরিবহনে গণপরিবহন চলেছে মাত্র ২দিন। আবার ঈদের একদিন পরেই কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে যায় গণপরিবহন। স্বলসময়ে…

Read More

অন্তঃসত্ত্বা এবং দুধ পান করানো মাকে করোনার টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গঠিত জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ)। কমিটি আজ সোমবার এ সিদ্ধান্ত দিয়েছে। এই কমিটির সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান। জাতীয় টিকা পরামর্শক কমিটি  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি স্বাধীন কমিটি। এর সভাপতি চৌধুরী আলী কাওসার। বে-নজীর আহমেদ বলেন, আমাদের কাছে সরকার টিকা নিয়ে নানা পরামর্শ চায়। আমরা পরামর্শ দিই। এরই ধারাবাহিকতায় আজ গর্ভবর্তী এবং সন্তানকে দুধ পান করাচ্ছেন এমন নারীদের টিকা দেওয়ার প্রসঙ্গ আসে। বে-নজীর আহমেদ বলেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞদের…

Read More

ব্রাজিলে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সাদিয়া ফয়জুন্নেসাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে দায়িত্বরত আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ নিয়োগের কথা জানানো হয়। কূটনীতিক সাদিয়া ফয়জুন্নেসা বিসিএস ১৮তম ব্যাচে ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি তার পেশায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বিষয়ক মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। সাদিয়া ফয়জুন্নেসা ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

Read More