Author: Saizul Amin

অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। তারা ক্রমাগত অগ্রসর হচ্ছে। একের পর এক এলাকা, প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে। মানুষজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় রাত্রি যাপন করছে। এ অবস্থায় দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাইকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে বুধবার সরিয়ে দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে, তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।

Read More

আফগানিস্তানে পটপরিবর্তনে চরম উদ্বিগ্ন ভারত। কাবুলের দিকে তালেবানের কুচকাওয়াজে সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে। সেই উদ্বেগ আরও বাড়িয়ে এবার জানা গেছে, আফগান সেনাবাহিনীকে ‘উপহার’ হিসেবে দেওয়া ভারতের একটি অ্যাটাক হেলিকপ্টার দখলে নিয়েছে তালেবান। ২০১৯ সালে বন্ধু দেশ আফগান বিমান বাহিনীকে চারটি ‘এম-৩৫’ অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল ভারত। অত্যাধুনিক ওই গানশিপগুলোতে রকেট ও মিসাইল থেকে শুরু করে অনেক রকমের হাতিয়ার বহন করা যায়। তারমধ্যে একটি রাখা ছিল কুন্দুজ বিমানবন্দরে। একটি স্থানীয় সংবাদ মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারত আফগান সেনাবাহিনীকে যে কয়েকটি এমআই-৩৫ হেলিকপ্টার গানশিপ দিয়েছিল, তার মধ্যে একটি বুধবার কুন্দুজ বিমানবন্দর…

Read More

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রায়িসি বলেছেন, ইসরায়েলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া তেহরান ও আঙ্কারার অবিচ্ছেদ্য যৌথ এজেন্ডা। বুধবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপের সময় এ কথা বলেন রায়িসি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রেসিডেন্ট রায়িসিকে ফোন করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের আগ্রাসন থেকে অসহায় ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহযোগিতার বিষয়টি এই যৌথ এজেন্ডা থেকে কখনও মুছে যাবে না। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতার দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, তেহরান ও আঙ্কারার মধ্যকার সহযোগিতা মুসলিম উম্মাহর জন্য অনেক সুবিধা বয়ে আনতে পারে। এতে মুসলিম বিশ্বের পাশাপাশি আঞ্চলিক উন্নতি, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রেও লাভ হবে। তিনি…

Read More

গেজেট বাতিল করা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ মুক্তিযোদ্ধাকে ভাতা ও আর্থিক সুবিধাদি দিতে নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন ও মো. আব্দুল কাইয়ূম। এর আগে ওই মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে মন্ত্রণালায় যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছিল, তাদের রিটের পরিপ্রেক্ষিতে ওই গেজেট স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে আবেদন করেন। আইনজীবী আব্দুল কাইয়ূম জানান, গত…

Read More

করোনার কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম চলবে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে আগামী ৩০শে আগস্ট পর্যন্ত। চলতি বছর প্রথমবারের মতো এটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। পুরো কার্যক্রমটি চলবে অনলাইনে। গত ৩১শে জুলাই এ সংক্রান্ত নিয়ম ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ই আগস্ট থেকে ২৫শে আগস্ট পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে। আর ৩০শে আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য শিক্ষাবোর্ড…

Read More

পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র সীমিত পরিসরে খোলার অনুমতি দিয়েছে সরকার। সেই সঙ্গে শতভাগ গণপরিবহনও চলবে ১৯শে আগস্ট থেকে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। এছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম বলেন, অর্ধেক গণপরিবহন চলাচলের যে নিয়ম ছিল তা ১৮ই আগস্ট পর্যন্ত। ১৯শে আগস্ট থেকে শতভাগ গণপরিবহন চলতে পারবে। উল্লেখ্য, গত ৮ই আগস্ট করোনা ভাইরাসের বিস্তাররোধে মানুষের চলাচল…

Read More

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে নিরাপদ উদ্যানতত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ আওতায় টমেটো প্রদর্শনী ও খরিপ-১ মৌসুমি ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি) প্রজেক্ট এর আওতায় স্থাপিত আউশ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আগস্ট-১১) বিকেলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সরদার বাড়ী ঈদগাহ মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় । এসময় বক্তারা টমেটো (ব্র্যাক ১৭৩৬) ও আউশের (ব্রি ধান ৪৭) জাত এর উৎপাদন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালকিনি উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস ও সহকারী কৃষি অফিসার মোঃ জোবায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর খামারবাড়ি কৃষি অধিদপ্তরের…

Read More

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান করোনার এই ভয়াবহ যুদ্ধ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবেলা করে আসছে। বুধবার (১১আগস্ট) বিকেলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে কুলাউড়া উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক এর অর্থায়নে ২য় পর্যায়ে আরও ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।অনুষ্ঠানে নাদেল বলেন,করোনাকালীন জীবন যুদ্ধে দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে সরকার বিনামুল্যে গণটিকা প্রদান সহ সবধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি প্রবাসী সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, মহান মুক্তিযোদ্ধের সময় প্রবাসীরা যেভাবে ভূমিকা রেখেছেন তেমনিভাবে বর্তমান…

Read More

গত ২৪ ঘণ্টায় ২১৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮৮ জন। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে। আগস্ট মাসের ১১ দিনে ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি…

Read More

কাস্টমারের দেনা-পাওনাসহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ই-কর্মাস প্রতিষ্ঠান ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান। আজ বুধবার বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা ইভ্যালিকে চিঠি দিয়েছিলাম ১৯ জুলাই। তারপরে তারা ৩১ তারিখ জবাব দিয়ে চিঠি দিয়েছে, এতে সেখানে ১২ দিন সময় চলে গেছে। এখন এই মাসে আরও ১১ দিন গেছে। আজ আমরা বৈঠকে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি তাদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে বিভিন্ন ফেইজে। এরমধ্যে সম্পত্তির হিসাব দেবে তিন থেকে পাঁচ দিন, কাস্টমারদের দেনা-পাওনা হিসাবে সাত দিন…

Read More

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীর ও চিত্রনায়িকা পরীমণি, বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলামসহ ৮ জনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলোকে চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে এদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। বুধবার বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। যে আটজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে হেলেনা জাহাঙ্গীর, পরীমণি ছাড়াও রয়েছেন গ্রেফতার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং প্রযোজক নজরুল ইসলাম। একই চিঠিতে আরও তিনজনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন- রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ…

Read More

আফগানিস্তানে একদিনে আরও ৩টি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আকস্মিক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। অবশ্য, অর্থমন্ত্রী কোন দেশে গেছেন তা এখনও নিশ্চিত নয়। এর আগে মঙ্গলবার ফাইজাবাদ, পুল ই খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী দখল নেয় তালেবান যোদ্ধারা। এ নিয়ে ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানের নিয়ন্ত্রণে। সেখানকার নিরাপত্তায় নিয়োজিত কয়েকশ’ সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন। তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তও এখন জঙ্গিদের নিয়ন্ত্রণে। মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনী ও তালেবানের…

Read More

আগামী সেপ্টেম্বর মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত আলাপে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেয়ার চিন্তা-ভাবনা রয়েছে সরকারের। তিনি বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে। প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের…

Read More

গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে এদিন আসামি জিমিকে আদালতে হাজির করে ফের ৫ দিন দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এসময় আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তিনি আদালতে বলেন, একটি মাদক মামলায় এভাবে বারবার রিমান্ডের আবেদন করা কতটা যুক্তিসংগত সে বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে সুবিবেচনা আশা করছি। অপরদিকে, রাষ্ট্রপক্ষে থেকে জামিনের বিরোধিতা করেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই…

Read More

ফেনীতে স্বর্ণ ডাকাতির মামলায় ডিবির ওসির ৪ দিন ও অপর ৫ পুলিশ কর্মকর্তার ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আবদুল্লাহ খানের আদালতে আসামিদের হাজির করে পুলিশ প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত এই নির্দেশ দেন। এর আগে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে তার গাড়ি থামিয়ে  ২০টি স্বর্ণর বার ডাকাতি করেন ডিবি পুলিশের এই কর্মকর্তারা। এই ঘটনায় গোপাল কান্দি বাদী হয়ে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর কাছ অভিযোগ করলে তিনি তদন্ত করে সত্যতা পান। পরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম…

Read More

পদ্মা সেতুতে আগামী জুনের মধ্যে যানবাহন চলাচলা করবে আশা করছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পদ্মা সেতুর পিলারে বারবার ফেরীর ধাক্কা চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা নিয়ে প্রশ্ন তুলে সেতুমন্ত্রী বলেন, গত এক মাসে চার বার সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। ফেরির ধাক্কা বারবার কেন। এক বার নয় দুই বার নয় চার চার বার। এটা চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখতে হবে। নির্মাণ কাজ শেষ…

Read More

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বুধবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিজয়ী হিসেবে সাকিবের নাম ঘোষণা করেছে। জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। সাকিব মনোনয়ন পেয়েছিলেন জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায়। সফরের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বল হাতে নেন ৫ উইকেট। প্রথম ওয়ানডে ৫ উইকেটসহ ৩ ম্যাচ সিরিজে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। এক ম্যাচে খেলেন অপরাজিত ৯৬ রানের দুর্দান্ত একটি ইনিংস। আইসিসির কাছ থেকে জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার আগে আরও একটি স্বীকৃতি পেয়েছেন সাকিব। অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে ব্যাট-বল হাতে ছিলেন দুর্দান্ত। তাতেই বাংলাদেশ…

Read More

বিয়ে করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। পাত্রীর নাম তাসনুভা তাবাসসুম হৃদি। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। নিলয় আলমগীর আজ বুধবার বিয়ের বিষয়টি ফেসবুকে জানিয়েছেন। তবে বিয়ে সম্পন্ন হয়েছে গত ৭ জুলাই। নিলয় জানান, গত বছর লকডাউনে ফেসবুকেই হৃদির সঙ্গে তার পরিচয়। গত ৭ জুলাই তার উত্তরার বাসায় শুভবিবাহের কাজ সম্পন্ন হয়েছে। করোনার কারণে ছোট পরিসরেই করা হয় বিয়ের আয়োজন। বিয়েতে শুধু দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। এর আগে নিলয় আলমগীর বিয়ে করেছিলেন অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে। ২০১৬ সালের গোড়াতে শখকে বিয়ে করেন নিলয়। পরের বছরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।  এ বছরের শুরুতেই শখের বিয়ের…

Read More

আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলেন বাংলাদেশের সাকিব আল হাসান। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে বুধবার র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ২৮৬ আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর পয়েন্ট ২৮৫। বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সাকিব ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট নিয়ে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০। বোলিং র‍্যাংকিংয়ে অনেক বেশি উন্নতি করেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ২০ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে গেছেন তিনি। ৩০তম থেকে ‘ফিজ’ উঠে এসেছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।

Read More

জানালার গ্রিল কেটে এক নারী চিকিৎসকের বাসায় ঢুকে চুরি ও মারধর করেছে দুবৃর্ত্তরা। চিকিৎসকের নাম  ডা. সানজিদা আজাদ শিখা। বুধবার ভোররাতে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাস ভবনে নিচতলার  ফ্ল্যাটে এ চুরি ও মারধরের ঘটনা ঘটেছে। আহত ডা. সানজিদা আজাদ শিখা (২৮) পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। পিরোজপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শিশির রঞ্জন অধিকারী জানান, ডা. সানজিদা আজাদ শিখা পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি বাসভবনে একা থাকতেন। বুধবার ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশে জানালার গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে। এ সময় ডা. সানজিদা আজাদ শিখা বিষয়টি…

Read More