Author: Saizul Amin

সাধারণত যে কোনো তথ্য জানার প্রয়োজন পড়লেই ইন্টারনেটে ঢু মারি আমরা। প্রথমে গুগলে সার্চ করি, ইউটিউবে ভিডিও দেখি- এর বাইরে নয় সামাজিক যোগাযোগ মাধ্যমও। তবে এই সবকিছুর পেছনে একটা ইতিহাস আছে। যার উৎপত্তি হয়েছিল আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১৯৯১ সালে। ব্রিটিশ গবেষক টিমোথি বার্নার্স-লি তখন সুইজারল্যান্ডে গবেষণারত ছিলেন। সর্বপ্রথম তার হাত ধরেই চালু হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউডব্লিউডব্লিউ। যেকোনো ওয়েবসাইটের ঠিকানা লেখার আগে শুরুতেই লিখতে হয় ডব্লিউডব্লিউডব্লিউ ডটকম। ৩০ বছর আগে টিমোথির এই আবিষ্কার বদলে দিয়েছে আজকের পৃথিবী। ১৯৯৩ সালে ডব্লিউডব্লিউডব্লিউ সফটওয়্যারকে পাবলিক ডোমেইনে ছেড়ে দেয় সার্ন। উন্মুক্ত লাইসেন্সের মাধ্যমে সবার জন্য এটা সহজলভ্য করা হয়। তার…

Read More

ঝিনাইদহে ২২ বছরের এক তালাকপ্রাপ্ত নারীকে ইয়াবা সেবন করিয়ে রাতভর ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা পাতা খাতুন আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় টিকটক মডেলসহ দুইজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষকদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। এর আগে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার (১১ আগস্ট) দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতার বাড়ি পৌর এলাকার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামে। ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করে বলেন, তার বান্ধবী সুমি নামে এক প্রবাসীর স্ত্রী মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তাকে বিউটি পার্লারে নিয়ে যাওয়ার নাম করে শহরের পানি…

Read More

পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সবাই টিকা পাবেন, তবে টিকা পেতে ধৈর্য ধরতে হবে। সারাদেশে আমাদের টিকা কার্যক্রম চলছে। এটি চলমান থাকবে। এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ ডোজ টিকা আসবে। পরের মাসে আবার ৫০ লাখ ডোজ আসবে। সবমিলিয়ে এ মাসেই এক লাখ ডোজ টিকা আসবে। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাহিদ মালেক আরও বলেন, পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কোটি কোটি লোক নিবন্ধন করেছে। সবারই টিকা প্রয়োজন। ২৬-২৭ কোটি টিকা লাগবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি…

Read More

হাসপাতালগুলোতে আর শয্যা বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা ডিএনসিসিতে এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসাপাতাল তৈরি করেছি। অতি সম্প্রতি সময়ে বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসাপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না। ডেঙ্গু প্রসঙ্গে স্বাস্থ্য ডিজি আরও বলেন, ডেঙ্গু হলে নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। তবে ডেঙ্গু যাতে না হয় সে জন্য সিটি করপোরেশনকে কাজ করতে হবে।

Read More

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণে শিগগিরই একটি ইনস্টিটিউট গঠন করবে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ইনস্টিটিউ গঠনের জন্য আইনি কাঠামো তৈরি করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, আইনি কাঠামোর খসড়া চূড়ান্ত করার পাশাপাশি প্রশিক্ষণ মডিউল তৈরি করার ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক, প্রশিক্ষণ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের দিয়ে তৈরি করা হবে প্রশিক্ষণ মডিউল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, আমরা চাই প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা যেন ক্লাসে যান। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট গঠন করা হবে। ইউজিসির অধীনেই হয়তো হতে পারে।

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়াল এক বৈঠকে তিনি খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রী কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গাদের সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য অনুরোধ জানান মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কানাডার সহায়তা চান তিনি।

Read More

বিএনপির রাজনীতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, বিএনপি নেতারা একদিকে জনমানুষের আতঙ্কে আছে অপরদিকে হঠকারি রাজনীতির কারণে তারা তাদের কর্মী-সামর্থকদের আস্থা হারিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। বিএনপি জনগণের রাজনীতি করে না বলেই তাদের প্রতিপক্ষ মনে করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অন্তসারশূণ্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে সরকার কান দেয় না, কারণ জনগণ এসব কথামালার চাতুর্যে বিশ্বাস করে না। সরকার নাকি ভেন্টিলেশনে আছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, চোখ থেকে ক্ষমতার রঙিন…

Read More

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও হোস্ট সম্প্রদায়ের জন্য কানাডা থেকে করোনাভাইরাসের টিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (১১ আগস্ট) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে কোভ্যাক্স থেকে টিকা চান পররাষ্ট্রমন্ত্রী । ড. এ কে আব্দুল মোমেন কানাডার মন্ত্রীকে জানান, বাংলাদেশ ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের রোহিঙ্গাদের টিকা দেওয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ আগস্ট) থেকে রোহিঙ্গাদের টিকা দেওয়া শুরু হয়। মূলত, চীন থেকে আনা সিনোফার্মের টিকা রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোল্ড রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতার জন্য দেশটির প্রশংসা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান,…

Read More

পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেছে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে। জানা গেছে, মেশিন রিডেবল পাসপোর্টের সার্ভার সঠিক সময়ে হালনাগাদ না করায় পাসপোর্ট তৈরির কাজ থমকে গেছে। জানা গেছে, গত ১ মাস ধরে একটিও পাসপোর্ট প্রিন্ট হয়নি। এক জরুরি বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঢাকায় অবস্থিত বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভারে কারিগরি ত্রুটি সৃষ্টি হওয়ায় বিদেশে বাংলাদেশের সকল মিশনের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম ঢাকা থেকে বন্ধ রয়েছে। এতে আরও বলা হয়েছে, অতি দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যে সকল বাংলাদেশী নাগরিক পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২২ মে, ২০২১ তারিখ থেকে আবেদন…

Read More

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ জারি করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, বিধিনিষেধ জীবন-জীবিকার তাগিদে শিথিল করা হয়েছে। তবে করোনাভাইরাসের পরিস্থিতির আরও অবনতি ঘটলে ফের বিধিনিষেধ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী ফরহাদ আরও বলেন, আমরা দু’টি কৌশলই অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে। উল্লেখ্য, আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় সরকারের। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা- সবমিলিয়ে সরকার ব্যর্থ। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ। টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি করে সরকার জনগণের জীবন বিপন্ন করছে। টিকা সংগ্রহ করে অবিলম্বে টিকা প্রদানের রোডম্যাপ ঘোষণা করতে হবে।’ এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় নেতা…

Read More

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তিসহ অন্যান্য সব আনুষ্ঠাকিতা শেষ হয়েছে মেসির। বর্তমানে স্ত্রী আনতোনেলা রোকুজ্জো, তিন ছেলে- থিয়াগো, মাতেও ও সিরো-কে নিয়ে মেসি থাকছেন প্যারিসের ‘লে রয়্যাল মনচিআও’ হোটেলে। সেখানে পিএসজির পক্ষ থেকে কোনও বাড়ি খুঁজে না দেওয়া পর্যন্ত পরিবার নিয়ে এই হোটেলেই থাকবেন তিনি। কিন্তু এই হোটেলের ভাড়া কত জানেন? বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রতি রাতে এই হোটেলের ভাড়া ১৭ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। ১৯২৮ সালে যাত্রা শুরু করা এ হোটেল…

Read More

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর জন্য কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে। তিতাস কর্তৃপক্ষ বলছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনকাজের জন্য আজ দুপুরে দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বড় মগবাজার তালতলা গলি, জাহাবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকা। এছাড়া এসব এলাকার আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

Read More

নিউজিল্যান্ড ক্রিকেটার জানিয়েছিলেন তারা দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়, খলবেন আইপিএলে। তাদের মধ্যে রয়েছেন তিন তারকা কিউই ক্রিকেটার। তারা হলেন -কেন উইলিয়ামসন, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট। এই তিন ক্রিকেটারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এই বিষয়ে আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। গত মঙ্গলবার (১০ আগস্ট) উইলিয়ামসন, বোল্টের মত তারকারা জানিয়ে দিয়েছিলেন তারা এবার আইপিএল খেলবেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়। এই খবরের পর বেজায় চটেছেন ইনজামাম। নিজের ইউ টিউব চ্যানেলে ক্ষুব্ধ ইনজি বলেছেন, যেখানেই পাকিস্তান সিরিজ খেলতে যায়, সেখানে প্রতিপক্ষের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে পারছেন না আমাদের ক্রিকেটাররা। গত এপ্রিলে আমরা যখন দক্ষিণ…

Read More

করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি। বুধবার দেশটিতে ৩৮ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। এর আগে মঙ্গলবার দেশটিতে ২৮ হাজার ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে দেশটিতে তিন কোটি ২০ লাখ ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এক্ষেত্রে পরিস্থিতির খুব একটা উন্নতি না হলেও মৃত্যু সামান্য কমেছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের। মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামে।…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে  খোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে চলছে বিভিন্ন পর্যায়ে চিন্তা-ভাবনা। এছাড়া করোনা পরিস্থিতির উন্নতি হলে একই সময়ে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সরাসরি ক্লাস শুরুর ব্যাপারটিও ভাবনায় থাকছে। তবে মধ্য নভেম্বরে ছোট পরিসরে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শেষে পুরোদমে স্কুল-কলেজও খুলে দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব শিক্ষক-শিক্ষার্থীকে দ্রুত টিকা দেওয়ার পরই বিশ্ববিদ্যালয় খোলা হবে। অন্যদিকে সব শিক্ষক-কর্মচারীকে টিকার আওতায় আনার পরই খোলা হবে স্কুল-কলেজ। ফলে সব কিছুই নির্ভর করছে টিকাপ্রাপ্তি, টিকা দেওয়া এবং করোনা পরিস্থিতির উন্নতির ওপর। এদিকে গতকাল বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু…

Read More

করোনা টিকা কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যার ধারাবাহিকতায় এবার ১৬ বছরের কম বয়সীদেরও এনআইডি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার সব বয়সীদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে ২৫ বছর বয়স থেকে দেওয়া হচ্ছে এই টিকা। ধীরে ধীরে ১৮ বা তার নিচের বয়সীদেরও টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে এনআইডি সার্ভারের সঙ্গে মিল রেখে দেওয়া হচ্ছে টিকাকার্ড। টিকা কার্ড পেতে যেন ১৮ বছরের কম বয়সীদের কোনো সমস্যা পোহাতে না হয়, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে গত ৮ আগস্ট এনআইডি অনুবিভাগ…

Read More

স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন বৈবাহিক ধর্ষণের সামিল বলে ঐতিহাসিক রায় দিলেন ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট। একই সঙ্গে এটি বিচ্ছেদের কারণ হিসেবে যথেষ্ট বলেও জানিয়ে দিলেন আদালত। কেরালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি কওসার এডাপ্পাগাথ এবং বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক তাদের রায়ে বলেন, স্ত্রীর সম্মতি ছাড়া স্বামীর এই কর্মকাণ্ড বৈবাহিক ধর্ষণের পর্যায়ে পড়ে। বিবাহবিচ্ছেদের একটি মামলার শুনানিতে কেরালা হাইকোর্ট জানান, স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা, তাকে ভোগ্য পণ্য মনে করা অথবা যে কোনও যৌনাচারই বৈবাহিক ধর্ষণের সমতুল্য। কোনও নারীর বিবাহবিচ্ছেদ চাওয়ার জন্য এটাই যথেষ্ট কারণ হতে পারে বলে মনে করে বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক এবং…

Read More

ঢালিউডে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তির অপেক্ষায়। এরমধ্যে টলিউডেও অভিষেক ছবি ‘মায়া’য় কাজ করেছেন মিথিলা। সম্প্রতি ছবিতে তারকাদের লুক প্রকাশ করা হয়েছে। ‌‌‘মায়া’য় নিজের চরিত্র নিয়ে মিথিলা জানিয়েছেন, ‘মায়া’র চরিত্রটায় দুটো আলাদা ভাষায় কথা বলতে হয়েছে আমাকে এবং তিনটি বয়সকে দেখানো হয়েছে। প্রতিটা বয়সে মায়ার তাকানো, চলন এবং লুক একদম আলাদা। এই সবটা নিয়ে আমায় অনেক অনুশীলন করতে হয়েছে। এই জন্যে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমার অভিনয়, বাচনভঙ্গী, ভাষা, লুক সবই পরিবর্তন করতে হয়েছে। বিশেষ করে পরিণত বয়স- যেখানে আমাকে পঞ্চাশের ঘরে দেখা যাবে, সেই বয়সটা নিয়ে বেশি ভাবতে হয়েছে। কেননা মায়া একটি বিশাল সংগ্রামের জীবন পার করেছে। সেই দৃঢ়তা…

Read More

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়  এক শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় আক্রান্ত হয়ে ও নয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বুধবার (১১ আগস্ট) সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে মমেক হাসপাতালের করোনা ইউনিটটিতে করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে ময়মনসিংহের এক শিশুসহ চারজন এবং নেত্রকোনা, শেরপুর ও গাজীপুরের একজন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের ফিরোজা খাতুন (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০),…

Read More