Author: Saizul Amin

আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পরে তালেবান যোদ্ধারা দেশটির বিভিন্ন অঞ্চল একের পর এক নিয়ন্ত্রণে নিচ্ছে। ইতোমধ্যে সংগঠনটি দেশটির ১৮টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে। ফলে দেশটিতে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কায় ইউরোপের বিভিন্ন দেশ সেখান থেকে দূতাবাস বন্ধের ঘোষণা দিচ্ছে। এছাড়াও আমেরিকা নিজেদের দূতাবাসে হামলা না করতে নিষেধ করেছে তালেবানকে। ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের সেবা কার্যক্রম সীমিত করেছে। গতকাল শুক্রবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড বলেন, তারা কাবুল দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছেন। আর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, তারা নিজেদের দূতাবাসের কার্যক্রম খুবই সীমিত করে ফেলেছেন। একইদিন কাবুলের নিজেদের দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে নরওয়ে। সেই…

Read More

যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় আগামীকাল (১৫ আগস্ট) পালন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা ও বিভিন্ন স্তরের জনসাধারণ। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান উদযাপনে সর্বসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২-এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট…

Read More

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত বিধিনিষেধ মানুষের জীবন ও জীবিকার তাগিদেই তুলে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। আপনারা মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। জীবন ও জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে দেওয়া হলেও আমাদের মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি। এখন আমাদের স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে। আলোচনা সভায়…

Read More

১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর সাবেক কৃষিমন্ত্রী শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি, তার সহধর্মিণী বেগম আরজু মণি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়। শোকাবহ আগস্টে সমগ্র…

Read More

লর্ডস টেস্টে অগ্নিঝরা বোলিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের পরাস্ত করে বিরল রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। এই শতকে সবচেয়ে বেশি বয়সী পেসার হিসেবে নিয়েছেন ৫ উইকেট। সর্বশেষ ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার জেফ চাব তার থেকে বেশি বয়সে শিকার করেছিলেন ৫ উইকেট। লর্ডস টেস্টে ২৯ ওভারে ৬২ রান দিয়ে ৫ উইকেট নেন অ্যান্ডারসন। ৩৯ বছর ১৪ দিনে চলমান শতকে সবচেয়ে বয়সী পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন অ্যান্ডারসন। আরও ৭০ বছর আগে গড়া বিরল রেকর্ডকারী চাবের বয়স ছিল ৪০ বছর ৮৪ দিন। এখন পর্যন্ত ১৬৪ টেস্ট খেলা (লর্ডস টেটের এক ইনিংস বাকি) অ্যান্ডারসন উইকেট নিয়েছেন ৬২১টি। তার মধ্যে ৫ উইকেট ৩১ বার,…

Read More

লিগ ওয়ানে আজ মাঠে নামছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার দিবাগত রাত একটায় শুরু হতে যাওয়া লিগে তাদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ স্ট্রাসবুর্গ। তবে এ ম্যাচে লিওনেল মেসির একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। মাত্র দু’দিনের প্রস্তুতিতে তাকে মাঠে নামাতে চান না কোচ মাওরিসিও পচেত্তিনো। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। তবে সেরা শক্তি নিয়েই মাঠে নামবে সবশেষ মৌসুমে শিরোপা হারানো ফরাসি জায়ান্টরা। পরিসংখ্যান ও শক্তিমত্তায় স্ট্রাসবুর্গের চেয়ে অনেক এগিয়ে পিএসজি। দু’দলের মুখোমুখি ৩৩ দেখায় ২৩টিতেই জয় আছে প্যারিসের দলটির।

Read More

সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে যোগ দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ইতোমধ্যে ক্লাবটির হয়ে সংবাদ সম্মেলন ও অনুশীলনেও অংশ নিয়েছেন মেসি। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানায় পিএসজি। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ফ্রেমবন্দী হন মেসি। আনুষ্ঠানিকতা সেরে ক্লাবের ওয়েবসাইটে মেসি তার অনুভূতি জানিয়ে বলেন, ক্যারিয়ারে নতুন একটি অধ্যায় পিএসজিতে শুরু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার ফুটবলের উচ্চাঙ্ক্ষার সঙ্গে মেলে। ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা…

Read More

কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার কাছ থেকে জব্দ করা বিলাসবহুল গাড়ি দুটির মালিক তিনিই। এর মধ্যে বিএমডব্লিউ এস২০৯ মডেলের সিলভার রঙের গাড়িটি ২০২০ সালের এপ্রিল মাসে আরেকজনের কাছ থেকে কিনে নেন পিয়াসা। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও পিয়াসা মালিকানা বদলের আবেদন না করার ফলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারে আগের মালিকের প্রতিষ্ঠানের নামই থেকে গেছে। সে কারণে বিভ্রান্তি ছড়িয়েছে এবং গণমাধ্যমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ঘুরপাক খেতে হয়েছে তা নিয়ে। বিএমডব্লিউ গাড়িটির মালিকানা পরিবর্তনের ব্যাপারে চলতি বছরের এপ্রিল মাসে আবেদন করেন পিয়াসা। গাড়িটি গত মাসে বিআরটিএতে পিয়াসার নামে রেজিস্ট্রেশন করা হলেও করোনাভাইরাস মহামারির কারণে চলা লকডাউনের জেরে সার্ভারে আপডেট…

Read More

হোমিওপ্যাথিক ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী কোনও ব্যক্তি নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে এসব বিকল্প চিকিৎসা ব্যবস্থা নিয়ে পৃথক মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত জারি করা রুল খারিজ করে আজ শনিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ৭১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। রায়ে বলা হয়েছে, দুঃখজনকভাবে এটি লক্ষ্যণীয় যে, এখানে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী বিএমডিসি এর নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার (Dr.) পদবী ব্যবহার করতে পারবেন…

Read More

কি যে একটা সমস্যায় আছি! বিয়ে করেছি, ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউ এর সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা, বিয়ের পর একা ছবি কেনো? আমার বিড়াল এর সাথে ছবি দিলাম সেটাও সমস্যা। এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো। (ফেসবুক থেকে সংগৃহীত)

Read More

আফগানিস্তানের অধিকাংশ বড় শহরের দখল নেওয়ার পর এবার দেশটির রাজধানী কাবুলের ওপর সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। সূত্রের খবর, দক্ষিণে কন্দহর, লস্করগাহ, গজনি দখলের পর কাবুলের প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান বাহিনী। অন্যদিকে, পশ্চিমের শহর হেরাতের দিক থেকেও এগিয়ে আসছে কয়েক হাজার তালেবান সদস্য। গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের ছ’টি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবানরা। এই পরিস্থিতিতে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলোর কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আফগানিস্তানে কর্মরত আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে সেনা পাঠিয়েছে পেন্টাগন। যদিও আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ শনিবার বলেছেন, “শেষ শক্তি দিয়ে আমরা তালেবান জঙ্গিদের প্রতিরোধ…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামকে বুঝে থাকি। যান্ত্রিক এই যুগে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতেই এগুলো ব্যবহার করে থাকে মানুষ। কিন্তু যোগাযোগ রক্ষার এই মাধ্যম এখন হয়ে উঠেছে এক ধরনের ঘাতক, যা ভেঙে তছনছ করে দিচ্ছে সামাজিক সম্পর্ক। বলা যায়, বর্তমানে সামাজিক ভারসাম্য বিনষ্ট করার মাধ্যম হয়ে উঠেছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম। এসব মাধ্যমে নানা কর্ম আর অপকর্ম নষ্ট করছে সমাজ, সংস্কৃতি আর ভাঙছে ঘর-সংসার। দুর্বল হচ্ছে সামাজিক বন্ধন, বাড়ছে মানুষে মানুষে সম্পর্কের দূরত্ব। বিশেষজ্ঞদের মতে, মানুষ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যমে বেশি নির্ভরশীল হওয়ায় সরাসরি আলাপচারিতা, মতবিনিময় এবং যোগাযোগ কমে যাচ্ছে। এতে…

Read More

করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে গেলে তৃতীয় ভ্যাকসিন ডোজের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, কোভিশিল্ড টিকার দু’টি ডোজ নেওয়ার মধ্যে উপযুক্ত ব্যবধান হওয়া উচিত দুই মাসের এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরে তৃতীয় ডোজটি নেওয়া যেতে পারে। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল কোভিশিল্ড নেওয়ার কিছু সময়ের মধ্যে অ্যান্টিবডির সংখ্যা কমে যায়। সাইরাস পুনাওয়ালা জানান, কোভিশিল্ড টিকা নেওয়ার কিছু সময় পরে অ্যান্টিবডির সংখ্যা কমলেও টিকা গ্রাহকের দেহে ‘মেমোরি সেল’ থাকে। তিনি বলেন, ‘ছয় মাস পরে অ্যান্টিবডি কমে যায় এবং তার জন্যই আমি তৃতীয় ডোজ নিয়েছি। সেরামের প্রায় ৭…

Read More

আফগানিস্তানে তালেবানের অগ্রাভিযানের খবর যারা টিভিতে দেখছেন, পত্রিকায় পড়ছেন- তাদের অনেকের কাছে মনে হতে পারে ব্যাপারটা যেন আকস্মিক- কীভাবে যেন চোখের পলকে সবকিছু ঘটে গেল। এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে রাতের অন্ধকারে- প্রায় চুপিসারে – যখন মার্কিন সৈন্যদের শেষ দলটি কাবুলের নিকটবর্তী বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করে- তার মাত্র ৬ সপ্তাহ পার হতে না হতেই আফগানিস্তানের দুই তৃতীয়াংশ দখল করে করে নিয়েছে তালেবান। দশটি প্রাদেশিক রাজধানী ইতোমধ্যেই তালেবানের দখলে চলে গেছে- তার…

Read More

আফগানিস্তানে তালেবানের অগ্রাভিযানে পতনের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন আশরাফ গনি সরকার। একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বড় শহর দখল করে নিচ্ছে তালেবান বিদ্রোহীরা। এরই মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানী ছাড়াও কান্দাহারের মতো বড় শহরে বিজয় পতাকা উড়িয়েছে তালেবান। ক্রমশ দেশটির রাজধানী কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালেবান যোদ্ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে তালেবান বিদ্রোহীরা। উদ্ভূত পরিস্থিতিতে কাবুল দূতাবাস থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে দেশটিতে সৈন্য পাঠিয়েছে আমেরিকা। এমতাবস্থায় আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়ে ভারতকে হুশিয়ারি দিয়েছে তালেবান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিলেন তালেবানের মুখপাত্র মুহাম্মদ সোহেল শাহীন। আফগানিস্তানে ভারত…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : অবশেষে বিয়ের পিঁড়িতে বসে ব্যাচেলর জীবনের অবসান ঘটালেন ‘হ্যাভ অ্যা রিলাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল বাবু। তিনি গতকাল বৃহস্পতিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শ্যামল রায় রেলওয়ের একজন কর্মচারী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছেলে। লেখাপড়া না জানলেও কথায় কথায় ইংরেজি বলেন। তাঁর ‘হ্যাভ অ্যা রিলাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ উক্তিটি ফেসবুকে ভাইরাল হয়। উক্তিটি মূলত তাঁর এক সাক্ষাৎকার থেকে নেওয়া। মূলত এই একটি উক্তির কারণেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায়। এক নামে পরিচিত হয়ে ওঠেন শ্যামল বাবু। শ্যামল বাবু ওই সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি খুব ব্যস্ত মানুষ। ‘ওয়াইফকে’…

Read More

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে শশুর বাড়ির লোকজন নিয়ে বড় ভাই মোঃ জাকির মোল্লা(৪০)ও ভাবী মোসাঃ লাকি বেগম(৩০)কে কুঁপিয়ে হত্যার চেষ্টা করেন আপন ছোট ভাই মোঃ মামুন মোল্লা। বুধবার (আগস্ট-১১) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুত্রের বিরুদ্ধে পিতা মোঃ আবুল কাসেম মোল্লা বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলার ১ নং আসামী সরোয়ার ঘরামী(৬০) কে গ্রেফতার করেন। এলাকাবাসী, পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঙ্গুগিয়াকুল গ্রামের মোঃ আবুল কাসেম মোল্লার দুই ছেলের মাঝে বিল্ডিং ঘর ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ছোট ছেলে মোঃ মামুন মোল্লা(২৬)তার শশুর…

Read More

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ জীবনের ঝুঁকি নিয়েই মানবসেবায় এগিয়ে আসছে টেকেরহাট ব্লাড ডোনার ক্লাব সংগঠনের সেচ্ছায় রক্তদান । দেশে বিদ্যমান করোনা পরিস্থিতির মাঝেও থেমে নেই টেকেরহাট ব্লাড ডোনার ক্লাব সেচ্ছায় রক্তদান সংগঠনের কার্যক্রম। কোথাও জরুরী রক্ত লাগলেই রক্তদাতারা ছুটে যাচ্ছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েই । তাদের এই অক্লান্ত পরিশ্রম ও মানবতার ফলে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ। এরপরও কোথাও কোথাও রক্তদাতার প্রশাসনের কাছে বিভিন্ন সমস্যায় পরছে। অথচ যে মানুষটি(রক্তদাতা) করোনার মাঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বের হয়েছে অন্যের জীবন বাঁচাতে, তাদের সাথে এমন আচরণ সত্যি দুঃখজনক। হয়তোবা এই রক্তদাতা আজ না এগিয়ে আসলে মারা যেত আপনার/আমার কাছের কোন আত্মীয়। তাই প্রয়োজনে…

Read More

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মাছের ঘেরে বিষ দেয় ও ফলজ গাছ কেটে ফেলে। এতে প্রায় দশ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে এ ঘটনার অভিযোগ উঠেছে একই এলাকা হানিফ বেপারি ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার । ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় খালপাড় এলাকার প্রবাসী মনজুর আলী বেপারির স্ত্রী শারমিন আক্তার মিলি ৮ একর জমির ওপর দেশি রুই ,কাতলা, লাইলন টিকা, তেলাপিয়া, সরপুটি জাতের মাছ দিয়ে গড়ে তুলেছিলো একটি মাছের ঘের ও ফলজাত গাছের বাগান। তিনি তার স্বামীর বিদেশ থেকে পাঠানো…

Read More

তালেবান কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ গজনি শহর দখল করে নিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ে এটি দশম প্রাদেশিক রাজধানী যেটির পতন ঘটল। গজনি শহরটি গুরুত্বপূর্ণ কাবুল আর কান্দাহার মহাসড়কের ওপরে। দক্ষিণে তালেবানের শক্ত ঘাঁটির সাথে রাজধানী কাবুলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এটি। ধারণা করা হচ্ছে, গজনির নিয়ন্ত্রণ নেবার ফলে তালেবানের শেষ পর্যন্ত খোদ কাবুল দখলের সম্ভাবনা বাড়ল। আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এক তৃতীয়াংশই এখন তালেবানের নিয়ন্ত্রণে। ২০ বছরের সামরিক অভিযান শেষে আমেরিকান এবং অন্যান্য বিদেশি সৈন্যদের আফগানিস্তানের ত্যাগের সাথে সাথে তালেবান যোদ্ধারা তাদের লক্ষ্য অর্জনে দ্রুতগতিতে এগোচ্ছে। প্রতিদিন তারা নতুন নতুন শহরের দখল নিচ্ছে। গজনির প্রাদেশিক পরিষদের একজন সদস্য বিবিসিকে বলেছেন…

Read More