Author: Saizul Amin

কাবুল দখলের পর তালেবান মার্কিন নাগরিকদের পিটিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেন, কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিলেন তাদেরকে পিটিয়েছে তালেবান গেরিলারা। শুক্রবার এক ব্রিফিং অনুষ্ঠানে অস্টিন একথা বলেন। ব্রিফিং অনুষ্ঠানে যোগ দেওয়া কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানিয়েছেন। মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তালেবানের হাত থেকে মার্কিন এবং অন্য দেশের নাগরিকদের রক্ষা করার জন্য আমেরিকার সেনাদের সেসময় কাবুল বিমানবন্দরে বাইরে থাকার সম্ভাবনার কথা অস্টিন স্বীকার করেননি,…

Read More

গ্রাহকদের থেকে টাকা নিয়েও পণ্য ডেলিভারি না দেওয়া ই-কমার্স প্লাটফর্ম ই-অরেঞ্জের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন মাত্র ৩ কোটি ১২ লাখ ১৪ হাজার ৩৫৬ টাকা রয়েছে। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া সিটি ব্যাংকের একটি ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা গেছে, এ বছরের ২০ জুলাই পর্যন্ত ই-অরেঞ্জের অ্যাকাউন্টে ৬২০ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৭২৯ টাকা জমা রাখা হয়। তবে, ইতোমধ্যেই আবার ৬২০ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৯৯২ টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। বর্তমান ব্যাংক অ্যাকাউন্টটিতে মাত্র ২২ লাখ ৪৮ হাজার ৭৩৭ টাকা আছে। ই-অরেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল ও গুলশান থানায় ইতোমধ্যে দুটি মামলা হয়েছে। এর…

Read More

কাবুল বিমানবন্দরের গেটের বাইরে থেকে প্রায় ১৫০ জনকে তালেবানরা অপহরণ করেছে বলে খবর দিয়েছে ভারতের অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, অপহৃত ওইসব মানুষের মধ্যে বেশির ভাগই ভারতীয়। তবে এ বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এখনও এ নিয়ে মন্তব্য করেনি। এর আগে ইন্ডিয়ান এয়ার ফোর্সের সি-১৩০জে পরিবহন বিমান কাবুল থেকে প্রায় ৮৫ জন ভারতীয়কে উদ্ধারে সক্ষম হয়। এ বিমানটি নিরাপদে তাজিকিস্তানের দুশানবে’তে অবতরণ করেছে। দ্বিতীয় আরেকটি বিমান আরো উদ্ধার অভিযানে প্রস্তুত রয়েছে বলে বলা হয়। প্রথম উদ্ধার অভিযানের কয়েক ঘন্টার মধ্যে এই অপহরণ ঘটেছে।

Read More

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া আশা প্রকাশ করেছেন, নারী এবং মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে রক্ষা করবে তালেবান। তারা এ বিষয়ে বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে তাদের দেশকে ব্যবহার করতে দেবে না। কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে ফ্লাগ প্রেজেন্টেশন প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এমন আশা প্রকাশ করেন। শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। জেনারেল বাজওয়া বলেন, আফগানিস্তানে ও আঞ্চলিক শান্তি চায় পাকিস্তান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দশকের পর দশক ধরে যে সংঘাত বা বিরোধ রয়েছে আফগানিস্তানের নেতৃত্বে তা সমাধানের জন্য আন্তরিক সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। তিনি বলেন,…

Read More

মুম্বইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল হোটেল থেকে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩২ বছর বয়সী এক মডেলকে। এই চক্রে জড়িত আছেন টেলিভিশনের অভিনেতা ও মডেলরা। এ অভিযোগ মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ কর্মকর্তাদের। তারা আরো বলেছেন, বুধবার বিকেলে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছে টেলিভিশনের একজন অভিনেতা এবং এক মডেলকে। তারা একটি প্রথম সারির বিনোদন বিষয়ক টেলিভিশন চ্যানেলে কাজ করেন। এমনকি সাবানের বিজ্ঞাপনেও দেখা যায় তাদেরকে। পুরো অভিযান চালাতে ক্রাইম ব্রাঞ্চের সাত নম্বর ইউনিট একটি ফাঁদ পাতে। তাতেই ধরা পড়েন ওই অভিযুক্ত। উদ্ধার করা অভিনেতা এবং মডেলের সঙ্গে তার ৪ লাখ রুপির চুক্তি স্বাক্ষর হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।…

Read More

চিত্রনায়িকা পরীমনি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শনিবার পরীমনিকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। আবেদনে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমনি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন। এর আগে শনিবার বেলা ১১টা ৪৯ মিনিটে মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তবে আজ পরীমনিকে নতুন করে রিমান্ডে নেয়ার আবেদন করেনি সিআইডি। উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে…

Read More

গত তিনদিন যাবৎ নগরীর আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ফলে বরিশাল নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা হয়। আজ পরিচ্ছন্ন কর্মচারীদের এক মানববন্ধনে বিসিসির মেয়রসহ সকল কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কাজে ফিরবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে বিসিসির পরিচ্ছন্নতা কর্মী ও সাধারণ কর্মচারীরা। অর্ধ সহস্রাধিক কর্মচারীর এ মানববন্ধনে অবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যতায় তারা…

Read More

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন নিখিল এর আহবানে মাদারীপুর জেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদারীপুর জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার এর সভাপতিত্বে আজ পুরান বাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন উজ্জ্বল, উপস্থিত ছিলেন মাদারীপুর আওয়ামীলীগ উপ দপ্তর সম্পাদক ফোরকান আহমেদ মুন্সি, জেলা যুবলীগের সহসভাপতি আবু সাইদ রিজেন, আবদুল্লাহ আল মাসুদ, সাজ্জাদ হোসেন রিপন খান,যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নাইম, সাংগঠনিক…

Read More

আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বেলা ১২ টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Read More

আজ ২১ আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়। সেদিন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী। ২১ আগস্ট দিনটিতে নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আছে ২১ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ৯টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে…

Read More

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয়ভাবে নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২১ আগস্ট নিহতদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন।

Read More

দীর্ঘ ২০ বছর গত রবিবার আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। এর কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে ভারতে দেশটির পণ্য পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান বলে দাবি করেছে নয়াদিল্লি। খবর ইরানি বার্তা সংস্থা তাসনিমের। প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রফতানি হয়। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে, দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান। আফগানিস্তানের নিরপেক্ষ কোনও সূত্র থেকে ভারতীয়…

Read More

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা যখনই আফগানিস্তান ছাড়তো তখনই এরকম একটা ঝামেলা হতো, এটা জানাই ছিল। তবে এত তাড়াতাড়ি আফগানিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র ছেড়ে দেবে, এটা বুঝতে পারিনি। বাইডেন দাবি করেন, আমেরিকার বিশ্বাসযোগ্যতা এখনও বন্ধুদেশগুলোর কাছে অটুট রয়েছে। বরং ভাবমূর্তি আরও উন্নত হয়েছে। তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন বাইডেন। এ সময় মার্কিন রাষ্ট্রপতি বারবার আফগানিস্তান থেকে নিজের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করার চেষ্টা করেন। এদিকে, আগামী ৩১ আগস্টের আগে খুব সম্ভবত সরকার গঠন করবে না তালেবান। ততদিনে মোটের ওপর সব মার্কিনিকে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন।

Read More

দীর্ঘ ২০ বছর পর গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালেবান। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়তেই নাটকীয়ভাবে দেশটি দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এদিকে, কাবুল দখলের মাধ্যমে শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, রাতারাতি বিপুল সামরিক শক্তিরও অধিকারী হয়ে গেছে তালেবান। আমেরিকায় তৈরি আধুনিক নানা সমরাস্ত্র এখন তাদের হাতে। গত দুই দশকে আফগান বাহিনীকে এসব অস্ত্র, সামরিক যান, গোয়েন্দা নজরদারি সরঞ্জাম ও হেলিকপ্টার দিয়েছিলে আমেরিকা। এখন তাদের পরিত্যক্ত ১১ সামরিক ঘাঁটিসহ ন্যাটো সেনাদের ফেলে যাওয়া সব অস্ত্রই তালেবানের নিয়ন্ত্রণে। মার্কিন সেনাদের ব্যবহৃত আধুনিক সামরিক যান হামভিতে এখন উড়ছে তালেবানের পতাকা। এমন দুই হাজারের বেশি সাজোয়া…

Read More

আফগানিস্তানের বাগলান প্রদেশে তালেবান যোদ্ধাদের ওপর প্রত্যাঘাত শুরু করেছে বিরোধী জোট। শুক্রবার উত্তর-মধ্য আফগানিস্তানের ওই প্রদেশের তিনটি জেলা তালেবানের দখলমুক্ত করেছে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র অনুগত বাহিনী। খবর ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর শুক্রবার পানশির লাগোয়া বাগলান প্রদেশের বানু, পুল-ই-হিসার এবং দে-সালাহ জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ১৫ জন তালেবান যোদ্ধা। আহত হয়েছে আরও বেশ কয়েক জন। সালেহ অনুগত যোদ্ধারা রাজধানী পুল-ই-খুমরির অদূরে পৌঁছে গিয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। কাবুলের পতনের পরেও সালেহ জানিয়েছিলেন, তালেবানের বিরুদ্ধে লড়াই চলবে। বুধবার মধ্য-উত্তরাংশের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার-সহ বেশ…

Read More

মালয়েশিয়ার রাজনীতিতে একের পর এক নাটকীয়তা। তার ধারাবাহিকতায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের ডেপুটি বা উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব (৬১)। এর মধ্য দিয়ে তিনি হচ্ছেন দেশটির ৯ম প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন বলছে, এত দ্রুত ভাগ্য পাল্টে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। মাত্র ৪৬ দিন আগে ৭ই জুলাই তাকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। আর আজ হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সবচেয়ে কম সময় ক্ষমতায় থেকে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিনের সরকার যখন ধসে পড়ে, তখন তিনিও দেশটিতে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা উপ প্রধানমন্ত্রীর ইতিহাস গড়েন। গত ১৬ই আগস্ট রাজা সুলতান আবদুল্লাহ…

Read More

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। শনিবার বেলা ১১টা ৪৯ মিনিটে মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তবে আজ পরীমনিকে নতুন করে রিমান্ডে নেয়ার আবেদন করে সিআইডি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছে সংস্থাটি। উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার…

Read More

আমরি, আর এন টেগোর, মেডিকা, রুবি কিংবা দিশান হাসপাতালের বাংলাদেশ হেল্প ডেস্কগুলি ধুয়ে মুছে তকতকে করা হয়েছিল। মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট এর হোটেলগুলি তৈরি হচ্ছিলো। শুক্রবার থেকে চালু হওয়ার কথা ছিল ভারত- বাংলাদেশের উড়ান। কিন্তু শেষমুহূর্তে দু দেশের আলোচনা ভেস্তে যাওয়ায় শুক্রবার চালু হয়নি বাংলাদেশ-ভারত ফ্লাইট। হাসপাতাল গুলি হতাশ বাংলাদেশের রোগী না আসায়। অনলাইন বুকিং বাতিল হয়েছে। সার্জারির ডেট স্থগিত করা হয়েছে। বুকিং বাতিল হয়েছে মারকুইস স্ট্রিট কিংবা সদর স্ট্রিট এর হোটেলগুলিতেও। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে যে ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রকই অনুমতি দেয়নি। তাই এই উড়ান ব্যবস্থা বাতিল। করোনার প্রথম ধাক্কায় ভারত- বাংলাদেশ উড়ান ব্যবস্থা বন্ধ হয় গত বছর। তারপর…

Read More

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা বেগম গণমাধ্যমকে জানান, ভবনের ভেতরে প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। ধোঁয়ার কারণে আমাদের কর্মীদের প্রচুর বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য। কিন্তু প্রচন্ড ধোঁয়া থাকায় অনেক জায়গায় ঠিকভাবে…

Read More

মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ যুবলীগ নেতা লিটন মুন্সী। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের আইয়ুব আলী মুন্সীর ছেলে। যেখানে আওয়ামী লীগের মিটিং মিছিল সেখানেই লিটন মুন্সীর ছিলো সরব উপস্থিতি। তিনি ছিলেন দলের নিবেদিত কর্মী। এই টানেই লিটন সেদিন সমাবেশে যোগ দিতে ঢাকা গিয়েছিলে। ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ অনুষ্ঠিত শেখ হাসিনার সমাবেশে যোগ দিতে গিয়ে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত হন তিনি। লিটনের পরিবারে শোকের ছায়া এখনও কাটেনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে গত ৩ বছর ধরে কেউ খবর নেয়নি তার বাবা-মায়ের। এখন রোগে-শোকে অসহায় জীবন যাপন করছেন বৃদ্ধ মা-বাবা। পুরোনো ঘরের…

Read More