Author: Saizul Amin

স্বামী পরিত্যক্তা নারী। বাবা দরিদ্র, তাই তিনি বেচে নেন ঝিয়ের কাজ। বাসায় বাসায় কাজ করেই দুই সন্তানের মুখে আহার যোগাতেন তিনি। একপর্যায়ে কাজ নেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি বাজারের নৈশপ্রহরী কমলা মিয়ার বাসায়। কমলা মিয়া লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের বাসিন্দা। তার বাসায় বেশ কিছুদিন কাজ করেন ওই নারী। এর সুবাধে কমলা মিয়া তার সত্তরোর্ধ্ব বিয়াই উপজেলার সত্তিশ গ্রামের রইছ আলীর সঙ্গে তাকে বিয়ে দেয়ার ফন্দি আটেন। নানা প্রলোভন দেখিয়ে বৃদ্ধের সঙ্গে বিয়ে দেয়া হয় তাকে। বিয়ের চার দিনের মাথায় রইছ আলী জানতে পারেন, তার নব-বিবাহিতা স্ত্রী অন্তঃসত্ত্বা। পরে দুই বিয়াই মিলে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গর্ভপাত করান তার। হাসপাতাল থেকে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষে হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কড়াগাঙ্গ এলাকায় পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এলাকার নারী ও শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কথা শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। দুই গ্রামের…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ মোঃ রবিউল বয়াতী-(২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক সম্রাট রবিউল ইসলাম বরিশালের গৌরনদী পৌর এলাকার তিখাসার গ্রামের রুস্তম বয়াতীর ছেলে। শনিবার (আগস্ট-২১) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার লঞ্জঘাট থেকে রবিউলকে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে কালকিনি থানার এসআই সুমন কুমার আইচের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল কয়ারিয়া এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সচেতন মহলে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সংগঠনের সদস্যরাও ব্যস্ত সময় পার করছেন নির্বাচন নিয়ে। রাত পোহালেই সাংবাদিকদের সংগঠন সুনাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২২ আগষ্ট নির্বাচন নিয়ে সুনামগঞ্জের সর্বমহলের আলোচনা ও আগ্রহের যেন শেষ নেই। ১লা সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সংগঠনটি গনতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে চলেছে। দুই বছর মেয়াদী এ নির্বাচন এলেই প্রতিটি সদস্যের ভিতরে বিরাজ করে টান টান উত্তেজনা, বিভিন্ন পদের প্রার্থীদের মধ্যে চরম প্রতিযোগিতা, বিশেষ করে ভাইটাল পোষ্ট সভাপতি ও সাধারন সম্পাদক নিয়ে সবার মনে থাকে প্রচন্ড আগ্রহ। সব মিলিয়ে সুনামগঞ্জ সাংবাদিক অঙ্গনে সৃস্টি হয়েছে এক উৎসবের আমেজ। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির…

Read More

তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা অব্যাহত রয়েছে। মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও নৌঘাটে সচেতনতা মূলক প্রচারণার লক্ষে মাইকিং করা হয়। পরে পর্যটন কেন্দ্র ও নৌঘাটে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি অমান্য ও মাস্ক ব্যবহার না করার দায়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলা-উদ্দিনের নেতৃত্বে দুইটি পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৭৩ জন ছাত্রী সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০আগস্ট) রাত ১১টার দিকে একটি ফেসবুক পেইজ থেকে ওই ছাত্রীদের ছবি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। ছবির ক্যাপশনে একটি আপত্তিকর ইঙ্গিতও দেয়া হয়। পোস্টটি দৃষ্টিগোচর হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগী এবং সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে, ‘শুক্রবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১১ টার দিকে ‘Crush & Confession, Islamic University, Bangladesh’ নামে একটি ফেইসবুক পেইজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘ইবি কাঁপানো সকল সুন্দরী একসাথে, ইমো নাম্বার পেতে লাভ রিয়েক্ট দিয়ে সঙ্গেই থাকুন।’ নারী…

Read More

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও বিমান বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার দুপুরে আগুন লাগার খবর পেয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মানা ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন তাকে আমি নির্দেশ দিয়েছি এসব ভবন থেকে যারা লাইসেন্স নেওয়ার জন্য যাবেন, প্রতিটি ভবনের মালিককে বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স নিতে হবে। বাংলাদেশ…

Read More

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে নিয়ে এমনিতেই অসন্তুষ্ট সাধারণ আফগানবাসী। প্রেসিডেন্ট পদ থেকে সরে যেভাবে তিনি দেশ ছেড়েছেন, তা নিয়ে বেজায় চটেছেন আফগানরা। এবার সেই আশরাফ গনির ভাই হাশমত গনি তালেবানের সঙ্গে হাত মেলালেন। তালেবানকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন হাশমত গনি। হাশমত গনির তালেবানে যোগ দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাশমত গনি তালেবানে যোগ দেওয়ার পর আফগানিস্তানে তালেবানের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে, সেটা বলাই বাহুল্য। রিপোর্ট অনুযায়ী হাশমত গনি আহমেদজাই গ্র্যান্ড কাউন্সিল অফ কুচিস-এ প্রধান। তিনি তালেবান নেতা খালিল-উর-রহমান এবং ধর্মীয় নেতা মুফতি মাহমুদ জাকিরের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। ভিডিও’তে দেখা যাচ্ছে, কয়েকজন আফগান নেতার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন দাড়িগোঁফ…

Read More

ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন আফগান ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে। ভয়, উৎকণ্ঠা আর জীবন শঙ্কার মাঝে দেশটির ক্রিকেটের জন্য সুসংবাদ; গত বুধবার থেকে কাবুলে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি রশিদ খান ও মোহাম্মদ নবী। দু’জনই ইংল্যান্ডে দ্যা হান্ড্রেড খেলছেন। প্রাদেশিক রাজধানী দখল করে নেওয়ার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তালেবান। প্রাণভয়ে ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ফেলে কাবুল ছাড়ছে হাজারও মানুষ। কদিন আগে কাবুলে থাকা নিজের পরিবার নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ খান। টুইটারে তারকা…

Read More

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০টি শিশু আইসিইউতে ভর্তি আছে। আজ শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে। সফি আহমদ বলেন, নগরী ও বাসাবাড়ির চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডেঙ্গু থেকে রক্ষায় বাসা ও আশপাশের ড্রেন, ফুলের টব ইত্যাদিতে…

Read More

আফগানিস্তানে তালেবানের আগ্রাসন নিয়ে বহু ঘটনাই সামনে এসেছে। বিশেষ করে নারীদের নিয়ে তালেবান নীতি। তালেবানের হাত থেকে বাঁচতে এক নারী নিজে বাঁচতে এবং পরিবারকে রক্ষা করতে হবে টানা ১০ বছর পুরুষ সেজে ছিলেন। নাদিয়া গুলাম দাস্তগির নামের ওই নারী। জানা গেছে, আফগানিস্তানে তখন গৃহযুদ্ধ। এমন অবস্থার মধ্যেই ১৯৮৫ সালে কাবুলে জন্মগ্রহণ করেন নাদিয়া গুলাম দাস্তগির। সে সময় বোরকা ও হিজাব ব্যতীত নারীরা ঘর থেকে বাইরে যাওয়ার অধিকার পেতেন না, দেশজুড়ে সহিংসতা। চলমান এই পরিস্থিতিতে ১৯৯৩ সালে তালেবানের বোমা হামলায় নাদিয়াদের বাড়ির একাংশ ধ্বংস হয়ে যায়। পরিবারের সবাই প্রাণে বাঁচলেও মৃত্যু হয় তার ভাইয়ের। নাদিয়া নিজেও গুরুতর জখম হন এবং প্রায়…

Read More

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই চীন আমাদের অনেক সহযোগিতা করে আসছে। মহামারির এই সময়টাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ড. মোমেন বলেন, প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল, তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে, তখন চীন সরকার, এমনকি (চীনের) বেসরকারি প্রতিষ্ঠানগুলোও অনেক সহযোগিতা করেছে। তার কথায়, আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি। পররাষ্ট্রমন্ত্রীর মতে, করোনাভাইরাসের উৎস অনুসন্ধান…

Read More

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের একুশে আগস্ট আবারো ফিরে এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হমলা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৪ সালের এই দিনে আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদেরকে সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। এরপর সমাবেশে গ্রেনেড হামলা হয়। হামলার পর পুলিশ আমাদের কোনো সহায়তা করেনি। তারা তখন শেখ হাসিনার গাড়ি বহরে গুলি বর্ষণ করে। লাঠিচার্জ…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা সেচ্ছা সেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মাননীয় এমপি মহোদয় এর কার্যালয়ে, ২১ আগষ্ট এর বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট ২০০৪ সালের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য চালানো হয়েছিল এক শক্তিশালী গ্রেনেড হামলা। মহান আল্লাহ্ তালার অশেষ রহমতে ততকালীন বিরোধী দলের নেতা প্রানে রক্ষা পেলেও শহীদ হয়েছিলেন ২৪ নেতাকর্মী। তখন সে নির্মম হামলার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল। শোকের মাসের এ দিবটি উপলক্ষে শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া কামনা করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগষ্ট ২০২১,…

Read More

একাত্তরের গণহত্যা, ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে পাকিস্তানের আইএসআই (ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স) জড়িত থাকার অপরাধে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এই দাবিতে আজ শনিবার বেলা ১১টায় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, মাকসুদ হাওলাদার, ফরহাদ হোসেন, জিয়া হোসেন, শেখ সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক শের সম্রাট খান, প্রচার সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বরাবর স্মারকলিপি…

Read More

আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল সারা বিশ্বেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোকে বিস্মিত করেছে অভাবণীয় দ্রুততায় ও অকল্পনীয় গতিতে তালেবানদের বিজয়ের বিষয়টি। চীন, রাশিয়া, ইরান, তুরস্ক, পাকিস্তান প্রচ্ছন্ন সহানুভূতি জানিয়েছে তালেবানদের প্রতি। বিশ্বের অধিকাংশ দেশই তালেবান ইস্যুতে গ্রহণ করেছে ‘অপেক্ষার নীতি’। দক্ষিণ এশিয়া অঞ্চলে একমাত্র ভারতই তালেবানদের প্রতি কড়া বার্তা জানিয়েছে। ভারতের সরকারের মতোই ক্ষমতাসীন দল বিজেপির নেতারা তালেবানদের বিষয়ে সরব। বস্তুত, ভারতের চলমান রাজনীতিতে তালেবান ইস্যু অনেকটাই জায়গা দখল করেছে। ভারতীয় মিডিয়া, তালেবানরা আফগানিস্তানের দখল নিতেই, সে দেশে হাহাকারের চিত্র তুলে ধরছে। ভারতীয় বিশ্লেষকদের ভাষায়, ‘তিলে তিলে মৃত্যু হচ্ছে মানবাধিকারের।’ এমনকি, ‘বিপন্ন আফগান ভাই-বোনদের বিপদে পাশে থাকার’ বার্তা…

Read More

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে নিজেদের কূটনৈতিক মিশন পাশের দেশ পাকিস্তানে সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এ ঘোষণা দিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রাজধানী জাকার্তায় হালিম সামরিক বিমানবন্দর থেকে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, অস্থায়ীভিত্তিতে কাবুলের কূটনৈতিক মিশন পরিচালিত হবে ইসলামাবাদ থেকে। প্রাথমিকভাবে ছোট একটি টিম দিয়ে আমাদের এ মিশন অব্যাহত রাখার পরিকল্পনা নেয়া হয়েছিল কাবুলে। কিন্তু সেখানে উদ্ভূত পরিস্থিতির কারণে মিশন সরিয়ে নিতে হচ্ছে। এ সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।

Read More

আফগানিস্তান থেকে উদ্ধারকারী আফগানদের অস্থায়ীভিত্তিতে আশ্রয় দিতে এখন পর্যন্ত ১৩টি দেশ রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। উদ্ধার করা এসব মানুষকে স্থানান্তরে ট্রানজিট দিতে রাজি হয়েছে অন্য ১২টি দেশ। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্র ও অন্যরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যেসব দেশ উদ্ধার করা আফগানদের আশ্রয় দিতে রাজি হয়েছে তারা হলো আলবেনিয়া, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, চিলি, কসোভো, উত্তর মেসিডোনিয়া, মেক্সিকো, পোল্যান্ড, কাতার, রোয়ান্ডা, ইউক্রেইন এবং উগান্ডা। ট্রানজিট দিতে রাজি হয়েছে বাহরাইন, বৃটেন, ডেনমার্ক, জার্মানি, ইতালি, কাজাখস্তান, কুয়েত, কাতার, তাজিকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান।

Read More

মাদক মামলায় তিনদফা রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বেলা ২টা ৫৭ মিনিটে শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে পরীমনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। আবেদনে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমনি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন। উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় যে নারকীয় গ্রেনেড হামলা ঘটনা ঘটে তা তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। শনিবার সকালে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, একুশে আগস্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর ওই দিনই চারজনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেকের তত্ত্বাবধায়নে তাদের পাঠানো হয়। ওই ঘটনায় তখনকার পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সবাই জড়িত ছিল। প্রধানমন্ত্রী অভিযোগ করেন,…

Read More