মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। শনিবার বেলা ১১টা ৪৯ মিনিটে মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তবে আজ পরীমনিকে নতুন করে রিমান্ডে নেয়ার আবেদন করে সিআইডি। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেছে সংস্থাটি।
উল্লেখ্য, গত ৪ঠা আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।
ব্রেকিং নিউজ
- কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
- ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
- নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত
- পূর্বধলায় পুলিশের সফল অভিযান: নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়ি আটক
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল
- নেত্রকোনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার: ‘অপরাধ দেখলে ৯৯৯-এ কল করো’


