Author: Saizul Amin

নির্দিষ্ট সীমানা দিয়ে চলাচলের অনভিজ্ঞতা থেকেই বারবার পদ্মা সেতুর পিলারের গার্ডারে ধাক্কা খাচ্ছে ফেরি বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নদীর পাড় বা অংশ দখল করে নির্মিত ভারি শিল্প প্রতিষ্ঠান হঠাৎ বন্ধের নির্দেশ দিলে ব্যবসায়ী ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তাই এসব প্রতিষ্ঠানকে দখল সরিয়ে নিতে কিছুটা সময় দেয়া হচ্ছে। দেখা যাচ্ছে কেউ জমি কিনে বাসা-বাড়ি তুলে ফেলেছে। এখন যে ব্যক্তি টাকা খরচ করে বাড়ি করেছেন তার তো দোষ নেই। তাছাড়া অনেক ভারি শিল্প-কারখানা রয়েছে নদীর পাড়ে। সেগুলো সরাতে সময় লাগবে। সেজন্য তাদের কিছুটা ছাড় দিয়ে আমরা সীমানা…

Read More

রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, চিঠির জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি একজন নারীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগী নারী থানায় এসে চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

Read More

স্বাস্থ্যখাতের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার অভিযোগে উত্তপ্ত জাতীয় সংসদ অধিবেশন। এসব সমস্যার সমাধান কবে হবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তবে সব সমালোচনাকে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ইতিবাচক হিসাবে নেন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে। আজ বুধবার জাতীয় সংসদে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের ওপর বিরোধী দলীয় সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের আলোচনার পরে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংসদ সদস্যদের বিভিন্ন সমালোচনার জবাব দিতে উঠে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের ধন্যবাদ।‌  উনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন। চালিয়ে যান,…

Read More

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, ডাক্তারদের রাজনীতি করার কী দরকার? সবাই রাজনীতি করলে ঘর সামলাবে কে? আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জায়গায় থাকবে, চিকিৎসকরা তাদের জায়গায় থাকবে। আজ বুধবার সংসদ অধিবেশনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের উদাহরণ টেনে তিনি বলেন, কিছুদিন আগে এ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে রোগীদের সংঘর্ষ হয়েছে। ডাক্তাররা যদি রোগীদের মারেন, তাহলে তারা কোথায় যাবেন?

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাতদিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, আদালতকে আমরা জানাবো সাতদিনের মধ্যে সবগুলো বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেকগুলো বন্ধ করবো, আদালতকে জানাবো, আসলে কি প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কিছু গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে-জানতে তিনি বলেন, আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত আমরা দিতে পারি…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ সফল আ‌য়োজ‌নের মধ্যে দিয়ে মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পূর্ণ করলো মৈত্রী মিডিয়া সেন্টার। মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ডাসার প্রেসক্লাব। রার্নাস আপ হয়েছেন মৈত্রী মিয়িয়া সেন্টার। বুধবার বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। টানা টান উত্তেজনার মধ্যে দিয়ে বিকেল ৪টায় ফাইনলাল ম্যাচে মুখোমুখি হয় ডাসার প্রেসক্লাব বনাম মৈত্রী মিডিয়া সেন্টার। এতে ডাসার প্রেসক্লাব, মৈত্রী মিডিয়াকে পরাজিত করে শিরোপা অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলাম। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি…

Read More

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে তাসিন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে, সে উপজেলার রংছাতি ইউনিয়নের পুলিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে খেলার ছলে পরিবারের অজান্তে পুকুরে ডুবে যায় তাসিন। পরে স্বজনরা খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Read More

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো নাগরিক যাতে সাইবার অপরাধের শিকার না হন সেজন্য ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে নিয়মিত মনিটর করতে হবে। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সরকার ও পুলিশ বাহিনীর প্রদত্ত অনুশাসন মেনে চলার নির্দেশ দেন। আইজিপি আজ মঙ্গলবার তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় সমাপনী বক্তৃতা করছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে অনুষ্ঠিত এ সভায় সব অতিরিক্ত আইজি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সব জেলার এসপি, মেট্রোপলিটন এলাকার উপ-কমিশনাররা উপস্থিত ছিলেন। সম্প্রতি দেশে ও দেশের বাইরে একটি চক্র রাষ্ট্র, বঙ্গবন্ধু পরিবার, সরকার, বিচার বিভাগ, শিল্পপতিসহ সমাজে প্রতিষ্ঠিত…

Read More

টাকার বান্ডিলে স্ট্যাপলার পিন ব্যবহার করে ছিদ্র করায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে নোট। বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা টাকায় ছিদ্রের কারণে সময়ের আগে বাতিল করতে হয় এসব নোট। স্ট্যাপলার পিন ব্যবহৃত টাকার বান্ডিল থেকে টাকা আলাদা করতে গিয়ে অনেক ক্ষেত্রে ছিঁড়ে যায়। এর জন্য ভোগান্তির শিকার হন গ্রাহকরা। পৃথিবীর কোথাও কাগজের মুদ্রার বান্ডিলে স্ট্যাপলার ব্যবহার করা না হলেও বাংলাদেশ এর ব্যতিক্রম। প্রতিটি ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় বেশির ভাগ বান্ডিল স্ট্যাপলার পিন দিয়ে আটকানো। কেন্দ্রীয় ব্যাংক স্ট্যাপলার পিন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও কোনো কাজ হয়নি। এখনো বেশির ভাগ ব্যাংক নোটের বান্ডিলে ছিদ্র করে পিন ব্যবহার…

Read More

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে অর্থের জোগান দেওয়া ব্যক্তিদের বিষয়ে নজরদারি শুরু করেছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। তারেক রহমান প্রায় ১৪ বছর লন্ডনে অবস্থান করে বিলাসবহুল জীবনযাপন করছেন; কিন্তু দৃশ্যত তার কোনো উপার্জন নেই। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, প্রবাসী বাংলাদেশিরা তার অর্থের অন্যতম জোগানদাতা; যাদের অধিকাংশই রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং তারা সিলেট অঞ্চলের বাসিন্দা। গোয়েন্দারা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইতিমধ্যেই গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন মাধ্যমে কিছু তথ্য মিলেছে। এছাড়া ঢাকা থেকেও অর্থ পাচারের তথ্য পেয়েছেন  গোয়েন্দারা। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, ‘লন্ডনে প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট মালিক ও…

Read More

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন ওলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বরিস জনসনকে পাঠানো এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‌‘আপনার মা শার্লট জনসন ওলের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’ শোকবার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও আমি শোক প্রকাশ করছি এবং আপনার মায়ের মৃত্যুতে অপূরণীয় ক্ষতির জন্য শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।” তিনি শার্লট জনসন ওলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। গত সোমবার পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বরিস জনসনের মা শার্লট জনসন ওল। মৃত্যুকালে শার্লট জনসন ওলের বয়স হয়েছিল ৭৯ বছর। ব্রিটিশ সংবাদপত্র টাইমসে প্রকাশিত এক বিবৃতিতে…

Read More

চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন নিম্ন আদালতের দুই বিচারক। দুই বিচারক হলেন, দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। বুধবার দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করার ব্যাখ্যা হাইকোর্টের কাছে জমা দিয়েছেন রিমান্ড মঞ্জুরকারী দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এ ব্যাখ্যা দাখিল করা হয়েছে। রিমান্ডের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের ওই দুই বিচারক লিখেছেন-এটি অনিচ্ছাকৃত ভুল। এদিকে, হাইকোর্টের তলবে হাজির হয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে। এর আগে গত ২ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায়…

Read More

আগস্টে কলকাতার গড়িয়াহাটের একটি দোকানে ভুয়া পরিচয়ে স্বর্ণের অর্ডার দেন অঙ্গদ মেহতা নামের এক ব্যক্তি। ১ লাখ ৯০ হাজার টাকার ওই স্বর্ণ একটি গেস্ট হাউজে ডেলিভারি নেওয়ার কথা জানান তিনি। সেই অনুযায়ী স্বর্ণের দোকানের কর্মীরা গয়না নিয়ে গেস্ট হাউসে পৌঁছান। স্ত্রীকে গয়না দেখানোর নাম করে পুরো গয়নার বক্স নিয়েই পালিয়ে যান অঙ্গদ। ওই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তের দায়িত্ব পান কলকাতা পুলিশের এসআই দিশা মুখোপাধ্যায়। তিনি পায়েল শর্মা নামে একটি ফেসবুক আইডি খুলে অঙ্গদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পায়েলের সঙ্গে দেখা করতে কলকাতার মিলেনিয়াম পার্কে আসেন অঙ্গদ মেহতা। সেখানেই তাকে গ্রেফতার করে…

Read More

এবার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে জেসিএস ঘোষণা করেছিল যে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জাপানের কোস্ট গার্ডও রিপোর্ট করেছিল, একটি বস্তু নিক্ষেপ করেছিল এবং সেটা একটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার জাতিসংঘের প্রস্তাবনা পরিপন্থী। দক্ষিণ কোরিয়া আর জাপান বিস্তারিত কিছু জানায়নি। এই পরীক্ষার মাত্র কিছুদিন আগে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, যা জাপানের বেশিরভাগ স্থানে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা…

Read More

আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে সেচ্ছাসেবী দুই সংগঠনকে সংবর্ধনা দিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শাবাব ফাউন্ডেশন ও সামসুন্নার ফাউন্ডেশনের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয় । এসময় শাবাব ফাউন্ডেশনের সভাপতি মুফতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত ফকির, সাংবাদিক মিলন কান্তি দাস, নলছিটি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিদের দাফন কাফন করায় শাবাব ফাউন্ডেশন ও করোনায় আক্রান্ত ব্যক্তিদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ায় শামসুন্নাহার ফাউন্ডেশনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Read More

অননুমোদিত ও অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। এর আগে গত ৫ মে সংবেদনশীল সংবাদসহ যেকোনও খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিস পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং বাংলাদেশ…

Read More

আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানীরা নতুন এক রিপোর্টে বলেছেন, বিশ্বজুড়ে সাধারণ জনগণের জন্য করোনা ভাইরাসের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ টিকার প্রয়োজন নেই। বৃটিশ মেডিকেল বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে সোমবার প্রকাশিত হয়েছে তাদের এই রিপোর্ট। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে তারা বলেছেন, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট অধিক মাত্রায় বিপজ্জনক। তা সত্ত্বেও মহামারির এ পর্যায়ে সাধারণ মানুষকে বুস্টার ডোজ দেয়া যথাযথ হবে না। তারা লিখেছেন, নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল অথবা মহামারি বিষয়ক ডাটা অথবা উভয় ক্ষেত্রের ডাটা সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করে তার ওপর ভিত্তি করে বুস্টার ডোজ দেয়া এবং তা কখন দেয়া হবে তা নির্ধারণ করা উচিত। তারা আরো বলেছেন, বুস্টার ডোজ দেয়ার…

Read More

আগামী ২৭শে সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। তবে ২৭শে সেপ্টেম্বরের আগে সব শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রশন করতে হবে। ২৭শে সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বৈঠক…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৫ জন এবং এখন পর্যন্ত  ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত…

Read More

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটিতে আমেরিকার দখলদারির অবসান হয়। ক্ষমতায় ফেরে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। গত ১৫ আগস্ট কাবুল দখলের আগেই আফগানিস্তান ছেড়ে যেতে থাকে পশ্চিমা বাহিনী। রাতের অন্ধকারে বিমান নিয়ে উড়াল দেয় মার্কিন বাহিনী। একের পর এক প্রদেশ দখল করে নিতে থাকে তালেবান যোদ্ধারা। অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টারে দেশ থেকে পালিয়ে যায় প্রেসিডেন্ট আশরাফ গনিও। শেষ পর্যন্ত চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহারের বিষয়টি বাস্তবায়ন করে আমেরিকা। এভাবেই পরাজয় ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে মার্কিনিদের এই পরাজয় অতীতের কিছু ইতিহাস স্বরণ…

Read More