আগামী ২৭শে সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলতে সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। তবে ২৭শে সেপ্টেম্বরের আগে সব শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রশন করতে হবে। ২৭শে সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বৈঠক করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তাছাড়া যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন।।
ব্রেকিং নিউজ
- প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমিকদের আইনি সুরক্ষায় আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে ব্লাস্ট ও ব্র্যাকের এমওইউ
- পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ
- সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী
- সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
- মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
- প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে ভারী বর্ষণের আশঙ্কাও


