Author: Saizul Amin

বাংলাদেশে প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট একটি নতুন দেশীয় জাতের মুরগি উদ্ভাবন করে এখন পরীক্ষামূলকভাবে বাজারজাত করার কাজ শুরু করেছে। গবেষণাগারে উদ্ভাবিত এই মুরগির পালক বহুবর্ণ হবার কারণে এর নাম দেওয়া হয়েছে ‘মাল্টি কালার টেবিল চিকেন।’ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের পোল্ট্রি উৎপাদন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাকিলা ফারুক বলেছেন, নতুন এই জাত মূলত মাংসের জাত। এটি দ্রুত পরিপূর্ণ আকার ধারণ করে অর্থাৎ খাওয়ার উপযোগী হয়। তিনি বলেছেন, “উদ্ভাবিত হয়েছে দেশে মুরগির মাংসের চাহিদাকে মাথায় রেখে। এই মুরগি আট সপ্তাহ মানে ৫৬দিনে মধ্যে খাওয়ার উপযোগী হবে।” মাল্টি কালার টেবিল চিকেনের বৈশিষ্ট্য প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের শাকিলা ফারুক বলেছেন, এ মুরগি মূলত দেশে মাংসের চাহিদা…

Read More

ভারতে বাংলা সিনেমার ক্ষেত্র ছোট, নারীকেন্দ্রিক ছবির সংখ্যা কম, বলিষ্ঠ অভিনেত্রী অনেক। স্বাভাবিকভাবেই কাজের ক্ষেত্রে যোগ্যতা, পরিস্থিতি, পিআর সব কিছুর একটা লড়াই চলতে থাকে। এর মধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। প্রকাশ্যে না বললেও তাদের নিয়ে টলিউডের অনেক অভিনেত্রীর ক্ষোভের কথা অজানা নয়। জয়া আহসান প্রথম বাংলাদেশি অভিনেত্রী, যিনি টলিউডে পরপর কাজ করছেন অনেক বছর ধরেই। ‘আবর্ত’ দিয়ে শুরু হয়েছিল। তার পর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘বিনিসুতোয়’… জয়ার গোটা তিনেক ছবি এখনও মুক্তির অপেক্ষায়। সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে আজমেরী হক বাঁধনের কাজ প্রশংসিত হয়েছে। তাকে নিয়ে ভাবনাচিন্তা করছেন এখানকার অনেক পরিচালকই। রাজর্ষি…

Read More

সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জালাল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যার কারণে গত ১৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদ চৌধুরীকে। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

Read More

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান নেয় বিভাগটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। অবস্থানরত ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, “ইতিহাস বিভাগ অনুমোদনের জন্যে দুই বছর থেকেই আমরা অবস্থান কর্মসূচি,আমরন অনশন, আন্দোলন করে যাচ্ছি। করোনায় বন্ধ থাকলেও গত ১৭ আগস্ট থেকে প্রশাসনকে একমাসের আল্টিমেটাম দিয়ে আবারো আন্দোলন শুরু করি। একমাস অতিবাহিত হওয়ার পরও আমরা সফলতার মুখ দেখতে পাইনি। তবে ইতিহাস বিভাগের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।” আরও বলেন, “শিক্ষক সমিতিও আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমরা চাই শিক্ষার্থীদের নায্য অধিকার নিশ্চিতে তারা সশরীরে আমাদের সাথে আন্দোলনে যোগ দিবেন।” এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার…

Read More

শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহজাহানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। বিজ্ঞান অনুষদের ডিন ড.মোঃ শাহজাহান এর বিরুদ্ধে সাবেক গৃহকর্মী যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ আনে। এই অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ আজ দুপুর ১২.৩০মিনিটে বিশব্বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে পদার্থ বিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো রাসেল বলেন ড.মো শাহজাহান স্যারের বিরুদ্ধে যে মিথ্যা বিভ্রান্তিমূলক মিথ্যা অপপ্রচার করা হচ্ছে তার তিব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনেকরছি এই সব প্রচার বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কে ক্ষুণ্ণ করে। আমরা চাই ভবিষ্যতে আমাদের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অর্থাৎ…

Read More

৩৩ বছরের ব্রিটিশ নারী স্টেফানি টেলর কোনো রকম সম্পর্ক ছাড়াই সন্তান পেতে চেয়েছিলেন। যে ভাবনা সেই কাজ। স্টেফানি ইউটিউব দেখে প্রথমে ইন্টারনেট থেকে কেনা শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখেছেন। পরে ই-বে থেকে কিনেছেন প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিসপত্র। সবশেষে যথা প্রক্রিয়ায় দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের। যার নাম রেখেছেন ইডেন। স্টেফনি জানিয়েছেন, গর্ভধারণ কেন্দ্রে সন্তান ধারণ করানোর মূল্য এতটাই বেশি যে বিকল্প খুঁজতে বাধ্য হন। পাঁচ বছরের এক পুত্রসন্তানের জননী স্টেফনি দ্বিতীয় সন্তানের চেষ্টা করছিলেন। বিষয়টি এক বন্ধুকে জানালে অনলাইনে শুক্রাণু কেনার একটি অ্যাপের সন্ধান দেন সেই বন্ধু। ওই অ্যাপে শুক্রাণু দিতে ইচ্ছুক ব্যক্তির পরিবার থেকে…

Read More

যে কোনো সময় খালেদার মুক্তি বাতিল করতে পারে সরকার জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার চাইলে যে কোনো সময় খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আদেশ বাতিল করতে পারে। এটিও বিএনপির মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি।’ আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘সাজা ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু সরকার যে কোনো সময় চাইলে সেই আদেশ বাতিল করতে পারে। সেই আদেশ যদি আগামীকাল বাতিল হয়, আগামীকালই খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারকে…

Read More

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদও আসামি হচ্ছে। এই দুজনের পাশাপাশি মোট ছয় জনকে আসামি করে সোমবার এ মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বলেন, শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে। অভিযোগপত্রের অপর আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় খরচ বাবদ মোট…

Read More

এটা একেবারে অভিনব নয়। বিশেষ করে সংসদ নির্বাচনের ক্ষেত্রে। বিরোধীরা যখন নির্বাচন বর্জন করে এমন দৃশ্যপট তৈরি হয়। ২০১৪ সালে তো রীতিমতো রেকর্ডই হলো। ১৫৩ জন এমপি নির্বাচিত হলেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। এ নিয়ে নানা আলোচনা, বিতর্ক। কিন্তু অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কিন্তু এবারে একেবারে ভিন্ন এক রেকর্ড হতে চলেছে। সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন হবে কয়েক দফায়। এরমধ্যে এ দফার ১৬০টির মধ্যে ৪৫টিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া। বলা বাহুল্য তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী। নয়টি পৌরসভার মধ্যে তিনটির একই পরিণতি হয়েছে। ২০১৬ সাল থেকে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হচ্ছে দেশে। এবারের নির্বাচনে বিএনপি…

Read More

প্রেমে হাবুডুবু খাওয়া মেয়েকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে আপত্তি ছিল পরিবারের। আর সে জন্য পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে ১৮ বছর বয়সী খুশবু। সে অনুযায়ী মা-বাবাসহ পরিবারের সবাইকে বিষ খাইয়ে সে পালিয়ে যায়। এ ঘটনা ভারতের গুজরাটের সুরাটের দিনদোলিতে। এ ঘটনায় শুক্রবার ওই মেয়েসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। খুশবুর বাবা দীপক ভাঞ্জারার করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকি দুজন হলেন-খুশবুর ‘স্বামী’ শচীন (২২) এবং তার বাবা অশোক মোর (৪৯)। খবর টাইমস অব ইন্ডিয়া’র। খবরে বলা হয়, মেয়ে ও ছেলের পরিবার দিনদোলিতে বসবাস করে। ফলে তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। যা এক পর্যায়ে প্রেমের দিকে গড়ায়।…

Read More

শ্রাবন্তী-রোশনের মধ্যে মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর তারা এক ছাদের নিচে থাকেন না। এবার কাগজে কলমে তিন নম্বর বিয়ের পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। এ জন্য আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা দায়ের করেছিলেন রোশন। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা রুজু করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তারই জবাবে এবার বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর। রোশন-শ্রাবন্তীর কাহিনী কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয়। ২০১৯ সালের শুরুর দিকে রোশন-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল টালিপাড়ায়। ‘গুগলি’…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের পক্ষে ও বিপক্ষে গত শনিবার দিনভর কর্মসূচি চলার সময় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় দফায় দফায় হামলা, পাল্টা হামলা, ধাক্কা-ধাক্কি আর কিল-ঘুষির ঘটনা ঘটেছে। এদিন একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং আরেকদিকে বিএনপি, যুবদল, জাসাসের নেতা-কর্মীরা নিজ নিজ ব্যানার-ফেস্টুন নিয়ে পরস্পরবিরোধী স্লোগানের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করেন। তখনই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে উভয় পক্ষই পুলিশ বেষ্টনীর মধ্যে আক্রমণাত্মক স্লোগান দিতে থাকে। এর ফলে সন্ধ্যা সাড়ে ৮টা থেকে ১০টা নাগাদ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা গেছে, বিকালে ডাইভার্সিটি প্লাজায়…

Read More

মোহসেন ফাখরিজাদেহ, যাকে ইরানের পরমাণু শক্তির জনক বলা হয়। গত বছরের নভেম্বরে গুপ্তহত্যার শিকার হন। এতদিন ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দোষারোপ করলেও বিষয়টি কীভাবে ঘটে তা নিয়ে ধোয়াশা ছিলই। তবে এবার প্রকাশ্যে এল সেই হত্যাকাণ্ডের বর্ণনা। মার্কিন গণমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ ও ইসরায়েলি পত্রিকা ‘টাইমস অব ইসরায়েল’ এ নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা অনুযায়ী অত্যানুধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ফাখরিজাদেহকে হত্যা করা হয়। অবিশ্বাস্য ওই হত্যাকাণ্ড ঘটাতে মাত্র ৬০ সেকেন্ডের কম সময়ে নিয়েছিল ইসরায়েলি ঘাতক বাহিনী। সে সময় ঘটনাস্থলে কোনও আততায়ী উপস্থিত ছিল না। এটি ছিল রিমোট কন্ট্রোল কিলিং-মিশন,…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন. এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে সুসজ্জিত মোটর শোভাযাত্রাসহকারে লোটে নিউইয়র্ক প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিউইয়র্কে থাকাকালীন শেখ হাসিনা সেখানেই অবস্থান করবেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইতালি সফরের দেড় বছর পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের…

Read More

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে দুলাল তালুকদার বলেন, তিন বৈধ প্রার্থীর দুইজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৭ অক্টোবর ভোট গ্রহণের সুযোগ থাকছে না। যেহেতু রবিবার (১৯ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, সেহেতু সোমবার একমাত্র প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হলো। এর আগে, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে…

Read More

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় ১৫ বছরের কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার জানান, অস্ত্র মামলায় দুটি ধারায় মালেককে ১৫ বছর করে সাজা দেয়া হয়েছে। দুটি সাজা একসঙ্গে চলবে। এর আগে ১৩ই সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ গত ১১ মার্চ আব্দুল মালেকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেন। চলতি বছরের ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী…

Read More

কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বলমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুই বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটককৃতরা হচ্ছে, জেলার কলমাকান্দা উপজেলা সদরের মো: শহিদুল ইসলাম বাবলুর ছেলে মো: মারুফ খান (১৮) এবং একই এলাকার সুধা রঞ্জন সরকারের ছেলে প্রবীর সরকার (১৮)। নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া আজ সোমবার (২০ সেপ্টেম্বর) এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির সুবেদার মো:…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে আরাফ ও আয়ান নামের ১৬ মাসের জমজ দুই ছেলেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রেখে গেলেন এক পুলিশ সদস্যের স্ত্রী। স্বামী ভরণপোষণ ও চিকিৎসার ব্যয়ভার দিচ্ছেন না এ অভিযোগে রোববার বিকেলে মা সুমাইয়া আক্তার সন্তানদের রেখে যান। বর্তমানে শিশু দুটিকে ঝালকাঠি থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছে। তাদের কান্নায় থানার পরিবেশ ভারী হয়ে উঠেছে। থানা পুলিশ ও শিশুদের মা জানান, শিশু দুটির বাবা ইমরান হোসেন কাঁঠালিয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তিনি বর্তমানে প্রশিক্ষণের জন্য জামালপুরে অবস্থান করছেন। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার মালুহার গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা চায়ের দোকানি…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর পৌরসভাধীন হৃদয়নন্দী এলাকায় এক পাষন্ড স্বামীর চাপাতির কোপে স্ত্রী রিক্তা বেগম (২৫) গুরুতর আহত হয়। পরে রিক্তা বেগমকে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পাষন্ড স্বামী একই উপজেলার ঘোষালকান্দি এলাকার বাদশা শেখ এর ছেলে লাভলু শেখ। ঘটনার পর থেকে লাভলু পলাতক রয়েছে। আহতের ভাই হৃদয় বেপারী জানান, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আমার মা রাজৈরে হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে ওদের লাভলু শেখের বাড়ি থেকে আমার বোন রাজৈর হাসপাতালে আসার পথে এ হামলা করে লাভলু। তিনি আরও বলেন, আমার মা অসুস্থ হাসপাতালে ভর্তি। দুলাভাইকে আমার বোন মায়ের…

Read More

একটি টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী মাহফুজ আনাম জেমস। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন। বেলা ১১টার দিকে আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এ মামলার আবেদন করেন। এসময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। দুপুর ২টা নাগাদ আদালত থেকে বেরিয়ে নিজ বাসায় ফেরেন জেমস। তবে থানায় গিয়েছিলেন কিনা জানা যায়নি। জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয় নিচ্ছেন…

Read More