Author: Saizul Amin

মোঃ আরাফাত রহমান, জাককানইবি : করোনা মহামারীর কারণে বিগত দেড় বছর ধরে বন্ধ রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলো । বিভিন্ন সময়ে সশরীরে পরীক্ষা নেয়া হলেও সরকারী নির্দেশনার কারণে বন্ধ ছিল আবাসিক হল । ঢাবি সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ১ অক্টোবর থেকে জাককানইবির সব আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা । বিশ্ববিদ্যালয়টির সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক ফেসবুক গ্ৰুপে গত কয়েকদিন ধরেই আবাসিক হল খুলে দেয়ার দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা । বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে । অথচ আবাসিক হল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের ।…

Read More

ভারতের বিহার রাজ্যে স্ত্রীর পরকীয়ার বলি হলেন স্বামী রাকেশ কুমার। পরকীয়া প্রেমিকের সঙ্গে জোট বেধে স্বামীকে কুপিয়ে হত্যার পর রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেন স্ত্রী রাধা দেবী! শনিবার রাজ্যের মুজাফফরপুর থানার সিকন্দরপুরে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী স্বামী রাকেশকে খুন করেন স্ত্রী রাধা, তার প্রেমিক সুভাষ কুমার এবং রাধার বোন কৃষ্ণা ও তার স্বামী। পুলিশ জানিয়েছে, রাকেশকে খুন করে প্রথমে দেহে কেটে ফেলা হয়। এরপর ভাড়া বাড়িতেই ওই ছিন্ন দেহে মিশানো হয় রাসায়নিক দ্রব্য। খুনের প্রমাণ লোপাটের চেষ্টায় বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। এরপর বিস্ফোরণের আওয়াজে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা দ্রুত খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘ঢাকা নব গঠিত তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণের আগে আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখলেও ‘ইউএন আমব্রেলার’ আওতায় আফগান জনগণকে মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’ সোমবার স্থানীয় সময় নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। আফগানিস্তান প্রশ্নে বাংলাদেশের অবস্থানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেখানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ সপ্তাহব্যাপী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আজকের আলোচনার শুরুতে বিষয়টি ব্যাপকভাবে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মোমেন বলেন, ‘আফগানিস্তানের নতুন সরকারের ধরন পর্যবেক্ষণে এবং তারা কি ধরনের নীতিমালা গ্রহণ করে তা দেখতে ঢাকা সময় নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে এবং এ ক্ষেত্রে তাদের পদক্ষেপের ওপর ভিত্তি করে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ হিসেবে অভিহিত করা হয়। সম্মেলনে অংশ নেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। অধিবেশনে জেফ্রি স্যাক্স বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে একসাথে হতে পেরে আমরা আনন্দে…

Read More

আরিফুর রহমান, নলছিটি : ঝালকাঠির নলছিটিতে শিপন মোল্লা (৪০) নামে এক গরু চোরকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২০ সেপ্টেম্বর ) দিবাগত রাত সাড়ে ১টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে এঘটনা ঘটে। আটককৃত শিপন মোল্লা বরিশাল বন্দরের কাউয়ারচর এলাকার শাহ-আলম মােল্লার ছেলে । জানা গেছে , দক্ষিণ ভবানীপুর গ্রামের আবদুল গণি খলিফার বাড়ির গােয়াল ঘরে রাত দেড়টার দিকে একদল গরু চোর হানা দেয় । বিষয়টি পরিবারের লােকজন টের পেয়ে চিৎকার শুরু করে । এ সময় আশেপাশের লােকজন এসে তাকে আটক করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে .আতাউর রহমান বলেন , রাতে চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে হাত ও শরীর বাঁধা এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের কালাই হাজীর কান্দি গ্রামের মোশাররফ শেখের পরিত্যক্ত ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আশেপাশের লোকজন দুর্গন্ধের উৎস ধরে ঘরটির মধ্যে মরদেহ দেখতে পেয়ে শিবচর থানা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানার পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে হাত ও শরীর রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহের মুখ ও হাত-পা আগুনে ঝলসানো অবস্থায় রয়েছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন থানা পুলিশ। স্থানীয়রা জানান, ওই এলাকার…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার  ২৭৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৩ জন এবং এখন পর্যন্ত  ১৫ লাখ ৪ হাজার ৭০৯  জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৫টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত…

Read More

গত ২৪ ঘণ্টায় ২৪৬ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২১১ জন। দেশে সেপ্টেম্বরের ২১ দিনে ৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৫৯ জন। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ১৩ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন। আজ  স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার বাইরেও ডেঙ্গু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন…

Read More

বগুড়া প্রতিনিধিঃ ২১ শে সেপ্টেম্বর-২০২১ ইং,বগুড়া সদরের রানার প্লাজায় চায়না বাংলাদেশ স্টুডেন্টস সোসাইটির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ রাসেল আহম্মেদ, সহঃ সভাপতি মোঃ আলআমিন বিপ্লব, সাধারণ সম্পাদক রোবায়েদ আফসান রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ শামীমা আকতার, অর্থ সম্পাদক আফারাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান ফারুক ও বিঞ্জান, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল রাকিব। আলোচনা সভাটিতে উপস্থিত হয়ে প্রাণবন্ত করে তুলেছেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য চীনে কর্মরত এসোসিয়েট প্রফেসর ড.মোঃ মুবিবুর রহমান।

Read More

রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে দুপুর ১টা ২৫ মিনিটে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। রাসেল ও শামীমা দম্পতিকে ধানমন্ডি থানায় একজন গ্রাহকের করা প্রতারণার মামলায় ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

Read More

গাড়ি বা ট্রেনের হর্নের কথা শুনেছেন। কিন্তু কখনও প্লেনে হর্নের কথা শুনেছেন? কিংবা প্লেনের হর্নের শব্দ কেমন জানেন? প্রশ্ন জাগতেই পারে, প্লেনেরও আবার হর্ন! আকাশে তো বিমানজটের বালাই নেই, তাহলে আবার হর্নের প্রয়োজন কেন? অবশ্যেই প্রয়োজন আছে এবং এই হর্নের যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজও আছে। প্লেনেরও হর্ন আছে, এটা না হয় জানা গেল। কিন্তু তা বলে আকাশে হর্ন বাজানো হয়? এখানেও প্রশ্ন জাগতে পারে, তাহলে নিশ্চয়ই কোনও প্লেন কাছাকাছি চলে এলে সতর্ক করতেই সেই হর্ন বাজানো হয়! কিংবা পাখির কবলে পড়ে যাতে বিমান দুর্ঘটনা না হয় সেজন্য বাজানো হয়? না, তা নয়। আসল বিষয়টা হল, প্লেনের হর্ন থাকলেও তা কিন্তু আকাশে…

Read More

স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে গণতন্ত্রের ভিত্তি মজবুত করে বলে জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০ সেপ্টেম্বরের ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বেড়েছে বলেও তিনি জানান। আজ তিনি সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন। শেখ হাসিনার সরকার স্থানীয় সরকার নির্বাচনকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আশা করি নির্বাচন কমিশন পরবর্তী ধাপের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর এবং কঠোর পদক্ষেপ নেবেন। বিএনপির কথা শুনলে মনে হয় দেশে একমাত্র তারাই গণতন্ত্রের ধারক, বাহক ও রক্ষক, তারাই গণতন্ত্রের সোল এজেন্ট। সংবিধান অনুযায়ী সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা…

Read More

ভোক্তা-গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে কেনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালকুদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন তামজিদ হাসান পাপুল ও রবিউল আলম। আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব এবং ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে…

Read More

সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তার অজুহাত তুলে খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে সিরিজ বাতিল করে দেশ ফিরে যায় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ নিয়ে বিশ্ব ক্রীড়া মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার ইংল্যান্ডে বোমা হামলার হুমকি পেল নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। তবে সেখানে সিরিজ বাতিল করেনি নিউজিল্যান্ড। জানা গেছে, মেইল পাঠিয়ে ওই বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই তড়িঘড়ি লেস্টারে থাকা নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। আজ মঙ্গলবার লেস্টারে দু’দেশের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ আয়োজিত হওয়ার কথা। কিন্তু এদিন হঠাৎই ম্যাচের আগে ইংল্যান্ড বোর্ডের কর্মকর্তাদের কাছে একটি ইমেইল আসে। তাতে কিউয়ি মহিলা…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় এসেছে কিউকম। ‘পুরো দেশ আর সারা দুনিয়া জুড়ে কিউকম ছড়াতে চাই, ইনশাআল্লাহ’ ‘৮ বিভাগে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়ারহাউজ, কাস্টমার কেয়ার চালু করবে কিউকম’-নিজের ফেসবুক পেজে এমনই নানা চটকদার স্ট্যাটাস আর নিউজের মাধ্যমে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করেন আরজে (রেডিও জকি) নিরব। ই-কমার্স প্রতিষ্ঠানটির হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন পদে আছেন হুমায়ুন কবির নিরব। প্রতিষ্ঠানটির এমডি ও সিইও হিসেবে আছেন রিপন মিয়া। তাদের মতো তারকাদের উৎসাহে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এখন প্রতারণার আশঙ্কায় চরম হতাশার মধ্যে পড়েছেন হাজার হাজার গ্রাহক। প্রতিষ্ঠানটি বিরুদ্ধে অর্ডারকৃত পণ্য নির্ধারিত সময় অতিক্রমের পরও না পাওয়ার অসংখ্য…

Read More

মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর মোহাম্মদ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

কানাডায় ফের সরকার গঠন করতে যাচ্ছে জাস্টিন ট্রুডোর দল। তবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় সংখ্যালঘু সরকার গঠন করতে হবে ট্রুডোকে। এডমনটন জার্নাল আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। ২০১৯ সালেও সংখ্যালঘু সরকার গঠন করেছিলেন ট্রুডো। এর আগে কানাডার সিটিভি নিউজ জানিয়েছিল, ট্রুডোর দল লিবারেল পার্টিই টানা তৃতীয়বারের মতো জিততে যাচ্ছে এবং তারা সংখ্যালঘু সরকার গঠন করবে। উল্লেখ্য, ২০১৫ সালে প্রথমবারের মতো সরকার গঠন করেন ট্রুডো। সেসময় তিনি জো ক্লার্কের পর কানাডার দ্বিতীয় কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সন্তান।

Read More

স্বপ্নের দেশ আমেরিকা। প্রতি বছর বহু সংখ্যক মানুষ বিভিন্ন উপায়ে দেশটিতে ঢোকার চেষ্টা করে। করোনা মহামারীর এই সময়েও থেমে নেই প্রচেষ্টা। এদিকে, অবৈধভাবে সড়কপথে আমেরিকার ঢোকার  একটি পথ হচ্ছে কলম্বিয়া-পানামার মধ্যকার ভয়ঙ্কর জঙ্গল ‘ড্যারিয়েন গ্যাপ’। এই জঙ্গল পার হয়ে প্রতিদিনই আমেরিকা সীমান্তে ছুটছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। চিলি, ব্রাজিলের বাসিন্দা ছাড়াও আরও অনেক দেশের নাগরিক রয়েছেন এই তালিকায়। ডক্টরস উইদাইট বর্ডারস বলছে, পাচারকারী চক্র ও দস্যুদের হাতে দুর্গম এ পথে ধর্ষণের শিকার হন অন্তত ৯৬ জন নারী। সড়কপথে যুক্তরাষ্ট্রে যেতে প্রতিবছর ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া হয়ে পানামা পৌঁছায় বহু মানুষ। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই, এ ভয়ঙ্কর পথের যাত্রা। প্রতিদিনই কয়েকশ…

Read More

গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি মামলায় ইভ্যালির এমডি ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। গুলশান থানায় এক গ্রাহকের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তাদের তিনদিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। তবে গুলশান থানার করা মামলায় এই দম্পতির আর রিমান্ড চাওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। গুলশান থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বলেন, প্রথম দফা তিনদিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাকে আবার আদালতে হাজির করা হবে। তবে এ দফায়…

Read More

সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসায় আপন দুই বোন আত্মহত্যা করেছেন। বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহনন করেন। নিহতরা হলেন- ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)। মঙ্গলবার সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম জানান, আজ সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে। ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহনন করেছেন। এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি…

Read More